Author: Niloy Roy

অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অর্থ শহীদদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা, যা দেশের ছাত্র সমাজ এবং জনগণ কখনই সহ্য করবে না। আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের চারপাশ প্রদক্ষিণ করে এবং আবার প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীরা ‘আমার সোনার বাংলায়- আওয়ামী লীগের ঠাঁই  নাই, এই বাংলায় আওয়ামী লীগের থাকবে না কোনো ঠিকানা, দালালি বা রাজপথ, রাজপথ- রাজপথ, খুনিদের আস্তানা- এই বাংলায় থাকবে না’ ইত্যাদি স্লোগান…

Read More

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার এবং সহকারী বেঞ্চ অফিসারদের আগামীকাল থেকে তিনদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হবে। হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মোঃ আসিফ ইকবাল স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘জনগণের সেবা সহজীকরণ এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ গত ১২ সেপ্টেম্বর ১২ দফা নির্দেশনা প্রদান করেন। ওই ১২ দফা নির্দেশনা বাস্তবায়ন, কাজের দক্ষতা ও মান বৃদ্ধির জন্য কর্মোপযোগী অভ্যন্তরীণ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা আগামীকাল ২৩ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল…

Read More

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলায় বিশুদ্ধ ও নিরাপদ খাদ্য সকলের অধিকার নিশ্চিতে ভোক্তা অধিদপ্তরের অভিযান। কিন্তু সাধারণ মানুষের নৈতিক অধিকার থেকে কিছু অসাধু ব্যবসায়ী সেই অধিকারকে হুমকির মুখে ফেলছে! জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক রঙ (হাইড্রোজ) ব্যবহার করা হচ্ছে, যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। বুধবার(১৯শে মার্চ) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে দুইটি হোটেল এ বিষাক্ত হাইড্রোজ ব্যবহারকারী খাদ্য যা ইফতারে ব্যবহৃত হয় এই দুইটি হোটেলকে ১৫ হাজার ও অন্যটিতে ৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আল আমিন এবং অভিযানে সহায়তা করেন জুড়ি থানা…

Read More

মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ   জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা হয়নি। আগামী ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেটাকে ধরে নিয়েই প্রতিদিনই ইফতার মাহফিল ও উঠান বৈঠকের মাধ্যমে জনসংযোগ করছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকনের সর্মথনে পথসভা,গনসংযোগ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২১ মার্চ) সন্ধায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া স্বর্নিভর সংলগ্ন স্থানে জালালপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মুজিবুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে কটিয়াদি উপজেলা বিএনপির সাবেক সাধারন…

Read More

মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্মের বাস্তবায়নকে ত্বরান্বিত করতে বিশ্বব্যাপী সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আরো শক্তিশালী অংশীদারিত্ব, বর্ধিত বিনিয়োগ এবং কোনো মহিলা বা মেয়েরা যাতে পিছিয়ে না থাকে তা নিশ্চিত করার জন্য নতুন প্রতিশ্রুতির আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডাব্লিউ৬৯) এর ঊনবিংশতম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব হিসেবে বিবৃতি দেওয়ার সময় তিনি এই আহ্বান জানান। আজ ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শারমীন এস মুরশিদ নারীদের ভূমিকার ওপর জোর দেন, যারা ঐতিহাসিকভাবে আত্মমুক্তি, গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচারের জন্য প্রতিটি জাতীয় সংগ্রামের অগ্রভাগে রয়েছে বলে উল্লেখ করেন।…

Read More

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে। আজ শুক্রবার দুপুরে কক্সবাজারে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ধর্ম উপদেষ্টা বলেন, ‘এখন সংশ্লিষ্ট যাত্রীর পাসপোর্ট নাম্বার দিয়ে টিকেট বুকিং করতে হবে। তিনদিনের মধ্যে এই টিকিট ইস্যু না করলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং বাতিল হয়ে যাবে। গ্রুপ টিকিট বুকিং করে দ্বিগুণ, তিনগুণ দাম বাড়িয়ে দিবেন, এটা আর হবে না। এজন্য একটি নীতিমালাও তৈরি করা হয়েছে।’ ড. খালিদ বলেন, কক্সবাজারে সুদূর অতীত হতেই…

