ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মীসহ নাগরিকের মুক্তি এবং আওয়ামী লীগ ও আইন শৃক্সখলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ডের বিচারের দাবিতে টাঙ্গাইলে নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১০ ডিসেম্বর) সকালে উপজেলা ও কলেজ ছাত্রদল সরকারি কলেজ গেটের সামনে টাঙ্গাইল আরিচা মহা সড়কে এ মানববন্ধনের আয়োজন করে। উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালেদ মাহাবুব রাসেলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মনিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ আলী রানা, যুবদলের সদস্য সচিব (ভার:) মো. নজরুল ইসলাম, যুগ্ম আহবায়ক মো. মোসারফ হোসেন মুসা,স্বেচ্ছাসেবক দলে সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, কৃষক দলের সাধারন সম্পাদক মো. জাহিদ হাসান,ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুপক খান, কলেজ ছাত্রদলের আহবায়ক…
Author: Niloy Roy
সোমবার ১০ডিসেন্বর রাত১২টার সমায় ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া কে গ্রেপ্তার করা হয়। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল গাজীপুর সদর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।৮ই ডিসেম্বর (রবিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধের প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ হানিফ মিয়া ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পারভেজ হোসেনের সুপারিশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের গাজীপুর জেলার সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত বিশেষ ক্ষমতা বলে এই কমিটির অনুমোদন প্রদান করেন।কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা সাংবাদিকদের বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে আমরা প্রতিটি জেলা উপজেলা কমিটি প্রদান করছি।…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জন জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষ্যে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী আফসানা আক্তার মিমি, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সনিয়া আক্তার, সফল জননী হিসেবে মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মোকাবেলায় সংগ্রামী নারী মোছাঃ তাসলিমা খাতুন, সমাজ উন্নয়নে অবদান রাখায় ইসরাত জাহানকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইকবাল হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন, ঈশ্বরগঞ্জ থানার…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বানিয়ারচালা এলাকায় একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে ভারত থেকে চোরাই পথে চিনি, কম্বল ও মাদক এনে বিক্রির অভিযোগ উঠেছে। গোপন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চল থেকে এসব পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করিয়ে গাজীপুরসহ আশেপাশের এলাকায় বিক্রি করা হচ্ছে।সূত্র মতে, চক্রটি প্রথমে সীমান্ত এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে চিনি, কম্বল ও মাদক সংগ্রহ করে। পরে স্থানীয় বাজারে সরবরাহ করে মোটা অংকের মুনাফা অর্জন করে। শীত মৌসুমে কম্বলের চাহিদা বেড়ে যাওয়ায় সাম্প্রতিক সময়ে এ ধরনের চোরাচালানের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত এলাকায় রুস্তম…
ডা.এম.এ.মান্নান: নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: দীর্ঘ দিন পর টাঙ্গাইল ৬ নাগরপুর-দেলদুয়ার আসনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় যুবদলের ও টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নাগরপুর উপজেলা বিএনপির সম্মানিত সদস্য রবিউল আউয়াল লাভলু। রবিবার দুপুরে নাগরপুর নিজ বাস ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। ৫ আগষ্টের পর দুই উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠানটি। সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, নাগরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিজ উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক শিপন বিশ্বাস, নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল, যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুসা,…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ অবশেষে সোমবার বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি)র চা বাগানের সকল চা শ্রমিকদের বকেয়া ছয় সপ্তাহের মধ্যে দু’ সপ্তাহের তলব (মজুরী)প্রদান করা হলো। বকেয়া মজুরীর দাবীতে গত তিন মাস যাবৎ চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করে আসছিল। গত সপ্তাহে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে বুধবার সাপ্তাহিক তলব (মজুরী) দেয়ার কথা ছিল। কিন্তু ব্যাংক টাকা দিতে না পারায় মজুরী প্রদান করতে ব্যর্থ হয় বাগান কর্তৃপক্ষ। এতে ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর ফাঁড়িসহ ১৯টি চা বাগানের চা শ্রমিকরা কাজে যোগদান করেননি। সোমবার (৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় মাধবপুর চা বাগানের ১১ শত ৫০ জনের মধ্যে প্রতি শ্রমিককে দু’ সপ্তাহের…
মাভাবিপ্রবি প্রতিনিধি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গাজীপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার হলে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাফিজুর রহমান।স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস কে সাকিব ভুইয়া। সঞ্চালনা করেন মো. হাসনাইন মাহমুদ ও সৌমিতা দাস। এসময় সংগঠনের উপদেষ্টা হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ দেলোয়ার জাহান মলয়, একাডেমিক শাখা প্রধান ডেপুটি রেজিস্ট্রার মোঃ মাকসুদুর রহমান এবং জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মো.…
গলায় সিমেন্টের বস্তা বেধে জীবিত নিক্ষেপ করা হয়েছিলো কুমার নদে। চিকিৎসা পেশায় তার কাল হয়েছিলো। ১৯৭১ এ যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা করতেন তিনি। সাহিত্যে দুর্বলতা ছিলো প্রতিনিয়ত সাহিত্যের আসর বসতো তার বাড়িতে। লেখালেখি করতেন। একাত্তরের ২৮ অক্টোবর হঠাত একদল রাজাকার তার বাড়িটি ঘিড়ে ফেলে তাকে তুলে নিয়ে যায়। নরপশুর দল ডা: মনোরঞ্জনকে গলায় সিমেন্টের বস্তা এবং পায়ে ইট বেধে শৈলকুপার কুমার ব্রীজের উপর থেকে নদীতে ফেলে দেয়।ডা: মনোরঞ্জন জোয়াদ্দারের জন্ম ১৯০৭ সালে ঝিনাইদহের শৈলকুপা সদর সরকার পাড়ায়। তিনি ছিলেন ব্রজোমহন জোয়াদ্দারের একমাত্র সন্তান। প্রাথমিক ও মাধ্যমিক পাশ করে চলে যান কলকাতায় চিকিৎসক হওয়ার জন্য। পরবর্তীতে চিকিৎসক হয়ে ফিরে আসেন নিজ জন্ম…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির নেতা মো. রবিউল আউয়াল লাভলু, এক আলোচনা ও মধ্যাহ্ন ভোজে মিলিত হন।রবিবার ৮ ডিসেম্বর দুপুরে বিএনপি নেতা লাভলু’র বাসভবনে উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তাদের সমস্যা ও অসুবিধার কথা নিয়ে আলোচনা করেন এবং একত্রে দুপুরের খাবার গ্রহণ করেন।এসময় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদের জুলুম নির্যানের ফল সরুপ এখনো বিভিন্ন গায়েবি মামলার হাজিরা দিতে হচ্ছে।দলকে সুসংগঠিত করতে কি কি করনীয়, নাগরপুর উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নের করনীয় দিক গুলো উঠে আসে। এসময় প্রত্যেক ইউনিয়নের শিক্ষার মান উন্নয়নের অন্তরায় গুলো নিয়ে আলোচনা করেন উল্লেখযোগ্য নেতারা। তারা আরো বলেন,…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমেল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।সোমবার (৯ ডিসেম্বর) ক্যাম্পাসের নিরাপত্তা কর্মী, ক্যাম্পাস এলাকার গরিব, অসহায় ও পথ শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মেহেদী হাসান হিমেল বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় শীতের আগাম প্রস্তুতি হিসেবে আজকের এই শীত বস্ত্র বিতরণ কর্মসূচি। প্রচন্ড শৈত প্রবাহে মানুষের যেন কষ্ট না হয় তার আগাম প্রস্তুতি হিসেবেই আজকের এই কর্মসূচী পালন করলাম। ভবিষ্যতেও এইরকম জনকল্যাণমুখী কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নিয়োজিত থাকবে। এই সময় জবি ছাত্রদলের সহ সভাপতি ওহায়উদ্দিন জামান নিক্সন, যুগ্ম সম্পাদক ওহাদুজ্জান…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর (সোমবার) পবিপ্রবির টিএসসির কনফারেন্স রুমে সকাল ১০ টা থেকে পবিপ্রবির কৃষি প্রকৌশল বিভাগ সার্বিক সহযোগীতায় ও ”কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডিপি) প্রকল্প” এর ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের অর্থায়নে কৃষি গবেষণা ইনিস্টিউট কতৃক উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনারও কৃষি যন্ত্রের প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক ড. শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য…
ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে সরকারী-বেসরকারী হাসপাতালের অনিয়মের প্রতিবাদে ডাকা শিক্ষার্থীদের মানববন্ধনে কথিত এক যুবদল নেতার নেতৃত্বে দুর্বৃত্তদের হুমকি ধামকিতে পন্ড হয়ে গেছে। চরফ্যাশনের সরকারী হাসপাতালসহ প্রাইভেট ক্লিনিক গুলোতে নানা অনিয়মে জেঁকে বসায় সম্প্রতি একাধিক প্রসুতি নারী ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রশাসন চুপ থাকলেও চার দফা দাবীতে প্রতিবাদ জানাতে ভোলার চরফ্যাশন উপজেলার ভূক্তভোগী পরিবারের ব্যানারে অবস্থান নেন সাধারন শিক্ষার্থীরা। গতকাল রোববার (৮ ডিসেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে চরফ্যাশনের সাধারন শিক্ষার্থী ও ভুক্তভোগীদের ব্যানারে এ মানবনন্ধন শুরু করলে এসময় স্থানীয় যুবদল নেতা পরিচয়ে চরফ্যাশন উপজেলা ফরিয়ার সাধারন সম্পাদক মো. রানা নামের এক ব্যাক্তি শিক্ষার্থীদের দেয়া চার দফা দাবীতে ডাকা মানববন্ধন…
