শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে দেদারছে বিক্রি হচ্ছে দেশের নামি-দামি ব্র্যান্ডের নকল চিনিগুড়া চাল। কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার থেকে নিম্ন মানের খোলা চালের বস্তা কিনে সেগুলো নামি-দামি ব্র্যান্ডের নামে মোড়কজাত করছে। সেগুলো আবার নিজেরাই বিভিন্ন দোকানে পাইকারি বিক্রি করছে। দেখে বোঝার উপায় নেই এগুলো আসল নাকি নকল! শনিবার (৭ মার্চ) সকালে উপজেলার বাগআঁচড়া বাজারের চিনি পোট্টিতে মেসার্স আরিফ স্টোর থেকে এক কেজি মোড়কজাত পোলাও চাল ক্রয় করেন এক ব্যক্তি। দোকানদার আরিফ হোসেন ‘চাঁষী ভাই’ সুগন্ধি চিনিগুঁড়া নামে একটি চালের প্যাকেট ধরিয়ে দেন। দাম রাখা হয় ১৭০ টাকা। ‘চাষী ভাই’ চালের প্যাকেটটি দেখতে হুবুহু স্কয়ার কোম্পানির ‘চাষী’র মতো। পেকেটটি…
Author: Niloy Roy
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরাঞ্চলে কৃষি কাজের সুবিধার্থে ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে একটি খালের খনন কাজ শেষ হয়েছে। ৩ হাজার ৯শত ৩৪ মিটার দীর্ঘ এই খালটি খনন হওয়ায় হাওরাঞ্চলের কৃষকরা মূল খাল থেকে সহজে পানি পাবেন। এতে হাজার হেক্টর জমি সহজেই চাষাবাদের আওতায় আসবে। ভূকশিমইল ইউনিয়নের ‘কুরবানপুর জোড়াপুল হতে ধলিয়া হাওরমুখী ছড়া খাল’ খনন কাজ শেষ হয়। ৫ই মার্চ (বৃহস্পতিবার) সকালে এর শুভ উদ্বোধনের পর থেকে শনিবার (৭ই মার্চ) চলমান রয়েছে খনন কাজ। উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। স্থানীয় ইসলামগঞ্জ বাজার এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে আলহাজ্ব…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগে আনন্দ, ভক্তি ও রঙের উচ্ছ্বাসে শুরু হয়েছে দোল উৎসব। শুক্রবার (৬ই মার্চ) দুপুরে সবুজবাগ শ্মশানঘাট রোডের অস্থায়ী মন্দিরে পূজার্চনা, কীর্তন ও নগর পরিক্রমার মধ্য দিয়ে শুরু হয় এই বর্ণাঢ্য উৎসব। পরে রঙ্গের হাড়ি ভেঙে দোল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজবাগ দোল উৎসব পূজা উদযাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক এবং সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য পিয়াস দাস। দোল উৎসবে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। উদ্বোধনের পর শুরু হয় বহুল প্রতীক্ষিত রঙের উৎসব। চারদিকে ছড়িয়ে পড়ে আবির গুলালের রঙিন আনন্দ। শিশু-কিশোর থেকে শুরু…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার বিস্তীর্ণ জলাভূমি বৃহত্তর অঞ্চল হাকালুকি হাওরে এবার শুষ্ক মৌসুমে দেখা যাচ্ছে সোনালি ফসলের সমারোহ। ধান কাটার পর অনাবাদি অবস্থায় পড়ে থাকা জমিতে কৃষকরা ঝুঁকছেন সূর্যমুখী চাষে। কম খরচ,স্বল্প সময়ে অধিক ফলন ও বাজারে ভোজ্যতেলের চাহিদা বৃদ্ধির কারণে এ ফসল এখন হাওরাঞ্চলের কৃষকদের নতুন আশার আলো দেখাচ্ছে। সূর্যমুখী চাষে বাড়তি আয়ে কৃষকদের মাঝে স্বস্তির সাথে আনন্দ দেখা দিয়েছে। স্থানীয় কৃষি কর্মকর্তারা জানান, হাওরের মাটি সূর্যমুখী চাষের জন্য উপযোগী। ডিসেম্বর থেকে জানুয়ারিতে বীজ বপন করলে মার্চ থেকে এপ্রিলে ফুল ও ফলন পাওয়া যায়। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, প্রতি একরে গড়ে হাজার মণ পর্যন্ত ফলন হচ্ছে। বাজারে ভালো…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সহধর্মিণী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রেজিনা নাসের। বুধবার (৪ঠা মার্চ) বিকেলে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, “এ ধরনের মর্মান্তিক ঘটনা কোনোভাবেই কাম্য নয়। একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একজন তরুণের প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।” পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে রেজিনা নাসের নিহত তারেকের বোনের লেখাপড়ার যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। তিনি বলেন, পরিবারের শিক্ষা-সংক্রান্ত দায়িত্ব নেওয়ার মাধ্যমে অন্তত…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। ছাত্রদল-যুবদল পরিচয় দিলেই আগে তার বায়োডাটা নিতে হবে। দলের নাম ভাঙিয়ে প্রভাব খাটানো বা অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৪ঠা মার্চ) বিকেলের দিকে রাজনগর উপজেলা পরিষদ হলরুমে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এমপি নাসের রহমান বলেন, সংসদে আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ হলেও একজন এমপির আসল…
