বুধবার, সেপ্টেম্বর ৩০

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৫ বাংলাদেশি নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার (২৪শে মার্চ) সকালের দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের কুকি ঝুড়ি নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিদ্দেক আলী (৪০), জলিল মিয়া (৫০), আনোয়ার হোসেন (২৫), তার স্ত্রী মিম আক্তার (১৭) ও শাহিনা আক্তার (১৪)। তারা সবাই ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করেন ৪৬ ব্যাটালিয়ন বিজিবি শ্রীমঙ্গল এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

তিনি বলেন, সোমবার সকাল ৭টার দিকে কুকিঝুড়ি এলাকায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ওই ৫ জন বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় মুড়ইছড়া ক্যাম্পের বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিকেলে নিকটস্থ কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version