মোহাম্মদ ফজলুল করিম আটপাড়া প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরিতে ধনু নদের তীরে শখের বশে মাছ ধরতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ডুবে মারা যাওয়া তিন মাছশিকারির মধ্যে একজন আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুরের শহিদ মিয়া, নিহতের লাশ বাড়িতে পৌঁছলে খবর শুনে মঙ্গলবার সকালে নিহত শহীদ মিয়ার বাড়িতে ছুটে যান সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, এ সময় তিনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পক্ষ হতে মৃত শহীদ মিয়ার পরিবারকে ২০,০০০(বিশ হাজার) টাকা আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মোমিন , থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান, স্বরমুশিয়া ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন,…
Author: Niloy Roy
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে সাপাহার থেকে রাজশাহী রুটের সেই পুরানো আর লক্কর ঝক্কর মার্কা বাসটি আজ ১০ মার্চ সোমবার সকালে ছাড়ার আগ মহুত্বে বাধা দিয়ে যাত্রা বাতিল করেছে ছাত্র জনতা, উপজেলার সচেতন জনগণ ও যাত্রীরা। ছাত্র জনতা ও যাত্রীরা অভিযোগ তুলে ধরে বলেন, পুরাতন আর এবড়ো থেবড়ো বাস দিয়ে আর কত দিন চালাবে কর্তৃপক্ষ এই বিআরটিসি বাসটিতে যে কোন মহুত্বে ঘটতে পারে দূর্ঘটনা প্রায় দেখা যায় গাড়িটি হয় রাস্তার ধারে অথবা গ্যারেজে মেরামত করাচ্ছে। গতকাল রাস্তায় চাকা বাষ্ট হয়েছে। ইঞ্জিন খুব দুর্বল,একটু লোড পড়লেই রাস্তায় থেমে যায়। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। সকাল ৭ টার গাড়িতে…
গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহার উপজেলার সাংবাদিক, সমাজসেবক ও শিক্ষক প্রয়াত সাংবাদিক খন্দকার বদিউজ্জামানের ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ ১১ মার্চ। সাংবাদিক খন্দকার বদিউজ্জামান ২০১১ সালের ১১ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সাংবাদিক বদিউজ্জামান একাধারে যেমন সাংবাদিকতা ও শিক্ষকতায় অবদান রেখেছেন তা অনস্বীকার্য। এছাড়াও তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে নানাবিধ সমাজসেবা মূলক কাজ করে জনমনে স্থান করে নেন। তিনি দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি, যুগের বাণী পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক, সাপাহার প্রেসক্লাবের অন্যতম সদস্য ও সাপাহার উপজেলা ভটভটি মালিক সমিতির সভাপতি ছিলেন। এছাড়াও তিনি দৈনিক উত্তর বার্তা ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকায়…
আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জে পেশাজীবী বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার আয়োজনে সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসায় পেশাজীবী বিভাগ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখার সভাপতি প্রভাষক আমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, শাহাদাত মাজেদী সম্পাদক পেশাজীবী, প্রচার ও মিডিয়া বিভাগ জামায়াতে ইসলামী রংপুর জেলা শাখা । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, রংপুর জেলা শাখা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম আলমগীর হোসেন , উপদেষ্ঠা, পেশাজীবি বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী তারাগঞ্জ উপজেলা শাখা। মোঃ ইয়াকুব আলী,…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কাটার অভিযোগে এক ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১১ই মার্চ) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে ফসলি জমির টপসয়েল অবাধে মাটি কাটা হচ্ছে- এমন খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢুলিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন। এ সময় এক্সকেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মেঘনা ব্রিকসের মালিক শাহাবুদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা…
রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার (১১ মার্চ) সকালে এসকেএস ফাউন্ডেশনের কালিরবাজার ক্রিয়া প্রকল্প কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, প্রজেক্ট অফিসার সুলতানা বাহার, শিক্ষক…
মাসুদ রানা,জবি প্রতিনিধি স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল- ফিতর উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ মঙ্গলবার (১১ই মার্চ) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড.মো. গিয়াস উদ্দিন এর সাক্ষরিত এক নোটিশে একথা জানানো হয়। নোটিশে বলা হয় – এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আগামী ২৩/০৩/২০২৫ তারিখ রবিবার হতে ০৩/০৪/২৫ তারিখ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে। স্বাধীনতা ও জাতীয় দিবস, শব-ই কদর, জুমাতুল ও ঈদ-উল- ফিতর উপলক্ষে আগামী ২৬/০৩/২০২৫ বুধবার হতে ০৩/০৪/২০২৫ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ইনস্টিটিউট,বিভাগ এবং প্রশাসনিক দপ্তর বন্ধ…
জবি প্রতিনিধি: রাজধানীর ধোলাইখাল এলাকায় বিএনপি নেতা শহিদুল ইসলাম সহিদের নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই হামলার শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো চব্বিশের জুলাই ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম অংশীজন হলেও অভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা ছাত্রদের ওপর হামলা, চাঁদাবাজি, আসামি ছিনতাই ও ক্যাম্পাসে সহিংসতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, যা ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের চেতনার পরিপন্থী। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলোর প্রতি সহস্রাধিক…
মশিউর রহমান, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী মাতৃছায়া হাসপাতালে পরপর কয়েকজন প্রসূতি ও শিশু মৃত্যুর অভিযোগ এবং কর্তৃপক্ষের অনুমতি না থাকায় অপারেশন থিয়েটার বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের অনুমতি না থাকায় তা পুরোপুরি বন্ধ এবং ল্যাবওয়ান ডায়াগনোস্টিক সেন্টারের পরমাণু কমিশনের অনুমতি না থাকায় এক্স-রে বন্ধের নির্দেশ দেন। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোডে ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুন কৃষ্ণ পাল। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা রিছিল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. দেবাশীষ রাজবংশী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: পাশবিক নির্যাতনের শিকার বড়লেখার সেই থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত সাড়ে তিন বছরের শিশুটির পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান। আজ সোমবার রাতে শিশুটির মাকে ফোন করে তার চিকিৎসার সব দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। নাসের রহমান সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য। সোমবার (১০ই মার্চ) রাত সাড়ে দশটার দিকে মৌলভীবাজার থেকে একটি প্রতিনিধিদল নির্যাতনের শিকার শিশুটির মায়ের সঙ্গে দেখা করেন। এরপর ফোনে কথা বলেন নাসের রহমান। এসময় তার চিকিৎসার দায়িত্ব নেওয়ার পাশাপাশি সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। এবং ভুক্তভোগী…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে বেতন ভাতার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা কর্মচারীরা। মঙ্গলবার (১১ মার্চ) বেলা বারোটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে চিকিৎসক,নার্স স্বাস্থ্যকর্মী সহ হাসপাতালে সকল পর্যায়ে কর্মকর্তারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার দাউদ শরীফ, নার্স ইনচার্জ সাইনী চেকসী ম্রং, স্বাস্থ্য সহকারী আকিকুর রহমান তালুকদার সহ অনেকেই। এ সময় তারা জানান, গত বছরের ৫ ডিসেম্বর পরিবার পরিকল্পনা কর্মকর্তা বদলির পর থেকে নতুন কোন কর্মকর্তা এখন পর্যন্ত যোগদান না করায় তিন মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে হাসপাতালে সকল কর্মকর্তা কর্মচারী বেতন ভাতা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো…
