নিজস্ব প্রতিবেদক, আটপাড়া (নেত্রকোনা) :
৪ মার্চ, ২০২৬ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার ৭ নং সুখারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাজপথের লড়াকু সৈনিক ও তরুণ প্রজন্মের প্রিয় মুখ মাহমুদুল হাসান তালুকদার মান্না।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের কারণে সাধারণ মানুষের মধ্যে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। তৃণমূলে জনপ্রিয়তা ও গণসংযোগ বিগত কয়েক মাস ধরে মাহমুদুল হাসান তালুকদার মান্না সুখারী ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ, উঠান বৈঠক এবং সামাজিক অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছেন।
সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি ইতোমধ্যে এলাকায় একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। স্থানীয় ভোটারদের মতে: তিনি একজন শিক্ষিত ও মার্জিত তরুণ নেতৃত্ব। ছাত্র রাজনীতি থেকে উঠে আসায় সাধারণ মানুষের অধিকার আদায়ে তিনি আপসহীন। তরুণ ও যুবসমাজের মধ্যে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।
প্রার্থীর অঙ্গীকার নির্বাচনী ভাবনা নিয়ে মাহমুদুল হাসান তালুকদার মান্না জানান, “সুখারী ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই আমি মাঠে নেমেছি। অবহেলিত জনপদকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসা ও সমর্থন থাকলে ইনশাআল্লাহ আমি এই ইউনিয়নকে পরিবর্তনের ধারায় নিয়ে আসব।


