Author: Niloy Roy

মোঃনাজমুল হাসান (অপু)। বরগুনা জেলা প্রতিনিধি:  বরগুনার তালতলী উপজেলার আন্ধারমানিক নদী থেকে শনিবার (২৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের মতে, নদীর তীরে ভেসে আসা এই মরদেহের অবস্থা ছিল অত্যন্ত রহস্যময় এবং উদ্বেগজনক। স্থানীয় জেলেরা জানান, তারা মাছ ধরার জন্য নদীতে যাচ্ছিলেন। হঠাৎ নদীর তীরে এক বিবস্ত্র, অর্ধগলিত নারীর মরদেহ দেখতে পান। অবস্থা দেখে তারা দ্রুত পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে এবং বিষয়টি তদন্ত করার জন্য ময়নাতদন্তের উদ্দেশ্যে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন,”ঘটনাস্থলে ওসি তদন্ত এর নেতৃত্বে তালতলী থানা পুলিশের একটি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের জ্যেষ্ঠপুত্র ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, আগামীতে নির্বাচনে আওয়ামী লীগ আসার সুযোগ নেই। গণহত্যাকারী দল ফ্যাসিস্ট আওয়ামী লীগ আর তাদের নেত্রী ২০০৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিএনপি’র প্রতি যে অন্যায় অত্যাচার,অবিচার করেছে তা এদেশের মানুষ ভুলবেনা। আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশে আবার জনগণের রাজত্ব ফিরে আসবে। যে যতই চেষ্টা করুক আমজনতা পার্টি, জনতার পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, বাংলাদেশ জাতীয় পার্টি, বিভিন্ন ধরনের পার্টি বের হচ্ছে। এদের কোন বেইজমেন্ট নেই। দুইটা ভোটও পাবে কিনা সন্দেহ আছে। তিনি বলেন, বিগত ১৮ বছর বিএনপি’র প্রতি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: টানা তাপপ্রবাহে হাঁসফাঁস মৌলভীবাজারের চা বাগানগুলো প্রকৃতির স্বস্তির বৃষ্টিতে ভিজছে। বৃষ্টিতে সতেজ হয়ে উঠতে শুরু করেছে চায়ের কুঁড়ি। ফলে নির্মল সবুজের দেখা মিলেছে সবুজের গালিচা। গাছগুলোতে উঁকি দিতে শুরু করেছে নতুন নতুন কুঁড়ি। গত কয়েকদিন ধরে মৌলভীবাজারে কম-বেশি বৃষ্টিপাত হচ্ছে। চলতি মৌসুমের শুরুতে তাপদাহে ঝলসে যায় অধিকাংশ বাগানের চা গাছ। বিভিন্ন বাগানে লাল রোগের প্রাদুর্ভাব ও দেখা দিয়েছিল। চা উৎপাদন মৌসুমের শুরুতেই মৌলভীবাজারের ৯২টি চা বাগানের উৎপাদনের গতি কমে যায়। গত কয়েক দিনের বৃষ্টিতে পরিবর্তনের দেখা দিতে শুরু করেছে বাগানগুলোতে। চা শ্রমিকরা জানান, নব উদ্যোমে পাতা তোলার কাজ শুরু করছেন তারা। পাতা সংগ্রহের (নিরিখ) ওজন গণনা শুরু…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় অপহরণের দুই ঘণ্টার মধ্যেই অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার এবং প্রধান অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাৎক্ষণিক ও কার্যকর এই অভিযানে এলাকাজুড়ে স্বস্তি ফিরেছে। থানায় দায়েরকৃত এজহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলার উচাখিলা ইউনিয়নের উচাখিলা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী তার খালাতো ভাই ইমন মিয়াকে নিয়ে অটোরিকশাযোগে ঈশ্বরগঞ্জ বাজারে কেনাকাটার উদ্দেশ্যে রওনা হয়। তারা ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ গেটের সামনে নামার সঙ্গে সঙ্গেই চরশিহারী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে রাসেল মিয়া (৩১) তাদের গতিরোধ করে। এসময় রাসেল মিয়া ইমনকে ভয়ভীতি দেখিয়ে তার খালাতো বোনকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর ইমন…

আরও পড়ুন

শাকিল বাবু, জাককানইবি প্রতিনিধি জিএসটি (সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা গ্রহণে সম্পূর্ণরূপে প্রস্তুত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্র। আগামী শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ‘সি’ (বাণিজ্য) ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হবে এই ভর্তি পরীক্ষা কার্যক্রম। আসন্ন ভর্তি পরীক্ষাকে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ২৩ এপ্রিল ২০২৫ তারিখ বুধবার উপাচার্যের কনফারেন্স কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল…

আরও পড়ুন

-মাভাবিপ্রবি প্রতিনিধি টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কুয়েট ভিসির গদিতে আগুন জ্বালাও একসাথে’, ‘দফা এক দাবি এক, কুয়েট ভিসির পদত্যাগ’, ‘শিক্ষা ও সন্ত্রাস একসাথে চলে না’ কুয়েট তুমি একা নও, ভাসানীকে সাথে নাও- এসবব স্লোগান দিতে থাকে । বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, কুয়েট প্রশাসনের স্বৈরাচারী আচরণ শুধু শিক্ষার পরিবেশকেই কলুষিত করছে না, বরং শিক্ষার্থীদের…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বালু উত্তোলনের মহা উৎসব, সেই সব স্পটে অভিযান করেছে প্রশাসন। এখানে বিভিন্ন স্পটে অবৈধভাবে পরিবেশের ক্ষতি করে বালু উত্তোলন করা হয়। উপজেলা প্রশাসন চেষ্টা করছে কিছু Key Spot-এ উপর্যুপরি অভিযান অব্যাহত রেখে অবৈধভাবে বালু উত্তোলনের লাগাম টেনে ধরার। এরই ধারাবাহিকতায়, গতকাল রাতে ২২ এপ্রিল রাত ১২টায়  নলসন্ধ্যা, ঘোনাপাড়া ও আশেপাশের এলাকায় উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে এক্সক্যাভেটরের ব্যাটারি, কাঁকড়া গাড়ি ও ড্রাম ট্রাকের ব্যাটারি জব্দ করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান বলেন, আমরা চাই নাগরপুরের সর্বস্তরের জনগণ আমাদের সাহায্য করবে। শুধু তথ্য দিয়ে নয়, তারা একত্রিত হয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের…