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ মার্চ সকাল ১০টায় কড়াইল বস্তি সংলগ্ন টিঅ্যান্ডটি মাঠে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই সময়ে দেশের আরো ১৪টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।
তামজিদ হোসেন মজুমদার,ববি বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি): রসায়ন বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠী নারী শিক্ষার্থীদের ছবি গোপনে ধারণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) মাধ্যমে বিকৃতি করার অভিযোগ উঠেছে। অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর নিচ তলায় আজ(৪ই মার্চ) মানববন্ধন করেন সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধনে অভিযুক্ত শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি, স্থায়ী বহিষ্কার এবং স্নাতক সনদ বাতিলের দাবি জানান সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর বরাবর সংশ্লিষ্ট বিভাগের শিক্ষার্থীরা ও সনাতন ধর্মাবলম্বী ছাত্রীরা পৃথক পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ পত্রে উল্লেখ করা হয়,’আমাদের বিভাগের এক ছাত্র তার সহপাঠী নারী শিক্ষার্থীদের ব্যক্তিগত আপত্তিকর ছবি দীর্ঘদিন যাবৎ তর ডিভাইসে ধারণ করে আসছেন। সম্প্রতি…
সাঘাটা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিন জন কে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ( ৩ মার্চ) রাত ৮ টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামে একটি এগ্রোভেট কারখানায় ২ লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেয়৷ পরে রাতে এ ঘটনায় কারখানার মালিকের দায়ের করা মামলার ভিত্তিতে তাদের আটক করা হয়। বুধবার (৪ মার্চ) দুপুরে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান৷ (মামলার নং ৪) গ্রেপ্তাররা হলেন সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব, হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক,…
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা শহরের ২ নম্বর ট্রাফিক মোড়ে পুলিশি চেকপোস্টে তল্লাশি দেখে বিপুল পরিমাণ গাঁজাসহ একটি মোটরসাইকেল রাস্তায় রেখে পালালেন যুবক । আজ বুধবার (৪ মার্চ) দুপুর আনুমানিক ১২টার দিকে শহরের রেলগেট এলাকা অতিক্রম করে একটি মোটরসাইকেল ট্রাফিক মোড়ে পৌঁছালে দায়িত্বরত পুলিশ সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। এ সময় চালক সন্দেহজনক আচরণ করলে পুলিশ তাকে থামানোর চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের থামার নির্দেশ পেয়ে চালক প্রথমে পালানোর জন্য এদিক-ওদিক ঘোরাঘুরি করেন। একপর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে মোটরসাইকেলটি ফেলে রেখে দ্রুত দৌড়ে পালিয়ে যান তিনি। পরে পুলিশ পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে বোরকার কাপড়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজা…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সকালে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে মদসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মেনকি ফান্দা গ্রামের মো. তাজ্জত আলী (৬৫), রাইদুল ইসলাম (২৮) এবং মো. তনু মিয়া ওরফে ইব্রাহিম (২৫)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বিরিশিরি এলাকায় অবস্থান নিয়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৪০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, বিক্রির…
