তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তবর্তী এলাকায় এক বাংলাদেশি যুবক’কে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে ভারতীয় নাগরিকরা। রোববার (২৬শে জানুয়ারি) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দশটেকি (নতুন বস্তি) এওলাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আহাদ আলী বলে জানিয়েছেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত অফিসার ডা: শারমিন ফারহানা জেরিন। নিহতের পরিবার সুত্রের বরাতে জানা যায়, রোববার দুপুরে জমি সংক্রান্ত বিষয়ে ভারতীয় কয়েকজনের সাথে কথা-কাটাকাটি হয় বাংলাদেশি বাসিন্দার আহাদ আলীর। এক পর্যায়ে ভারতীয় নাগরিক হায়দার আলী ও তার সহযোগীরা আন্তর্জাতিক সীমানা রেখার ৫ গজ ভেতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে আহাদ আলীকে পরে পালিয়ে যায়। রক্তাক্ত…
Author: Niloy Roy
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ কমলগঞ্জে কুমড়াকাপন ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারী)রাত ৮টায় কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপন খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী মাহমুদুল হাসান রুমন ও বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আল মামুন এর সার্বিক সহযোগিতায় কুমড়াকাপন এলাকায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা সংলগ্ন মাঠে এ টূর্ণামেন্টের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। টূর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী নোমান আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুল মোতালেব ও খালেদ সাইফুল্লাহ এর যৌথ সঞ্চালনায় সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন…
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভুয়াপুর-গোপালপুর আসন থেকে নির্বাচিত সাবেক এমপি ও উপমন্ত্রী, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস ছালাম পিন্টু’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু স্বৈরাচারের রোষানলে দীর্ঘ ১৭ বছর পর কারাগার থেকে মুক্ত হওয়ায়, তাঁর সাথে বুধবার (২২ জানুয়ারি) সৌজন্য সাক্ষাৎ করেছেন টাঙ্গাইল -৬ (নাগরপুর -দেলদুয়ার) আসন থেকে, সংসদ সদস্য হিসেবে বিএনপির মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু। লাভলু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সম্মানিত সদস্য রবিউল আওয়াল লাভলু। এ সময়…
মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ “জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এ প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় দু’দিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুহাইমিলুন ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,উপজেলা প্রকৌশলী অফিসার অন্তবল,কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের…
ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ বাঙালি কবি,নাট্যকর,প্রহসন রচয়িতা, বাংলা সাহিত্যের নবজাগরনের পুরোধা, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক এবং আধুনিক বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার নির্ভৃত পাখিডাকা,ছায়াঢাকা, কপোতাক্ষের তীর ঘেষা সাগরদাঁড়ি গ্রামের সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি রাজনারায়ণ দত্ত ও তার প্রথমা স্ত্রী জাহ্নবী দেবীর একমাত্র সন্তান। রাজনারায়ণ দত্ত ছিলেন কলকাতার সদর দেওয়ানি আদালতের খ্যাতনামা উকিল। মধুসূদনের প্রাথমিক শিক্ষা শুরু হয় মা জাহ্নবী দেবীর কাছে।জাহ্নবী দেবীই তাকে হিন্দু ধর্মীয় গ্রন্থ পুরাণ, মহাভারত, রামায়নসহ অন্যান্য গ্রন্থের সাথে সুপরিচিত করে তোলেন। সাগরদাঁড়ি গ্রামের পাশে অবস্থিত শেখপুরা মসজিদের ইমাম মুফতি লুৎফুল হকের কাছে তার প্রাথমিক…
জবি প্রতিবেদক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার ৩৪ দিন পর ক্যাম্পাসে প্রবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। কমিটি ঘোষণার পর থেকেই কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হলেও পদবঞ্চিতদের বাঁধায় ৪৫ দিনের জন্য দায়িত্ব পাওয়া এই কমিটির ক্যাম্পাসে প্রবেশে বিলম্বিত হয়। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে শাখা ছাত্রদলের সদ্যসাবেক কমিটির সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে নবগঠিত কমিটির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনসহ নেতাকর্মীরা ক্যাম্পাসে সমবেত হন এবং বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় মতবিনিময় সভায় তারা ফ্যাসিস্ট সরকারের পতন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের…
জবি প্রতিনিধি রাজধানীর পুরান ঢাকার কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেস থেকে সাবরিনা রহমান শাম্মী নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (২৬ জানুয়ারি) রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। সাবরিনা রহমান শাম্মী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিক ভাবে জানা যায়, সাবরিনা রহমান শাম্মীর গ্রামের বাড়ি যশোর জেলার চৌগাছার নারায়নপুরে। বাবার নাম লিপ্টন। আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী সাবরিনা রহমান শাম্মী কাঠের পুলের তনুগঞ্জ লেনের একটি ছাত্রী মেসে থাকতেন। ছাত্রী মেসের একটি রুমে একাই…
