ভারত ও বাংলাদেশে আটক উভয় দেশের জেলেদের পারস্পরিক প্রত্যাবাসন প্রক্রিয়া গতকাল শনিবার (৪ জানুয়ারি) চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। উভয় দেশের কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়া শেষ করে বন্দীদের মুক্তি দিয়েছে। ভারতীয় কোস্ট গার্ডের একটি সূত্র জানিয়েছে, ৯৫ জন ভারতীয় এবং ৯০ জন বাংলাদেশি জেলে একে অপরের দেশ থেকে আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখার দিকে রওনা দিয়েছেন। আর রোববার দুপুরে তাঁদের নিজ নিজ দেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি টেলিগ্রাফ ইন্ডিয়াকে বলেছে, ‘আন্তর্জাতিক সামুদ্রিক সীমানা রেখার কাছে হস্তান্তর ও গ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার পর দক্ষিণ ২৪ পরগনার ভারতীয় উপকূলে পৌঁছাতে প্রায় ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগবে। আশা করি, ভারতীয় জেলেরা…
Author: Niloy Roy
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও প্রদর্শনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (৫ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন ওই আদালতের স্টেনোগ্রাফার জালিজ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ফৌজদারি কার্যবিধির ১৯০ (১)সি ধারায় স্বতঃপ্রণোদিতভাবে আমলে নিয়ে আদালত একটি মিস মামলা রেকর্ড করেন। একইসঙ্গে প্রকাশিত ও প্রচারিত সংবাদের সরেজমিনে অনুসন্ধান করে আদেশ প্রাপ্তির ৩০ (ত্রিশ) দিনের মধ্যে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিলের জন্য বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও), বাংলাদেশ রেলওয়ে, ঢাকাকে নির্দেশ দেন। অনুসন্ধানকারী কর্মকর্তাকে সার্বিক সহায়তা দেওয়ার জন্য অফিসার ইনচার্জ, ঢাকা রেলওয়ে থানা, ঢাকা…
মারা গেছেন বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র। সোমবার জানাজা শেষে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। এরপরই প্রবীর মিত্র হিন্দু না মুসলাম- এ নিয়ে প্রশ্নের উদ্রেক হয়েছে অনেকের মনে। সে বিষয়ে খোলাসা করেছেন মিশা সওদাগর। তিনি জানিয়েছেন, প্রবীর মিত্র ভাই মুসলামনই ছিলেন। ধর্মমতে তার জানাজা হবে এবং দাফন হবে।এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন। সে সময়ের ভিডিওতে প্রবীর মিত্রকে বলতে শোনা যায়, ‘আমি তো কনভার্ট হয়েই ওর মাকে (স্ত্রী) বিয়ে করেছিলাম। তখন মুসলমান হয়েছিলাম। তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া, এখনও সে ধর্মেই আছি। কথোপকথনের একপর্যায়ে ধর্ম নিয়ে জানতে চাইলে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সৌন্দর্য বাড়ানো এবং নাগরিকদের নির্বিঘ্নে চলাচলের জন্য পৌরসভার ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। রবিবার (৫ই জানুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রশাসক মোঃ ইসলাম উদ্দিন এর নেতৃত্বে স্টেশন রোড, মৌলভীবাজার রোড এবং হবিগঞ্জ রোডসহ বিভিন্ন প্রধান প্রধান সড়কে এই অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার মো. মোবারক হোসেন খান এবং শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলামসহ পৌরসভা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন, শহরকে যানজটমুক্ত রাখা এবং সৌন্দর্য রক্ষার জন্য পৌরসভার পক্ষ থেকে…
জবি প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদবঞ্চিত ছাত্রদল নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের টিএসসির সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম—খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। তারা আরও বলেন, ২০২৪ সালের গণ—অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রদলের…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় তামিম খান (১৬) নামে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত আমিনুল নামে একজনকে আটক করা হয়েছে। নিহত তামিম খান সদর উপজেলার হবখালি গ্রামের রুবেল খানের ছেলে। রোববার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টার দিকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। লোহাগড়া থানা পুলিশের ওশি মো.আশিকুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে ভ্যানচালক কিশোর তামিম খান নিখোঁজ হয়। পরে স্বজনরা তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে নিহত কিশোরের চাচাতো ভাই জানায় তামিম অভিযুক্ত আমিনুলকে ভ্যানে নিয়ে যেতে…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি| ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। ঈশ্বরগঞ্জ থানার এসআই মোঃ আবু রায়হান বাদী হয়ে ২৫জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার এজহার সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি রাতে সোহাগী রেল স্টেশনের প্লাটফর্মের উপর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটাসহ নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ও অন্যান্য অঙ্গ সংগঠনসহ সরকার বিরোধী শ্লোগান ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রায়হান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালালে…
