Author: Niloy Roy

গাইবান্ধার সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের গড়দিঘিতে অসহায় মানুষের মাঝে ছামিউলের পক্ষে থেকে ঈদ উপহার দেওয়া হয়েছে। সোমবার (২৪) মার্চ সন্ধ্যায় সুবিধাবঞ্চিত অসহায় গরীব, বাকপ্রতিবন্ধীর মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়। ছামিউল বাসিরের সার্বিক সহযোগিতায় অসহায় মানুষের হাতে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়। উপহার পাওয়ার পর একজন বললো তারা বলে এবারের ঈদে এখন পর্যন্ত কেউ তাদের কিছুই কিনে দেয় নাই। আজকে এই উপহার পেয়ে অনেক ভালো লাগছে। এ সময় আতিকুর বলেন, আমাদের সমাজে এক শ্রেণীর সুবিধাবঞ্চিত গরীর আছে যারা সব সময় অবহেলিত, তাদের জন্য ছামিউল এর পক্ষ থেকে ঈদ উপহার তাদের হাতে পৌছে দেন। ভবিষ্যতেও যেন এই ধারা যেন অব্যাহত…

আরও পড়ুন

বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস, জাতীয় দিবস এবং গণহত্যা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) প্রশাসন। মঙ্গলবার(২৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহবায়ক ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যায় নিহত এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে কেন্দ্রীয় মসজিদে কুরআনখানি অনুষ্ঠিত হবে। ২৫শে মার্চ রাতে ১মিনিট ক্যাম্পাসে প্রতীকী ‘ব্ল‍্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। মাহে রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে ২৬ শে মার্চ সকাল ১০টায় পতাকা উত্তোলন,…

আরও পড়ুন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার ইউনিয়ন শাখার উদ্যোগে ও জাতীয় নির্বাচনকে সামনে রেখে নওগাঁ ১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদ প্রার্থী মাহবুবুল আলম সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার শাখার হাতকে শক্তিশালী করতে নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ মার্চ) সাপাহার সরকারি ডিগ্রী কলেজ মাঠে সাপাহার ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,সাপাহার ইউনিয়ন শাখার সভাপতি মোফাচ্ছের আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ১(সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধি।। ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি ও জন্ম থেকেই প্রতিবন্ধী মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩নং উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে (২৩শে মার্চ) রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলাটি দায়ের করেন । আদালত পিবিআইকে মামলার তদন্ত করার নির্দেশ দিয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়,পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের…

আরও পড়ুন

কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে সংঘাত সৃষ্টি ও দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জরিত থাকার অভিযোগে কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপি। সোমবার বিকেলে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরিফুল আলম ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলামের অনুমতিক্রমে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি এড. আশিকুজ্জামান নজরুল ও উপজেলার চান্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড. রিয়াজুল ইসলাম সেবককে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি বার্তা প্রেরণ করেন।

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সম্ভাবনাময় রাজনৈতিক দল, যা দেশের অন্যতম বৃহত্তম ও সুশৃঙ্খল সংগঠন হিসেবে জাতীয় নেতৃত্ব প্রদানের সক্ষমতা রাখে। আসন্ন নির্বাচনে যদি অবাধ ও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হয়, তবে জামায়াতে ইসলামী তার মিত্রদের সঙ্গে কৌশলগতভাবে এগিয়ে থেকে দেশের নেতৃত্ব গ্রহণের ক্ষেত্রে প্রথম সারির অবস্থানে থাকবে। দূরদর্শী পরিকল্পনা ও সুসংগঠিত কাঠামোর মাধ্যমে দলটি আগামী বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার (২৪শে মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী শিক্ষা শিবির ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২৪শে মার্চ) সকালের দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকি ঝুড়ি নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্দেক আলী (৪০), জলিল মিয়া (৫০), আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন ৪৬ ব্যাটালিয়ন বিজিবি শ্রীমঙ্গল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া। তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ…

