Author: Niloy Roy

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছে। দীর্ঘ ১৭ বছর ৩ মাস পর ঢাকায় এলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিমানটি ঢাকায় অবতরণ করে।

আরও পড়ুন

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর রাজধানী ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটে করে তারেক রহমান দেশে আসেন। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ ঢাকায় উড়োজাহাজ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর কথা রয়েছে। এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে ছেড়ে আসা ফ্লাইটটি সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে স্বল্প সময় যাত্রাবিরতির পর বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে পুনরায় যাত্রা…

আরও পড়ুন

বাংলাদেশের দুই রাজনৈতিক দিকপাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। দেশি-বিদেশি চক্রান্তকারীরা জিয়াউর রহমানকে হত্যা করলে কিশোর বয়সেই বাবাকে হারান তিনি। সেই কিশোর বয়স থেকে মায়ের সঙ্গে জীবন সংগ্রামের জড়িয়ে পড়েন। রাজনৈতিক পরিবারের সন্তান হয়েও বিলাসী, আরাম আয়েশের জীবনকে বেছে নেননি তারেক রহমান। অনেক চড়াই-উতরাই পেরিয়ে দেশনেত্রী মায়ের ছায়াতলে থেকে কাজ করছেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। যার কারণে বাবা জিয়াউর রহমানের মতো তিনিও বারবার দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। জেল, নির্যাতিত এমনকি নির্বাসনেও থাকতে হয়েছে তারেক রহমানকে। তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। শহীদ প্রেসিডেন্ট বাবার স্বপ্ন বাস্তবায়নে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দিক-নির্দেশনায়…

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন দিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনের (বাঁশখালী) সংসদ সদস্য পদপ্রার্থী মীর আরশাদুল হক দলের সমস্ত কার্যক্রম থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে পদত্যাগ করেন তিনি। পোস্টে তিনি লিখেন, আমি মীর আরশাদুল হক জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছি। আমি এই মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করলাম। চট্টগ্রাম-১৬ সংসদীয় আসনে (বাঁশখালী) এনসিপির হয়ে আমি…

আরও পড়ুন

যুক্তরাজ্যের লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। এর আগে লন্ডন থেকে সিলেট এসে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজটি যাত্রাবিরতি শেষে সিলেট থেকে রওনা হয়ে দুপুর পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই…

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি গেটে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘তারেক রহমানকে একনজর দেখার জন্য আমরা সবাই অপেক্ষা করছি। বাংলাদেশের বিগত ৫৫ বছরের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে। দেশবাসী দেখবেন, সারা বিশ্ববাসী দেখবে। ইনশাল্লাহ আমরা আশা করি, এই মুহূর্তটিকে আমরা ঐতিহাসিক মুহূর্ত হিসেবে পালন করতে পারব ভবিষ্যতের জন্য। তিনি বলেন, ‘আমরা দীর্ঘ ১৬-১৭ বছর অবিরাম সংগ্রাম করেছি, আন্দোলন করেছি ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য, গণতন্ত্রের জন্য। সেই গণতান্ত্রিক…

আরও পড়ুন

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা। পুলিশের তদন্তে জানা গেছে, এই চক্রটি ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে। জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী মধ্যরাতে টঙ্গী থেকে গ্রেপ্তার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায়…

আরও পড়ুন

দীর্ঘ ১৭ বছর পর দেশের আকাশে প্রবেশ করার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্ট করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ফেসবুক পোস্টে তারেক রহমান একটি ছবি যুক্ত করে লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে! এর আগে আজ ভোর ৫টা ১৫ মিনিটে তিনি ‘ফেরা’ শিরোনামে আরও একটি পোস্ট দেন। সেই ছবিতে তাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বসে নথি পড়তে দেখা যায়। লন্ডনে দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে বুধবার স্থানীয় সময় রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তারেক রহমান। তার…

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেটে যাত্রাবিরতি শেষে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছে। এটি বুধবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায় ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরার এই যাত্রায় তার সঙ্গে আছেন স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। জানা যায়, ফ্লাইট ছাড়ার নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিমানবন্দরে…

