Author: Niloy Roy

পবিপ্রবি  প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কৃষি গুচ্ছভুক্ত কৃষি, মাৎস্যবিজ্ঞান ও অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি অনুষদের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের গুচ্ছ/সমন্বিত ভর্তি পরীক্ষায় ৪৪৮টি আসনের বিপরীতে ৪ হাজার শিক্ষার্থী এ ভর্তি পরীক্ষায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশগ্রহণ করে। শনিবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় একযোগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে পবিপ্রবির মূল ক্যাম্পাসে একাধিক ভেন্যুতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ৯১ টি কেন্দ্রে ৪০০০ পরিক্ষার্থীর মধ্যে ২৬২৭ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে, অনুপস্থিত ছিল ১৩৭৩ জন। অংশগ্রহণের হার ছিল ৬৫.৬৭℅। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম পরীক্ষার হল…

আরও পড়ুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট। ১২ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত কৃষিগুচ্ছ  ভর্তি পরীক্ষায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন পবিপ্রবি শাখা ছাত্রদলের  নেতাকর্মীবৃন্দ। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান  রাতুল ও সাধারণ সম্পাদক সোহেল রানা জনির নেতৃত্বে ও  ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীর সার্বিক সহযোগিতায়   শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ, সুপেয় পানির ব্যবস্থা এবং তাদের মালামালের নিরাপত্তার জন্য দুটি স্টলের ব্যাবস্থা করেন। এছাড়াও শিক্ষার্থীদের দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন স্থানে বাইক সার্ভিস প্রদান…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার আমতলীতে চ্যানেল আমতলী ২০২৫-২৬ সালের পরিচালনা পর্ষদ গঠন কল্পে আজ এক সভা চ্যানেল আমতলী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। চ্যানেল আমতলীর ব্যবস্হাপনা পরিচালক সাইফুল্লাহ নাসির এর সভাপতিত্বে ও কামরুল হাসান সায়মন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সাবেক কাউন্সিলর আবুল বাশার রুমি কে চেয়ারম্যান ও মাজহারুল ইসলাম মিল্টন বিশ্বাস কে নির্বাহী পরিচালক করে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠিত হয়। পরিচালনা পর্ষদের অপর সদস্যরা হলেন- এইচ,এম দেলোয়ার (ভাইস-চেয়ারম্যান), মোস্তাফিজুর রহমান লিটন (ভাইস-চেয়ারম্যান), মেহেদী মাসুদ রিপন (পরিচালক, প্রশাসন), গোলাম মাওলা রিপন (পরিচালক- অর্থ), গাজী মোঃ জসিম (পরিচালক- উন্নয়ন) কামরুল হাসান সায়মন (পারিচালক,বার্তা) মোহাম্মদ বায়জীদ তালুকদার…

আরও পড়ুন

স্লোভাকিয়াকে মোটরগাড়ি শিল্পসহ বিভিন্ন খাতে প্রচুর সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ এবং বাংলাদেশি নাগরিকদের জন্য স্লোভাক ভিসা সহজতর করার আহ্বান জানিয়েছে ঢাকা। গতকাল (শুক্রবার) তুরস্কের আন্টালিয়ায় ‘আন্টালিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’-এর ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এর সাথে স্লোভাকিয়ার পররাষ্ট্র ও ইউরোপীয় বিষয়ক মন্ত্রী জুরাজ ব্লানারের এক বৈঠককালে এ আহ্বান জানানো হয় বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বৈঠকে উভয় পক্ষই অভিন্ন মূল্যবোধ, নীতি এবং পারস্পরিক বোঝাপড়ার ওপর ভিত্তি করে গড়ে ওঠা বাংলাদেশ ও স্লোভাকিয়ার মধ্যকার সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করে। এ সময় তারা বিভিন্ন বিষয়ের অভিন্ন স্বার্থে…

আরও পড়ুন

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিদ্যমান বিচারক সংকট থাকবে না। লজিস্টিক সমস্যারও সমাধান করা হবে। বান্দরবানের চীফ জুডিশিয়াল আদালতের অধিগ্রহণকৃত জায়গা পরিদর্শন শেষে আইন উপদেষ্টা আজ এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. জামিউল  হায়দার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের জেলা দায়রা জজ বেগম জেবুন্নাহার আয়শা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সিরাজ উদ্দিন ইকবালসহ বিচার বিভাগীয় অন্যান্য কর্মকর্তা। উপদেষ্টা জেলা ও দায়রা জজ আদালতে বান্দরবান জেলার অবকাঠামো উন্নয়ন কার্যক্রম পরিদর্শন বিষয়ক এক মতবিনিময় সভায় যোগ দেন। ড. আসিফ নজরুল বলেন, ‘বিচারক সংকট আছে, লজিস্টিক সমস্যাও আছে। অল্পদিন হলো আসছি। নিয়োগ…

