আরিফুল ইসলাম রনক, নওগাঁ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম (৫২) তাঁর বড় ভাইদের বিরুদ্ধে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন। এ পরিস্থিতিতে নিজের জীবনের নিরাপত্তা ও সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে আজ শনিবার দুপুরে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ওই এলডিপি নেতা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল ইসলাম বলেন, তাঁদের গ্রামের বাড়ি রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কালিগ্রাম মরুপাড়া গ্রামে। তাঁরা চার ভাই ও তিন বোন। তাঁর বাবা জমশেদ আলী ম-ল মারা যাওয়ার আগে বসতভিটা, আবাদি জমি, পুকুর ও বাজারে মার্কেটের জমি সমান ভাগে ভাগ…
Author: Niloy Roy
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান মো. ওয়াকারুজ্জামান শীতকালীন মহরা পরিদর্শন ও স্থানীয় অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন। শনিবার (৪ জানুয়ারি) দুপুর দেড়টায় তারাগঞ্জ উপজেলার ৫নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন কর্তৃক আয়োজিত কর্মসূচীতে সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত হয়ে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময় তিনি বুড়ির হাট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯টা থেকে অনুষ্ঠিত “বিনামূল্যে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা” প্রদান ক্যাম্পেইন গুলো ওএসপি, এসজিপি, পিএসসিগণকে সাথে নিয়ে পরিদর্শন করেন। জানা গেছে, রংপুর তারাগঞ্জের বুড়ির হাটে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালিন মহরা চলামান। তিনি দুপুরের ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমান…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় সিনিয়র সাংবাদিক শিহাব মল্লিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বসতবাড়ি ভাংচুর করে, ওই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার বাজারপাড়া এলাকায় হামলার ওই ঘটনায় শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিহাব মল্লিক দৈনিক ইনকিলাব পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক। হামলাকারীরা হলেন- একই এলাকার শামসুল আলম, তার স্ত্রী মালা খাতুন, ছেলে সজিব ও সাকিবসহ অজ্ঞাত আরো ৪/৫ জন। সাংবাদিক শিহাব মল্লিক জানান, ‘আমার প্রতিবেশি শামসুল আলমের ছেলে সাকিব (১৭) গত ২ জানুয়ারি বৃহস্পতিবার মাগুরা জেলার ৭ম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে বিবাহের উদ্দেশ্যে তুলে নিয়ে…
প্রতিনিধি অধ্যাপক ড. শাহনাজ সরকার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ প্রদান পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অধ্যাপক ড. শাহনাজ সরকার। তিনি বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের বোটানি বিভাগের অধ্যাপক। বৃহস্পতিবার (২ জানুয়ারি) উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি অধ্যাপক ড. শাহনাজ সরকার-কে জনস্বার্থে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য পদে সানুগ্রহ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুসারে তিনি দায়িত্বভার গ্রহণের তারিখ হতে ০৫ (পাঁচ) বছর বা…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলে রুকু শেখ হত্যা মামলায় কুদ্দুস ফকির (৫৪) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জানুয়ারি ) বেলা সাড়ে ১১ টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো.শাজাহান আলী এ রায় দেন। সাজাপ্রাপ্ত কদ্দুস ফকির কালিয়া উপজেলার নড়াগাতি থানার চোরখালি দক্ষিণপাড়া গ্রামের মৃত প্রান ফকিরের ছেলে। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাদির ননদ নড়াগাতি থানার চোরখালি উত্তর পাড়া গ্রামের চায়না বেগমের সাথে আনুমানিক ৩০ বছর পূর্বে…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ শিক্ষা, ঐক্য ও প্রগতি- এ তিন মূলনীতিকে ধারন করে রংপুরে তারাগঞ্জে বুধবার (১ জানুয়ারি) ছাত্র দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। দিবসটি উপলক্ষে তারাগঞ্জ ছাত্রদল সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। র্যালিটি শহরের চৌপথি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে সরকারি কলেজ মাঠে শেষ হয় । এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আহবায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজল ও সদস্য সচিব আখতারুজ্জামান শুভর নেতৃত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহকর্ম বিষয়ক সম্পাদক রাসেল মন্ডল, তারাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল আহসান খান বাবু, জেলা ছাত্রদলের সাবেক…
