Author: Online Desk Editor

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধায় সাবেক স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ করেছেন এক নারী। শনিবার (১৮ জানুয়ারি ) দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরী হলরুমে একটি সংবাদ সম্মেলন এমন অভিযোগ তুলে ধরেন ফাতেমা-তুজ জোহরা নামের নারী, অভিযোগ করে বলেন স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দিনের পর দিন নির্যাতন নিপিড়ন সহ্য করতে না পেরে তিনি স্বেচ্ছায় সংসার ত্যাগ করে বাবার বাড়ি চলে আসেন। পরে স্বামীকে তালাক দিলে এতে সাবেক স্বামী ক্ষিপ্ত হয়ে তাকে এবং তার পরিবারের বিরুদ্ধে একের পর এক থানায় মামলা দায়ের করেছেন বলে সংবাদ সম্মেলনে তুলে ধরেছেন। একইসাথে তাঁকেও তার পরিবারকে প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে বলে অভিযোগ…

Read More

মৌলভীবাজারের বড়লেখায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতাকে হত্যা করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাড্ডা বাজারে এই ঘটনা ঘটে।নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুস শহীদ এই তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। পরে নোমানকে গুরুতর আহত অবস্থায় প্রথমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর…

Read More

দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।শুক্রবার(১৭ জানুয়ারি) রাজধানীর নিউ মার্কেটে কেনাকাটা করতে গিয়ে ব্যাটারি চালিত রিক্সার সঙ্গে ধাক্কা খেয়ে পায়ে গুরুতর জখম হয়েছে তার। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন শাওন নিজেই। তিনি জানান,সন্তান নিষাদ হুমায়ূনকে নিয়ে শুক্রবার দুপুর দু’টার দিকে নিউ মার্কেটে কেনাকাটা করে ফিরছিলেন তিনি। নিউ মার্কেটের ভেতরের অংশে রাস্তা পার হতে গিয়েই বাধে বিপত্তি। উল্টো দিক থেকে হঠাৎ ছুটে আসে ব্যাটারি চালিত একটি রিক্সা। যদিও রিক্সাটিকে শাওন ব্যাঙ্গাত্মকভাবে বলছেন ‘বাংলার টেসলা’। ঘটনার বিবরণ দিয়ে গিয়ে শাওন বলেন, “কিছু বুঝে ওঠার আগেই ৩ যাত্রীসহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন! প্রবল বেগের সেই ধাক্কায় আমি ৩৬০ ডিগ্রি ঘুরে রাস্তায়…

Read More

বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলার জামিন শুনানি ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ রোববার (১৯ জানুয়ারি)। কেরানীগঞ্জে ঢাকার কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে এই কার্যক্রম শুরু হবে। এর আগে এই মামলার বিচার কার্যক্রম বকশীবাজারে সরকারি আলিয়া মাদরাসা মাঠে অস্থায়ী আদালতে অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতের বিচারক হলেন মো. ইব্রাহিম মিয়া এবং পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় ৮৩৪ জন আসামির বিরুদ্ধে বিচারকাজ…

Read More

আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর লালমনিরহাটের মাহফিলে মোবাইলফোন এবং নারীদের স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরির অভিযোগে ২২জন নারী ও একজন পুরুষকে আটক করেছেন পুলিশ। এর মধ্যে মোবাইলফোন চুরির ঘটনায় ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি হয়েছে লালমনিরহাট সদর থানায়। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে ইসলামিক সোসাইটি লালমনিরহাটের আয়োজনে লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠে অনুষ্ঠিত হয় এই মাহফিল। পুলিশ জানায়, বিশাল জনসমুদ্রের মাঝে ঢুকে আটক অভিযুক্তরা চুরির ঘটনা ঘটায়। তাদের জনগণ আটক করে পুলিশে সোপর্দ করেছে। চুরির ঘটনায় ২২জন নারী ও একজন পুরুষ থানায় আটক রয়েছে। এর মধ্যে মোবাইলফোন চুরির ঘটনা ৮টি ও স্বর্ণালংকার চুরির ঘটনায় ৩টি জিডি করা হয়েছে।…