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি – নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে টিকার সরঞ্জাম গেলেও সেখানে যাননি দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী মো. হযরত আলী। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই স্বাস্থ্য সহকারীকে কারণ দর্শানোর নোটিশ দেন জেলা সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। তবে দাখিল করা জবাব সিভিল সার্জনের সন্তোষজন না হলেও ক্ষমা পেলেন সেই স্বাস্থ্য সহকারী। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে প্রতিবেদককে ওই স্বাস্থ্য সহকারীর ক্ষমার বিষয়টি জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানজিরুল ইসলাম রায়হান। তিনি বলেন, সিভিল সার্জন স্যার প্রথমবার ক্ষমা করেছেন। স্বাস্থ্য সহকারী হযরত আলী পূনরায় বহাল থাকছেন বলেও জানান তিনি। খোঁজ নিয়ে…
ইমন মিয়া শান্তি সম্প্রীতি ও সামাজিক দায়বদ্ধতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মানসিক ভারসাম্যহীন রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে সেহেরির খাবার বিতরণ এসব অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষদের কথা চিন্তা করে মানসিক ভারসাম্যহীন রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করেছে- মহাসীন সরকার বাপ্পী। মঙ্গলবার (১১ মার্চ) বিভিন্ন এলাকায় অসহায়, দুঃস্থ এবং সড়কে ও রেলষ্টেশনে পড়ে থাকা মানসিক রোগী ও ছিন্নমূল মানুষদের মাঝে খাবার বিতরণ করে- মহাসীন সরকার বাপ্পী। এসময় উপস্থিত ছিলেন, মহাসীন সরকার বাপ্পী, ইমন মিয়া, চাঁদ। ইমন মিয়া বলেন, ক্ষুধার্ত মানুষেরা এখন আমাদের পরিবারের সদস্য। অসহায়, ক্ষুধার্ত, মানসিক ভারসাম্যহীন ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন, তা প্রশংসনীয় ও…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সপ্তাহ ব্যাপী সারাদেশে ননস্টপ ধর্ষণের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১০ই মার্চ) সোমবার বেলা ১২ টায় যশোরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে যশোর প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সুমাইয়া শিকদার ইলার সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন জান্নাতুল সুমি, সুরাইয়া শিকদার এশা, আশালতা, মুসলিমা আক্তার সেতু, সামিয়া বিশ্বাস, খন্দকার রুবাইয়া, জান্নাতুল ফেরদৌস অনন্যা, ইমরান খান, জিএম মুন্না, বাইজিদ রহমান প্রমুখ। বক্তাগণ বলেন, আন্তর্জাতিক নারী দিবসের সাথে জড়িয়ে আছে নারী শ্রমিকদের নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আজীবনের সংগ্রামের ইতিহাস। কিন্তু বর্তমানে সাম্রাজ্যবাদ এবং তার দালাল শাসকগোষ্ঠীরা পালন করে উৎসবের দিন হিসেবে। যুগ যুগ ধরে…
গাইবান্ধা প্রতিনিধি।। বগুড়ায় পুলিশের ভুয়া সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে বিভিন্ন এলাকায় প্রতারনা, চাঁদাবাজি ও দোকান থেকে বাকীতে মালামাল নেওয়ার সঙ্গে জড়িত থাকায় জাকারিয়া সরকার (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ মার্চ)বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নারুলী পশ্চিমপাড়া থেকে পোশাক পরিহিত অবস্থায় আটক করেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক জাকারিয়া সরকার (২৮)গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের প্রজাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। প্রতারক জাকারিয়া নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয়ে প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাসা-বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। জাকারিয়া পুলিশের পোশাকে…
