লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ সারাদেশে বিভিন্ন ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা, জরিমানা ও ভাংচুর বন্দের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এনএম ইসফাকুল কবিরের কাছে স্মারকলিপি জমা দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতা। এ সময় উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাটা মালিক বেলাল উদ্দিন, আকবর হোসেন সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
Author: Niloy Roy
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি: বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পূর্তি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে ৫৩ কিলোমিটার দৌড় উৎসর্গ করায় যমুনা ধলেশ্বরীর বিধৌত সন্তান ও ভোরের শিশির প্রতিষ্ঠাতা মো.মোয়াজ্জেম হোসেন আশিক কে সম্মান্ননা প্রদান করলেন মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান। মঙ্গলবার(০৪ মার্চ) সকালে নাগরপুর বাজারে মো:মোয়াজ্জেম হোসেন আশিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেসক্লাব সদস্য আমজাদ হোসেন রতন,তারিকুল ইসলাম,আরিফুল ইসলাম।আরও আরো উপস্থিত ছিলেন ডা. কাউসার খান,সাংবাদিক হাসান সাদী,সাধন চন্দ্র প্রমূখ। উল্লেখ্য মো:মোয়াজ্জেম হোসেন আশিক এর বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়।তিনি একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন।গত বছরের বিজয় দিবসের দিন সরকারি যদুনাথ মডেল স্কুলের প্রধান গেট থেকে ৫৩…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কুলাউড়ার ঝুঁকিপূর্ণ রেলপথেই পর্যটকদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভ্রমণকারীদের সংখ্যা সহস্রগুণ বেড়েছে কিন্তু শতবর্ষী এ রেলপথের কোন দৃশ্যমান উন্নতি হয়নি। সংস্কারের অভাবে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কুলাউড়া-শমশেরনগর-ভানুগাছ-শ্রীমঙ্গল হয়ে আখাউড়া পর্যন্ত রেলপথ। মৌলভীবাজারের কুলাউড়া থেকে শ্রীমঙ্গল পর্যন্ত ৪১ থেকে ৪২ কিলোমিটার রেলপথে কমপক্ষে আট থেকে দশটি সেতু খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যা নড়বড়ে নাটবল্টু বিহীন কোন রকম জোড়াতালিতে চলছে রেলপথ। অন্তর্জাল খুঁজে যতটুকু জানা যায়, আসাম থেকে মালামাল পরিবহনের সুবিধার জন্য আসাম ও চট্টগ্রামের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের লক্ষে ১৮৯৮ সালে কুলাউড়া জংশন ও আখাউড়া জংশন হয়ে চট্টগ্রাম পর্যন্ত রেললাইন স্থাপন করা হয়। খুবই স্বাভাবিক কারণেই…
কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বাজার নিয়ন্ত্রণ বিষয়ক জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী উপজেসহ ালা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)লাবণী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া,কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,বাংলাদেশ জামায়েত ইসলাম কটিয়াদী উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল সহ আরো অনেকে।…
ইমন মিয়া গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ভাঙচুর ও বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গত ৪ মার্চ সাঘাটা উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম, আমিনুল ইসলাম, সালাউদ্দিন, সহিদুল ইসলাম, সাদেকুজ্জামান, মনির হোসেন প্রমুখ। বক্তারা বলেন আমরা দেশের রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট, ঘরবাড়ি সহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহারিত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। দেশের উন্নয়নের সঙ্গে…
ইমন মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা থানা দক্ষিণ সাথালিয়া (ইটাকুড়ি) গ্রামের সামনে যমুনা নদীর মধ্যে গুড় তৈরির এক বিশেষ দৃশ্য ধরা পড়েছে। মাটির তৈরি চুলায় আগুন জ্বালিয়ে এবং খোলা রস জ্বাল দিয়ে এই গুড় প্রস্তুত করা হচ্ছে। আখ থেকে গুড় তৈরির এই ঐতিহ্যবাহী পদ্ধতি দর্শনার্থীদের মুগ্ধ করে তুলেছে। শীত মৌসুমে এমন দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। নদীর শান্ত পরিবেশ ও প্রকৃতির মাঝে এই গুড় তৈরির কাজ চলছে, যা দেখে মনে হয় যেন গ্রামীণ বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। সরেজমিন দেখা যায়, শীত বাড়তেই বাঙালির ঘরে রসের খিরসহ পিঠা-পুলির মহোৎসব। গ্রামের নারী-পুরুষ, কিশোর-কিশোরীরা আখ থেকে পাতা ও আগা বাদ…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: টাংগাইলের নাগরপুরে ঐতিহ্যবাহী মানবিক প্রতিষ্ঠান মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে অসচ্ছল মুসলিম নাগরিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রবিবার(০২ মার্চ ২০২৫ খ্রি.)