তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শেরপুরে কুশিয়ারা নদীর তীর জুড়ে শুরু হয়েছে প্রায় ২শ’ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। গত রোববার সন্ধ্যা থেকেই জেলার সদর উপজেলার কুশিয়ারার তীর জুড়ে বসেছে মাছের কয়েক শতাধিক দোকান। এখানে পাওয়া যায় ছোট-বড় নানা প্রজাতির দেশীয় মিঠা পানির মাছ। নদী ও হাওর থেকে সংগৃহীত হাজার থেকে লক্ষাধিক টাকা দামেরও মাছ বিক্রি হচ্ছে মেলা জুড়ে প্রতিটি দোকানে। ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয়। এটি বড় পরিসরে সিলেট বিভাগের একমাত্র ঐতিহ্যবাহী মাছের মেলা। তাই মেলাকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। মেলায় উঠেছে নানা জাতের বিশাল মাছ। এমন অদেখা বড় মাছ দেখতে আর কিনতে দর্শক-ক্রেতার কমতি নেই। মূলত ওখানে দু’রাত…
Author: Niloy Roy
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) কেন্দ্রীয় কমিটি ও গাজীপুর জেলা কমিটি ১৩ জানুয়ারি (সোমবার) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরে ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি এবং জনমত গঠনে লিফলেট বিতরণ, গণসংযোগ ও পথসভা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। স্টেশনরোড, কলেজ গেট, বোর্ডবাজার, চান্দনা চৌরাস্তা, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, জয়দেবপুর, গাজীপুর সদর , কাপাসিয়া ও শ্রীপুরে লিফলেট বিতরণ করা হয়। দুপুরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের মুক্তমঞ্চে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আরিফ সোহেল। তিনি ৭ দফা দাবি সংবলিত জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান। লিফলেট বিতরণ,গণসংযোগ ও পথসভা…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা । এতে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা আইসিটি কর্মকর্তা আশরাফুল হক, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হুমায়ূন কবীর, সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর, অন্যতম সদস্য রফিক তালুকদার, দৈনিক কালবেলার উপজেলা প্রতিনিধি ইবাদ, দৈনিক আজকের পত্রিকার আটপাড়া উপজেলা প্রতিনিধি ফয়সাল চৌধুরী, তেলিগাতী বিএনএইচ কে একাডেমির প্রধান শিক্ষক…
জেলা প্রতিনিধি, নড়াইল। নড়াইলে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষেরা সতঃস্ফূর্তভাবে অংশ নেয়।\ এসময় বক্তব্য রাখেন ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রকিবুদ্দিন সেন্টু, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য জামান শেখ, মনিরুল ইসলাম কালু প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৯ ডিসেম্বর ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম আদালতে একটি মামলা করেছেন। তাতে তিনি দাবি করেছেন, গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার শেখ রাসেল সেতুর পূর্ব পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সে গুলিবিদ্ধ হয়ে আহত…
আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ ঢাকা ইডেন মহিলা কলেজ, মহিলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) ও তার ভাই ছাত্রলীগের কর্মী সত্যজিৎ পান্ডে (২২) কে আটক করেছে বিজিবি ও ইমিগ্রেশন পুলিশ। ১৩ জানুয়ারি সকাল ১১ টার সময় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে ও তার ভাই সত্যজিৎ পান্ডে, বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের সময় ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আটক হন। আটক সুস্মিতা পান্ডের পাসপোর্ট নম্বর A08093616 এবং মাগুরা জেলার সদর থানার শাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা। সত্যজিৎ পান্ডে মাগুরা জেলা ছাত্রলীগের একজন কর্মী। তিনি চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। অ্যাটেনডেন্স ভিসায় ভারত গমনের উদ্দেশ্যে তারা বেনাপোল ইমিগ্রেশনে এলে…
ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাগুড়িয়া ভূমি অফিস। স্থানীয় সেবা গ্রহীতাদের অভিযোগ, ওই ভূমি অফিসের তহশিলদারের সহযোগি শাজাহান আলী খপ্পরে পড়ে সেবা নিতে আসা জনসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসলেও শাহজাহান আলী বহাল তবিয়তে রয়েছেন। বাগুরিয়া ভূমি অফিসে বিগত আওয়ামীলীগের সরকারের কিছু চিহ্নিত ভুমিদুস্যর কারণে হয়রানির স্বীকার হয়েও মুখ খুলতে পারতো না ভুক্তভোগী সাধারন জনগন। নতুন জাতীয় সরকার আসার পর ভূমি অফিসের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী শাহজাহান আলীর বিরুদ্ধে এখন ভুক্তভোগী জনসাধারণ মুখ খুলতে শুরু করেছেন। সেবাগ্রহীতারা জানান, তাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করতে তাদের নথিপত্র পর্যন্ত গায়েব…
রাজধানীর যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় কলেজছাত্র ইমাম হাসান তাইমকে গুলি করে হত্যা করা হয়। হত্যার অভিযোগে গ্রেপ্তার সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। এ ছাড়া গাজীপুরের কোনাবাড়ী থানার পাশে শরীরে বন্দুক ঠেকিয়ে গুলি করে কলেজছাত্র মো. হৃদয়কে (২০) হত্যা করা হয়। হত্যা মামলায় পুলিশের কনস্টেবল মো. আকরাম হোসেনকেও (২২) ট্রাইব্যুনালে হাজির করা হবে। সোমবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। সোমবার (১৩…
দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত। সীমান্ত পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দপ্তরে ডাকার পরদিনই পাল্টা এ ঘোষণা দিল দিল্লি। আজ সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নয়াদিল্লি ও ঢাকার মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে আলোচনা করার জন্য বাংলাদেশি উপ-হাইকমিশনারকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবরে বলা হয়, ৪,১৫৬ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তে কয়েক জায়গায় বেড়া নির্মাণকে কেন্দ্র দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশের অভিযোগ, সীমান্তে এমন পাঁচটি নির্দিষ্ট স্থানে বেড়া নির্মাণের চেষ্টা করছে ভারত যা সীমান্ত কার্যক্রম নিয়ন্ত্রণকারী দ্বিপাক্ষিক চুক্তির লঙ্ঘন। এর আগে রোববার (১২ জানুয়ারি) বিকেলে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র…
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলের আগুনে সাধারণ মানুষের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তারকারাও। প্যারিস হিলটন, জেফ ব্রিজেস, বেন অ্যাফ্লেক, জেনিফার গ্রে, ক্যারি এলওয়েসসহ বেশ কয়েকজন তারকার বাসভবন পুড়ে ছাই হয়ে গেছে। তারকাদের বিলাসবহুল আবাসস্থল এখন শুধুই স্মৃতি। শুধু তাই নয়, দাবালনের কারণে বাতিল হয়েছে বেশ কিছু হলিউডের ছবির প্রিমিয়ার, বহু ধারাবাহিকের শুটিংসহ নানান অনুষ্ঠান। এ ঘটনায় সমবদেনা জানাচ্ছেন বিশ্ববাসী। এদিকে, দাবানলের আগুন থেকে রক্ষা পেতে বাড়ি ছেড়েছেন হলিউড তারকারাও। অনেক তারকারা এই সংকটের সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এ তালিকায় আছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। পিপলের প্রতিবেদন থেকে জানা যায়, লস অ্যাঞ্জেলেস কাউন্টির বিভিন্ন এলাকায় পর্যুদস্ত ছয়টি দাবানলের অভিঘাতে কয়েক হাজার মতো অবকাঠামো…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন শিক্ষার্থীদের আবাসন ভাতার দাবিতে গণ-অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে ৮ জনের অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (১২ জানুয়ারি) রাত সাড়ে দশটা পর্যন্ত ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসাপাতালে অনশনরত ১১ শিক্ষার্থীকে নিয়ে যাওয়া হয়৷ জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত ৮জনকে ভর্তি দিয়েছি। তারা চিুহহকিৎসা নিচ্ছে। চারজন ট্রায়ালে আছে৷ অবস্থা বুঝে তাদেরও ভর্তি দেয়া হবে৷ ভর্তি হওয়া শিক্ষার্থীরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ১৫ ব্যাচের ম্যানেজমেন্ট বিভাগের ফয়সাল মুরাদ, ইসলামিক স্টাডিজ বিভাগের সোহান প্রামাণিক, একই ব্যাচের ফিলোসোফি বিভাগের তাওহিদুল, ইসলামের ইতিহাস ও…