আরও পড়ুন

নববর্ষের শোভাযাত্রার জন্যে ফ্যাসিবাদের প্রতীক হিসেবে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার যে মুখাবয়ব তৈরি করা হয়েছিল আজ তা আগুনে পুড়ে গেছে। এটি নৈরাজ্যবাদীদের কাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাংলা নববর্ষ উদযাপনের জন্য যে সাতটি বড় মোটিফ তৈরি করা হয়েছিল তার একটি শেখ হাসিনার ভয়ঙ্কর ফ্যাসিবাদী মুখাবয়ব। এটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বড়ো এই মোটিফে আগুন লাগানোর কারণে আশেপাশের অন্যান্য কিছু মোটিফও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ঢাবি প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্ভবত ভোর ৪:৪৫ থেকে ৫:০০ টার মধ্যে মোটিফটিতে আগুন লাগানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন।’ তিনি বলেন, ‘আগুন লাগানোর কাজটি সেই সময়েই করা…

আরও পড়ুন

কুল-বিএসপিএ’ ২০২৪ সালের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড ২০২৪ তুলে দেয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপি)। ১৫টি ক্যাটাগরিতে ১৩ ব্যক্তি, দল ও সংস্থাকে দেওয়া হয়েছে স্বীকৃতি। ফুটবলার ঋতু পর্ণা চাকমা ও আর্চার সাগর ইসলামকে পেছনে ফেলে স্পোর্টস পারসন অব দা ইয়ারের পুরস্কার জিতেছেন মিরাজ। স্পোর্টস পারসন অব দ্য ইয়ার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘বিএসপিএকে ধন্যবাদ প্রতি বছর এই আয়োজনের জন্য। এই অনুষ্ঠান প্রতিটি অ্যাথলেটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখানে এসে হকি, ফুটবলসহ প্রতিটি ইভেন্টের খেলোয়াড়দের সাথে দেখা হয়, কথা হয়। এটা খুবই…

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিবার নতুন বছরকে বরণে রাজধানীতে ‘মঙ্গল শোভাযাত্রা’ বের করে থাকে। এই নাম পরিবর্তন করা হয়েছে। এবার ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে রাজধানীতে নববর্ষের শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদ্যাপনের বিভিন্ন দিক জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, ‘আমরা নাম পরিবর্তন করছি না। আমরা পুরোনো নাম এবং ঐতিহ্যে ফেরত যাচ্ছি, যেই নাম দিয়ে চারুকলায় নববর্ষে শোভাযাত্রার কার্যক্রম শুরু হয়েছিল।’ এ প্রসঙ্গে উপাচার্য বলেন, এই শোভাযাত্রার মূল প্রতিপাদ্যে…

আরও পড়ুন

কনফারেন্স অন ইন্টারেকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিআইসিএ) মহাসচিব কাইরাত সারিবে আজ সিআইসিএ’তে বাংলাদেশের অবদান এবং এশিয়ায় আস্থা তৈরির পদক্ষেপ বাস্তবায়নে বাংলাদেশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তুরস্কের আনাতোলিয়ায় ‘আনাতোলিয়া ডিপ্লোমেসি ফোরাম (এডিএফ) ২০২৫’ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে এক বৈঠকে সিআইসিএ মহাসচিব এ কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও সিআইসিএ-র মধ্যে সম্পর্কের সকল দিক নিয়ে আলোচনা করা হয়। পররাষ্ট্র উপদেষ্টা সিআইসিএ’কে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক আন্তর্জাতিক সংস্থায় রূপান্তরে মহাসচিবের ভূমিকার প্রশংসা করেন। তিনি বাংলাদেশের খাতভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে সিআইসিএ’র যোগাযোগ বাড়ানোর প্রস্তাব করেন,…

