- বারহাট্টায় বাল্যবিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত, রক্ষা পেল কিশোরী
- পূর্বধলায় সড়ক দুর্ঘটনা: নিহতদের পরিচয় মিলেছে, চালকের বিরুদ্ধে এজাহার
- নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের টানা অভিযান: ফিরছে শৃঙ্খলা, জনমনে স্বস্তি
- মদনে সহকর্মীর গায়ে হাত তোলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
- কলমাকান্দায় গোরস্থানে দোকান নির্মাণকে কেন্দ্র করে রণক্ষেত্র, ভাঙচুর ও লুটপাট
- বারহাট্টায় অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা
- নেত্রকোনায় নিষেধাজ্ঞা অমান্য করে যুবলীগের ঝটিকা মিছিল
- গভীর রাতে জুয়ার আসর: বারহাট্টায় ২ ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৫
Author: Niloy Roy
আটপাড়া ( নেএকোণা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনের সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ বশির স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। রোববার (৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এই সভায় তিনি সাংবাদিকদের সঙ্গে নির্বাচনী পরিকল্পনা, স্থানীয় উন্নয়ন ভাবনা এবং রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খোলামেলা আলোচনা করেন। মোহাম্মদ বশির হিউস্টন বিএনপি টেক্সাস, শাখা ও যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বিএনপির আজীবন সদস্য এবং ইউএসএ বিএনপিরও আজীবন সদস্য হিসেবে যুক্ত আছেন। সভায় তিনি বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করছে। আমি নেত্রকোনা-৩ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণমানুষের…
স্টাফ রিপোর্টার : ডাচ্-বাংলা ব্যাংক’র অর্থায়নে ও জনতা চক্ষু হাসপাতাল সুনামগঞ্জের আয়োজনে ‘দৃষ্টি’ প্রকল্পের আওতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শনিবার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও এর দুর্বাকান্দা গ্রামে দিনব্যাপী চক্ষু ক্যাম্পঅনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাখেন,সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি’র সভাপতি মো.বুরহান উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বী মো.দারগা আলী। এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি মো.আমিনুল হক, জনতা চক্ষু হাসপাতালের ম্যা নেজিং ডাইরেক্টর মোঃ মশিউর রহমান, ডাইরেক্টর (এফ এন্ড এ) শ্যা মল চন্দ্র তালুকদার, মেডিকেল অফিসার ডাঃ ওবায়দুর রহমান,যুব নেতা মো.জসিম উদ্দিন প্রমুখ। উল্লেখ্য.-দুস্থ রোগীদেরকে বিনামূল্যে…
নীলফামারী জেলা প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের জীবন উৎসর্গকারী শহীদদের স্মরণে নীলফামারীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গণঅধিকার পরিষদের উদ্যোগে। শুক্রবার বিকেলে নীলফামারী শহরের শাখামাছা বাজারে অবস্থিত দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ ও বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। সোহাগ হোসেন বাবু বক্তব্য দেন। জেলা সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা যুব অধিকার পরিষদের সভাপতি হামিদুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সাদমান সাকিল, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাকিব হোসাইন, জেলা যুব অধিকার পরিষদের সহ-সম্পাদক উমর…
টাঙ্গাইল প্রতিনিধিঃ গতকাল ১ আগষ্ট শুক্রবার এশার নামাজের পর, টাঙ্গাইলের নাগরপুর নজরুল সেনা এর কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে, নাগরপুর নজরুল সেনার আহ্বায়ক কমিটি। সর্বসম্মতিতে, রবিউল আউয়াল লাভলু কে প্রধান উপদেষ্টা করে পূর্ণাঙ্গ এ কার্যনির্বাহী কমিটির সভাপতি খন্দকার নুরুল মোমেন কায়েস কোমল এবং মো. আরিফুজ্জামান সোহেল কে সাধারণ সম্পাদক নিযুক্ত করে ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এছাড়াও ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী সদস্য, ১২ সদস্যের উপদেষ্টা মন্ডলী, ২১ সদস্য বিশিষ্ট সম্মানিত সদস্য সহ প্রায় অর্ধশতাধিক সাধারণ সদস্যের নামের তালিকা প্রকাশ করা হয়। নাগরপুর নজরুল সেনা (শিশু-কিশোর কল্যাণ প্রতিষ্ঠান) ১৯৭৭ সাল থেকে পড়াশোনার পাশাপাশি শিশু ও কিশোরদের সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা…
