- শহীদদের আত্মত্যাগ ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে: কলমাকান্দায় বক্তারা
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কলমাকান্দায় বৃক্ষরোপণ
- জামালপুরে নানা কর্মসূচিতে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত
- ‘জুলাই চেতনায় গড়বো দেশ’: নেত্রকোনায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- অবৈধ বালু তুলতে গিয়ে কলমাকান্দায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
- মদনে ইয়াবাসহ তরুণ গ্রেফতার, পালিয়েছে সাদ্দাম
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Author: Niloy Roy
জবি প্রতিনিধি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা উপত্যকা ‘দখল’ করার প্রস্তাবের বিরোধিতা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে এসে অবস্থান করে। এ সময় তাদের হাতে ‘গাজা বিক্রির জন্য নয়, আমেরিকার বন্ধু যারা ইসলামের শত্রু তারা’ লেখা প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা দেখা যায়। এসময় বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আল নাহিয়ান ফারদিন বলেন, “মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার পক্ষে যারা থাকে, তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ থামবে না। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন স্বৈরাচারের পতন ঘটিয়েছি, তেমনই আমেরিকার অন্যায়ের বিরুদ্ধেও রুখে দাঁড়াবো।” সিয়াম সাব্বির নামে সমাজবিজ্ঞান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে বিএনপি নেতার কাছে চাঁদা দাবি, আগ্নেয়াস্ত্র ব্যবহার ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। ১৩ জনের নাম উল্লেখসহ আরও ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়। গত বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) রাতে রাজনগর থানায় মামলাটি করেন উপজেলার মনসুরনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মশাহিদ আহমদ। মামলা সূত্রের বরাতে জানা যায়, গত মঙ্গলবার (১২ই ফেব্রুয়ারি) বিকেলে রাজনগর কলেজ পয়েন্ট এলাকায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আলম জামালসহ কয়েকজন উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম সেলুনের গাড়ি আটকিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিএনপি নেতা নুরুল ইসলামকে লক্ষ্য…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হয়েছেন চারজন সাংবাদিক। এ ঘটনায় আব্দুল্লাহ নিরব নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার নয়নপুর কড়ইতলী এলাকায় এ ঘটনা ঘটে। হামলার শিকার এক সাংবাদিক জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত সাংবাদিকরা হলেন—দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার গাজীপুর প্রতিনিধি রুকনুজ্জামান খান, বিডি ২৪ লাইভ-এর গাজীপুর প্রতিনিধি রাসেল শেখ, দৈনিক তরুণকণ্ঠ-এর উত্তর প্রতিনিধি নজরুল ইসলাম এবং দৈনিক মুক্ত বলাকা-র স্টাফ রিপোর্টার মিলন শেখ। আহত সাংবাদিকরা জানান, সরকারি বনভূমিতে গাছ কেটে অবৈধ দখলের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে ভূমিদস্যু শাহাবুল ইসলাম (৫৮), তার…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার পৌর বিএনপি’র উদ্যোগে ৩নং ওয়ার্ড বিএনপি’র আয়োজনে কর্মীসভার মাধ্যমে কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১৩ই ফেব্রুয়ারি) বিকেলে নোয়াগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ফকরুল ইসলাম। সৈয়দ মমসাদ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব অলিউর রহমান, সারওয়ার মজুমদার ইমন, সালাম আহমেদ জিতু, রেজাউল করিম রেজা, মোস্তাক আহমেদ চৌধুরী, শফিকুর রহমান, লোকমান হোসেন, জবলু মিয়া, সাইফুল ইসলাম স্বপন, শেখ জুবেদ, সৈয়দ ইজাদ, তুহিন আহমেদ, রাসেল আহমেদ সাগর,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় যৌথবাহিনীর সম্মানয়ে অভিযানে বুধবার রাতে অভিযান পরিচালনা করে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সিরাজ উদ্দিন ও গত মঙ্গলবার রাতের অভিযানে উপজেলার তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি একরাম আলীকে গ্রেপ্তার করেছে। সিরাজ উদ্দিন (৬২) উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া গ্রামের মৃত হাজী মোসাব্বির আলীর ছেলে ও আল্লাদাদ চা বাগানের ব্যবস্থাপক। একরাম আলী (৫৬) উপজেলার তালিমপুর ইউনিয়নের নুনুয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেপ্তারকৃতরা হামলা-ভাঙচুরের পৃথক দুটি মামলার তদন্তে সন্ধিগ্ধ আসামি। বৃহস্পতিবার ও বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত তাদেরকে পুলিশি প্রহরায় কারাগারে পাঠানো হয়েছে।
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলাধীন মহিমাগঞ্জ এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ । সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের দেওয়ান তলা রেলওয়ে সেতু এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ (সোমবার) ভোরে সৈয়দপুর-ঢাকা রেললাইনের দেওয়ান তলা রেলওয়ে সেতুর পাশে স্থানীয় লোকজন অজ্ঞাত ব্যক্তির খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানা নিয়ে আসে পুলিশ । ধারণা করা…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাস বিরোধী আইনে একজন, মাদক মামলায় দুইজন ও অন্যান্য মামলার তিনজন আসামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সোহাগী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি কামাল হোসেন ওরফে তোফায়েল (৪০), মাইজবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাইন উদ্দিন (৫০),আওয়ামী লীগের সক্রিয় কর্মী ফারুক মিয়া (৪০) ও মোঃ কাইরুম (৪৫)। অপরদিকে মাদক মামলায় উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়নপুর গ্রামের মৃত আঃ মতিনের পুত্র মোঃ লিটন মিয়া(২৫) ও জামাল মিয়া (৩৬)। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকা থেকে ৯ ফেব্রুয়ারি (রোববার) রাত ১২টার সময় সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে গ্রেপ্তার করেছে শ্রীপুর থানা পুলিশ। সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম দীর্ঘদিন ধরে মরহুম খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয় তালা বাসার চতুর্থ তালার একটি ফ্ল্যাটে আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা বিষয় টা জানতে পেরে শ্রীপুর থানায় খবর দেন। তারপর শ্রীপুর থানা পুলিশ অভিযান চালিয়ে চয়ন ইসলামকে ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান, উপজেলা মৎস অফিসার আঁখি সরকার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শফিকুল ইসলাম সহ ৭ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এরপরে, উপজেলা মাসিক এনজিও সমন্বয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
আল নোমান শান্ত, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদ্যাপিঠ দি চাইল্ড লার্নিং হোমস এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বিদ্যালয় চত্বরে আনন্দঘন পরিবেশে এ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও পরে জাতীয় সংগীত শেষে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে গানে গানে মুখরিত ডিসপ্লে প্রদর্শন করা হয়। শিক্ষার্থীরা দৌড়,লংজাম,হাইজাম,ব্যাঙের লড়াই, মোরগের লড়াই,বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজোসহ ১৪টি ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মাসুম বিল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল),সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা পাকুটিয়া ইউনিয়ন শাখা কর্তৃক দাওয়াতী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৯ ফেব্রুয়ারী ) বিকালে পাকুটিয়া বিসিআরজি ডিগ্রী কলেজ মাঠে ইউনিয়ন জামায়াত সভাপতি মো.হুমায়ূন কবীর এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামী সাবেক আমীর ও মানিকগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা দেলোয়ার হোসাইন। প্রধান আলোচক হিসাবে বক্তব্য দেন জামায়াত সমর্থিত ন্যাশনাল ডক্টরস ফোরাম টাংগাইল জেলা সভাপতি ও টাংগাইল-৬ আসনের এমপি প্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম। এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সালেহ উদ্দীন, নাগরপুর উপজেলা জামায়াত…