জ্যোতিদেরস্টাফ রিপোর্টার: হোয়াইওয়াশ এড়ানোর মিশনে বাংলাদেশ স্কোরবোর্ডে বড় পুঁজি পেল না। আয়ারল্যান্ডের নিয়ন্ত্রিত বোলিং এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা জ্বলে উঠতে না পারায় ৭ উইকেটে বাংলাদেশের রান কেবল ১২৩। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা আয়ারল্যান্ডের সুবর্ণ সুযোগ বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার। এবার টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে একই লজ্জায় ডুবিয়ে বদলা নিল আইরিশরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের ৪ উইকেটে হারিয়েছে সফরকারীরা। আগে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান তুলেছিল বাংলাদেশ। জবাবে ৬ উইকেট হারিয়ে ১ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। সেই সঙ্গে ৩-০ ব্যবধানে জিতে নেয় সিরিজও। ম্যাচ জিততে শেষ ওভারে আয়ারল্যান্ডের দরকার…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্যে নেত্রকোনার আটপাড়ায় ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি বিরোধী কমিটি আয়োজনে সোমবার সকাল ১১ টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপার সভাপতিত্বে ও উপজেলা প্রেসক্লাবের সদস্য আমির খসরু স্বপনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আল মুতাসিম বিল্লাহ, থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল কুদ্দুছ, সাধারণ সম্পাদক জুলফিকার আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহবায়ক আল আকরাম…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ মোট তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ও লোহাগড়া থানা পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজলার মালিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রাম থেকে গাঁজাসহ দু’জন ও লোহাগড়া উপজেলার কুমরকান্দা থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়। গাঁজাসহ গ্রেফতাররা হলেন- সদর উপজেলার মালিডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের সাইফুল শিকদারের ছেলে মো. বিপ্লব শিকদার (২২) ও একই গ্রামের আবু বক্কর মোল্যার ছেলে মো.হাসিব মোল্যা (২১) এবং ইয়াবাসহ গ্রেফতার ইমন মোল্যা (১৯) লোহাগড়া উপজেলার কুমরকান্দা গ্রামের নিপুন মোল্যার ছেলে। পুলিশ জানায়, রোববার দিবাগত রাতে গোপন সংবাদ পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মালিডাঙ্গা…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নৈশপ্রহরীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জবি শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ফুটপাতের দোকানদারদের মাঝেও শীতবস্ত্র দেওয়া হয়। সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে নৈশপ্রহরী ও ফুটপাতের দোকানদারদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইকবাল হোসেন শিকদার, সাধারণ সম্পাদক আসাদুল ইসলামসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এমাসে আরও তিনশত কর্মচারীর মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানান তারা। এসময় শাখা অফিস সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, আমারা মূলত তাদের কষ্ট ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং একে অপরের প্রতি মমত্ববোধ বৃদ্ধি করার জন্য উপহার দিয়েছি। ছাত্রশিবির সব…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ (২৫)কে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ। এছাড়াও ছিনতাইয়ের মামলায় আরো দুজনকে গ্রেফতার করা হয়েছে।রবিবার (৮ ডিসেম্বর) ভোর রাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ।কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে। গ্রেফতার অন্য দুজন হলেন চাঁদপুর আলিম শেখের ছেলে নিশান শেখ ও মৃত হাজী ওসমান মোল্যার ছেলে জাহিদ মোল্যা।পুলিশ জানায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখ কে হত্যার দায়ে আটজনকে…
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (০৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘আজকের এই শ্রেণি সমাপনী ও বিদায় অনুষ্ঠান তোমাদের পরবর্তী জীবনে মাইলফলক হিসেবে থাকবে। প্রাথমিকের গন্ডি পেরিয়ে আজ তোমরা মাধ্যমিকের জন্য আরেক প্রতিষ্ঠানে যাচ্ছ। তোমরা সেখানেও মনোযোগের সাথে লেখা-পড়া করে ভালো ফলাফল করবে বলে আশা করছি। তবে ভবিষ্যতে তোমাদের আর…
তরিকুল্লাহ আশরাফী : গত ৫ ডিসেম্বর হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদ কে ঈশ্বরগঞ্জ উপজেলা বদলীর প্রজ্ঞাপন জারি করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়। গতকাল শনিবার সন্ধায় প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে ছাত্র জনতা ও সাধারণ মানুষ মর্মাহত হয়ে পোস্ট করতে থাকেন। রোববার বেলা ১১ টায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন ও সাধারন জনগনের ব্যানারে উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন করা হয়। এর আগে গত ২৬ সেপ্টেম্বর ২০২৪ তারিখে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান। এর আগে তিনি ভালুকা উপজেলায় ছিলেন। হালুয়াঘাট উপজেলা দায়িত্ব নেওয়ার পর থেকে তার কিছু উন্নয়নমূলক কাজ হালুয়াঘাটে দৃশ্যমান হয়। যার ফলে এলাকায় তার সুনাম বাড়তে থাকে।…