আরও পড়ুন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: ত্রাণের সরকারী চাল লুটের সংবাদ প্রকাশ করায় গাইবান্ধায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দৈনিক সকালের সময়ের গাইবান্ধা প্রতিনিধি মজিবর রহমান ও তিনজন বিএনপি নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করা হয়েছে। গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল-আমিন আহম্মেদ বাদী হয়ে রবিবার ফুলছড়ি আমলী আদালতে মামলা করেছেন। আদালত পিবিআইকে মামলার তদন্ত করার  নির্দেশ দিয়েছেন।  জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় এবছর উদাখালী ইউনিয়নের ৪ হাজার ৭৮টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে বিতরণের জন্য ৪০ দশমিক ৭৮ মেট্রিকটন চাল সরকার বরাদ্দ দেয়। বরাদ্দ অনুযায়ী গত মঙ্গলবার…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় আগামীকাল মঙ্গলবার (২৫শে মার্চ) থেকে শহরে যানজট নিরসন ও অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করা হবে। এ অভিযানে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়ে অবৈধ কাজে কাউকে সুপারিশ না করার অনুরোধ জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। সোমবার (২৪শে মার্চ) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপজেলার বিভিন্ন অঞ্চলে গরু চুরি বৃদ্ধি, মাদক ও যানজটসহ সার্বিক আইনশৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, ৫ই আগস্টের পর থেকে থানায় জনবল সংকট দেখা দিয়েছে। স্বল্পসংখ্যক পুলিশ নিয়ে বিশাল উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছি। উপজেলা পরিষদ…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ কমিউনিটি হেলথ ক্লিনিকের সিএইচসিপিদের ৯ মাস ধরে বেতন বন্ধ থাকায় ৪৪ সিএইচসিপি পরিবার বর্গের মাঝে নেই ঈদের আনন্দ। বেতন বোনাসের জন্য অপেক্ষার প্রহর যেন কাটছে না। রমজান প্রায় শেষের পথে ঈদুল ফিতর সমাগত। এসময়ের মাঝে সিএইচসিপিগণ ঈদের আগে বেতন বোনাস পাবে কি না এ নিয়ে তারা চরম উৎকন্ঠায় রয়েছেন। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলাবাসীর স্বাস্থ্য সেবা দোঁড়গোঁড়ায় পৌঁছে দেয়ার জন্য ১৯৯৭/৯৮ সালে ৪২টি এবং ২০২২ সালে ২টিসহ মোট ৪৪টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়। সরকার থেকে প্রতিটি ক্লিনিকে ২২ ধরণের ওষুধ প্রদান করা হয়। গত বছরের ১৫ ডিসেম্বর…

আরও পড়ুন

এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের দায়েরকৃত মামলায় উপজেলার বেকড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. শওকত হোসেন মোল্লা (৬৫) গ্রেফতার। সোমবার(২৪ মার্চ) দুপুরে বেকড়া ইউনিয়ন পরিষদ নিজ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ। তিনি উপজেলার বেকড়া গ্রামের মৃত. তমেজ মোল্লার ছেলে। তাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম। জানা যায়, বেকড়া আটগ্রাম ইউনিয়ন পরিষদ ও আহম্মদ নগর ইউনিয়ন পরিষদ নামকারণ নিয়ে বিরোধ চলে আসছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে গণশুনানী চলছিল। এসময় দুপক্ষে মধ্যে চমর হুটগোল সৃষ্টি হয়। পুলিশ সেনাবাহিনী পরিস্থিতি শান্ত করেন। শওকত হোসেন তার চেয়ারম্যান পদ…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেকড়া আট গ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. শওকত হোসেন কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৫ আগষ্ট শেখ হাসিনা পালানোর পর ফ্যাষ্টিস্ট সরকারের দোসরা যে জুলুম নির্যাতন ও হত্যাকান্ড সংঘটিত করেছিল এর প্রেক্ষিতে নাগরপুর থানায় দায়ের করা ৭ নং মামলার ৮৩ নম্বর ক্রমিকের আসামি ছিলেন শওকত চেয়ারম্যান। আজ ২৪ মার্চ সোমবার সকাল ১০ টায় বেকড়া ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের প্রেক্ষিতে গণশুনানির দিন ধার্য ছিলো। এ বিষয় নিয়ে দীর্ঘ সময় বিজ্ঞ আদালতে মামলা চলমান ছিলো। এর প্রেক্ষিতে আজ জনমত জরিপের কথা ছিলো। জরিপের বিষয় ছিলো বেকড়া আট গ্রাম অথবা…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সোমবার (২৪ মার্চ) কমলগঞ্জ স্মার্ট শপ ক্যাফেতে কমকগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ এর সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ এর সঞ্চালনায়  ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এমএ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, ইফতার মাহফিলের উপ কমিটির আহবায়ক আসহাবুজ্জান শাওন, সদস্য সচিব আশরাফ সিদ্দিকী পারভেজ, দৈনিক বাংলা জেলা প্রতিনিধি সালাউদ্দিন শুভ প্রমুখ । এছাড়াও ইফতার দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল বাছিত, শাহাব উদ্দিন, জায়েদ আহমদ, রাজন আবেদিন, আর.কে সোমেন, সাইদুল ইসলাম, মোঃ কামরুজ্জামান, অর্জুন দেবনাথ নিধু,…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফল ভোগীদের মাঝে ষাড় গরু বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ মার্চ) দুপুরে প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের অর্থায়নে কমলগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের মাধ্যমে হাসপাতাল প্রাঙ্গণে বরাদ্দকৃত ১৫৬ জনের মধ্যে ৫৪ জন সুফলভোগীদের মাঝে ১টি করে ষাড় গরু বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ। এ সময় সুফলভোগী সহ স্থানীয় গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রমা পদ দে জানান,…