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ রবিবার বিকেলে বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাজিরভিটা শাখার উদ্যোগে ভিবিন্ন দাবি দাওয়া নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা সার বীজ ও কীটনাশক দাম কমানো,বোর মৌসুমে সেচের আতিরিক্ত টাকা আদায় বন্ধ, বোর মৌসুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ, কৃষি ঋণ মওকুফ ও সার্টিফিকেট মামলা প্রত্যাহার ও কৃষি ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করাসহ সরকারের কাছে ভিবিন্ন দাবী করেন। এসময় বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন হালুয়াঘাট শাখার সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত রায়, কৃষক মাওঃ মুসলেম উদ্দিন, আবুল হোসেন, সিদ্দিক হোসেন, নূর মুহাম্মদ প্রমূখ।
মোঃ মহিবুল ইসলাম, বরগুনা জেলা প্রতিনিধিঃ- বরগুনার পাথরঘাটায় একটি ঘুমকে কেন্দ্র করে ধুম্র জল সৃষ্টি হয়েছিল সেখানে সাংবাদিকরা নিউজ প্রকাশ করালে নিজের প্রতিবাদস্বরূপ গণধিকার পরিষদের কর্মী মো: মেহেদি হাসান রেজাবুল সাংবাদিক এবং ছাত্রদল নেতা সবুজকে নিয়ে মিথ্যা তথ্য দিয়ে সম্মেলন করেন। তারে মিথ্যা তথ্যের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন কাকচিড়া ইউনিয়ন বিএনপির পরিবার। এ সময় উপস্থিত ছিলেন সেলিম পহলান সদস্য সচিব কাকচিড়া ইউনিয়ন বিএনপি,খাইরুল মোরশেদ শিকদার যুগ্ন আহবায়ক কাকচিড়া ইউনিয়ন বিএনপি,জাফর পহলান যুগ্ন আহবায়ক কাকচিড়া ইউনিয়ন বিএনপি,আবুল হোসেন আবু সদস্য কাকচিড়া ইউনিয়ন বিএনপি, হারুন অর রশিদ সদস্য কাকচিড়া ইউনিয়ন বিএনপি,মনজুর আলম মিরাজ সাবেক সাধারণ সম্পাদক কাকচিড়া সাংগঠনিক থানা ছাত্রদল, স্বাধীন…
এম এ হাসান, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুরে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইনজেকশন সহ একজন কারবারিকে আটক করা হয়েছে। র্যাব -১৩ দিনাজপুর ক্যাম্প সুত্র জানায়, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৮ ফেব্রুয়ারী (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ দিনাজপুরের একটি চৌকস দল রাত্রী ২ ঘটিকায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলাধীন জয়পুর ইউনিয়নের আদিবাসী ফকিরপাড়া এলাকাস্থ ধৃতের বসতবাড়িতে অভিযান চালিয়ে সুকুলা বাসকি ওরেফ সুজন (৩৩) নামক মাদক কারবারি কে আটক করা হয়। এসময়, তার কাছ থেকে ৩৩৬০ পিস নেশাজাতীয় (মাদকদ্রব্য) বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। আটককৃত সুকুলা বাসকি ওরেফ সুজন (৩৩) দিনাজপুর জেলার সদর উপজেলাধীন চেহেলগাজী ইউনিয়নের কর্ণায় এলাকার মদন বাসকে এর পুত্র। আটককৃত…
বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি। জামালপুরের বকশীগঞ্জে নিজের ক্রয়কৃত জমি দখলকারীদের কাছ থেকে উদ্ধার ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এক অসহায় নারী। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বাট্টাজোড় ইউনিয়নের কুমরী কান্দা গ্রামে ওই সংবাদ সম্মেলন করেন মর্জিনা বেগম নামে ওই নারী। সংবাদ সম্মেলনে ওই নারী বলেন, জিন্নাহ বাজার এলাকার কুমরী কান্দা গ্রামের আবদুল মুন্নাফ, আবুল হোসেন ও জহুরা বেগমের কাছে গত বছরের ৯ অক্টোবর ৩৪ শতাংশ জমি ক্রয় করি। যার দলিল নম্বর ২৫০৮। এই জমিটি সহকারী কমিশনার (ভূমি) আমার নামে নামজারী করে দেন। আমি জমিটি ক্রয় করলেও ও সকল কাগজপত্র আমার নামে থাকলেও স্থানীয় প্রভাবশালী মৃত ইব্রাহিমের ছেলে হানিফ উদ্দিন ,…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের পাড় গাজুটিয়া গ্রামের মোছাঃ জয়নব ওরফে জয়না (৬৮) কে হত্যাকারী পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও হত্যার সাথে জড়িত জয়নবের ছেলে ও স্বামী কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৭ ফেব্রুয়ারী ঘটে এমন নির্মম ঘটনা। এর প্রেক্ষিতে নাগরপুর থানায় ১টি হত্যা মামলা দায়ের করে থানা পুলিশ। প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে থানা পুলিশ। পরদিন ৮ ফেব্রুয়ারী এ ঘটনায় জড়িয়ে মূল হত্যাকারী পুত্রবধূ মোছাঃ শাহনাজ আক্তার বেবি (৪৫) ও হত্যার সহযোগী নিহতের ছেলে মোঃ মোশারফ হোসেন মামুন (৪৭) নিহতের স্বামী মোঃ শওকত আলী (৭০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। আসামীদের দেওয়া তথ্য মতে, শ্বাসরোধ করে…