মনিরুজ্জামান খান গাইবান্ধা : বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজপথ মানেই ত্যাগ, আর ত্যাগ মানেই ফরিদা ইয়াসমিন শোভা। টানা ১৭ বছর ধরে মামলা-হামলা, গ্রেপ্তার, লাঞ্ছনা আর দমন-পীড়নের মাঝেও যিনি মাথা নত করেননি—গাইবান্ধার রাজনীতিতে তিনি আজ এক প্রতীকী নাম। দলের দুর্দিনে রাজপথের সম্মুখ সারিতে থেকে আন্দোলন-সংগ্রামকে বেগবান করা এই নারী নেত্রী পরিচিত ‘রাজপথের অগ্নিকন্যা’ হিসেবে। দলীয় সূত্র জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতিটি কঠিন অধ্যায়ে ফরিদা ইয়াসমিন শোভা ছিলেন দৃঢ়, আপসহীন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তিনি ছিলেন নেতৃত্বের প্রথম সারিতে—নারীদের কণ্ঠে সাহস জোগানো, কর্মীদের মনোবল চাঙা করা এবং সংগঠনের শৃঙ্খলা অটুট রাখায় তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান। বর্তমানে গাইবান্ধা জেলা মহিলা দল-এর সভাপতি…
মনিরুজ্জামান খান গাইবান্ধা : বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে রাজপথ মানেই ত্যাগ, আর ত্যাগ মানেই ফরিদা ইয়াসমিন শোভা। টানা ১৭ বছর ধরে মামলা-হামলা, গ্রেপ্তার, লাঞ্ছনা আর দমন-পীড়নের মাঝেও যিনি মাথা নত করেননি—গাইবান্ধার রাজনীতিতে তিনি আজ এক প্রতীকী নাম। দলের দুর্দিনে রাজপথের সম্মুখ সারিতে থেকে আন্দোলন-সংগ্রামকে বেগবান করা এই নারী নেত্রী পরিচিত ‘রাজপথের অগ্নিকন্যা’ হিসেবে। দলীয় সূত্র জানায়, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার প্রতিটি কঠিন অধ্যায়ে ফরিদা ইয়াসমিন শোভা ছিলেন দৃঢ়, আপসহীন। সাম্প্রতিক জুলাই আন্দোলনেও তিনি ছিলেন নেতৃত্বের প্রথম সারিতে—নারীদের কণ্ঠে সাহস জোগানো, কর্মীদের মনোবল চাঙা করা এবং সংগঠনের শৃঙ্খলা অটুট রাখায় তাঁর ভূমিকা ছিল দৃশ্যমান। বর্তমানে গাইবান্ধা জেলা মহিলা দল-এর সভাপতি…
গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলায় চাঁদাবাজির অভিযোগে বোনারপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩ মার্চ ) রাত ৮টার দিকে বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান গ্রামের একটি এগ্রোভেট কারখানায় ২ লাখ চাঁদা দাবিতে কারখানাটি বন্ধ করে দেওয়া হয়৷ এ ঘটনায় কারখানার মালিকের করা মামলার ভিত্তিতে আজ তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার রাতে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি মাহবুর রহমান৷ গ্রেপ্তারকৃতরা হলেন- সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্রাট মিয়া, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব হাসান কবির এবং বোনারপাড়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক সুজন আহমেদ শিপন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, সাঘাটার তেলিয়ান…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে উপজেলার গোয়ালা খরিবোনা গ্রামের মৃত আমির আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৭) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার গোয়ালা লক্ষিতলা এলাকায় এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। পরে বুধবার (৪ মার্চ) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সাপাহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তারই পেক্ষিকে ঘটনায় এজাহার নামীয় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এজাহারের বিবরণ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তি ভাগ-বন্টন নিয়ে শহিদুলের পরিবারের সাথে প্রতিপক্ষের একটি পক্ষের দীর্ঘদিন ধরে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল আদর্শ যুব সংঘ-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটি ২০১৮ সাল থেকে “শিক্ষা, শান্তি, ঐক্য” মূলনীতিকে ধারণ করে অরাজনৈতিক মুক্ত ও সামাজিক সংগঠন হিসেবে শ্রীমঙ্গলে নানান মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রতিষ্ঠালগ্নের শুঊ থেকেই তারা সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতায় কাজ করে যাচ্ছে। এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, দরিদ্র অসুস্থ রোগীদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। পাশাপাশি মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস ও প্রতিবছরে রমাদানে ইফতার মাহফিলসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে ১১০ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ৩রা মার্চ রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর পয়েন্ট এলাকায় শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপু কুমার দাশের নেতৃত্বে একটি বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়। চেকপোস্ট চলাকালীন সময় একটি সন্দেহভাজন ট্রাক গাড়ি (রেজি নং-ঢাকা মেট্রো-ট-২৪-১০০৪) থামানোর সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে ব্যারিকেড স্থাপন করে ট্রাকগাড়িটি আটক করা হয়। পরবর্তীতে ট্রাক গাড়িটি তল্লাশীকালে মোট ১১০ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। প্রতি বস্তার ওজন ৩০ কেজি হিসেবে মোট…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলায় সম্প্রতি নিখোঁজের তিন দিন পর আলু ক্ষেতে মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার হওয়া মরহুম মঞ্জুরুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় ছাত্রদল নেতারা। তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ রাতুল আহমেদ ও তাঁর সহযোদ্ধাদের উদ্যোগে মরহুমের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে শুকনা খাদ্যসামগ্রী। এছাড়া মরহুমের বড় ছেলের লেখাপড়ার আংশিক দায়িত্ব গ্রহণ করেছেন রাতুল আহমেদ ও তাঁর বন্ধু-বান্ধবরা। উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের রামপুরা পীরের মাজার সংলগ্ন একটি আলু ক্ষেতের গর্ত থেকে স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে পুলিশ মাটি খুঁড়ে মঞ্জুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে। তিনি কুর্শা ইউনিয়নের অনন্তপুর…
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ চেম্বার অব-কমার্স ইন্ডাট্রিজ এর নব-নির্বাচিত কমটির (২০২৬-২০২৭) দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২ ফেব্রুয়ারী (সোমবার) সুনামগঞ্জ চেম্বার অব কমার্স মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়শা আক্তার এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহন করেন চেম্বার অব কমার্সের কর্মকর্তা বৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন -চেম্বার অব কমার্সের নব নির্বাচিত সভাপতি মোঃ শামসুল হক, সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল মিয়া, সহ-সভাপতি মোঃ এনামুল হক, পরিচালক মোঃ নূরে আলম, সুশান্ত রায়, আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, মোবারক হোসেন, শফিকুল ইসলাম, মোঃ আবু সুফিয়ান, আমিনুল ইসলাম সেলিম, আব্দুস সামাদ, মোঃ সাইফুল্লা হাসান জুনায়েদ, কামাল হোসেন, মোঃ মোস্তাক আহমদ, মোঃ এনামুল হক এনাম, মোঃ…
নিজস্ব প্রতিবেদক, আটপাড়া (নেত্রকোনা) : ৪ মার্চ, ২০২৬ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ মাহমুদুল হাসান তালুকদার মান্না। নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তৃণমূলে জনপ্রিয়তা ও গণসংযোগ বিগত কয়েক মাস ধরে মাহমুদুল হাসান তালুকদার মান্না সুখারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি ইতোমধ্যে এলাকায় একটি শক্ত…
