Author: Niloy Roy

গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘বাংলাদেশ সরকার ইসরাইলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে ও আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার দাবি জানিয়েছে।’ এতে আরো বলা হয়েছে, বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরাইলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরাইলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ওই…

Read More

স্টার্টআপদের জন্য ১০ লাখ ডলার বিনিয়োগ করার ঘোষণা ইনসেপ্টা গ্রুপ। আজ সকালে ‘নতুন যুগে তহবিল সংগ্রহ: বাজারের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া’ এক সেমিনারে ইনসেপ্টা গ্রুপের মালিক নাবিলা নওরিন এ ঘোষণা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। সোমবার বিনিয়োগ সামিটের প্রথম দিনের স্টার্টআপ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমের ওপর আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। ফয়েজ আহমেদ তৈয়্যব আরও বলেন, ইনসেপ্টা গ্রুপের এই ফান্ড স্টার্টআপদের জন্য, ইক্যুইটি, গ্র্যান্ড…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার আজ বাসস’কে জানান, সাক্ষাৎকালে তারা ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেছেন। বিশেষ করে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যে সহযোগিতা সম্প্রসারণ ও বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তারা কৃষি ও শিক্ষার মতো সম্ভাব্য ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির কথা তুলে ধরেন। উভয় পক্ষই ফিলিপাইন-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। রাষ্ট্রদূত নিনা পি. কেইনগ্লেট ফিলিপাইনের প্রেসিডেন্ট বংবং মার্কোস ও দেশটির জনগণের পক্ষ থেকে…

Read More

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয় বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে জানিয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ব্যবস্থা তিন মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন, যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার উচ্চপর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আমরাই প্রথম দেশ, যারা…

Read More

মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলা ও দখলদার আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার আটপাড়ায় সর্বস্তরের তৌহিদি জনতা আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২টায় মিছিলটি উপজেলা জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বর, কলেজ মোড়, ব্রুজের বাজার, উপজেলা বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামির সভাপতি মাওলানা মফিজুর রহমান, নির্বাহী সভাপতি মাওলানা আজিজুল ইসলাম, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, স্বরমুশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাওলানা সালেহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটপাড়া উপজেলা শাখার আমীর মাওলানা হোসাইন আহমেদ একদিল, উপজেলা যুব জমিয়তের সেক্রেটারি ক্বারী আবুল বাশার সুমন, নেত্রকোণা ডিসি…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাগরপুরে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ “নো ওয়ার্ক নো স্কুল” শ্লোগানে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও  সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন। গাজায় মানবতাবিরোধী গণহত্যার প্রতিবাদে সারাদেশের সাথে একাত্মতা প্রকাশ করে, টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় প্রতিবাদ করেছে বিভিন্ন স্তরের মুসলিমরা। নো ওর্য়াক নো স্কুল এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর সরকারি কলেজ গেটে মানববন্ধন করে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানায়। বিশ্বের নেতাদের ঐক্যবদ্ধ হয়ে এখনই যুদ্ধের নামে গণহত্যা বন্ধের দাবি জানায়, তারা। এছাড়াও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে ইসরায়েলী পণ্য বর্জনের আহবান করেছে। বিশ্বের সকল দেশের রাষ্ট্র প্রধানদের…

Read More

ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের পক্ষে নেতাকর্মীদের নিয়ে দ্বীপ জেলা ভোলার চরফ্যাশনের চর অঞ্চলের মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনম ও চরঅঞ্চলের মানুষের দুঃখ দুর্দশার কথা শুনেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান। শনিবার দিনব্যাপি উপজেলার দক্ষিণ আইচা থানাধীন বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর,চর কালকীনী,চর নিজামের বিভিন্ন শ্রেণির পেশার মানুষের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনম ও তাদের খোঁজ খবর নেন দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান ও তার নেতাকর্মীরা। এতে করে চরা অঞ্চলের নেতাকর্মীদের প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে। দক্ষিণ আইচা থানা বিএনপির নেতা সিরাজুল ইসলাম সবুজ খান বলেন,আমাদের প্রান প্রিয়…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রবাহী বাস ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নুসরাত জাহান তন্বী (১৫) নামে এক স্কুল ছাত্রী নিহত ও ২জন আহত হয়েছে। আহতরা হলেন, উপজেলার জাটিয়া গ্রামের ফখর উদ্দিনের ছেলে রাকিব (২২) ও সোহাগী বৃ-কাঁঠালিয়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী মরিয়ম (৪০)। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে  আশংকাজনক অবস্থায় দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ১২টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের  আশ্রবপুর মসজিদ সংলগ্ন স্থানে অটোরিক্সার সাথে ময়মনসিংহগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত তন্বী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ১০ম…