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আমদানি রপ্তানি কারক গ্রুপের আগামী ১৫ ই ফেব্রুয়ারি দ্বি-বার্ষিক নির্বাচন- ২০২৫ উপলক্ষে আবু তালেব – কাজী- শাহাবুদ্দিন- মাওলানা মামুনুর রশিদ প্যানেলের পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ ফেব্রুয়ারি রাতে শিবগঞ্জ পৌর এলাকার একটি অভিজাত হোটেলে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক সিএনএফ অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আশরাফুল আলম রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যানেলিটব সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আবু তালেব। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ জহুরুল কাইয়ুম বাবর মেসার্স আল ফাতিহা টেটাস, মোহাম্মদ সেলিম রেজা মেসার্স সেলিম এন্টারপ্রাই, মোঃ মিজান সাহেব, মেসা সিরিয়াদ এন্টারপ্রাইজ, মোঃ ফারুক হোসেন, মেসার্স ফারুক ইন্টারন্যাশনাল। এ সময় আবু তালেব…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আদালতের মামলা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী। ঘটনাটি ঘটেছে বকশীগঞ্জ উপজেলার পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের পশ্চিম গোয়ালগাঁও ব্রাক রোড এলাকায়। উক্ত এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ৮ই ফেব্রুয়ারি শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। বিবাদী মোঃ মাসুম মিয়া ও তার সাঙ্গোপাঙ্গদের দ্বারা জমির উপরে রোপনকৃত কলা গাছ এবং কিছু চারাগাছ অস্ত্র দ্বারা কর্তনকৃত ও উপড়ে ফেলা হয়েছে। এ সময় ভুক্তভোগীদের মুঠোফোনে ভিডিও ধারণে নির্যাতন ও মারপিট করার আলামত রয়েছে। এলাকাবাসী এই ঘটনায় সত্যতা স্বীকার করেছেন। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ জাকির হোসেন ওরফে শিপন(২৯) অভিযোগে বলেন, আমার বাবা পৈত্রিক…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়ার স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রদের উদ্যোগে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(০৭:ফেব্রুয়ারী ২০২৫ খ্রি.)রাত্রি ৮.০০ টায় দুয়াজানী কলেজ পাড়া ঈদ গাহ মাঠে নাগরপুর প্রেসক্লাব সদস্য ডা.এম.এ. মান্নান এর সভাপতিত্বে এ ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধনীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলাটি শুভ উদ্বোধন করেন নাগরপুর মহিলা কলেজ এর প্রভাষক মোহাম্মদ আলি আকতার। আয়োজক কমিটির আহবায়ক মো.রিপন মিয়ার পরিচালনায় এ খেলায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মামুদনগর উচ্চ বিদ্যালয় এর সিনিয়র শিক্ষক মো.শওকত আলী,নাগরপুর প্রেসক্লাব সদস্য ইন্জি.তারিকুল ইসলাম,মো.লুজাই বেপারী,মো.রবিউল ইসলাম ও মো.সোহেলা রানা প্রমূখ
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার সময় ৫ জন কে আটক করেছে বাংলাদেশ বার্ডার গার্ড (বিজিবি)। এ সময় পালিয়ে যায় আরো ৪ জন। শনিবার দুপুরে আটককৃতদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের ববি রায় (৪৫), অন্তর রায় (১৭), অপু রানী (১৫), কবিতা রাণী রায় (৪০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চেংগন গ্রামের নিদুল বেওয়া (৫৭)। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তের নওডাঙ্গা গ্রামের ৩৩২/৮ এস পিলার এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারতে যাওয়ার চেষ্টা করে ৯ জন নারী পুরুষ। এ সময়…

