Author: Niloy Roy

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা পুলিশের তৎপরতায় গত ২৪ ঘন্টায় বুধবার (২৩ জুলাই) থেকে এ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে নিয়মিত মামলায় ১২ জন, ১৫১ ধারায় ১ জন, এবং গ্রেফতারি পরোয়ানায় ১৯ জন রয়েছেন। ‎ বৃহস্পতিবার( ২৪ জুলাই) সকালে ‎জেলা পুলিশের ফেসবুক পেজ সূত্রে এই তথ্য জানা গেছে, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার নির্দেশনায় জেলার সাতটি থানায় একযোগে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অস্থিতিশীলতা প্রতিরোধ করা। ‎ ‎অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক পরিচয়ধারী বেশ কয়েকজন আছেন, যারা আওয়ামী লীগওএর বিভিন্ন সহযোগী…

Read More

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- পরিবেশের ক্ষতি করে পৃথিবীতে কোনো উন্নয়ন টেকসই হয় না। তাই উন্নয়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে নেত্রকোনার দুর্গাপুরে মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা প্রকল্প (চঈঈ) এর আয়োজনে বৃক্ষরোপন ও বনায়ন বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা ১১ টায় বিরিশিরি ওয়াইএমসিএ হলরুমে সমাজের বিভিন্ন শ্রেনিপেশার মানুষের অংশগ্রহনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন উপজেলা কো-অর্ডিনেটর পল সুকান্ত দাশ। সেমিনারে সিভিল সোসাইটি অর্গানাইজেশন এর সভাপতি দোলন হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রায়হানুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাবেক সভাপতি মো. মোহন মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক…

Read More

বান্দরবান, বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি পার্বত্য জেলা, যা তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে সবুজ পাহাড়, ঝর্ণা, নদী, এবং আদিবাসী সংস্কৃতির মিলন দেখা যায়। বান্দরবানের প্রধান আকর্ষণগুলোর মধ্যে রয়েছে নীলগিরি, নীলাচল, বগালেক, শৈলপ্রপাত, চিম্বুক পাহাড়, এবং স্বর্ণমন্দির। বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের কিছু বিবরণ নিচে দেওয়া হলো: পাহাড়: বান্দরবান মূলত পাহাড় অধ্যুষিত এলাকা। এখানে ছোট-বড় অসংখ্য পাহাড় রয়েছে, যা পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় দৃশ্য তৈরি করে।   ঝর্ণা: বান্দরবানে বেশ কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে, যেমন শৈলপ্রপাত, যা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। নদী: জেলার ভেতর দিয়ে বয়ে গেছে সাঙ্গু নদী, যা বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্যের একটি অংশ। বনভূমি: বান্দরবানে রয়েছে বিভিন্ন ধরণের উদ্ভিদ ও…

Read More

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না। আজ বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান। প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

Read More

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা রবিউল আউয়াল লাভলু। ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত নাগরপুর সদর ইউনিয়ন বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আউয়াল লাভলু। কর্মসূচীটি কোরআন থেকে তেলাওয়াতের পর মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের আহত – নিহত সহ মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত-নিহত সকলের জন্য দোয়া প্রার্থনার পর শুরু হয় গণসংযোগ লিফলেট…

Read More

চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়া বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ কারণে ফ্লাইটটি ফের চট্টগ্রামে ফিরে আসে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব যাত্রীই নিরাপদে রয়েছেন। পরবর্তীতে তাদের সবাইকে অন্য একটি ফ্লাইটে করে ঢাকার উদ্দেশে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল। বিমানবন্দর সূত্রে জানা গেছে, দুবাই থেকে ২৮৭ জন যাত্রী নিয়ে ফ্লাইট বিজি-১৪৮ আজ সকাল ৭টা ১৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৮টা ৩৭ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু আকাশে ওড়ার কিছুক্ষণ পরই…