সকালে নাগরপুর বাজারে আইয়ূব আলী সুপার মার্কেটের সামনে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ডা.এম.এ.মান্নান এ ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতার সামগ্রী উপহার বিতরণ কালে উপস্থিত ছিলেন মাওলানা ছামিনুর ইসলাম,যুবনেতা মাওলানা শুইবুর রহমান,ডা.কাউছার খাঁন,মাওলানা আব্দুল্লাহ আল মামুন,যুবনেতা আব্দুল মতিন,ব্যবসায়ী শিবলি সাদিক,সাধন চন্দ্র প্রমূখ। উল্লেখ্য-মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠাতার পর থেকেই বাংলা অর্থসহ কুরআন বিতরণ,ফ্রি মেডিকেল ক্যাম্পেইন,ফ্রি রক্ত গ্রুপি নির্নয় কর্মসৃচী,দরিদ্র ছাত্রদের মাঝে শিক্ষা উপকরণ,মেধাবীদের মাঝে বিভিন্ন সময়ে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান,করোনাকালীন মাস্ক বিতরন,সচেতনতা মৃলক লিফলেট বিতরন,রান্না…
এম.এ.মান্নান নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামী মির্জাপুর উপজেলা যুব বিভাগ কর্তৃক বিশাল যুব প্রতিনিধি সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(২৮ ফেব্রুয়ার)সকালে স্থানীয় একটি হল রুমে উপজেলা যুব বিভাগের সভাপতি মেহেদী হাসান রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মো.ইসমাইল খানের সঞ্চালনায় এ যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা বোরহানুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৭ আসনের জামায়াত সমর্থিত এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ তালুকদার,মির্জাপুর উপজেলা জামায়াতের আমির ইয়াহিয়া খান মারুফ,উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল কাশেম মৃধা। এ যুব সম্মেলন শেষে মির্জাপুর উপজেলা যুব বিভাগের ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।তারা হলেন সভাপতি মেহেদী হাসান,…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর জিরো,প্লে শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে ইস্পাহানী চক্ষু হাসপাতাল নওগাঁ এর সার্বিক চিকিৎসা ব্যবস্থাপনায় শনিবার (১ মার্চ) সকাল দশটায় সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে ফ্রি চক্ষু চিকিৎসা ও চশমা বিতরণ করা হয়েছে এসময় চিকিৎসা সেবা প্রদান করেন ইস্পাহানী চক্ষু হাসপাতাল নওগাঁ এর চিকিৎসক আইয়ুব হোসেন ও বিলাশ চন্দ্র মালি। ফ্রি চক্ষু ক্যাম্পে উপস্থিত ছিলেন সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক সাংবাদিক গোলাপ খন্দকার,সহকারী শিক্ষিকা আম্বিয়া খাতুন,সহকারি শিক্ষ…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে স্বেচ্ছাসেবী সংগঠন একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ২১ শে ফের্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার (১ মার্চ) সকালে সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ বিতরণের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম ও সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম সবুজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,…
পবিত্র মাহে রমজান উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জসহ দেশ ও বিদেশের সকল ধর্মপ্রাণ মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মেসার্স আরিশা ট্রেডার্স এর স্বত্বাধিকারী আলমগীর জুয়েল। আলমগীর জুয়েল একটি বার্তায় বলেন “রমজান সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা সংযমী জীবনযাপন করি এবং মানবতার কল্যাণে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। মহান আল্লাহ আমাদের সকল ইবাদত ও দোয়া কবুল করুন। রমজানের পবিত্রতা রক্ষা করে সবাইকে সহমর্মিতার শিক্ষা গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, এই পবিত্র মাসে আমরা একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেই এবং মানবতার কল্যাণে কাজ করি।”
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রি অফিস নিয়ে অভিযোগের শেষ নেই। ঘুষ-দুর্নীতির আখড়ায় জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিস। গত বুধবার (২৬ ফেব্রুয়ারী) সরেজমিনে দেখা যায়, জলঢাকা সাব-রেজিস্ট্রি অফিসের ডেলিভারি কক্ষ টি সি শাখায় মোজাম্মেল হক নামে একজন বসেন। তিনি প্রতিনিয়ত এ কক্ষের একটি টেবিলে বসে এনএন ফিসের নামে প্রত্যেক দলিল প্রতি ১১০০ থেকে ১২০০ টাকা নেন। যেখানে সরকারি বিধি মোতাবেক ২৬০ টাকা পর্যন্ত নেওয়ার নিয়ম এবং মসজিদের জন্য (৫০-১০০) টাকা বাদে বাড়তি সব টাকা বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ভাগবাটোয়ারা হয়। এদিনে মোট ৫২টি দলিল সম্পাদন হয়। তাহলে একদিনে মোট কত টাকা দুর্নীতি করা হয়েছে? এ টাকা গ্রহনের বিষয়ে মোজাম্মেল হককে প্রশ্ন করলে তিনি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩রা মার্চ) বিকেলে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, লাশটি মিয়ানমারের নাগরিক। বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, বিকেলে উপজেলার হাজীপুরের মনু নদীতে স্থানীয়রা অজ্ঞাত একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। লাশের সঙ্গে একটি মুঠোফোন ও একটি আইডি কার্ড পাওয়া গেছে। আইডি কার্ডে মিয়ানমারের ঠিকানা উল্লেখ রয়েছে।