Read More

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হিম উৎসবে ঘুরতে এসে নওয়াব ফয়জুন্নেসা হলে বান্ধবীর আবাসিক কক্ষ থেকে আটক হয় এক বহিরাগত যুবক। বহিরাগত যুবক হলেন চট্টগ্রামের আশরাফুল আলম পারভেজ ওরফে যাযাবর পারভেজ। তিনি হিম উৎসবে ঘুরতে এসেছিলেন বলে জানিয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে হল কর্তৃপক্ষ তাকে আটক করে।আটক যাযাবর পারভেজের বাড়ি চট্টগ্রামের আগ্রাবাদের ডাবলমুরিং থানায়। তিনি ২০১১ সালে এসএসসি পরীক্ষা দেন বলে জানিয়েছেন। তার সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে জানা যায়নি। জানা যায়, শনিবার আনুমানিক রাত ১০টার দিকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রথম বর্ষের এক নারী শিক্ষার্থীর সঙ্গে কপালে টিপ দিয়ে প্লাজু পরে ও মুখে…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরন করা হয়। শনিবার বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা শেরপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির আহমেদ শাহীনের সার্বিক সহযোগিতায় ২হাজার পরিবারের মধ্যে এই কম্বল বিতরন করা হয়। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্ববায়ক আমিরুল ইসলাম সাহেদ, বিএনপি নেতা হেলাল আহমেদ ও জেলা ছাত্রদলে সহসভাপতি মাজহারুল ইসলাম রকির’র উপস্থাপনায়: প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক…

Read More

ইবি প্রতিনিধি- ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথীর তৃতীয় গবেষণা গ্রন্থ ’সাহিত্যে নারী কালে কালোত্তরে’ প্রকাশিত হয়েছে। মোস্তাফিজ কারিগরের প্রচ্ছদে কথাপ্রকাশ প্রকাশনা থেকে বইটি প্রকাশ করা হয়েছে। বইটির মূল্য মাত্র ৫০০ টাকা। লেখিকা বইটিতে পিতৃতন্ত্রের নিশ্ছিদ্র অচলায়তনের মধ্য থেকে সাহিত্যে নারীর নিজস্বতা নির্মাণের পথটি অনুসন্ধান করেছেন। বইটিতে প্রাগৈতিহাসিক কাল থেকে নবজাগরণ-উত্তরকাল পর্যন্ত নারীর স্বরূপ যেমন চিহ্নিত হয়েছে তেমনি বর্তমান কালের সাহিত্যে নারীর সাবলীল উজ্জীবন বহুকৌণিক দৃষ্টিতে উপস্থাপিত হয়েছে। ড. ইয়াসমিন আরা সাথী ১৯৮২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘সমরেশ বসুর উপন্যাস: মধ্যবিত্তজীবন’ বিষয়ে গবেষণা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ তেভাগা আন্দোলনের মহান নেতা মুক্তিযুদ্ধের বিপ্লবী সংগঠক উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সেনানায়ক আজীবন বিপ্লবী কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ৩ দিনব্যাপী স্মরণ মেলা, আলোচনা সভা, শিশু কিশোরদের নারীদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অন্তিম দিন। শেষ দিনে আজ ১৮ জানুয়ারী বিকাল ৪ টায় সরলা সিং মঞ্চে ” মুক্তিযুদ্ধে বামপন্থীদের ভুমিকা ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অমল সেন স্মৃতিরক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড অধ্যাপক আব্দুস…