Read More

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাজায় ইসরাইলের  আগ্রাসনের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। সোমবার  (৭ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে ফিলিস্তিনের গাজায় জনগণের প্রতি প্রতিকী সংহতি সমাবেশ ও মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান ট্রেজারার প্রফেসর মোঃ আবদুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইন এবং ভূমি ব্যবস্থাপনা অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, এগ্রিকালচার এক্সটেনশন এন্ড রুরাল ডেভলপমেন্ট বিভাগের প্রফেসর ড. মামুন-উর-রশিদ, এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড.শেখ আব্দুল্লাহ আল মামুন হোসেন,জনসংযোগ ও প্রকাশনা বিভাগের…

Read More

ববি প্রতিনিধি: তামজিদ নয় মাসের গর্ভাবস্থায় স্ট্রোকে মৃত্যু বরণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী হাসপি ইসলাম মনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয়। হাসপি ইসলাম মনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বরগুনা জেলায়। তিনি বরগুনা সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বরগুনা সরকারি মহিলা কলেজ থেকে মাধ্যমিক পাশ করেন। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রয় বলেন, ‘হাসপি ইসলাম সোমবার (৭ এপ্রিল) সকাল আনুমানিক ৭টার দিকে স্ট্রোক করে হাসপাতালে মারা যান। তিনি নয় মাসের গর্ভবতী ছিলেন। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রাথমিকভাবে এসব তথ্য জানা গেছে। আমরা বাংলা বিভাগ থেকে তার রুহের মাগফিরাত…

Read More

জেলা প্রতিনিধি নড়াইল  গাজায় নির্বিচারে মুসলমানদেরকে গণহত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল মানববন্ধন  কর্মসূচি পালন করা হয়েছে।সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে সর্বস্তরের জনগণের ব্যানারে বিক্ষোভ মিছিলটি নড়াইল পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চ এলাকা থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে শেষ হয়। এ সময় বক্তব্য দেন জেলা শিবিরের সাহিত্যে সম্পাদক আবুল কালাম আজাদ, শিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল শাহরিয়া আমিন, গণ অধিকার পরিষদের সভাপতি ইমাম হাসান সেলিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মখ্যপাত্র নুসরাত জাহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক মো. নওয়াব মোল্যা প্রমুখ। শিবিরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আল…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ পুঁজিবাদ-সাম্র্যজ্যবাদের ধ্বংস ছাড়া মানব জাতির মুক্তি নেই। যতদিন সাম্রাজ্যবাদ আছে ততদিন যুদ্ধ আছে। যতদিন পুঁজিবাদী শোষণ লুন্ঠন আছে ততদিন সাম্প্রদায়িকতা আছে। আছে ততদিন গণহত্যা। শোষণের অবসান হলেই গণহত্যার অবসান ঘটবে। সকল ধরনের গণহত্যার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে, শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে পৃথিবীর দেশে দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হও, আমেরিকাসহ সকল বর্বরদের প্রত্যাখান কর, মানব জাতির অস্তিত্ব রক্ষায় এগিয়ে এসো। আজ সোমবার বিকেল ৫টায় প্রেসক্লাব যশোরের সামনে প্যালেস্টাইন সংহতি কমিটি যশোরের অন্যতম নেতা মাহমুদ হাসান বুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে বক্তারা আরো বলেন, আমেরিকা ও ইসরাইলের শাসকদের শরীরে কোন মানুষের রক্ত নেই। আমেরিকার সাড়ে…

Read More

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭এপ্রিল)বিকাল সাড়ে ৫টায় কমলগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে ভানুগাছ রেলস্টেশন মসজিদের সামনে অনুষ্ঠিত সমাবেশে কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারী এড. মো. কামরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ থানা সভাপতি মাও. আব্দুস সালাম, ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর রায়হান ওয়াসীম, ওলামা বিভাগের সেক্রেটারী মাও. খায়রুল ইসলাম নিজামী,পৌর জামায়াতের সভাপতি আব্দুল হাই, মো. মাসুদ আহমদ প্রমুখ। সমাবেশ শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল কমলগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন…

Read More

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে ধরে সোমবার (৭ এপ্রিল) বিকালে ফুলছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফজলুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম শহীদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সাদিকুল ইসলাম স্থানীয়ভাবে বিএনপি পরিবারের বাইরে থাকা এবং বিগত সরকারি দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে অর্থের বিনিময়ে বিএনপির সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে যাচ্ছেন। এ ছাড়া তিনি একাধিকবার দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ব্যক্তি উদ্যোগে এসব অপকর্ম…

Read More

মশিউর রহমান, জামালপুর!! ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হেফাজত ইসলাম বাংলাদেশ সরিষাবাড়ী উপজেলা কমিটি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার পৌরবাস টার্মিনাল এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষীন করে আরামনগর বাজার এলাকায় এসে শেষ হয়। বিক্ষোভকারীরা জানায়, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই নির্মমতা আমাদের বিবেককে নাড়া দেয়, কিন্তু বিশ্ববিবেক নির্বিকার। দখলদার রাষ্ট্র ইসরায়েল ক্রমাগত ফিলিস্তিনকে কোণঠাসা করছে। যদি এই নিপীড়ন চলতে থাকে, তবে কয়েক দশকের মধ্যেই ফিলিস্তিন বিশ্বমানচিত্র থেকে মুছে যেতে পারে। তারা আরও…

Read More

শার্শা (যশোর) প্রতিনিধিঃ বাংলাদেশ সেনাবাহিনী ভারত থেকে ৪০টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান আমদানি করবে। রোববার(০৬ এপ্রিল) সন্ধ্যায় প্রথম চালানে ৪০টির মধ্যে ১০ টি রেফ্রিজারেটেড মিল্ক ভ্যান ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালে প্রবেশ করেছে। আগামী কয়েক দিনের মধ্যে বাকি ৩০ টি মিল্ক ভ্যান ঢুকবে বলে জানা গেছে। রেফ্রিজারেটেড ভিল্ক ভ্যানের আমদানিকারক ডাইরেক্টোরেট জেনারেল পারসেজ বিডি। রফতানি কারক ভারতের অশোক লিলেন্ড লিমিটেড। ১০টি মিল্ক ভ্যানের আমদানি মুল্য দেখানো হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৩ ইউ,এস ডলার। পণ্য চালানটি বন্দর থেকে ছাড়করনের কাজ করছেন সিঅ্যান্ডএফ এজেন্ট এম আর লজেষ্টিক। বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) রাসেদুল সজীব নাজির জানান, আমদানিকৃত ১০টি মিল্কভ্যান বন্দরের…

Read More

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়িলের বর্বর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার গেটের সামনে কালির বাজার-মদনেরপাড়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় মুসুল্লিরা। বিক্ষোভ মিছিল টি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় নানান প্ল্যাকার্ডে ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন তারা। বিক্ষোভকারীরা জানায়, ফিলিস্তিনে ছোট ছোট শিশু ও সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। এই…

Read More

মশিউর রহমান, জামালপুর!! ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। (৭ এপ্রিল) সোমবার সকালে শোভাযাত্রা শেষে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ রাজবংশী। এসময় বক্তব্য রাখেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রবিউল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সাংবাদিক শফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ শাহজাহান আলী। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি ও সেবাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাংলাদেশের রপ্তানি পণ্যে ৩৭ শতাংশ শুল্ক আরোপের পর সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানাতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্রকে দুটি চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, একটি চিঠি দেওয়া হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। আরেকটি চিঠি দেওয়া হবে বাণিজ্য উপদেষ্টার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর ইউএসটিআর’কে। আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টার দপ্তরে আয়োজিত এক পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে পর্যালোচনা সভায় চারজন উপদেষ্টা, চারজন ব্যবসায়ী প্রতিনিধি, প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সংকট ও…

Read More

বর-কনে রূপে ছবি পোস্ট করলেন অভিনয়শিল্পী জামিল-মুনমুন। বিয়ে করেছেন ছোট পর্দার এ দুই অভিনয়শিল্পী।রোববার (৬ এপ্রিল) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় ছিল তাদের বিয়ের আয়োজন।জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী মনিরা মিঠু।তিনি লিখেছেন, আমাদের প্রিয় জামিল-মুনমুনের বিয়ে হলো। বর-কনের জন্য সবাই অন্তর থেকে দোয়া করবেন। ছোট পর্দার পরিচিত মুখ মুনমুন আহমেদ মুন। অল্প সময়ের মধ্যে টিভি নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন তিনি।অন্যদিকে নোয়াখালীর ছেলে জামিল হোসেনের জন্ম ও বেড়ে ওঠা সিলেটের ফেঞ্চুগঞ্জে। ভারতীয় টিভি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার-৬’-এর চূড়ান্ত পর্বের প্রতিযোগী ছিলেন তিনি। এ প্রতিযোগিতা থেকে দেশে ফিরে জামিল অভিনয়ে মন দেন। বছর জুড়েই নাটক-টেলিফিল্মের কাজ…

Read More