গাইবান্ধা প্রতিনিধি বগুড়ায় পুলিশের ভুয়া সাব-ইন্সপেক্টর (এসআই) পরিচয়ে বিভিন্ন এলাকায় প্রতারনা, চাঁদাবাজি ও দোকান থেকে বাকীতে মালামাল নেওয়ার সঙ্গে জড়িত থাকায় জাকারিয়া সরকার (২৮) নামে এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৯ মার্চ)বগুড়া নারুলী পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে নারুলী পশ্চিমপাড়া থেকে পোশাক পরিহিত অবস্থায় আটক করেন। নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রতারক জাকারিয়া সরকার (২৮)গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের প্রজাপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। প্রতারক জাকারিয়া নারুলী পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর পরিচয়ে প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে বগুড়া শহরের নারুলী পশ্চিমপাড়ায় বিভিন্ন বাসা-বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন। জাকারিয়া পুলিশের পোশাকে…
গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা পৌর শহরের ষ্টেশন রোডের সোহাগ বোডিং নামের একটি আবাসিক হোটেলে তল্লাশী চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাজাসহ মোঃ হানিফ(৩০), ছামিউল হক(৩২), লিমন ইসলাম (২০) ৩ মাদককারবারি ব্যবসায়িকে গ্রেফতার করে। সোমবার ( ১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম। তিনি জানান রবিবার রাত ১১ টা ২৫ মিনিটের র্যাব ১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,মোঃ হানিফ লালমনিরহাট জেলা সদরের খোচাবাড়ী গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে,অপর আরেকজন ছামিউল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের এনামুল হকের ছেলে ও লিমন ইসলাম একই এলাকার দুলাল মিয়ার ছেলে। প্রেস…
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ চেয়ারম্যানসহ এলাকার ৮৬ জনের গণস্বাক্ষরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে কলেজ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। (৯ মার্চ) রবিবার ওই অভিযোগ দেওয়া হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের শেষ নেই। তবুও দুর্নীতি ও অনিয়মে ভরপুর এই কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আছেন বহালতবিয়তে। অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে কয়েকটি তদন্ত কমিটি গঠন করা হলেও নেই জোরালো কোন পদক্ষেপ। কলেজ সূত্রে জানা যায়, ১৯৯৯ সালে আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ প্রতিষ্ঠিত হয়। স্বনামধন্য এই কলেজে ২০২৩ সালের ১৫ মার্চ অধ্যক্ষ…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, নিপীড়ন, খুন-ধর্ষণের বিরুদ্ধে “নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীরা” ব্যানারে মৌলভীবাজার সরকারি কলেজ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অগ্রণী ভূমিকা পালন করে যে নারী সমাজ অভ্যুত্থান পরে নারীদেরকেই আগের মতোই হেনস্তা, নিপীড়ন করা হচ্ছে। আমরা মনে করি বিচারহীনতার সংস্কৃতিই নারী নিপীড়ন, ধর্ষণের মতো ঘটনার ধারাবাহিকতা। নুসরতান,তনু, বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর সোবান কর্তৃক মুনিয়া ধর্ষণের বিচার হয়নি। ফলস্বরূপ, আছিয়া কিংবা বড়লেখার তিন বছর সাত মাসের শিশু ধর্ষণের মতো ঘটনা ঘটে চলে যাচ্ছে অনবরত। উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, পুলিশ সদর দপ্তরের তথ্য অনুসারে, ২০২৪ সালে নারী ও শিশু…
ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরের সহবতপুর ইউনিয়নের বাটরা বাজারে দাওয়াতী গণসংযোগ করেছেন জামায়াত সমর্থিত পেশাজীবি সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরাম টাঙ্গাইল জেলা সভাপতি এবং টাঙ্গাইল-৬(নাগরপুর-দেলদুয়ার ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ। রবিবার (০৯ মার্চ) বাটরা বাজার জামে মসজিদে এক ইফতার মাহফিল ও মাগরিব নামায শেষে দলীয় নেতা-কর্মী ও ব্যবসায়ীদের নিয়ে তিনি দাওয়াতী গণসংযোগ করেন। দাওয়াতী গণসংযোগকালে ডা. একেএম আব্দুল হামিদ বাটরা বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরাও তাঁকে শুভেচ্ছা জানান। গণসংযোগ শেষে জামায়াত নেতা ডা. একেএম আব্দুল হামিদ সাংবাদিকদের জানান বাটরা বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত…
