Author: Niloy Roy

জুলাই গণঅভ্যুত্থানে ৮৬৪ জন নিহত ও ১৪ হাজার আহত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে জুলাই-আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতির বিস্তারিত তুলে ধরেন তিনি। এ সময় তিনি বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর যখন হাসপাতালগুলোতে পরিদর্শন করতে গেলাম তখন দেখলাম কারো চোখ নেই, পা নেই, হাত নেই। আমরা প্রথমে তাদের একটি ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নিলাম। কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন এটার ডেটাবেইজ তৈরি করা চ্যালেঞ্জিং ছিল। অনেকে হাসপাতালে ভর্তির সময় ছদ্ম নাম ব্যবহার করেছেন, অনেকে মোবাইল নম্বরের জায়গায়…

Read More

নেপালের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া বিনিয়োগের জন্য ৮টি সংস্থাকে একই ছাতার নিচে আনার সিদ্ধান্ত এবং প্রতি ৩ মাস পরপর বেজা ও বিডার গভর্নিং বোর্ডের বৈঠক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ এর অর্জন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে এসব কথা জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিডার হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাহিয়ান রহমান রচি এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচবি মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। বিডা চেয়ারম্যান…

Read More

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আজ জানিয়েছেন, ঢাকা-বেইজিং কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন সরকার বাংলাদেশকে ১ হাজার শয্যার একটি হাসপাতাল উপহার দেবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাসপাতালটি রংপুরে নির্মিত হবে এবং সরকার সেখানে হাসপাতাল স্থাপনের জন্য জমি খুঁজছে। জুলাই-আগস্ট আন্দোলনে আহতদের চিকিৎসার সামগ্রিক পরিস্থিতিও তিনি উপস্থাপন করেন। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সরকারের অনুরোধে চীন বাংলাদেশকে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার হিসেবে দিতে সম্মত হয়েছে। তিনি আরও বলেন, ফিজিওথেরাপি সেটটি ইতিমধ্যে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পূর্বে বিএসএমএমইউ নামে পরিচিত) স্থাপন করা হবে। নূরজাহান বলেন, আহতরা সেখানে ফিজিওথেরাপি নিতে পারবেন এবং মেশিনটি পরিচালনার জন্য…

Read More

সকালের সূর্য উঠার পর পরই রমনা বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণের আয়োজন।  গানে গানে বাংলা ১৪৩২ সনকে বরণ করে নেয়া হয়।ভোর সোয়া ছয়টার দিকে শিল্পী সুপ্রিয়া দাশের কণ্ঠে ভৈরবী রাগালাপের মাধ্যমে পহেলা বৈশাখের এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান শুরুর আগেই অনেক মানুষ সেখানে এসে ভিড় করে। বেলা বাড়ার সাথে সাথে অনুষ্ঠানস্থলে ভিড় বাড়তে থাকে। এবারের পহেলা বৈশাখ উদযাপনের প্রতিপাদ্য বিষয় ‘আমার মুক্তি আলোয় আলোয়’। এই প্রতিপাদ্যের মাধ্যমে ছায়ানট একটি বার্তা দিতে চায়—আশা, সহনশীলতা আর পুনর্জাগরণের। অনুষ্ঠানে স্মরণ করা হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হত্যাযজ্ঞে নিহত মানুষদের। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।সরেজমিনে দেখা গেছে, আগত দর্শনার্থীদের মধ্যে আনন্দ…