Read More

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানান শিক্ষার্থীরা। একই সঙ্গে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি যৌথভাবে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান তারা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জোয়াবায়ের বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে, মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত এমন একটি দলকে নিষিদ্ধের দাবিতে আমাদের এখনো রাস্তায় নামতে হচ্ছে। এখনো তাদের বিচার হয়নি। বরং কিছু রাজনীতিবিদ তাদের আবার জাতীয় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বলেন, যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তারা বলছেন এটি হবে ‘ভালো আওয়ামী…

Read More

২০২৪ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, ওই বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন। জাতিসংঘ এই মৃত্যুকে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি বলে অভিহিত করেছে। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফটি এ খবর জানায়। জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ‘২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন। গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।’

Read More

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাহিনী প্রধান ১৭-১৮ মার্চ যুক্তরাষ্ট্র সফর করেন। সফরকালে বিমান প্রধান জাতিসংঘের সঙ্গে বিমান বাহিনীর সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির জন্য শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর মোতায়েনকৃত ইউনিটের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা এবং ভবিষ্যতে জাতিসংঘে বিমান বাহিনীর অবদান বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে। বিমান বাহিনী প্রধান সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে গত ১৫ মার্চ…

Read More

ঈদে মহানগরীতে বাসা-বাড়ি, প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের নিরাপত্তায় ১৪টি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে এবং ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের সার্বিক নিরাপত্তায় ডিএমপি সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পুলিশকে সহায়তা করার জন্য ইতোমধ্যে অক্সিলারি পুলিশ নিয়োগ করা হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তারা কার্যকর ভূমিকা রাখবে। ডিএমপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ঈদে বাসা-বাড়ি, বিভিন্ন প্রতিষ্ঠান ও বিপণি-বিতানের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনাসমূহ মেনে চলার জন্য নগরবাসীকে অনুরোধ করা হয়েছে- ১. বাসা-বাড়ি, অ্যাপার্টমেন্ট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন প্রতিষ্ঠান…

Read More

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে সুষ্ঠুভাবে উত্তরণ নিশ্চিত করার জন্য যথাসম্ভব সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা এই বিষয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যথাসম্ভব চেষ্টা করছি।’ বাণিজ্য উপদেষ্টা সম্প্রতি সচিবালয় তার কার্যালয়ে জাতীয় সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে ২০২৬ সালের নভেম্বরে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে বাংলাদেশের উত্তরণের বিভিন্ন দিক এবং পরবর্তীতে এ ক্ষেত্রে বেসরকারি খাতের প্রতিক্রিয়া সম্পর্কে একথা বলেন। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের পর্যায় থেকে উত্তরণের ক্ষেত্রে বেসরকারি খাতের অভিমত সম্পর্কে তিনি প্রশ্ন তোলেন যে, বেসরকারি খাত কেন বছরের পর বছর ধরে এই বিষয়টি নিয়ে নিরব ছিল এবং জোরালো…

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে নাগরপুর। টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে তাওহীদ জনতা। ২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মার নামাজের নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়। ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এ সংগঠনের সভাপতি মাওলানা মো.রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম…

Read More

ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : আটপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির আর নেই। শুক্রবার (২১ মার্চ) দুপুরে স্ট্রোকজনিত কারণে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে সাংবাদিক মহলসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। একনিষ্ঠ ও সাহসী সাংবাদিক হিসেবে তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Read More

গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর নামক এলাকায় এক মলম পার্টির নারী সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। গত বুধবার(১৯ মার্চ) দুপুরের পরে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে তাকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী যাত্রীবেশে একটি অটোরিকশায় উঠে চালককে অচেতন করার চেষ্টা করছিলেন। তার সন্দেহজনক আচরণ দেখে চালক চিৎকার করলে স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে আসে এবং তাকে ধরে ফেলে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে থানায় নিয়ে যায়। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ জানান, আটক নারী মলম পার্টির সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনি…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে একটি রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে। এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে বিপাকে পড়েছেন রাইস মিল ব্যবসায়ী নাইম আহমেদ। নাইম আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান রাইচ মিল বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর আজ শুক্রবার সকাল ৬ টার দিকে খবর পেয়ে এসে দেখেন ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চলতি মাসের ১৫ মার্চ উপজেলার কালিকাপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর…

Read More

ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে সাঘাটা থানায়, কচুয়াহাটে বিক্ষোভ মিছিল করেছে তৌহিদী জনতা। শুক্রবার (২১ মার্চ) বাদ জুম্মা নামাজ পড়ে সাঘাটা উপজেলার কচুয়াহাট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিএনজি স্টানের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্তরের তৌহিদী জনতা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের বর্বর গণহত্যা আজ মানব সভ্যতার জন্য লজ্জাজনক অধ্যায়। পবিত্র রমজান মাসে যুদ্ধবিরতি উপেক্ষা করে ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর চলছে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। পশ্চিমা বিশ্ব এই হত্যাযজ্ঞের প্রকাশ্য মদদদাতা, আর তথাকথিত জাতিসংঘ কার্যত এই আগ্রাসনের পক্ষে নীরব সহযোগী হয়ে দাঁড়িয়েছে। বক্তারা ফিলিস্তিনের জনগণের…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে অগ্নিকাণ্ডের ২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের পূর্ব বালুচর বাজারে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কীটনাশক ও মোদি ব্যবসায়ী শামছুল আলম সবুজ ও সার ব্যবসায়ী আব্দুর রহমান। জানা গেছে, বেশি মালমাল থাকায় রাতে দোকানেই রাত্রিযাপন করতেন শামছুল আলম সবুজ। বৃহস্পতিবারও তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। তবে সেহেরির সময় খাবার খেতে বাড়িতে যান। হঠাৎ মানুষের চিৎকার শুনে বেরিয়ে আসেন তখন শুনেন দোকানে আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে ২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে।…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুরে পৃথক স্থানে অভিযানে ২৪ হাজার পিস ভারতীয় ব্লেডসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দকৃত ব্লেডের মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ ৪ হাজার টাকা। শুক্রবার (২১ মার্চ) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন, পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার ঘোঁড়াগাও গ্রামের ফজল মিয়া (৩০) ও একই উপজেলার গৌরীপুর গ্রামের বাচ্চু মিয়া (৪০)। পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত বারোটার দিকে বিরিশিরি-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোদারীয়া চৌরাস্তা এলাকা দিয়ে ভারতীয় ব্লেড পাচার করা হচ্ছিল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ফজল মিয়া পালানোর চেষ্টা করে তবে…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ মার্কিনী মদদে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচার, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ ও রেশনিং চালু, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা ঈদ বোনাস পরিশোধ এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২০ শে মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি শহরে এক গণ মিছিল করে। মিছিলটি পার্টি জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন…

Read More

আলহামদুলিল্লাহ, আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৯ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীরা ইফতার মাহফিল সম্পূর্ণ করেছেন। যা আমাদের সবচেয়ে বড় পূর্ণমিলন হয়েছে। ইফতার মাহফিল আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এবং সেই সাথে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে সফল করার লক্ষ্য আমাদের আজকের এই মিলন মেলা। ইফতার মাহফিল সম্পূর্ণ করার জন্য ইফতার কমিটিকে আন্তরিক ভাবে শুকরিয়া জানাচ্ছি। এবং সেই সাথে আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন সফল করার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য একান্ত কাম্য। শতবর্ষ উদযাপন কমিটি অনুষ্ঠান সফল করার লক্ষ্য প্রাক্তন সকল ব্যাচ এর শিক্ষার্থীরা কাজ শুরু করে দিয়েছেন। এবং…

Read More