জবি প্রতিনিধি: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া এবং প্রশাসনের কাজের অগ্রগতি সম্পর্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনকারী শিক্ষার্থীরা সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করেন।পুনরায় আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরাত্বের মুখোমুখি হতে চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা। রবিবার ( ৫ জানুয়ারি ) বিকাল ৩:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে তারা প্রেস ব্রিফিং করে। প্রেস ব্রিফিং এ বলা হয়, আপনারা অবগত আছেন যে গত ১২ই নভেম্বর ২য় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর চাই আন্দোলনের প্রেক্ষিতে ১৩ই নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা, বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্র প্রতিনিধিদের সভা হয় সেখানে ২য় ক্যাম্পাস সংক্রান্ত সকল বিষয় আলোচনা হয় এবং সেনাবাহীনিকে কাজ হস্তান্তরের ব্যাপারে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ জানুয়ারি) এসকেএস ফাউন্ডেশনের কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচির (ক্রিয়া) প্রকল্পের আওতায় মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় সুইডেন সরকারের অর্থায়নে এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্প কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, এসকেএস ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর উম্মে কুলছুম ইলা, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম, শিক্ষক রওশন আলী, কাজী…
আটপাড়া (নেত্রকোনা ) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৪ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে রোববার (৫ জানুয়ারি) উপজেলা খেলার মাঠে সারাদিন ব্যাপী বালক ও বালিকা টিমের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । খেলায় বালক বিভাগে রামশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১ -০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সুখারী ইউনিয়নের বাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়৷ অপরদিকে বালিকা বিভাগে বানিয়াজান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ২ – ০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পিয়াজকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। চ্যাম্পিয়ন দের হাতে ট্রফি প্রদান করেন উপজেলা নির্বাহী…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নতুন রেজিস্ট্রার হলেন বগুড়ার কৃতি সন্তান ও বিএনপি পন্থি শিক্ষক সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিন। ৫ ডিসেম্বর( রবিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বর্তমান রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক মো. আবদুল লতিফ এর পরিবর্তে অত্র বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। এ পদে দায়িত্ব পালন সূত্রে তিনি বিশ্ববিদ্যালয় আইন, সংবিধি ও বিধান দ্বারা নির্ধারিত এবং ভাইস-চ্যান্সেলর কর্তৃক অর্পিত সকল দায়িত্ব পালন ও…
শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ রৌমারী (পুসার) এর ২০২৪-২৫ সালের ১ বছরের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জয়নুল আবেদীন নির্বাচিত হয়েছেন। শনিবার (০৪ জানুয়ারি) রাতে নির্বাচন কমিশন কর্তৃক এক বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ঘোষণা করা হয় এবং আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করা হয়। সংগঠনটির নতুন সভাপতি লিটন আহমেদ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ ও সম্মানিত যে আমাকে ‘পুসার’ এর গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করা হয়েছে। এটি আমার জন্য একটি বিশাল…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানায় আওয়ামী লীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার দাবিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিক্ষোভের ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ জানুয়ারি) রাত আটটার পর এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল শিকদার (৩৮) কে পুলিশ আটক করে। তিনি স্থানীয় মৃত নুরুল হকের ছেলে। আটকের পরপরই শতাধিক জামায়াতে ইসলামীর নেতাকর্মী থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে অবস্থান নেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে থানাটি ঘেরাও করে রাখে। তবে পুলিশ ও জামায়াতের নেতারা থানা ঘেরাওয়ের কথা