আরও পড়ুন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অপচেষ্টা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট রিপোর্টারদের সাথে চিফ প্রসিকিউটর কার্যালয়ের মতবিনিময় অনুষ্ঠানে বৃহস্পতিবার এ তথ্য তুলে ধরা হয়। এ প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ সমন্বিত এবং পরিকল্পিতভাবে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছে। বিগত ফ্যাসিস্ট সরকারের পলাতক সুবিধাভোগীরা বিপুল অর্থ বিনিয়োগ করে তদন্ত কার্যক্রম এবং বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিতভাবে তদন্ত কার্যক্রম এবং প্রসিকিউটরদের সম্পর্কে গুজব বা ভুল তথ্য ছড়ানোর মাধ্যমে বা মিথ্যা অপবাদ প্রদান করে জনমনে বিশেষত শহীদ পরিবারদের বিভ্রান্ত করার অপচেষ্টা করা হয়েছে বলে উল্লেখ করেন প্রসিকিউশন।…

আরও পড়ুন

আগামী বছরের মধ্যেই অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে আলোচনা শেষ করতে একটি গঠনমূলক ও দূরদর্শী সংলাপ বজায় রাখতে সম্মত হয়েছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত ইইউ সদর দপ্তরে বৃহস্পতিবার পিসিএ আলোচনার প্রথম দফায় এই প্রতিশ্রুতি এসেছে। বৈঠকে উভয় পক্ষ বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ, শাসনব্যবস্থা, জলবায়ু কর্মসূচি, ডিজিটাল রূপান্তর ও সংযোগ নিয়ে ব্যাপক আলোচনা করেছে। পিসিএ বাংলাদেশ-ইইউ সম্পর্কের জন্য একটি আধুনিক, বিস্তৃত আইনি কাঠামো প্রতিষ্ঠা করতে চায়, যার লক্ষ্য বহুমুখী খাতে সহযোগিতা আরো গভীর করা এবং বৈশ্বিক উন্নয়ন ও আসন্ন চ্যালেঞ্জগুলোর সঙ্গে ভবিষ্যতের সম্পৃক্ততাকে সামঞ্জস্যপূর্ণ করা। ইইউর মতে, চুক্তিটি…

আরও পড়ুন

জাতিসংঘের একাধিক প্রস্তাবের সঙ্গে সঙ্গতি রেখে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য লক্ষ্যে বাংলাদেশ তার অটল সমর্থন অব্যাহত রাখবে। আজ শুক্রবার তুরস্কে ‘আনাতোলিয়া কূটনীতি ফোরাম (এডিএফ)-২০২৫’ এর ফাঁকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম এ.এ. খানের সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এই আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে দুই উপদেষ্টা সাম্প্রতিক আগ্রাসনে ফিলিস্তিনের জনগণের দুর্দশায় গভীর সহানুভূতি প্রকাশ করেন। তারা রোহিঙ্গা সংকট ও গাজা পরিস্থিতি নিয়ে আইসিসি’র অবস্থানের জন্য সংস্থাটির প্রশংসা করেন। দুই উপদেষ্টা রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ন্যায়বিচার…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কেওয়ালীঘাট এলাকা থেকে সেনাবাহিনী ও কমলগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অবৈধ বালু পরিবহনের দায়ে উপজেলার শ্রীপুর(কোনাগাঁও) গ্রামের আমিন মিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং গোলেরহাওর গ্রামের কয়ছর আলীকে ২ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে করা হয়েছে। বৃহস্পতিবার(১০ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও জরিমানা করেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ডিএম সাদিক আল শাফিন। বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার(ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, অবৈধ বালু পরিবহনের দায়ে একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অপরজনকে ২লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাস কারাদন্ড প্রদান করা হয়েছে, তবে, এখন পর্যন্ত…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর টহল দল অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র ইয়াবা ও গাঁজাসহ ৬ জনকে আটক করেছে। পরে আটককৃতদের নড়াগাতি থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দিবাগত রাতে কালিয়া উপজেলার খাসিয়াল এবং বড়দিয়া গ্রামে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করে। আটককৃতরা হলেন, পুটিমারী গ্রামের আকাশ, খাসিয়াল গ্রামের আকবার উদ্দিন, হাসমত বিশ্বাস, তার স্ত্রী বিনা বেগম ও ছেলে নাঈম বিশ্বাস, এবং বড়দিয়া গ্রামের রফিকুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর নিয়মিত টহল দল উপজেলার সালামাবাদ-বড়দিয়া-খাসিয়াল-জয়নগর রোডে টহলরত অবস্থায় পুটিমারী বাজারের পাশে একটি স্কুলের ফ্যান চুরি করার সময় আকাশ নামে একজন চোর গ্রামবাসীর কাছে ধরা…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ একই দিনে, ১১ বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ২ ঘন্টায় পরপর ২ বার বলৎকারের অভিযোগে রুমন কে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাবনাপাড়া গ্রামের মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী মো. শামীম হোসেন (১১) কে বলৎকারের অভিযোগে মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. রফিকুল ইসলাম আমিনীর ছোট ছেলে মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। ভুক্তভোগী শামীম, উপজেলার ভাতশালা গ্রামের প্রবাসী ইমারতের ছেলে। ভুক্তভোগীর মা মোছাঃ ছাবিনা আক্তার (৩৭) গতকাল রাতে থানায় এ বিষয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন। শামীম বাবনাপাড়া সাকিনস্থ মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব তৃতীয়…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে গাজায় ইসরায়েলি কর্তৃক বর্বরোচিত হামলা ও গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১এপ্রিল’২০২৫) বাদ জুম’আ সরকারি যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বেবী স্ট্যান্ড চত্বরে এসে শেষ হয় এবং সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ফিলিস্তিনে দখলদার ইসরাইলী বাহিনীর হামলা ও গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলাম বলেন, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরাইল যে হামলা ও গণহত্যা চালাচ্ছে তা পৃথিবীর ইতিহাসে…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি বাঁচাও ফিলিস্তিন”বাঁচাও গাজা” এই প্রতিপাদ্য কে সামনে রেখে বর্বর ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে টাঙ্গাইলের নাগরপুর ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০এপ্রিল) বাদ যোহর নাগরপুর সরকারি কলেজ গেইট প্রাঙ্গণ এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি টাঙ্গাইল-আরিচা মহাসড়কের লোকাল লেন ধরে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ গেট চত্বরে এসে শেষ হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল কর্তৃক নারী, শিশু, স্কুল,…

আরও পড়ুন

এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুরে ৬ টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিনে ২৭৩০ জন পরীক্ষার্থীদের মধ্যে অনুপস্থিত ৪৩ জন। বৃহস্পতিবার সকাল ১০ টা পরীক্ষা শুরু হয়ে দুপুর ১ টায় শেষ হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ৩ হাজার ৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে, প্রথম দিনে জেনারেল ১৭৪৪ জনের মধ্যে ১৪ জন, দাখিল ৪৯২ জনের মধ্যে ২০ জন, ভোকেশনাল ৪৯৪ জনের মধ্যে ৯জন অনুপস্থিত রয়েছেন। উপজেলার ৬ টি কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। প্রতিটি কেন্দ্রে পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকদের কে বাহিরে অপেক্ষা করতে দেখা যায়। পরীক্ষা চলাকালে…

আরও পড়ুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ৭৩ বোতল ফেন্সিডিল ও ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ চুরি ও বিভিন্ন অপরাধ মামলার ৭ জন আসামীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধাবার রাত ৮টা দিকে শহরের পূর্ব চৌাস্তায় প্রিয়াংকা হোটেলের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই জনকে গ্রেপ্তার করা হয় । এরা হলেন-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ গ্রামের পাচু মিয়ার ছেলে তমাছউদ্দীন ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার উত্তর সুজালপুর গ্রামের ইউসুব আলীর ছেলে আশরাফুল আলম। অপর দিকে বুধবার বিকালে…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় ১১ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে ৯ টায় ইন্টারনেট ও ডিস ব্যবসার নিয়ন্ত্রণ এর বিরোধের জেরে রাকিব মোল্লা (২৯) নামে এক জন কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে। নিহত রাকিব মোল্লা (২৯) গাজীপুর মহানগরের ৩১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর মহানগর কৃষক দলের প্রস্তাবিত কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণখান এলাকায় দীর্ঘদিন ধরে ইমতিয়াজ (৩০) ও সেলিম (৩০) নামের দুই জন আওয়ামী লীগ কর্মী ইন্টারনেট ও ডিস ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন। সম্প্রতি রাকিব মোল্লা ওই ব্যবসার অংশীদার হতে চেয়েছিলেন। এ নিয়ে…

আরও পড়ুন