ফজলুল করিম আঙ্গুর, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ার ১নং স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নেত্রকোনা-৩ (আটপাড়া -কেন্দুয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহকারী মহা সচিব রোটারিয়ান এম. নাজমুল হাসান। বুধবার সন্ধ্যায় উপজেলার অভয়পাশা বাজারে বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথির বক্তব্য রাখেন রোটারিয়ান এম.নাজমুল হাসান। সাবেক স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমীর খসরু স্বপন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন তালুকদার, ১নং স্বরমুশিয়া ইউনিয়নের কৃষকদলের আহবায়ক আলী আকবর ফকির মন্টু, প্রাক্তন ইউপি…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও একটি জাতীয় দৈনিকে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুরে কমলগঞ্জ সাংবাদিক সমিতির শমশেরনগরস্থ অস্থায়ী কার্যালয়ে পতনঊষার ইউনিয়নের নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়াবাজার শ্রীরামপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হেলাল আহমদ চৌধুরী বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, অভিযুক্তদের জুতাপেটা’ শিরোনামে সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদে ব্যবসায়ী সমিতির সুনাম ক্ষুন্ন হয়েছে। প্রকৃত ঘটনা হচ্ছে গত বছরের ২৭ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে এক মানসিক ভারসাম্যহীন নারী নয়াবাজারের এক দোকানের…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং একশত জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়। শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। এসময় উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহমদ সিরাজ,মবশ্বির আলী চৌধুরী ট্রাস্ট পরিবারের সদস্য রাহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর…
মধ্যনগর উপজেলা প্রতিনিধি: সরকারি শুল্ক ফাঁকি দিয়ে সীমান্ত দিয়ে চোরাই পথে আসা নৌকা বোঝাই ৭৯ বস্তা ( ৩৯৫০ কেজি) ভারতীয় চিনি বুঝাই সহ একটি নৌকা গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। শুক্রবার ৩ জানুয়ারি দুপুর ১ টার দিকে পুলিশের বিশেষ অভিযানে মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়নের বদলপুর গ্রামের ইছন আলীর বাড়ীর উত্তর পার্শ্বে নদীর ঘাট হইতে একটি ইঞ্জিন চালিত ইষ্টিল বডি নৌকায় থাকা ৭৯ বস্তা আমদানি নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। পুলিশ অভিযানের খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে গিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৯৫ হাজার টাকা ও ০১টি স্টীলের তৈরী ইঞ্জিন চালিত নৌকা যার আনুমানিক…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার(০২ ডিসেম্বর) রাতে মৌলভীবাজার পৌরসভা হল রুমে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কমলগঞ্জসহ জেলার ৭ টি উপজেলার আংশিক কমিটিতে স্থান পাওয়া নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক এডভোকেট ফয়জুল করিম ময়ুন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ( সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) ডা.এ জেড এম জাহিদ হোসেন ,সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিকে গউছ,সহ-সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন,সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মিফতা সিদ্দিকী,সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এম নাসের রহমান,কেন্দ্রীয় বিএনপির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রমুখ। কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটির এক মানববন্ধনে ছাত্রদল কর্মীর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রদলকর্মী অনিক বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী। জানা যায়, গত বৃহষ্পতিবার সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদল কর্মীর নির্যাতন ও হিজাব নিয়ে কটূক্তির প্রতিবাদে সংগঠনটির শান্তিপূর্ণ মানববন্ধনে ছাত্রদল নেতা অনিক পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় অনিক ব্যঙ্গাত্মক সুরে “শিবির জিন্দাবাদ” স্লোগান তুলে কর্মসূচিকে প্ররোচিত করার চেষ্টা করে এবং আক্রমণাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন করে অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও সম্মানকে আঘাত করে। সংগঠনটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান কায়েস সাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তারা উল্লেখ করে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। এ ধরনের উসকানিমূলক আচরণ…
এম এ মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে নাগরপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নাগরপুর সরকারি কলেজ মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে ছাত্রদল খন্ড-খন্ড মিছিল নিয়ে সরকারি কলেজ মাঠে সমাবেত হয়। বিশাল র্যালীটি নাগরপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় কলেজ মাঠের সমাবেশে মিলিত হয়।আলোচনা সভায় নাগরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহাবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুর রহমান মনিরের সঞ্চালোনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা বিএনপির…