আরও পড়ুন

দেশে ফেরার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের থাকার জন্য বাসভবন এবং অফিস প্রস্তুত করেছে বিএনপি। রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে থাকবেন তিনি। তবে তিনি চাইলে এই বাড়িটির অদূরে ‘ফিরোজা’ নামের বাড়িটিতেও থাকতে পারবেন। ভাড়া করা এই বাড়িটিতে থাকেন তার মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, যিনি বর্তমানে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশে ফিরে তারেক রহমান মূলত অফিস করবেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। এজন্য গুলশান-২-এর ৮৬ নম্বর সড়কের এই কার্যালয়টিও তার জন্য প্রস্তুত করা হয়েছে, কার্যালয়ের দ্বিতীয় তলায় তৈরি করা হয়েছে আলাদা চেম্বারও। এ ছাড়া চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের অদূরে গুলশানে আরেকটি বাসা ভাড়া নেওয়া হয়েছে, যেখান থেকে…

আরও পড়ুন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে আজ ভোর থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে জনস্রোত নেমেছে, জনতার বাঁধভাঙা জোয়ার ছুটেছে ৩০০ ফিটের উদ্দেশ্যে। বনানী, মহাখালী, কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, মিরপুর, উত্তরাসহ পুরো রাজধানীজুড়ে শুধু মানুষ আর মানুষ। যানবাহন চলাচলে বিঘ্ন হওয়ায় মহাখালী, বনানী ও বিশ্বরোড সড়ক ধরে হাজার হাজার মানুষ প্রিয় নেতাকে দেখতে পায়ে হেঁটে ৩০০ ফিটের উদ্দেশ্যে রওনা দেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে বিমানবন্দর সড়কে মানুষের ঢল নামে। সড়কে ব্যারিকেড থাকায় অনেকেই যানবাহন না পেয়ে হেঁটেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পায়ে হাঁটা মানুষের দীর্ঘ সারি দেখা যায়। রাজধানীর খিলগাঁও থেকে হেঁটে আসা রফিকুল ইসলাম…

আরও পড়ুন

বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার সময় ঢাকামুখী ট্রেনে যাত্রার আগে সিলেট রেলস্টেশনের প্ল্যাটফর্মে নেতাকর্মীদের স্লোগান ও উদ্দীপনায় মুখরিত হয়ে ওঠে। ‘তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে’- স্লোগান দিয়ে তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। বিএনপির দলীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে, সিলেট বিভাগ থেকে অন্তত লাখের ওপরে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হচ্ছেন। ইতোমধ্যেই নেতাকর্মীরা বাসে, ট্রেনে ও বিমানে করে যাত্রা শুরু করেছেন। নেতাকর্মীরা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে ট্রেনে উঠে স্লোগান ও গানের মাধ্যমে দলের ঐক্য ও সমর্থন প্রকাশ করছেন। সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কয়েস লোদী গণমাধ্যমকে বলেন, এই সমাবেশ শুধু আমাদের দলের জন্য নয়, পুরো দেশের জন্য একটি ঐতিহাসিক…

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শীতের কনকনে বাতাসকে উপেক্ষা করেই রাত পেরিয়ে অপেক্ষায় হাজারো নেতাকর্মী। কেউ এসেছেন দূর জেলা থেকে, কেউবা রাত কাটিয়েছেন রাস্তাতেই। নেতাকর্মীদের প্রত্যাশা, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে সূচিত হবে নতুন অধ্যায়। ফিরে আসবে গণতান্ত্রিক ধারাবাহিকতা আর নতুন করে উজ্জীবিত হবে বিএনপির রাজনীতি। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের দেশে ফেরায় বিএনপির রাজনীতিতে আসবে নতুন গতি। সব ষড়যন্ত্র ভেঙে তারেক রহমানের নেতৃত্বেই নতুন করে সাজবে বাংলাদেশের রাজনীতি। দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের দেশে ফেরা শুধু একটি রাজনৈতিক প্রত্যাবর্তন নয় এটি বিএনপির নেতাকর্মীদের কাছে আবেগ, প্রত্যাশা আর সম্ভাবনার এক নতুন অধ্যায়। প্রায় দেড় যুগ পর রাজসিক প্রত্যাবর্তন ঘটছে তারেক…

আরও পড়ুন

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ৯টা ৫৮ মিনিটে সপরিবারে দেশে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাদের বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইটটি এখন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছে। স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমান সূত্র জানিয়েছে, ফ্লাইট বিজি-২০২ বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-৯০০ উড়োজাহাজে আসেন তারেক রহমান। রুটটি লন্ডন হিথ্রো–সিলেট–ঢাকার। এতে উচ্চপদস্থ যাত্রী থাকার কারণে বিমান পরিচালনায় বিশেষ সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ফ্লাইটে তারেক রহমানের বিশেষভাবে A1 সিট বরাদ্দ করা হয়েছে। শিডিউল অনুযায়ী,…

আরও পড়ুন

কন্যা ও স্ত্রীসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তার নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য সিনিয়র নেতারা বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলসহ দলটির সিনিয়র নেতারা সেখানে উপস্থিত রয়েছেন। এদিকে, কন্যা ও স্ত্রীসহ তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সকাল ৯টা ৫৮ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর বিমানটি সকাল ১০টা ৫৫…

আরও পড়ুন

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে সরকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা তার বাংলাদেশে ফেরাকে স্বাগত জানাই। তার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে দলের সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে।’ প্রেস সচিব আরও জানান, সরকার তার নিরাপত্তা ব্যবস্থার বিষয়টি বিএনপির সঙ্গে পরামর্শ করছে এবং তাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তিনি বলেন, ‘আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে যাতে পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করা যায়।’ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শারিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে শফিকুল আলম বলেন,…

আরও পড়ুন

বড়দিন উপলক্ষে বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বুধবার তারেক রহমান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘শুভ বড়দিন সমাগত। বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উপলক্ষে আমি বাংলাদেশসহ সারাবিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাদের প্রতেক্যের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি।’ তিনি বলেন, ‘ক্ষমা, করুণা, মানবপ্রেমের দিশারী মহান যীশুখ্রিস্ট এদিনে পৃথিবীতে আবির্ভূত হন। তাই খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এ দিনটি অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। তিনি পৃথিবীতে এসেছিলেন মানুষে মানুষে সম্প্রীতির মহাবার্তা নিয়ে। সব ধর্মের মূল কথাই হচ্ছে-মানুষের সেবা ও কল্যাণ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ…

আরও পড়ুন

বাংলাদেশের মাটিতে অবতরণ করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহনকারী বিমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৬ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট (বিজি-২০২) সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে অবতরণ করছে। সিলেটে ঘণ্টাখানেক যাত্রাবিরতির পর বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলেও সেখানে নামবেন না তিনি। তবে তার আগমন উপলক্ষ্যে এ বিমানবন্দরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বহনকারী বিমানের আগমন ও বহির্গমনের…

আরও পড়ুন

তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ২০২ ফ্লাইটটি সিলেটে অবতরণ করেছে। আজ বৃহস্পতিবার বেলা ১০টার কিছুটা আগে সেখানে অবতরণ করে। এখানে প্রায় ১ ঘণ্টার  গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর সকাল ১০টা ৫৫ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে। সকাল ১১টা ৪৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বিমানবন্দরে অবতরণের পর তারেক রহমান যে পথ ব্যবহার করে ৩০০ ফিটের সভাস্থলে পৌঁছবেন, তার ম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রানওয়ে থেকে ভিআইপি গেট হয়ে ৮ নম্বর গেট, সেখান থেকে বেবিচক ভবন থেকে বাঁ দিকে জসীমউদ্‌দীনে ইউ টার্ন নিয়ে বিমানবন্দর স্টেশন হয়ে খিলক্ষেত ফ্লাইওভার দিয়ে ৩০০ ফিট সড়কের…

আরও পড়ুন

অপেক্ষার প্রহর শেষ হলো। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর মাতৃভূমির আকাশে ডানা মেললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে রওয়ানা দেওয়ার পর তিনি এখন বাংলাদেশের আকাশসীমায় অবস্থান করছেন। ১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তাঁর এই ফিরে আসা দেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়ে সবশেষ স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে’। তারেক রহমানের পোস্ট করা ছবিতে দেখা যায়, তিনি বিমানে জানালার পাশে বসে আছেন এবং বাংলার আকাশ দেখছেন। দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় (৬,৩১৪ দিন) পর প্রিয় মাতৃভূমির আকাশে…

আরও পড়ুন