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘কথা নয়, আমরা কাজ করে দেখাতে চাই। আগামীর বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে মার্কা দেখে ভোট দেবে না।’ আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ব্যান্ডপার্টিসহ গাড়িবহর নিয়ে পঞ্চগড়ে যান সারজিস। কমিটির পদ পাওয়ার পর এবারই প্রথম নিজ জেলা পঞ্চগড়ে শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন ও জেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন তিনি। দেবীগঞ্জ উপজেলা সদরের বিজয় চত্বরে পথসভায় সারজিস আলম বলেন, ‘আগামীতে বাংলাদেশে কেউ আর দলের নাম দেখে, মার্কা দেখে ভোট দেবে না। এত দিন সাধারণ মানুষকে নেতারা বিভিন্নভাবে ব্যবহার করেছেন। ভোটের আগের দিন যান আর কিছু টাকা ধরিয়ে দেন।…

আরও পড়ুন

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুবকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৪ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৪) এর সচিব শেখ আবু তাহের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এতথ্য জানানো হয়েছে। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫-এর দফা (১)-এ প্রদয় ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক পদে নিয়োগদান করিয়াছেন।এতে আরও বলা হয়, এই নিয়োগ শপথগ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে।

আরও পড়ুন

রাজধানীর কল্যাণপুরে জাহাজ বিল্ডিং নামে একটি বাসায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক আইজিপি শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিঞাসহ ৩ জনকে। এ ছাড়া রামপুরায় কার্নিশে ঝুলন্ত যুবককে দফায় দফায় গুলির ঘটনায় এসি রাজন কুমারসহ ২ জন ও গাবতলী এলাকায় গণহত্যার ঘটনায় এসি এস এম ময়নুল ইসলামকে হাজির করা হয়েছে একই ট্রাইব্যুনালে। সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় আদালতে হাজির করা হয় তাদের। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের গ্রেপ্তার ও প্রতিবেদন দাখিলের উপর শুনানি অনুষ্ঠিত হচ্ছে। ২০১৬ সালের ২৬…

আরও পড়ুন

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ভোটারদের উদ্দেশে বলেছেন, ‘আগামীর বাংলাদেশে কোনও দলের নাম বা মার্কা দেখে ভোট দেবেন না। কথা ও কাজের মিল রেখে যারা কাজ করছে তাদেরই আগামীতে ভোট দেবেন। ব্যক্তিস্বার্থ ছাড়া কাজ করলেই এগিয়ে যাবে দেশ।সোমবার দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে এক পথসভায় একথা বলেন তিনি। পথসভায় বিগত শেখ হাসিনার সরকার প্রসঙ্গে সারজিস আলম বলেন, ‘বাংলাদেশে ৫৩-৫৪ বছরে আমরা অনেক ধরনের সরকার দেখেছি। কিন্তু বিগত ১৬ বছরে খুনি শেখ হাসিনা স্বৈরাচারী হয়ে দেড় থেকে দুই হাজার জীবন কেড়ে নিয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। তিনি বলেন, ‘এতদিন ধরে এই বাংলাদেশে নেতারা সাধারণ মানুষকে…

আরও পড়ুন

সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বাড়তে পারে দিন এবং রাতের তাপমাত্রা।সোমবার (২৪ মার্চ) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় সোমবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।মঙ্গলবার (২৫ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। বুধবার (২৬ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া…

আরও পড়ুন

অবশেষে আশার আলো— হার্ট অ্যাটাকে লাইফ সাপোর্টে থাকা জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের জ্ঞান ফিরেছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম স্বাভাবিকভাবে কথা বলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন বলে জানা গেছে। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে জানা যায়, স্বল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয়েছে তার। চিকিৎসকরা দ্রুত এনজিওগ্রাম করে হার্টে ব্লক শনাক্ত করেন এবং সফলভাবে রিং পরানো হয়। এই কঠিন পরিস্থিতিতে সারা দেশ উদ্বেগের মধ্যে থাকলেও সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, ‘জ্ঞান ফিরে পেয়েছেন তামিম এবং তিনি পরিবারের…

আরও পড়ুন