অস্বীকার করেন। সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চম বারের মতো মৌলভীবাজারের ৩নং কামালপুর ইউনিয়নের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র(লেপ) বিতরণ অনুষ্ঠান। গত ২ই জানুয়ারি বৃহস্পতিবার আব্দালপুর সরকারি প্রাইমারি বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। ইনসাফ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র সহ-সভাপতি ফখরুল ইসলাম এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক মাহবুবুর রহমান ও যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সল রহমান এর যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলানা নজরুল ইসলাম বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জোসেফ আলী চৌধুরী সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল কাইয়ুম ও বদরুল ইসলাম ইনসাফ সমাজ…
লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১৪ ঘন্টার ব্যবধানে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মুক্তারুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ ও তোজাম্মিন শাহনাজ রেবু (৪৮) নামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচা ভাতিজি। শুক্রবার রাতে ও শনিবার সকালে পৌর শহরের ভেলাতৈড় জামতলি ও পীরগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুক্তারুল পৌর শহরের ভেলাতৈড় ভদ্রপাড়া এলাকার মৃত আলাউদ্দিনে ছেলে এবং তোজাম্মিন শাহনাজ রেবু মিত্রবাটী এলাকার তোয়াবুর রহমানের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, শুক্রবার রাত ৯টার দিকে পৌর শহরের জামতলি এলাকায় রাস্তা পারপারের সময় একটি মোটরসাইকেল মুক্তারুল ইসলামকে…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম (৫২) তাঁর বড় ভাইদের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে নিজের জীবনের নিরাপত্তা ও সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আজ শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ওই এলডিপি নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, তাঁদের গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কালিগ্রাম মরুপাড়া গ্রামে। তাঁরা চার ভাই ও তিন বোন। তাঁর বাবা জমশেদ আলী ম-ল মারা যাওয়ার আগে বসতভিটা, আবাদি জমি, পুকুর ও বাজারে মার্কেটের জমি সমান ভাগে ভাগ…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মো. ওয়াকারুজ্জামান শীতকালীন মহরা পরিদর্শন ও স্থানীয় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত কর্মসূচীতে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত হয়ে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বুড়ির হাট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত “বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা” প্রদান ক্যাম্পেইন গুলো ওএসপি, এসজিপি, পিএসসিগণকে সাথে নিয়ে পরিদর্শন করেন। জানা গেছে, রংপুর তারাগঞ্জের বুড়ির হাটে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালিন মহরা চলামান। তিনি দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমান…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সিনিয়র সাংবাদিক শিহাব মল্লিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বসতবাড়ি ভাংচুর করে, ওই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার বাজারপাড়া এলাকায় হামলার ওই ঘটনায় শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিহাব মল্লিক দৈনিক ইনকিলাব পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। হামলাকারীরা হলেন- একই এলাকার শামসুল আলম, তার স্ত্রী মালা খাতুন, ছেলে সজিব ও সাকিবসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। সাংবাদিক শিহাব মল্লিক জানান, ‘আমার প্রতিবেশি শামসুল আলমের ছেলে সাকিব (১৭) গত ২ জানুয়ারি বৃহস্পতিবার মাগুরা জেলার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে বিবাহের উদ্দেশ্যে তুলে নিয়ে…
প্রতিনিধি অধ্যাপক ড. শাহনাজ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ প্রদান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. শাহনাজ সরকার। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের বোটানি বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. শাহনাজ সরকার-কে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ০৫ (পাঁচ) বছর বা…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে রুকু শেখ হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত কদ্দুস ফকির কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালি দক্ষিণপাড়া গ্রামের মৃত প্রান ফকিরের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদির ননদ নড়াগাতি থানার চোরখালি উত্তর পাড়া গ্রামের চায়না বেগমের সাথে আনুমানিক ৩০ বছর পূর্বে…