জবি প্রতিবেদক ভারতের বেঙ্গালুরুতে এক বাংলাদেশি নারীকে ধর্ষণ ও হত্যার নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি করা হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা আমাদের বোনের জন্য ন্যায়বিচারের চাই। প্রতিবেশী রাষ্ট্র হলেও আমরা সর্বদা বৈষম্যের শিকার হই। ভারত আমাদের বিরুদ্ধে তার নিপীড়ন অব্যাহত রেখেছে, তবুও বাংলাদেশে ভারতীয় হাইকমিশনকে জবাবদিহি করা হয় না। ফেলানীর মর্মান্তিক মৃত্যু ছাড়াও সীমান্তে অগণিত হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি। আমরা অবিলম্বে সব হত্যা ও নৃশংসতার জন্য জবাবদিহির দাবি জানাই। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাকসুদ বলেন, ফেলানীর হত্যাকাণ্ড অমীমাংসিত রয়ে গেছে। ভারত ক্রমাগত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’ এই প্রতিপাদ্যকে নিয়ে রোববার মৌলভীবাজারে ট্রাফিক সপ্তাহ- ২০২৫ শুরু হয়েছে। ট্রাফিক সপ্তাহ উপলক্ষে রোববার (২৬শে জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার ট্রাফিক অফিসের সামনে সমাবেশ ও ট্রাফিক সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম -সেবা। সকালে মৌলভীবাজার কোর্ট রোডস্থ ট্রাফিক অফিসের সামনে থেকে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি মৌলভীবাজার প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পুনরায় ট্রাফিক অফিসের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে পুলিশ সুপার এবং উপস্থিত অতিথিগণ সাধারণ জনগণ এবং যানবাহন চালকদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ট্রাফিক সপ্তাহ…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি ঘোষণার ৩৪ দিন পর ক্যাম্পাসে প্রবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে। কমিটি ঘোষণার পর থেকেই কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার প্রস্তুতি নেওয়া হলেও বিভিন্ন চ্যালেঞ্জের কারণে তাদের ক্যাম্পাসে প্রবেশে বিলম্বিত হয়। আজ রোববার নবগঠিত কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসে সমবেত হন এবং বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় মতবিনিময় সভার আয়োজন করেন। এসময় শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটির আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব সামসুল আরেফিনের সঙ্গে উপস্থিত ছিলেন সদ্য সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা। মতবিনিময় সভায় তারা ফ্যাসিস্ট সরকারের পতন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের ভূমিকার কথা উল্লেখ করেন।…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার অন্যতম বৃহৎ ও দেশের সর্ববৃহৎ জলাভূমি খ্যাত মৌলভীবাজারে হাকালুকি হাওরে এবার দেখা মিলেছে বিশ্বব্যাপি বিপন্ন “বেয়ারের ভূতি হাঁস” ও বাংলাদেশের বিরল প্রজাতির “বৈকাল তিলিহাঁস”। বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিনিধি দল গত ২৩ ও ২৪ জানুয়ারি দুই দিন ব্যাপি হাকালুকি হাওরে পরিয়ারী জলচর পাখি জরিপ শুমারি সম্পন্ন করেছে। যুক্তরাজ্যে সরকারের ফরেন, কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর আর্থিক সহায়তায় কেয়ার বাংলাদেশের নেতৃত্বে পরিচালিত এবং সিএনআরএস কর্তৃক বাস্তবায়নাধীন নবপল্লব প্রকল্পের আওতায় বাংলাদেশ বার্ড ক্লাব ২৩ ও ২৪ জানুয়ারি হাকালুকি হাওরে পাখি জরিপ শুমারি করে। এতে সহযোগিতা করেছে বাংলাদেশ বন অধিদপ্তর। পাখি জরিপে অংশ নেন পাখি বিশেষজ্ঞ ওমর শাহাদাত, ফাতুজো খালেক…
জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলামের উপর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সভাপতি জসিম উদ্দিনের হেনস্থার ঘটনায় নিন্দা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠন। আজ শনিবার রাতে এ নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন। দুঃখ প্রকাশ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মো. রিয়াজুল ইসলামের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সবসময় অন্যান্য ছাত্রসংগঠনের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে একত্রে মিলেমিশে কাজ করায় বিশ্বাসী। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না যেন আর না ঘটে এই ব্যাপারে নেতাকর্মীদের প্রতিও আহ্বান…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় শনিবার (২৫ জানুয়ারি) মৌলভীবাজার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নারী বিষয়ক সংস্কার কমিশন অংশীজন পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সদস্য ফেরদৌসী সুলতানা, কল্পনা আক্তার, নিরুপা দেওয়ান। এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহেদা আক্তার, জেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমানসহ বিভিন্ন উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনজীবী, শিক্ষক, ডাক্তার, পুলিশ সদস্য, ইউনিয়ন পরিষদের সদস্য, চা শ্রমিক, এনজিও প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ। সভায় নারীর প্রতি বৈষম্য দূরীকরণ, তাদের অধিকার প্রতিষ্ঠা,নারী উন্নয়ন ইত্যাদি সম্পর্কে আলোচনা করা…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বিজিবি-৫২ ব্যাটালিয়নের (বিয়ানীবাজার) অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হাসান পিপিএম বলেছেন, ন্যায্যতার ভিত্তিতে বিএসএফের সীমান্ত হত্যাকান্ডসহ প্রতিটি ঘটনার জোরালো প্রতিবাদ করে আসছে বিজিবি। সীমান্ত সুরক্ষায় বিজিবির সবধরণের সক্ষমতা রয়েছে। অনেক সময় অবৈধ অনুপ্রবেশকারিদের আটক করে শারীরিক নির্যাতন চালিয়ে গোপনে পুষব্যাক করে থাকে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এসব অবৈধ অনুপ্রবেশকারিরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে আসার পর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এদের অনেকে অভিযোগ করেন, সীমান্তের ওপারে আটকের পর বিএসএফ তাদের উপর শারীরিক নির্যাতন চালায়। এসব অভিযোগ পেয়ে বিজিবি লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানায়। বরাবরই বিএসএফ তার বক্তব্যে অস্বীকার করে…
বকশীগঞ্জ প্রতিনিধিঃ রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের রামরামপুর সুবাসপুর গ্রামে সুবাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী মোঃ আব্দুল মোতালেব মিয়ার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। জানা যায়, বিদ্যালয়ে বেশ কিছুদিন আগে প্রধান ফটকের গেট রাতের অন্ধকারে চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে এবং নানা অনিয়মের কারণে এলাকাবাসী ওই প্রতিষ্ঠানের দপ্তরীকে দায়ী করে তার বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করেন। রবিবার ২৬শে জানুয়ারি বেলা ১১ঃ০০ টায় রামরামপুর বাজার থেকে নানা স্লোগানে দপ্তরিকে অপসারণের দাবি জানিয়ে প্রতিবাদ ও মানববন্ধনের মধ্য দিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে তাদের নিজ নিজ বক্তব্য প্রদান করেন। এলাকাবাসী জানায়, এই প্রতিষ্ঠানের দপ্তরি ও শিক্ষকদের জোকসাজসে অনেক আগে থেকে নানা…
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসীর মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা ভারতের মাওলানার দৌয়ার হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে শনিবার দুপুরে ভুক্তভোগী পারকানসাট কেন্দ্রীয় গোরস্তান কমিটির ব্যানারে পারকানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশারফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পারকানসাট কেন্দ্রীয় গোরস্তানের উন্নয়নের লক্ষে গত ২১ ও ২২ জানুয়ারী তাফসীরের দিন ধার্য করা হয়। এতে প্রথম দিনের বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নাম করা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুটি মোবাইল নম্বর দেন কমিটিকে। সেই সূত্র ধরে দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানী…
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় উপজেলা গঠনে এগিয়ে আসা তরুণদের বিভিন্ন উদ্যোগে আশাবাদী এলাকাবাসী। শিক্ষা উন্নয়নে তরুণদের নানামুখী ও উদ্ভাবনী সব আইডিয়া দেখে নতুন করে আশার সঞ্চার করছে প্রতিটি শিক্ষার্থীর মনে। ২৫ জানুয়ারি শনিবার আটপাড়া স্টুডেন্ট ওয়েল ফেয়ার এসোসিয়েশন আয়োজন করে উপজেলার সর্ব বৃহৎ শিক্ষামেলার। শিক্ষামেলা উপলক্ষ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় বৃত্তি পরীক্ষা, বিতর্ক প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষামেলা উপলক্ষ্যে উপজেলার ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান মেলায় স্টল গ্রহণ করে এবং প্রতিটি স্টল তাদের প্রতিষ্ঠানের সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে। তাছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করা বিশ্ববিদ্যালয় এবং কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় ২নং শুনই ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় উপজেলার গোয়াতলা গ্রামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটপাড়া উপজেলা কৃষকদলের সভাপতি লুৎফর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ, ২নং শুনই ইউনিয়ন কৃষকদলের আহবায়ক কমিটির আহবায়ক শাহাবুদ্দিন পুলিশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবয়ক স্বপন আহমেদ, আনসার মিয়া তালুকদার, সঞ্চালনা করেন শুনই ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবুল কাশেম
এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল শহর শাখার নতুন অফিসের শুভ উদ্বোধন হয়েছে। গতকাল (২৫ জানুয়ারি) টাংগাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পৌরসুপার মার্কেটের ২য় তলায় শহর জামায়াতের নতুন অফিসের শুভ উদ্বোধন করেন জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য আহসান হাবীব মাসুদ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করছে। ফ্যাসিবাদীরা দীর্ঘ ১৫ টি বছর জামায়াতের অফিসগুলো বন্ধ রেখে আল কুরআনের প্রচার বন্ধ করতে চেয়েছিল। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশে এক অভূতপূর্ব বিপ্লব সংগঠিত হয়েছে। জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবির এ দেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বিপ্লবের বিরুদ্ধে…
এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত কবার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের কর্মসূচী গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের নাগরপুরের মামুদনগর ইউনিয়নে প্রান্তিক কৃষকদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫জানুয়ারি) দুপুরে মামুদনগর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন কৃষক দল এ সমাবেশের আয়োজন করেন। নাগরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মো. হুমায়ুন কবীর এর সভাপতিত্বে ও নাগরপুর উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম, সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর…