শুভ তংচংগ্যা। সরকারি তিতুমীর কলেজ নাট্যদলের উদ্যোগে আজ (বৃহস্পতিবার) সকালে কলেজ ক্যাম্পাসে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। পিঠা উৎসবকে ঘিরে ক্যাম্পাসে হাজার হাজর শিক্ষার্থীদের মনে আনন্দ অনুভূতি প্রকাশ পায়। পিঠা উৎসব বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। শীতের আগমনের সঙ্গে সঙ্গে এই উৎসব ঘিরে মানুষের মনে জাগে এক অন্যরকম আনন্দ। বাংলার ঐতিহ্যবাহী পিঠা কেবল খাদ্য রসনার বিষয় নয়, এটি আমাদের সংস্কৃতির গভীরে প্রোথিত এক মধুর ঐতিহ্য। শীতকালে সকাল বেলায় কুয়াশার চাদরে ঢাকা সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে প্রাকৃতিক পরিবেশে, মায়ের হাতে তৈরি ধোঁয়া ওঠা পিঠার স্বাদ যেন শীতের শুষ্কতাকে মধুর স্নেহে মুছে দেয়। পাটিসাপটা, ভাপা, চিতই, নারকেলের পুলি, দুধপুলি—প্রতিটি পিঠার স্বাদ এবং…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার মোকনা ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সভাপতি মো.রফিকুল ইসলাম বৃহস্পতিবার(০২ জানুয়ারী ২০২৫)সকালে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল মানিকগঞ্জে চিকিৎসার্ধীন অবস্থায় ইন্তেকাল করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পারিবারিক ও ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শাহাদত হোসেন এর মাধ্যমে জানা য়ায়- তিনি স্ত্রী, ছেলে এবং মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০। তার জানাযা নামায বাদ যোহর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে। জামায়াত নেতা মো.রফিকুল ইসলাম এর মৃত্যুতে টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবিব মাসুদ,নাগরপুর উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম,উপজেলা সেক্রেটারী অধ্যাপক আব্দুস সালাম,উপজেলা ছাত্রশিবির সভাপতি মু.তোফায়েল আহমেদসহ উপজেলা জামায়াতের সকল পর্যায়ের নেতৃবৃন্দ…
মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধায় পেশাজীবী মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন সহকারি কমিশনার সাদরুল আলম। সরকারি চাকরির আগে সাদরুল আলম মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে সিঙ্গাপুরের স্টেলার শিপ ম্যানেজমেন্ট পেট্রোলিয়াম লিমিটেড কোম্পানিতে কর্মরত ছিলেন। ৪ ডিসেম্বর ২০২২ সালে সাদরুল আলম ৪০ তম বিসিএস এ প্রথম প্রশাসনিক অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগদান করেন বিভাগীয় কমিশনারের কার্যালয় রংপুরে। বিভাগীয় কার্যালয় রংপুর থেকে গাইবান্ধা জেলায় যোগদান করেন ৮ ডিসেম্বর ২০২২ তারিখে। সহকারি কমিশনার হিসেবে যোগদান করে প্রথমে তিনি গাইবান্ধা জেলা প্রশাসকের গোপনীয় শাখায় সহকারি কমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন। পরে ২০২৪ সালের ২২-০৮-২০২৪ ইং তারিখে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিযুক্ত হন।…
গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় একটি রাইস মিলের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত (৪০) এক চোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের গয়েশপুর (উত্তরপাড়া) এলাকা থেকে ট্রান্সফরমারসহ ওই চোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে গয়েশপুর (উত্তরপাড়া) এলাকার ইব্রাহিম ব্যাপারীর সেচ পাম্পের পাশের জমিতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানানো হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করতে বৈদ্যুতিক পিলারে ওঠে সংঘবদ্ধ চোরের দল। এসময় একটি পিলারে থাকা ট্রন্সমিটার চুরি করলেও বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হওয়ায় অপর ট্রান্সমিটারটি…
মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ব্যানারে ছোট লেখাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ছাড়া নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতেও দেখা গেছে। বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে @@রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী-সমর্থকদের মধ্যে এ ধাওয়া-পাল্টা ধাওয়ার…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ০২ (দুই) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ী পুলিশের হাতে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার পহেলা জানুয়ারি রাত সাড়ে ৯ টার দিকে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চাপাইতি গ্রামের চাপাইতি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জামাল মিয়া ও রাসেল মিয়া নামে ২ কেজি গাঁজা ও দুইটি মোবাইল ফোন সহ হাতে নাতে আটক করেছে মধ্যনগর থানা পুলিশের বিশেষ একটি দল। আটককৃত জামাল হোসেন ও রাসেল মিয়া হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার ইকরতলী (ডলনা) গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যনগর থানার ওসি সজিব রহমানের দিক নির্দেশনায় এসআই ইউসুফ, এএসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স…
জবি প্রতিনিধি| জবিতে ভিডিও করার সন্দেহে ছাত্রদল কর্মী কর্তৃক সাধারণ শিক্ষার্থীকে মারধর ও জাবিতে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটি। গতকাল ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সংঘটিত হয় মানববন্ধনটি। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড, যেখানে শিক্ষার্থীদের মানবাধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার আহ্বান জানানো হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “ভিডিও করার সন্দেহে সাধারণ শিক্ষার্থীকে মারধর করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এই ঘটনার দ্বারা উপলব্ধ হয় যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অনিরাপদ এবং তাদের চলাফেরার স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান…