Author: Niloy Roy

রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে কমিনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ড়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চলে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস- ২০২৫ উদযাপিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সাইকেল প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চর এলাকায় কিশোরী, নারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বিভিন্ন সচেতনতা মূলক বার্তা সম্বলিত প্লে-কার্ড, ফেস্টুন, ব্যানার হাতে অংশগ্রহণ করে। চর ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি বাংলাদেশে ন্যায়বিচার এবং ইসলামের আদর্শে পরিচালিত একটি সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর ভূমিকা অপরিসীম। জামায়াতে ইসলামী বাংলাদেশের মানুষের মাঝে ন্যায়, ইনসাফ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। দলটির নেতা-কর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে সমাজের প্রতিটি স্তরে শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই। শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আমীর এবং জামায়াতে ইসলামী ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. মঞ্জুরুল হক হাসান…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: “আন্তর্জাতিক নারী দিবস” উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউজের উদ্যোগে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চা শ্রমিক নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নারী শ্রমিক উপস্থিত ছিলেন। শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায্য মজুরির দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন চা শ্রমিক ইউনিয়নের সম্পাদিকা রেখা বাক্তি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বালিশিরা ভ্যালির সহ-সভাপতি সবিতা গোয়ালা, সহ-সভাপতি পংকজ কন্দ, চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা এবং কোষাধ্যক্ষ পরেশ কালেন্দি প্রমুখ। সমাবেশে বক্তারা চা শ্রমিক নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, শ্রমের ন্যায্য মূল্য এবং…

আরও পড়ুন

রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মাওনা ইউনিয়নের জয়নাতলী এলাকায় সংরক্ষিত গজারি বন উজাড় করে কলাগাছ রোপণ করে জমি দখলের অভিযোগ উঠেছে আশসাফ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বন বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে গজারি গাছসহ বিভিন্ন গাছ উদ্ধার করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, জয়নাতলী এলাকার বন বিভাগের সিএস ১৫৬৮ দাগে ২০১২-১৩ অর্থবছরে বন বিভাগ বনায়ন কার্যক্রম পরিচালনা করে। পরে ওই বাগান উপকারভোগী হিসেবে আশসাফ আলীকে বরাদ্দ দেওয়া হয়। তবে কয়েক বছর পর গাছ বড় হলে তিনি ধীরে ধীরে সেগুলো কেটে বিক্রি করতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, আশসাফ আলী প্রথমে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন অনিয়মের দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার। শনিবার (৮ই মার্চ) দুপুরে পৌর শহরের স্টেশন রোড, চৌমুহনী ও আশেপাশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল-আমিন। অভিযানে কুলাউড়া থানাপুলিশের একটি দল সহায়তা করেন। সহকারী পরিচালক মো. আল-আমিন জানান, শনিবার দুপুরে কুলাউড়ার বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়, খাদ্যপণ্যের সাথে ক্ষতিকর রং এবং হাইড্রোজ ব্যবহার করা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিয়মের কারণে মা-মনি ড্রাগসকে ২ হাজার টাকা, বিগবাগ ফার্মেসিকে ৩ হাজার টাকা, ইস্টার্ন…

আরও পড়ুন

নিহতের নাম শরিফুল ইসলাম (৪৫) এবং ঘাতক ছেলের নাম মোহাম্মদ রমিম (২২)। নিজ বাড়িতেই এ ঘটনা ঘটে। নিহতের ভাই মোস্তফা জানান, শরিফুল ইসলাম চাষাবাদের কাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে ছেলে রমিমের সঙ্গে গোলযোগ চলছিল তার। ১৫ দিন আগে তারা পৃথক হয়ে যায়। ছেলেকে জমিজমাও বুঝিয়ে দেন। শনিবার ভোরে সেহেরির সময় রমিম বাবার রুমে ঢুকে ঘুমন্ত অবস্থায় তার মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তার আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর জখম অবস্থায় শরিফুলকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা থানা পুলিশকে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৮০পিস ইয়াবাসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ই মার্চ) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (৬ই মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন হাবিব, রাহেল মিয়া, রশিদ আহমদ লিটন ও সোহেল আহমদ। থানা সূত্রের বরাতে জানা যায়, কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানের নির্দেশনায় থানার ওসি মো. গোলাম আপছারের নেতৃত্বে এসআই আমির হোসেন আমু, হাবিবুর রহমান, সুজন তালুকদার ও এএসআই আরিফুর রহমান সঙ্গীয় পুলিশের একটি দল বুধবার রাতে বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ১৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।…

আরও পড়ুন

শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের সাবেক শিক্ষার্থী ব্লাড ক্যান্সারে আক্রান্ত মো. তৌহিদুল ইসলামের চিকিৎসার জন্য ১,০০০০০/- (এক লক্ষ) টাকার একটি চেক প্রদান করেন উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন অসুস্থ মো. তৌহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী মোসা. জান্নাতুল ফেরদৌস। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) উপস্থিত ছিলেন। বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ তাঁর চিকিৎসার জন্য ‘তৌহিদের পাশে আমরা’ ব্যানারে এই…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ জলাভূমি যা দেশে বিদেশে খ্যাত হাকালুকি হাওরে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় ৩শ’ বিলের ৮টি মৎস্য বিলকে সরকার স্থায়ী অভয়াশ্রম ঘোষণা করে এগুলোর ইজারা প্রদান ও মৎস্য আহরণ নিষিদ্ধ করে দিয়েছে। মাছের অবাধ বিচরণ ও সংরক্ষণের জন্য ২০২৩ সালে মৎস্য অধিদপ্তর কতৃক অভয়াশ্রম বিলগুলোতে ১২ লক্ষাধিক টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে। অভিযোগে উঠেছে, এই ৮ অভয়াশ্রম বিলের মধ্যে ৮০ একর আয়তনের ‘তেকুনি বিল কৈরের মুড়া ও কেসবডহর গ্রুপ (বদ্ধ)’ অভয়াশ্রম রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরা লুটে নিচ্ছে বিলের লাখ লাখ টাকার মাছ। বর্ষায় বিক্রি করেছে জেলে গ্রুপের কাছে আর শুষ্ক মৌসুমে বাঁধ কেটে…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলার সদস্য সচিব, মো. মহসিন উদ্দীন এর উদ্যোগে গাজীপুরের টঙ্গী কলেজ গেট এলাকায় জাতীয় নাগরিক পার্টি (NCP) গাজীপুর মহানগর এর পক্ষ থেকে ফ্রী ইফতার বিতরণ কর্মসূচি-২০২৫ আয়োজন করা হয়েছে। ৩য় রমজান থেকেই তাদের এ কার্যক্রম শুরু হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতায় দায়িত্ব পালন করতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলা শাখার নেতা-কর্মীরা। স্হানীয় লোকজন এর সাথে কথা বলে আমারা জানতে পেরেছি ৩য় রমজান থেকে তারা এ কার্যক্রম শুরু করেছে।স্হানীয়রা আর ও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুরের ছাত্ররা আমাদের সাথে বসে একসাথে ইফতার করতেছে ৩য় রমজান থেকেই। বৈষম্য বিরোধী ছাত্র…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্প বিকাশে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই মার্চ) সকালে জেলা প্রসাশনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন হলরুমে সেমিনারের উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হলে মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সকলের সহযোগিতায় এগিয়ে যেতে পারে এমনটাই কাম্য করেছেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, অধ্যাপক মোঃ আবদুল হামিদ, ব্যবসা ও প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেট। মূল প্রবন্ধ উপস্থাপনায় বলেন, প্রকৃতির অনন্য সৃষ্টি, সুশোভিত,শতরূপা…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: গত ২৩ ফেব্রুয়াররি দিবাগত রাত অনুমান ১টার থেকে রাত ৩ টার মধ্যে সময়ে অজ্ঞাতনামা চোরেরা পরস্পর সঙ্গোপনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউপির অন্তর্গত সাইটুলা গ্রামের বিশ্বনাথ গোয়ালার বসতবাড়ীর গোয়াল ঘর থেকে ৫ টি গরু চুরি করে নিয়া যায় চুরেরা। উক্ত ঘটনার বিষয়টি নিয়ে বিশ্বনাথ গোয়লা থানায় অভিযোগ দায়ের করলে থানার ওসি মোঃ আমিনুল ইসলামের নির্দেশনা মোতাবেক এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মোবারক হোসেন খানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ৫ই মার্চ রাতের দেড়টার সময় শ্রীমঙ্গল সদর ইউপির অন্তর্গত নোয়াগাঁও সাকিনস্থ কাদির মিয়া ও তাজদু মিয়া‘ উভয়ের গোয়াল ঘর থেকে ৪টি গরু উদ্ধার পূর্বক ঘটনায় জড়িত নোয়াগাঁও…

আরও পড়ুন

নেত্রকোণা প্রতিনিধি মহানবীকে (সা.) কটূক্তির অভিযোগে নেত্রকোণায় সুপ্ত সাহা অনীক (২৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে নেত্রকোনা শহরের আন্তজেলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়। নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মির্জা সায়েম মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সুপ্ত সাহা অনীক সম্প্রতি তাঁর ফেসবুক আইডি থেকে মহানবীকে (সা.) কটূক্তি করে পোস্ট করেন। পোস্টটি মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সুপ্ত সাহা অনীকের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন ইসলাম ধর্মের অনুসারীরা। ঘটনার পরপরই গা-ঢাকা দেন সুপ্ত সাহা। অবশেষে পুলিশ তাঁকে আটক করতে সক্ষম হয়। পুলিশ সুপার আরও বলেন, সুপ্ত সাহা অনীক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফজলুল…

আরও পড়ুন

শাকিল বাবু জাককানইবি প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর আমন্ত্রণে সাড়া দিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। বুধবার (০৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অফিসে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে উষ্ণ অভিনন্দন জানান উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।  সৌজন্য সাক্ষাৎ শেষে কনফারেন্স কক্ষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান। তিনি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য রিসার্চ কোলাবোরেশন (গবেষণা সহযোগিতা) বাড়াতে হবে। একইসাথে সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর উপর গুরুত্বারোপ করেন তিনি। শিক্ষা ও গবেষণায়…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরাম পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  শাখার নতুন কমিটির ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছে প্রতিক পাল ও সাধারণ সম্পাদক হিসেবে এস.এম. তানভিরুল ইসলাম  (সৌরভ )। এই কমিটিকে আগামী এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ( ৪ মার্চ  ) চট্টগ্রাম বিভাগীয় ছাত্র ফোরামের  প্রধান উপদেষ্টা  অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মালেক , সাবেক সভাপতি ইপন চন্দ্র এবং  সাবেক সাধারণ সম্পাদক এস.এম সহিদুল ইকরামের  স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এছাড়াও এই কমিটিতে সিনিয়র  সহ-সভাপতি হিসেবে তাওয়াজ মোরশেদ হিমেল এবং সহ- সভাপতি হিসেবে মো: নাজমুল হুদা রিফাত, জীবন চাকমা,সজীব বড়ুয়া,সাজ্জাদ ইবনে হোসেন,…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস   বিশ্বে যা- কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছি নারী, অর্ধেক তার নর।”-সৃষ্টির শুরু থেকে অদ্যাবধি নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। সৃষ্টি ছাড়া এ জগৎ অকল্পনীয়। সৃষ্টিকে যদি জানতে বা মানতে হয় তাহলে নারী শক্তিকে জানতে হবে।সকল সৃষ্টির আধার হচ্ছে নারী।আমরা যদি আদিম যুগেও ফিরে যাই তাহলে দেখব জীবন – জীবিকা ও বেঁচে থাকার তাগিদে যে কৃষিকাজের সূচনা হয়েছিল তারও আদ্যশক্তি ছিল এই নারী।  নারীশক্তি ছাড়া এ জগৎ সত্যি অকল্পনীয়। নারী প্রতিটি মানুষের প্রেরণারও উৎস। সকাল থেকে ঘুমানোর পূর্ব মুহূর্ত পর্যন্ত নিজের হাজারো কাজের মধ্যে সন্তানসহ পরিবারের প্রতিটি সদস্যেকে পরম মমতায় আগলে রাখে।অথচ সেই নারীর পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক  সাংস্কৃতিক ও কর্মক্ষেত্রে তার কাজের অবদানকে প্রতিষ্ঠিত…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় চলমান ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ সরকার (৫৫) ও যুবলীগ নেতা এটিএম রাশেদুজ্জামান রোকনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) রাত সারে ১০টার দিকে গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে রাশেদুজ্জামান রোকনকে গ্রেফতার করা হয়। এছাড়া, রাত ১১টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর এলাকা থেকে আব্দুর রশিদ সরকারকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রোকন ফুলছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি কঞ্চিপাড়া ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও কঞ্চিপাড়া ইউনিয়নের সমিতির বাজার এলাকার মৃত হাসেন আলীর ছেলে বলে জানা গেছে। অপরদিকে, আব্দুর রশিদ সরকার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। বিষয়টি নিশ্চিত…

আরও পড়ুন

মধ্যনগর প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে ‘ভূমিদস‍্যু’ চান মিয়া গংদের বিরুদ্ধে জোর করে জমি দখল করার অভিযোগ এনে এর প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে সাংবাদিক, প্রশাসন ও‌ উপজেলা নেতৃবৃন্দের কাছে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে উপজেলার বংশীকুন্ডা (দ:) ইউনিয়নের ৩ নং ওয়ার্ড গড়াকাটা গ্রামের নিজ জায়গাতে সাংবাদিক ও শতাধিক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আওয়ামী ফ্যাসিস্ট ভূমিদস্যুর কবল থেকে ও অন্যায় ভবে বিভিন্ন মামলা থেকে মুক্তি সহ নিজ জায়গা ভূগ দখলের দাবী জানান ভুক্তভোগী পরিবার। সরেজমিন ও ভূমির কাগজ পত্র পর্যালোচনা করে জানা যায়,দীর্ঘদিন ধরে আওয়ামী সমর্থক চানমিয়া গং ও ভুক্তভোগী ইসলাম উদ্দিনের(৬০)মধ্যে জায়গা নিয়ে বিরোধ চলে…

আরও পড়ুন

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে এনাম গাজী (৩০) নামের এক যুবদল নেতার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। আহত এনাম উপজেলার একতার পুর গ্রামের হাসান আলী গাজীর ছেলে ও নওয়াপাড়া পৌর যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, গত বুধবার সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টায় নওয়াপাড়া কাঁচা বাজারে বাজার করতে আসে এনাম। এসময় একদল দূর্বৃত্ত এনামকে ঘিরে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। এসময় এনাম মাটিতে লুটিয়ে পরলে সন্ত্রাসীরা তার ডান পায়ের রগ (লিগামিন) কেটে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে উদীচী হত্যাকান্ড দিবস পালিত হয়েছে। বিচারহীনতার ২৬ বছরে বৃহস্পতিবার উদীচী পালন করলো প্রতিবাদী এ হত্যাকান্ড দিবস। নারকীয় এ হত্যাযজ্ঞের বিচারহীনতা ও দীর্ঘসূত্রিতা জাতির জন্য লজ্জাজনক বলে এদিন নেতৃবৃন্দ মন্তব্য করেছেন। ‘এসো প্রতিবাদী, এসো সংগ্রামী, বলো হত্যাকারীর ফাঁসি চাই’ এ স্লোগান নিয়ে এ হত্যাকান্ডের বিচারের দাবিতে ও এ ঘটনার ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে উদীচী শিল্পী গোষ্ঠী যশোর জেলা সংসদ। পবিত্র রমজান মাসের কারণে এবার সংক্ষিপ্ত কর্মসূচি নেয় যশোর উদীচী। এদিন সকাল ১০টায় অনুষ্ঠানস্থলে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, বেলা ১১টায় নিজস্ব মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা এবং সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে আলোক প্রজ্জ্বালনের মধ্য…

আরও পড়ুন