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক বহনকারী পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩রা মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটনাটি ঘটে। নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এদের মধ্যে ৬জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকাপ নিয়ন্ত্রণ…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে হাট বসানো হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে ১লা রমজান থেকে ২৫টি সুলভ মূল্যে দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি কিনতে পারছেন। এই হাটে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন। সরেজমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখা যায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকা, ৪৫ টাকার ডিম ৩৫ টাকায়, ৩৫০…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ক্বারী মাওঃ মোঃ শহীদুল্লাহ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট বিভাগের শ্রেষ্ঠ ইমাম প্রতিযোগিতায় গত ২৫শে ফেব্রুয়ারি ২০২৫ এ অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। তিনি ইতিপূর্বে গত ২২শে জানুয়ারি মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ইমাম হিসেবে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশ নেন। গত ২৬শে ফেব্রুয়ারি ইসলামীক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এর কাছ থেকে তিনি সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার খাঁন মো: রেজা উন- নবী ও ইসলামীক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের…
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪ এর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে ইফতার সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল করা হয়েছে। রোববার (০২ মার্চ ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে শহীদ ৫ পরিবার ও আহত ২৩ পরিবারকে নিয়ে দোয়া মাহফিল শেষে তাদের হাতে ইফতার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ বলেন, পবিত্র রমজান মাসে জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের যাতে কষ্ট না হয়, সে বিবেচনায় জেলা প্রশাসকের সার্বিক তত্তাবধানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ওই ইফতার সামগ্রী দেয়া হয়েছে। বিতরণের সময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের সীমান্তে পূর্ব বিরোধের জের ধরে জাবেল মিয়া (২৬) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনার পর আটক করেছে। শনিবার রাতে উপজেলার শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত কয়েকদিন পূর্বে জাবেলের সঙ্গে নিশ্চিন্তপুরের এক ব্যক্তির কথাকাটাকাটি হলে তিনি একজনকে থাপ্পড় মারে।ওই বিষয়কে কেন্দ্র করে শনিবার শালিস বৈঠকের ডাক দেওয়া হয়। জাবেলসহ অন্যরা এসময় শালিস বৈঠকে নিশ্চিন্তপুর এলাকায় গেলে তাদের ওপর পূর্ব থেকে ওৎ পেতে…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলায় ইয়াসিন রানা (২৩) নামে এক অটোচালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ১ মার্চ (শনিবার) সকালে গাজীপুর সদর উপজেলার সিংড়াতলী এলাকার গজারি বনের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইয়াসিন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সুতারপাড়া এলাকার ওসমান গণির ছেলে। তিনি গাজীপুর সদর উপজেলার শিরিরচালা এলাকার মনাফের বাড়িতে ভাড়া থাকতেন। পরিবারের লোকজন জানায়, প্রতিদিনের মতো শুক্রবার সকালে অটোরিকশা নিয়ে বের হন ইয়াসিন। তবে রাতে তিনি বাসায় ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে স্থানীয়রা গজারি বনের ভেতর তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।…
দয়া করে পদত্যাগ করে চলে যান: ওয়ারেস আলী উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বলেন- ‘ঈশ্বরগঞ্জের এই আহবায়ক কমিটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশে হয়েছে। সুতরাং, আজকের পর থেকে যদি কেউ মানিনা, মানবোনা বলে বিরোধীতা করেন, দয়া করে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান। কেননা, বিএনপির নাম নিয়ে মানিনা মানবোনা বলার কোন সুযোগ নেই।’ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার ঈশ্বরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম কক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, যারা এই পরিচিতি সভায় আসেননি, আপনাদের অনুরোধ…