শার্শা প্রতিনিধিঃ যশোরের বাগআঁচড়ায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক পিএলসি। ৩রা আগষ্ট রবিবার সকালে এনসিসি ব্যাংক পিএলসি বাগআঁচড়া শাখার উদ্যোগে ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘এনসিসি নিসর্গ’ শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোরের বাগআঁচড়ায় ড. মশিউর রহমান মহিলা কলেজ প্রাঙ্গণে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সারাদেশে ৪০টি নির্বাচিত শাখার মাধ্যমে ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাগআঁচড়ায় আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ প্রাঙ্গণে ৩২টি ফলজ, বনজ,ও ঔষধী গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থীর মাঝে ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।…
জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)– জবি শাখা। তাই তারা অবিলম্বে জকসু নির্বাচনের দাবিতে উপচার্য বারাবর স্মারকলিপি প্রদান করেছেন। আজ শনিবার (৩ আগস্ট) ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর জবি শাখার সমন্বয়ক মো. তাওহীদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বারকলিপিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫ অনুযায়ী ছাত্র সংসদ (জকসু) গঠন বাধ্যতামূলক হলেও দীর্ঘদিন ধরে তা কার্যকর করা হয়নি। এর ফলে শিক্ষার্থীরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক শিক্ষাপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। ইউনাইটেড পিপলস বাংলাদেশ-এর দাবি, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল…
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : এক সময় হাসপাতালটির ভেতরে ও বাইরে ছিল নোংরা অপরিচ্ছন্ন পরিবেশ, দালালদের উৎপাত, সেবার নিম্নমান। তবে বর্তমানে হাসপাতালের চিত্র বদলে গেছে। সর্বত্র লেগেছে পরিবর্তনের ছোঁয়া। বলছি গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কথা। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকসহ জনবল সংকট থাকা স্বত্বেও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে সমন্বয় করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলামের দক্ষ ব্যবস্থাপনায় অতীতের যেকোনো সময়ের চেয়েও রোগীরা এখন আন্তরিকতাপূর্ণ সেবা পাচ্ছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে এখন রয়েছে এনসিডি কর্নার, যেখানে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য বিশেষ সেবা চালু রয়েছে। শিশুদের জন্য রয়েছে ব্রেস্ট ফিডিং কর্নার এবং আইএমসিআই কর্নার। বহির্বিভাগে…
মৌলভীবাজার প্রতিনিধি: আন্তর্জাতিক সীমানারেখা অতিক্রম করে ভারতে গিয়ে ছবি তোলার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক হয় দুই কিশোর। স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত দিতে বলেন। পরে তাদের মধ্যে সমঝোতার মাধ্যমে ফেরত দেওয়া হয়। গতকাল শনিবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। সীমান্তের ওপারে ভারতের ত্রিপুরা রাজ্য। ওই দুই কিশোর হলো উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানু নাইডুর ছেলে শুভ্র নাইডু (১৭)। আলীনগর সীমান্ত বিজিবি’র ৪৬ ব্যাটালিয়নের আওতায় পড়েছে। ওই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে গণমাধ্যমের অবিস্মরণীয় ভূমিকা নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমকে আন্দোলনের একটি অপরিহার্য শক্তি হিসেবে বর্ণনা করেন, যা মানুষের কণ্ঠস্বরকে ধারণ করে আন্দোলনকে সফলতার পথে এগিয়ে নিয়ে যায়। আলোচনা সভায় বক্তারা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রাথমিক পর্যায়ে যখন ছাত্রসমাজ তাঁদের শান্তিপূর্ণ দাবি আদায়ে ব্যর্থ হচ্ছিল, তখন তাঁরা দেশব্যাপী আন্দোলনের ডাক দেন। এই সময় গণমাধ্যম, বিশেষত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া আন্দোলনের খবর দ্রুত…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন প্রকল্পে অর্থ বণ্টনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সমাজসেবা অধিদপ্তরের এই প্রকল্পে ৭ হাজার উপকারভোগীর