Read More

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি: বাংলা নববর্ষ উপলক্ষে মধ্যনগর উপজেলার সর্বস্তরের জনগণ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন নবগঠিত মধ্যনগর উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু। এক বাণীতে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও নবগঠিত আহব্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বলেন,আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩২। বাংলা সনের প্রথম দিন। নববর্ষের ঊষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী মধ্যনগরবাসী ও উপজেলার সর্বস্তরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার মনিরামপুর উপজেলার হেলারঘাট এবং অভয়নগর উপজেলার শুড়িরডাঙ্গা মহাশ্মশানসহ পার্শ্ববর্তী গ্রাম গুলোতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহ্যবাহী লোকজ ধর্মীয় উৎসব চড়কপূজা। সাতদিন যাবত চলমান চড়কপূজার ষষ্ঠদিন রবিবার ( ১৩ই এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত হয় চড়কপূজার মূল আকর্ষক খেজুর ভাঙা। একঘন্টা ব্যাপি চলমান খেজুর ভাঙায় অর্ধশত সন্ন্যাসী খেজুর ভাঙায় অংশগ্রহণ করেন। আগামীকালও অনুষ্ঠিত হবে খেজুরভাঙা,মালঞ্চভাঙাসহ শিবের বহুবিধ পূজা।চলমান ঐতিহ্যবাহী লোকজ উৎসব উপলক্ষ্যে ৯৬ গ্রামসহ সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মধ্যে চলছে উৎসবের আমেজ। উল্লেখ্য বাঙালি ও বাংলা সাহিত্য লোকগাঁথা,লোকজ উৎসবে ভরপুর। বার মাসে তের পার্বন যেন বাঙালির হৃদয়কে আন্দোলিত ও বিমোহিত করে।বাংলা বার মাসের নামের সাথে যেমন জড়িয়ে আছে চাঁদের…

Read More

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে অবৈধভাবে মাটিসহ আটককৃত ২টি ড্রাম ট্রাক নিয়ে ফেরার পথে ম্যাজিস্ট্রেটের চালকের ওপর হামলা করেন অবৈধভাবে বালু ও মাটি উত্তলনকারীরা। এতে হামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের গাড়ির চালক আব্দুস সবুর মিয়া (৩১) গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় শুক্রবার (১১ এপ্রিল) রাতে আব্দুস সবুর মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন গোবিন্দগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের বোয়ালিয়া (শিববাড়ি) গ্রামের বাসিন্দা বাবলু চন্দ্র বিশ্বাসের বড় ছেলে বাধন চন্দ্র বিশ্বাস (২৮) ও ছোট ছেলে দেব কুমার বিশ্বাস (২৪) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন ব্যক্তি। মামলা অভিযোগ সূত্রে…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – স্বামী মারা গেছেন দুই বছর আগে। এরপরই জীবনে নেমে আরও সীমাহীন কষ্ট। এখন সাত সন্তান ও শাশুড়ি নিয়ে ছোট্ট একটি ঘরে বসবাস। সকালে দুমুঠো খেলেও দুপুরে মেলেনা। রাতে তাদের খাওয়াবে কি এই চিন্তায় এখানে-ওখানে দৌড়ঝাঁপ। অর্থের অভাবে বিদ্যালয়ে যেতে পারছে না সন্তানরা। এমনি একজন মায়ের বেঁচে থাকার লড়াই চলছে দীর্ঘদিন ধরেই। বলছিলাম নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মউ গ্রামের বাসিন্দা সুলেমা খাতুনের কথা। ওই গ্রামের মৃত সাদত আলীর স্ত্রী তিনি। গতকাল শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, সন্তানদের পেটে ক্ষুধা, মা সুলেমার চোখে মুখে চিন্তার ভাঁজ। দুপুরে খাওয়া হয়নি কারোরই ঘরে আছে অল্প চাউল…