Read More

সরকারি চাকরি আইন, ২০১৮  এর দ্বিতীয় সংশোধিত অধ্যাদেশ জারি করা হয়েছে। গতকাল ২৩ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীর স্বাক্ষরে অধ্যাদেশটি জারি করা হয়। সরকারি চাকরি আইন, ২০১৮ এর অধিকতর সংশোধনকল্পে প্রণীত এই অধ্যাদেশ সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ নামে অভিহিত হবে। নতুন সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী কোন সরকারি কর্মচারী আন্দোলনে গেলে, অর্থাৎ নিজে নিয়ম লঙ্ঘন করে একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে, তাকে বাধ্যতামূলক অবসরসহ চাকরি থেকে বরখাস্ত করা যাবে। সাধারণত সরকারি কর্মচারীরা নিজেরা কোন আন্দোলন করলে নিজেও…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা অভিযানে ২২০৫ পিস ইয়াবাসহ সজীব আহম্মেদ (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের হারুয়া বাজার সংলগ্ন কুমড়াশাসন এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী সজীব আহম্মেদ পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের টাংগাটিপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল এ অভিযান পরিচালনা করেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন। উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়…

Read More

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়া, বৈষম্য ও সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁর সাপাহার উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই, বৃহস্পতিবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদের সামনে সাপাহার উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা এই সিদ্ধান্তকে বৈষম্য হিসেবে অভিহিত করে বলেন, শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় সুযোগ দেওয়া অনেক শিক্ষার্থীর মেধাবিকাশে বাধা সৃষ্টি করবে। অ্যাসোসিয়েশনের সভাপতি ইমাম আযম একাডেমির পরিচালক কাওসার জানান, গত ১৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় কেবল সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। তিনি বলেন, “সাপাহারে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা শহীদ স্মৃতিস্তম্ভে উদীচী শিল্পীগোষ্ঠী, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার জেলার পক্ষ থেকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান বিধ্বস্তে দূর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলনের আয়োজন করা হয়। বুধবার (২৩শে জুলাই) সন্ধ্যায় মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা সভাপতি জহরলাল দত্ত, সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ, চারণ জেলা সংগঠক হৃদয় অধিকারী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, সাধারণ সম্পাদক রাজিব সূত্রধর, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষী মোহন্ত সহ সকল সংগঠন সমূহের সদস্যবৃন্দরা।

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্তের প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মানববন্ধন করেছে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। উপজেলার প্রায় ৭০টি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে। একই ধারাবাহিকতায় ঈশ্বরগঞ্জ পৌর সদরের কালীবাড়ি এলাকায় অবস্থিত শৈলী কিন্ডারগার্টেন-এর সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন ওই প্রতিষ্ঠানের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। শিক্ষার্থীরা প্লেকার্ড হাতে নিয়ে এই বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। তাদের কণ্ঠে ছিল নিজেদের মেধা প্রদর্শনের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার ক্ষোভ। মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শুধুমাত্র…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত শিক্ষার্থীদের রাষ্ট্রীয় উদ্যোগে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান করা, নিহতের সঠিক তথ্য প্রকাশ করা, শিক্ষার্থীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীর হামলার প্রতিবাদে এবং মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নিয়ে বাস্তবায়নের দাবিতে এবং কাঠামোগত হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার (২৩শে জুলাই) বিকাল ৬টার দিকে মৌলভীবাজার চৌমুহনায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ কর্মসূচিতে পথসভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী এবং সমাবেশ পরিচালনা করেন সংগঠনের মৌলভীবাজার শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সরকার। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মৌলভীবাজার জেলা সদস্য…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর ত্রৈমাসিক সভা বুধবার ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। পিএফজির ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার। আলোচনা সভার শুরুতে সম্প্রতি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয় এবং মর্মান্তিক ঘটনায় শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। উপজেলা পিএফজির সদস্য প্রভাষক নীলকন্ঠ আইচ মজুমদারের সঞ্চালনায় সভার কার্যক্রমে শান্তি, সম্প্রীতি এবং সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উপস্থিত নেতৃবৃন্দ তাদের মূল্যবান মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন…