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ৬ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে অনিয়মের মাধ্যমে পূর্বাচলে ৬০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলার অনুমোদন দিয়েছে দুদক। রোববার (১২ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে মামলার অনুমোদন দিয়েছে কমিশন।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন।জানা গেছে, অনুমোদিত মামলায় শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিকসহ রাজউকের কর্মকর্তাদের আসামি করা হয়েছে। এর আগে চলতি মাসের ৮ তারিখে দুদকের মহাপরিচালক (ডিজি) মো. আক্তার হোসেন জানান, এ বিষয়ে আমাদের…
নীলফামারীতে সোনালী ব্যাংকের উত্তরা ইপিজেড উপশাখায় ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে পালিয়ে গেছে দুষ্কৃতকারীরা। গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে ব্যাংকে প্রবেশ করে নিরাপত্তাকর্মীকে মারধর ও হাত-পা বেঁধে রেখে এ ঘটনা ঘটায় তারা। রাত ২টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ব্যাংকের উপশাখা ব্যাবস্থাপক মো. আব্দুল মোনায়েম বাদী হয়ে রোববার সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।এদিকে আহত নৈশ্যপ্রহরী নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নৈশ্যপ্রহরী মাসুদ রানা বলেন, রাত আনুমানিক ৩টার সময় একদল ডাকাত এসে আমার হাত-পা বেঁধে রাখে। তারা ব্যাংকের ভোল্ট খোলার চেষ্টাও করে। পরে ব্যর্থ হলে আমাকে সিড়ি…
গত দেড় দশকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অনিয়ম ও দুর্নীতির পেছনে শেখ রেহানার নাম উঠে এসেছে বারবার।বিশেষ করে ২০০৯ থেকে ২০১২ সালের মধ্যে বেসিক ব্যাংক লুট এবং অন্যান্য বড় ঋণ কেলেঙ্কারির সময় তার ভূমিকা নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তুঙ্গে। অভিযোগ রয়েছে, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান, এমডি এবং অন্যান্য শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে তার সুপারিশ অপরিহার্য ছিল।এসব পদে নিয়োগ পেতে সালমান এফ রহমান এবং চৌধুরী নাফিস শরফতের মাধ্যমে শেখ রেহানার অনুমোদন পাওয়ার চেষ্টা করতেন। ঋণ পেতে বড় কর্পোরেট গ্রুপগুলো প্রার্থীদের পক্ষে ঘুষ পরিশোধ করত। পরবর্তীতে এসব গ্রুপকে ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ তুলে নেওয়ার সুযোগ দেওয়া হতো। ঘুষের অর্থ আদান-প্রদানের এই সংস্কৃতি ব্যাংক ব্যবস্থাকে…
দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্য জুড়ে শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘিরে চলছে তোলপাড়। এমন পরিস্থিতিতে নতুন করে আলোচনায় এসেছেন শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান।ব্রিটিশ রাজার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি দাতব্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সালমানপুত্র শায়ান। তাকে ঘিরে শেখ পরিবারের নানাবিধ সুবিধা নেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) গত আগস্ট মাসেই সালমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছে। শনিবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ক্ষুদ্র নৃ-জাতী গোষ্ঠীর বর্ণিল জীবন ও মেলবন্ধনের ‘হারমোনি ফেস্টিভ্যাল’ ২০২৫ আগামী বছর আবার শ্রীমঙ্গলে আয়োজন করার ঘোষনা দিয়ে সমাপ্তি। পর্যটন শিল্পকে বিকশিত করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ও শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আয়োজন করা হয় “হারমোনি ফেস্টিভ্যাল”। তিন দিনব্যাপী মনোমুগদ্ধকর এই উৎসবটি দারুণ ভাবে উপভোগ করেন আগত পর্যটক দর্শনার্থীরা। শ্রীমঙ্গলের কাকিয়াছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা মেলবন্ধনে এ আয়োজন রোববার রাত সাড়ে নয়টার দিকে সমাপ্তি করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার সমাপনী বক্তব্যের পর বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক সালেহা বিনতে সিরাজ বলেন, ‘২০২৬ সালের জানুয়ারীর শেষ সপ্তাহে গোছালো…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জের কুরমা চা বাগান মাঠে “ন্যাশনাল টি কোম্পানি (এন,টি,সি) সহ সকল চা বাগান অবিলম্বে চালু করো। শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করো,মনুষ্যোচিত মজুরি,শিক্ষা স্বাস্থ্য বাসস্থান ও চাকুরী নিশ্চিত,করো” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে চা শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে পঞ্চায়েত কমিটি ও চা ছাত্র যুব সংঘের আয়োজনে চা শ্রমিক সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম। এসময় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন,স্বৈরাচারী গোপালী…
মনিরুজ্জামান খান গাইবান্ধা।। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহারকারীর চক্র বদলি পরীক্ষা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১১ জানুয়ারি)বিকেল পাঁচটার দিকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে একইদিন সকাল ১০ টায় শুরু হওয়া দেড় ঘণ্টার লিখিত পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. ছাইমুন ইসলাম (২৫), শাহ সুলতান (৩২), আসাদুজ্জামান আসাদ ও রাশেদ আহম্মেদ (২৪)। ছাইমুন ইসলাম গাাইবান্ধা সদরের ভবানীপুরের শামসুল হকের ছেলে, আসাদুজ্জামান সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব ছাপরহাটী গ্রামের কামাল হোসেনের ছেলে, শাহ সুলতান মধ্য…
রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি: নীলফামারী জলঢাকা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন মামলার আসামীদের দ্রুত গ্রেফতার,মামলার সুষ্ঠ তদন্ত এবং বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার ( ১২ জানুয়ারি) বিকেল সারে ৩ টায় উপজেলার জিরোপয়েন্ট মোড় এ বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী দিলদার ও সাধারণ সম্পাদক মো: ময়নুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রশিদুল ইসলাম বাঙালি,সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভুট্টু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা। এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,গত ২০২৪ সালের ১৩ ই সেপ্টেম্বর তৎকালীন সরকার প্রধান খুনি হাসিনার দোসর ও সন্ত্রাসী সাইফুল ইসলাম মুকুল চেয়ারম্যানও সাবেক এমপি অধ্যাপক গোলাম মোস্তফার…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর পুলিশ সদস্য (এসআই) শফিকুল ইসলাম হত্যা মামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল শনিবার (১১ জানুয়ারি) দিন ব্যাপী অভিযান পরিচালনা করে পৃথক স্থান থেকে দুজনকে আটক করে পিবিআই। গ্রেফতারকৃতরা হলেন, দুর্গাপুর উপজেলার উকিল পাড়া এলাকার শমসের আলীর পুত্র সাজিবুল ইসলাম অপূর্ব (২৬) ও দুর্গাপুর দক্ষিণপাড়ার হাজী আব্দুর রহমানের পুত্র মো. বাকি বিল্লাহ (২৬)। রবিবার (১২ জানুয়ারি) দুপুরে পিবিআইয়ের পুলিশ সুপার রকিবুল আক্তার জানান,পুলিশের এসআই হত্যার রহস্য উদঘাটনে অন্যান্য সংস্থার পাশাপাশি মাঠে নামে পিবিআই। তারই ধারাবাহিকতায় শনিবার বিকেলে দুর্গাপুরের পৃথক স্থান থেকে…
লোকমান আহমদ ঘরের মাঠে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে সিলেট। ঘরের মাঠে সিলেটের এমন জয়ে দশকর্দের মনে খুশির জোয়ার বইতে দেখা যায়। অত্যন্ত টান টান উত্তেজনামূলক ম্যাচ ছিল খুলনা টাইগার্স মধ্যকার সিলেট স্ট্রাইকার্সের। রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। স্কোর বোর্ডে ১৫ রান উঠতেই ২ উইকেট হারায় সিলেট। রাকিম কর্নওয়াল ৪ ও জর্জ মুনসি ২ রানে ফিরেন। টানা তিন ম্যাচ হারার পর শুক্রবার ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে সিলেট স্ট্রাইকার্স প্রথম জয় লাভ করে। আর এই জয়ের আনন্দে আত্মহারা হয়ে উপভোগ করেন সিলেটবাসি। রোববার দুপুর…