Read More

আমি সেতাউর রহমান সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল । গত ৯, ১০,১১  এপ্রিল ২০২৫ তারিখে  “চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে জামে মসজিদের খতিব সহ নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দেয়ার অভিযোগ”  শিরোনামে  দৈনিক সমাজের চিত্র, সংবাদ ২৪ ঘন্টা, ই- টিভি বাংলা অনলাইনসহ বিভিন্ন অনলাইন প্রিন্ট   ও ইলেকট্রনিক্স মিডিয়া  সামাজিক যোগাযোগ মাধ্যমে যে   সংবাদটি প্রকাশিত হয়েছে এই সংবাদের কোন সত্যতা নাই এটি একটি মিথ্যা,ভিত্তিহীন , বানোয়াট এবং  ষড়যন্ত্রমূলক, রাজনৈতিক ও সামাজিক  ভাবে আমাকে এবং আমার পরিবার কে হেও করার উদ্দেশ্যে   আওয়ামী ফ্যাসিস্ট, সন্ত্রাসীরা নিউজ প্রকাশ কারিয়েছে এর আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি সত্য ঘটনা উন্মোচিত হোক এটা…

Read More

চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার ২০২৫-২০২৮ মেয়াদের নির্বাহী কমিটির ইঞ্জিনিয়ার মো. নুরুল ইসলাম সভাপতি ও অ্যাড. দেলওয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ শনিবার  ১২ এপ্রিল ২০২৫ খ্রি. তারিখে  ঢাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির অফিসে    সমিতির অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির যৌথ সভায় এ ফলাফল ঘোষণা করা হয়। অ্যাডহক কমিটির আহবায়ক  ইঞ্জিনিয়ার মো. মশিউর রহমান ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. খায়রুল আনাম ফলাফল ঘোষণা করেন এবং নবনির্বাচিত কমিটির নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। এছাড়া নির্বাহী কমিটির সহসভাপতি ফিরোজ আহম্মেদ ও ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক ফুরকান হাবিব, কোষাধ্যক্ষ মো. ইসমাইল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ সারিউল ইসলাম রাজু(সদর), মেজর (অবঃ)…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শহীদ মীর মাহবুবুর রহমান বাবু স্মৃতি ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৪ টায় নাগরপুর যদুনাথ ময়দানে দক্ষিণ নাগরপুর পূর্ব পাড়া ছাত্র ও যুবসমাজ কতৃক আয়োজিত ক্রিকেট ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উওর জাসাস এর আহবায়ক ও নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম স্বপন সহ বিএনপির অঙ্গ সংগঠন এ-র নেতা কর্মী বৃন্দ। ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে নায়েব আলী সুপার কিং বনাম…

Read More

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সম্প্রতি ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজ এবং তাদের দোসরগণ বিভিন্ন ফেসবুক পেইজ ও ফেসবুক আইডি থেকে মৌলভীবাজার জেলা পুলিশ, জেলা প্রশাসন ও জেলা কারা কর্তৃপক্ষকে জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার করছে। মৌলভীবাজার জেলা পুলিশ ফ্যাসিস্ট আওয়ামী লীগের এই অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। জেলা পুলিশের অফিসিয়াল পেইজে পোস্ট করে বলা হয়, আমরা স্পষ্ট করে বলতে চাই, মৌলভীবাজার জেলা পুলিশ খুনি-ফ্যাসিস্টদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মিথ্যা গাল-গল্প প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে ছাড় পাওয়া যাবে না। মৌলভীবাজারের সম্মানিত নাগরিকদের বলতে চাই, ফ্যাসিবাদীদের অপপ্রচারে কেউ বিভ্রান্ত হবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও…

Read More

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পাওনা টাকা চাওয়ায় পিতাসহ একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এর মধ্যে পিতার অবস্থা আশঙ্কাজনক। শনিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার ধামদী গ্রামে ওই ঘটনাটি ঘটে। আহতরা হলেন, পৌর এলাকার শিমরাইল গ্রামের প্রয়াত আঃ জব্বাবের ছেলে মো. মতিউর রহমান(৫৫), ছেলে  রাজু মিয়া (২৭), রিয়াদ হোসেন (১৬), মো. সজিব মিয়া (৩২), রমজান আলী(২৬)। আহতদের মধ্যে মতিউর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। গুরুত্বর আহত রাজু মিয়া ও তার ভাই রিয়াদ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত রাজু মিয়া জানান, সিরাজুল ইসলামের কাছে পাওনা টাকা…