Read More

বরগুনা জেলা প্রতিনিধি : ‎আগামী দিনের স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মাদকমুক্ত সৃজনশীল সমাজ গঠনের বিকল্প নেই। এই লক্ষ্য বাস্তবায়নে বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ ইব্রাহিম খলিল মহোদয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন এবং সর্বাত্মক মাদক বিরোধী অভিযানের নির্দেশনা দিয়েছেন। ‎ ‎এরই ধারাবাহিকতায় ২৪/০৭/২০২৫খ্রিঃ তারিখ বৃহস্পতিবার বরগুনা জেলার সদর থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা বরগুনার এসআই (নিঃ)/ বিকাশ কর্মকার, সঙ্গীয় অফিসার/ফোর্সের সহায়তায় বরগুনা জেলার বরগুনা থানাধীন ৬ নং বুড়িরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পুরাকাটা ফেরিঘাট এলাকায় চেকপোস্ট ডিউটি পরিচলা কালীন সময় সন্দেহজনক এক ব্যক্তিকে তল্লাশি করে তার সাথে থাকা ব্যাগের…

Read More

মাইলস্টোন ট্র্যাজেডিতে লাশ গুমের দাবির ভিত্তি কী, কীভাবে ছড়ালো তা সনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, ‘উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় সরকারিভাবে এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ছয় জনের লাশ শনাক্ত করা বাকি রয়েছে।’ তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনায় লাশের সংখ্যা গোপন বা মরদেহ ‘গুম’ করা হয়েছে- এমন বিভিন্ন দাবি ঘুরে বেড়াচ্ছে। লাশ গুমের এই অভিযোগ কারা করছেন, এর ভিত্তিই বা কী?- এ বিষয়ে বাংলাফ্যাক্ট জানায়, ‘ঘটনাস্থলে থাকা কয়েকজন এসব দাবি করছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া কালবেলা অনলাইনের পোস্ট করা একটি ভিডিওতে…

Read More

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায় আহত শিশুদের চিকিৎসা নেওয়ার ছবিকে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহত শিশুদের বলে বিভ্রান্তি সৃষ্টি ও অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সোমবার (২১ জুলাই) বিমান বিধ্বস্তে বেশকিছু হতাহতের ঘটনা ঘটে। এ প্রেক্ষিতে মাইলস্টোনের আহত শিশু দাবি করে একটি ছবি ছড়ানো হয়। কিন্তু ছবিটি গাজার। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ছবিটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত শিশুদের নয়। প্রকৃতপক্ষে, এটি ২০২৩ সালের ১৩ অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা হামলায়…

Read More

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির ইসরাইলি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। দুই সপ্তাহের বেশি সময় ধরে কাতারে চলা পরোক্ষ আলোচনা থেকে কোনো সমাধান না আসার পর বৃহস্পতিবার প্রস্তাবটিতে সাড়া হামাস। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামকে দেওয়া এক বিবৃতিতে হামাস জানায়, ‘অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে হামাস মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাবে সাড়া দিয়েছে।’ দোহায় চলমান আলোচনার সঙ্গে যুক্ত এক ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, হামাসের পক্ষ থেকে কয়েকটি সংশোধনী প্রস্তাব রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে, গাজায় সহায়তা প্রবেশে শর্ত শিথিল করা, ইসরাইলি বাহিনী যেসব অঞ্চল থেকে সরে যাবে তার মানচিত্র ও যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের নিশ্চয়তা। গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরাইলের প্রতিনিধিরা…

Read More

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করবে সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের সহায়তার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে। বৈঠকের শুরুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। তাঁদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং নিহতদের…

Read More

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষিকা মেহেরীন চৌধুরীর আত্মত্যাগ জাতির কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। তার এই সাহস, ভালোবাসা ও ত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সমগ্র জাতি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক ও  বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মহাসচিব প্রফেসর ড. মোর্শেদ হাসান খান তার ফেসবুক পেইজে এক পোস্টে এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ শিক্ষক ও শিক্ষক নেতা বলেন, ‘রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় চারদিকে যখন শোকের মাতম, তখন উঠে এসেছে এক শিক্ষিকার আত্মত্যাগের গল্প। সেই গল্পে চোখ পড়তেই আবার স্তম্ভিত হয়েছেন সবাই। দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে…

Read More

জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটে হাসপাতাল থেকে রওনা হয়ে রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসায় পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে জরুরি স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘ম্যাডামের জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে জরুরি কয়েকটি পরীক্ষা করানো হয়েছে। পরীক্ষাগুলো শেষে তিনি বাসায় ফিরে গেছেন।’

Read More