Read More

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ শহিদ কমরেড সিরাজ সিকদারের গ্রাফিতি মোছার প্রতিবাদে যশোরে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। আজ শনিবার বেলা সাড়ে চার টায় যশোর প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের জেলা সংগঠক সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র নেতা সামিউল আজিম, ইব্রাহিম খলিল, নয়া গণতান্ত্রিক গণমোর্চার জেলা সমন্বয়ক কমরেড খবির শিকদার, শামিম হোসেন প্রমুখ। বক্তারা বলেন, যারা এই ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদেরই দোসর বা নব উদ্ভূত ভিন্ন গোত্রের ফ্যাসিবাদেরই ধারাক এবং বাহক শহিদ কমরেড সিরাজ সিকদার এদেশের বিপ্লবী আন্দোলনের প্রধান সারির নেতৃত্ব৷ ‘৭১ এর মুক্তিযুদ্ধে পাক সামরিক বাহিনী, সকল সাম্রাজ্যবাদ ও…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জাতীয় গোল্ডকাপ (বালক-বালিকা অনূর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৮ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। এসময় প্রধান শিক্ষক মোশাহীদ আলীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার(ভূমি)ডি এম সাদিক আল শাফিন,কমলগঞ্জ থানার ওসি(তদন্ত)শামীম আখঞ্জি,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন,পৌর বিএনপির আহ্বায়ক সোয়েব আহমদ,পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সরোয়ার শোকরানা নান্না,যুগ্ম-আহ্বায়ক…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট (বিএমইটি)’র আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে বিএমইটি বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এডুকেশন ট্রাস্টের সভাপতি হাজী মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে ও  শিক্ষক সাজ্জাদুল হক স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থি ছিলেন কানাডা প্রবাসী বিশিষ্ট লেখক ও গবেষক মণিপুরি মিরর, মন্ট্রিয়ল এর ইডিটর ইন চীফ হামোম প্রমোদ, প্রাক্তন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো. কাইয়ুম উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিলকিস বেগম, বিএমইটি’র উপদেষ্টা ও প্রাক্তন প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন। অনুষ্ঠানের শুরুতে…

Read More

নিউজ ডেক্সঃ কমরেড সিরাজ সিকদার এর গ্রাফিতি যারা মোছার ধৃষ্টতা দেখিয়েছে তারা আওয়ামী ফ্যাসিবাদের দোসর জানিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ছাত্র যুব আন্দোলন যশোর জেলা শাখা। কমরেড সিরাজ সিকদার এদেশের বিপ্লবী আন্দোলনের প্রধান নেতৃত্ব৷ তিনি একইসাথে পাক সামরিক বাহিনী এবং ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে লড়াই করেছেন৷ ৭১ এর মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বাসঘাতক ভারতের দালাল শেখ মুজিবের ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে সর্বাত্মক বিপ্লবী সংগ্রামের নেতা কমরেড সিরাজ সিকদার এর গ্রাফিতি মুছে ফেলার ধৃষ্টতা যারা দেখিয়েছে, তারা ফ্যাসিবাদী আওয়ামীলীগের আরেক মুখ৷ আমরা এই গ্রাফিতি মোছার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই৷ এদেশের ছাত্র সমাজ এই ঘৃণ্য কাজকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে৷ আমরা একইসাথে…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল পৌর বিএনপি’র সভাপতি পদে মো. তেলায়েত হোসেন এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ফশিয়ার রহমান নির্বাচিত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) নড়াইল পৌর বিএনপি দ্বি-বার্ষিক সম্মেলনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ গ্রহণ শুরু হয় যা চলে বিকেল ৪টা পর্যন্ত। নড়াইল পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিল গঠনে ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি করা হয়। এ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে ছিলেন, অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (জিপি), সদস্য অ্যাডভোকেট এস এম আব্দুল হক (পিপি) ও সদস্য অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু (এপিপি)। সভাপতি পদে মো. তেলায়েত হোসেন ২৫৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী হাসান ২১২, মো.আজিজুর…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্ৰি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। টানা দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে। শনিবার (১৮ই জানুয়ারী) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া কেন্দ্রের অথ্য অনুযায়ী ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ভোর ৬টায় ১১ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। গতকাল‌ ভোর ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্ৰি রেকর্ড করা হয়েছিলো। শীতের দাপটে কাঁপছে সাথে কুয়াশার সঙ্গে হিমেল বাতাসের কারণে প্রয়োজনের বাহিরে বের হচ্ছেন না অনেকেই। তবে খেটে খাওয়া মানুষগুলো জীবিকার তাগিদে সকালেই বেরিয়েছেন কাজের সন্ধানে। দিনের তাপমাত্রা কমে যাওয়ায় বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্নআয়ের…

Read More

বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী সংবাদ সম্মেলনে সরকার আক্তারের নামে মামলা বাণিজ্যের অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে আরেকটি সংবাদ সম্মেলন করেন নিহত রিপনের মা ভাই বোনসহ সরকার আকতার নিজে। ১৮ই জানুয়ারি (শনিবার) দুপুর ১টায় এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত রিপনের স্ত্রী খাদিজা বেগম অভিযোগ করেন, তার স্বামীর হত্যা মামলাকে পুঁজি করে নিহত রিপনের বড় ভাই সরকার আক্তার নানাজনের কাছ থেকে মামলার ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন কায়দায় অর্থ আত্মসাৎ করে আসছে। মামলার বাদী তাকে না বানিয়ে সরকার আকতার নিজে বাদী হয়ে এই অর্থ বাণিজ্য করে আসছে। এক সময়…

Read More

আরিফুল ইসলাম রনক, নওগাঁ: নওগাঁ জেলা প্রেস ক্লাবে নির্বাচন নিয়ে জটিলতা ও নতুন সদস্য অন্তর্ভুক্ত করা নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। এই দ্বন্দ্বের জেরে সাংবাদিকদের একটি অংশ প্রেস ক্লাবে তালা দিয়ে প্রেস ক্লাবের দখল নিয়েছেন। প্রেস ক্লাব তালাবদ্ধ করে চাবি জেলা প্রশাসকের কার্যালয়ে ট্রেজারিতে জমা দিয়েছে তাঁরা। এ পরিস্থিতিতে গত চার দিন ধরে প্রেস ক্লাবের সদস্যরা কার্যালয়ে ঢুকতে পারছেন না। এ ঘটনায় গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে। এদিকে নওগাঁ জেলা প্রেস ক্লাবে বর্তমানে তিনটি কমিটি বিরাজ করছে। জেলা প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত নওগাঁ জেলা প্রেস ক্লাব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নাগরপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. কুদরত আলী (৫৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। নাগরপুর থানা পুলিশের চৌকস অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সঙ্গীয় পুলিশ সদস্যরা আজ ১৮ জানুয়ারী শনিবার বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, কুদরত আলীর নিজ বাসভবন থেকে গ্রেফতার করেছে। অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই ২০২৪ ইং তারিখ সকালে নাগরপুর বাজারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচী পালনের সময় নিরীহ আন্দোলনকারীদের উপর হামলা চালায় একদল সন্ত্রাসী বাহিনী। উক্ত হামলার ঘটনায় দপ্তিয়র ইউনিয়নের ছাত্র মো. তাইজুল ইসলাম, নাগরপুর থানায়…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইল সদর উপজেলায় বৃষ্টি বিশ্বাস (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বাবার বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলায়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯ টার দিকে সদর উপজেলার শিমুলিয়া গ্রামের নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বৃষ্টি বিশ্বাস শিমুলিয়া গ্রামের লিয়ন বিশ্বাসের স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে পরিবারের লোকজন বৃষ্টিকে নিজ শোবার ঘরে শাড়ি পেচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখেন পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠায়। এর আগে ঐদিন বিকেলে একমাত্র সন্তানকে নিয়ে স্বামী লিয়নের সঙ্গে এলাকার একটি বিয়ে বাড়িতে…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবহেলিত রবিদাস সম্প্রদায়ের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। শনিবার ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত রবিদাস সম্প্রদায় যারা ফুটপাতের রাস্তায় বসে চর্মকারের কাজ করে জীবিকা নির্বাহ করে এমন হত দরিদ্রের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদার, সদস্য হাবিবুর রহমান শাহীন, উবায়দুল্লাহ রুমি প্রমুখ। এ সময় সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার জানান, শীতের…

Read More