Read More

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় জৈনা বাজার এলাকার একটি বহুতল ভাড়া বাসার দ্বিতীয় তলা থেকে ১২ এপ্রিল (শনিবার) রাত সাড়ে ১১টায় তানজিলা (২৬) নামের এক নারী পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শ্রীপুর থানা পুলিশ। লাশের পাশে একটি চিরকুট পাওয়া গেছে। চিরকুটে তানজিলা লিখেছেন, আমি নিজের ইচ্ছায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করছি। এর জন্য আমার পরিবার কিংবা বাড়িওয়ালা কোনো ভাবেই দায়ী নয়। কারণ, আমি এমন একজনকে ভালোবাসি যাকে কিছু বলতে ও পারি না, কিছু করতে ও পারি না। চিন্তা করে দেখলাম, আমার বাঁচার অধিকার নেই। তাই মৃত্যুকে জয় করে চলে গেলাম। ইতি – তানজিলা। ভালো থেকো…

Read More

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, চব্বিশের গণঅভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে। এ সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবারের নববর্ষে আমাদের অঙ্গীকার।বাংলা নববর্ষ ১৪৩২ বা পহেলা বৈশাখ উপলক্ষে দেশবাসীর উদ্দেশে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি এ কথা বলেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে দেশবাসীকে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘পহেলা বৈশাখ সম্প্রীতির দিন, মহামিলনের দিন। আজকে সবাইকে আপন করে নেয়ার দিন। এবারের নববর্ষ, নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন, আমরা বিগত বছরগুলির গ্লানি, দুঃখ-বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে…

Read More

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট। ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত কৃষিগুচ্ছ  ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের  নেতাকর্মীবৃন্দ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান  রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনির নেতৃত্বে ও  ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীর সার্বিক সহযোগিতায়   শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা এবং তাদের মালামালের নিরাপত্তার জন্য দুটি স্টলের ব্যাবস্থা করেন। এছাড়াও শিক্ষার্থীদের দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে বাইক সার্ভিস প্রদান…

Read More

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা। গতকাল (শুক্রবার) তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এর সাথে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠককালে এ আহ্বান জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধ, নীতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে। এ সময় তারা বিভিন্ন বিষয়ের অভিন্ন স্বার্থে…

Read More

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদ্যমান বিচারক সংকট থাকবে না। লজিস্টিক সমস্যারও সমাধান করা হবে। বান্দরবানের চীফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে আইন উপদেষ্টা আজ এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল  হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা। উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন। ড. আসিফ নজরুল বলেন, ‘বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো আসছি। নিয়োগ…

Read More

নববর্ষের শোভাযাত্রার জন্যে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে মুখাবয়ব তৈরি করা হয়েছিল আজ তা আগুনে পুড়ে গেছে। এটি নৈরাজ্যবাদীদের কাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাংলা নববর্ষ উদযাপনের জন্য যে সাতটি বড় মোটিফ তৈরি করা হয়েছিল তার একটি শেখ হাসিনার ভয়ঙ্কর ফ্যাসিবাদী মুখাবয়ব। এটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বড়ো এই মোটিফে আগুন লাগানোর কারণে আশেপাশের অন্যান্য কিছু মোটিফও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত ভোর ৪:৪৫ থেকে ৫:০০ টার মধ্যে মোটিফটিতে আগুন লাগানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন।’ তিনি বলেন, ‘আগুন লাগানোর কাজটি সেই সময়েই করা…

Read More

কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপি)। ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয়েছে স্বীকৃতি। ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে স্পোর্টস পারসন অব দা ইয়ারের পুরস্কার জিতেছেন মিরাজ। স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য। এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ইভেন্টের খেলোয়াড়দের সাথে দেখা হয়, কথা হয়। এটা খুবই…

Read More