প্রত্যেককে ৬ হাজার টাকা করে বিকাশে দেয়া হয়েছে। তবে খুজ নিয়ে দেখা গেছে, তালিকায় একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তান, এমনকি ভাই ও ভাইয়ের স্ত্রী’র নামও অন্তর্ভুক্ত করার তথ্য পাওয়া যায়। অনেক প্রকৃত শ্রমিক টাকা না পেলেও পঞ্চায়েত নেতাদের আত্মীয়রা একাধিকবার টাকা পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। একজন শ্রমিক জানান, তার তথ্য এন আইডি ব্যবহার করে অন্যজন টাকা তুলেছে। নাম একজনের বিকাশ নম্বর অন্যজনের। একাধিক শ্রমিক জানান, তার নামে টাকা এলেও পাশের বাড়ির লোক সেটি তুলে নিয়ে আমাকে ২ হাজার…
বরগুনা জেলা প্রতিনিধি : পরিবেশ রক্ষায় তরুণদের ভূমিকা এখন আর কেবল সম্ভাবনার কথা নয় বরং এটি সময়ের দাবি। সেই দাবিকে সামনে রেখেই বরগুনায় অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক ইয়ুথ কপ ২০২৫ সম্মেলন। শনিবার (২ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বরগুনা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে একশনএইডের সহযোগিতায় জলবায়ু ভিত্তিক তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন ব্রাইটার্স, গ্রীনপিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি, দুর্বার ইয়ুথ নেটওয়ার্ক ও সোনার বাংলা ইয়ুথ ক্লাবের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইয়ুথ ক্লাইমেট এক্টিভিস্ট ইফতার ইমার উপস্থাপনায় সম্মেলনে বিশেষজ্ঞদের থিমেটিক আলোচনা, তরুণদের অভিজ্ঞতা ভাগাভাগির সেশন, দলীয় আলোচনার মাধ্যমে সুপারিশমালা প্রস্তুত ইত্যাদি পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধবালু কারবারের সাথে জড়িত একজনসহ ৩ আসামি গ্রেপ্তার হয়েছে। শনিবার (২রা আগস্ট) থানার এসআই মো. সাইদুর রহমান খানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা বাজার এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই একটি ট্রাক জব্দ করেন। এসময় অবৈধবালু কারবকারি চক্রের সদস্য মতিগঞ্জ পাইকপাড়া গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে রিংকু সরকারকে(২৫) গ্রেপ্তার করা হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক এক অভিযানে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে। থানার এসআই সজীব চৌধুরী ও এএসআই মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিআর ৫৮৫/২২ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মো:…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে পৃথক পৃথক দুর্ঘটনায় এক তরুণ ও এক নারীর মৃত্যু ঘটেছে। মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুর্লভপুর এলাকায় বাস-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আল আমিন (২৫) নামের এক তরুণের মৃত্যু হয়। শনিবার (২রা আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর পরপরই বিক্ষুব্ধ জনতা হবিগঞ্জ-সিলেট বাস মালিক সমিতির দুটি বাস ভাঙচুর করে সড়ক অবরোধ করে রাখে। এতে করে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ থাকে এতে করে দেখা দেয় তীব্র যানজটের। নিহত আল-আমিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার বাসিন্দা আবুল হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সিলেটগামী ‘হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস’ নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ অভিযোগে থানায় মামলা দায়েরের ৪৮দিন পর ধর্ষক শরিফ মিয়াকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪। শনিবার গ্রেফতারকৃত আসামিকে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করার পর পুলিশ আদালতে সোপর্দ করে। র্যাব-১৪ এর প্রেস বিজ্ঞপ্তি ও এজহার সূত্রে জানা যায়, গত ১৩ জুন উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামের আব্দুল বারেকের ছেলে শরিফ মিয়া একই গ্রামের চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীর বসত ঘরে প্রবেশ করে দরজা জানালা আটকিয়ে প্রাণ নাশের হুমকি দিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতার আর্ত চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষক শরিফ মিয়া দৌড়ে পালিয়ে যায়। এব্যাপারে ধর্ষিতার পিতা শরিফ মিয়াকে…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলার খঞ্জনপুর খোলাফায়ে রাশেদীন ইসলামী কমপ্লেক্সে ও আইডিয়াল মাদ্রাসার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার ২রা আগস্ট দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুর রব চৌধুরী । মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায়-প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহীন। বিশেষ অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম,মাদ্রাসার সভাপতি খায়রুল ইসলাম,প্রিন্সিপাল ফয়জুর রহমান,জেলা যুবদল নেতা হেলাল আহমদ,শিক্ষক মাওলানা নুরুদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা…
শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধি: গাজীপুরে শ্রীপুরে রফিকুল ইসলাম মডেল স্কুলের শিক্ষার্থীদের দেশি ফলের সাথে পরিচয় ও ফলের বিভিন্ন উপকারিতা শিক্ষার্থীদের জানানোর উদ্দেশ্যে মৌসুমী ফল উৎসব, চড়ুইভাতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) স্কুল প্রাঙ্গণে সকাল ৯টায় দিনব্যাপী ওই ফল উৎসব’ অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলাম মডেল স্কুলের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে সহকারি শিক্ষক সেলিম সালেহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রফিকুল ইসলাম মডেল স্কুলের পরিচালক নাঈম হাসান রাসেল, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন রাহাত হাসান জুয়েল। আরও বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী একাডেমির পরিচালক রেজওয়ানুর রহমান, শহীদ ক্যাডেট একাডেমি সহঃ শিক্ষক, নিলয় আহাম্মেদ, রফিকুল ইসলাম মডেল স্কুলে উপদেষ্টা, আব্দুর রহিম,এস.…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা (উত্তর) শাখার উদ্যোগে ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২আগস্ট) ঈশ্বরগঞ্জ উপজেলার চরনিখলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা এমদাদুল্লাহ মোমেন। ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক মুফতী জহির মাহমুদ আফেন্দীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল-আমিন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মোমেনশাহী বিভাগীয়…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজ জহুরা খাতুন (৬২) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত জহুরা খাতুন উপজেলার মাকরঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে নিখোঁজ হন বলে জানান পরিবারের লোকজন। পরে শুক্রবার বিকেলে কাচামাটিয়া নদিতে লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সানজিদ ইমরান সাব্বির, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শিমুলিয়া এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুইজনকে সিলেট মহানগরীর শাহপরাণ থানার এলাকা থেকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের থেকে ভিকটিমের মোবাইল ফোন, নগদ ৯৯ হাজার ৫শ টাকা, দস্যুতায় ব্যবহৃত দেশীয় অস্ত্র দা, মোটরসাইকেল, হেলমেট ও অপরাধকালে পরিহিত জামাকাপড়সহ উদ্ধার করা হয়েছে। মামলার বাদী আব্দুল আহাদ গত ৩০শে জুলাই দুপুর আনুমানিক সাড়ে ১২ টায় বড়লেখা পূবালী ব্যাংক শাখা থেকে ২ লাখ (দুই লক্ষ) টাকা উত্তোলন করে এবং বাদীর মেয়ে সুহাদা আক্তার এর ভ্যানেটি ব্যাগে রক্ষিত নগদ ১৬ হাজার (ষোল হাজার) টাকাসহ সর্বমোট ২ লাখ ১৬ হাজার (দুই লক্ষ যোল হাজার) টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২ আগষ্ট) সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর থানা গেট পর্যন্ত গিয়ে আবার কলেজ গেটে এসে শেষ হয়।বিক্ষোভ মিছিল শুরুর আগে কলেজ গেট এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ কর্মসূচির আয়োজন করে ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ, নাগরপুর উপজেলা শাখা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুফতি জহিরুল ইসলাম, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল হেলাল। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা রফিকুল ইসলাম,খতিব, নাগরপুর বাজার জামে মসজিদ,মাওলানা ইলিয়াস হোসাইন, উপদেষ্টা, ইত্তেহাদুল ওলামা…