আরও পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে, কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়া ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে ।’ কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার প্রধান উপদেষ্টা এক গোলটেবিল…

আরও পড়ুন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করার জন্য ওআইসিকে সক্রিয় করতে কাতারকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন শুরু করতে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য কাতার তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারে। আন্তর্জাতিক ভূ-রাজনৈতিক ও ভূ-কৌশলগত বিদ্যমান প্রেক্ষাপটে, কাতার জোরালোভাবে তাদের সংহতি প্রকাশ করে এই সংকট সমাধানে অগ্রণী ভূমিকা রাখতে পারে। এছাড়া ওআইসি দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে তহবিল সংগ্রহ জোরদার ও রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে মত প্রকাশের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর চাপ সৃষ্টি করতে পারে ।’ কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ বুধবার প্রধান উপদেষ্টা এক গোলটেবিল…

আরও পড়ুন

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বুধবার কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে সাক্ষাৎ করেছেন। উভয়ে বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা শিগগিরই চালু করার ব্যাপারে চূড়ান্ত পর্বের সহযোগিতা নিয়ে আলোচনা করেন। দুই দশক ধরে ইলন মাস্কের সঙ্গে কাজ করা ড্রেয়ার জানান, এই অংশীদারিত্বের অগ্রগতি নিয়ে তিনি আশাবাদী। তিনি বলেন, ‘আমরা প্রায় শেষ রেখায় পৌঁছে গেছি। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি যে মে মাসের মধ্যে প্রযুক্তিগত উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকতে।’ সাক্ষাতে অধ্যাপক ইউনূস বাংলাদেশের মানুষের আগ্রহের কথা জানান। তিনি বলেন, ‘বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ দিন গুনছে। সময় এলে আমরা তা…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ভবদহের জলাবদ্ধতা একটি স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে। সরকার এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য কাজ করছে। তবে সবার প্রচেষ্টায় এ বছর ১৭ হাজার হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) ভবদহ স্লুইসগেট পরিদর্শন শেষে ভবদহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, ‘সরকারের কয়েকটি মন্ত্রণালয়ের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত ২০ হাজার হেক্টর জমির মধ্যে ১৭ হাজার হেক্টর জমির পানি নিষ্কাশন করা সম্ভব হয়েছে। অতীতে যারা দায়িত্বে ছিলেন, তারা সঠিক সদিচ্ছা দেখাননি। সরকার জনগণ ও বিশেষজ্ঞদের মতামত নিয়ে কাজ…

আরও পড়ুন

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনার দুর্গাপুরে এসএসসি ও সমমান পরীক্ষার্থীর অভিভাবকদের মাঝে বোতল জাত ঠান্ডা পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার এম কে সি এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকের হাতে বোতলজাত ঠান্ডা পানি ও খাওয়ার স্যালাইন তুলে দেন সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক। এসএসসি পরীক্ষা কেন্দ্রে আসা অবিভাবকরা বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন পেয়ে সন্তোষ প্রকাশ এবং এ ব্যতিক্রমী উদ্দ্যেগকে স্বাগত জানান। এ বিষয়ে সুসং সরকারি মহাবিদ্যালয় শাখার ছাত্রদল কর্মী বায়োজিদ হাসান ঝলক বলেন, পরীক্ষার্থীরা যখন হলে পরীক্ষা দেন, তখন তিন ঘণ্টা কেন্দ্রের সামনে অপেক্ষায় থাকেন…

আরও পড়ুন

গাইবান্ধার সাঘাটায় পুলিশের চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগ নেতাকে গ্রে প্তার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল) রাত ৯ টার দিকে সাঘাটা উপজেলার উল্যাবাজার এলাকা থেকে তাদের গ্রে প্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ভরতখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান- শামসুল আজাদ শীতল এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক- এস নজম। গ্রে প্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম। তবে কি কারণে তাদের গ্রে প্তার করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি জেলা জুড়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ, যার অংশ হিসেবে এ গ্রে প্তার অভিযান…

আরও পড়ুন

আমির আলী অভয়নগর যশোর প্রতিনিধি:- যশোরের দুঃখ হিসেবে পরিচিত ভবদহ এলাকা পরিদর্শন করলেন তিন উপদেষ্টা। মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে ভবদহ স্লুইসগেট ২১ ভেন্ট এলাকায় যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, পরিবেশ বন ও জলবালয়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী। তিন উপদেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ছাড়াও সেনাবাহিনীর যশোর এরিয়া কমান্ডার ও জিওসি যশোরের অভয়নগর উপজেলার কৃতি সন্তান মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে ভবদহ কলেজ মাঠে ব্রিফ করেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি…

আরও পড়ুন

আরিফুল ইসলাম রনক, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (রেজি নং ২৩৮) বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন শ্রমিকদের একটি অংশ।  আজ মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম স্বপন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২০ সালের মে মাসে নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদী কমিটির মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের মে মাসে। সে হিসাবে প্রায় ২৬ মাস ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে চলছে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। কমিটির মেয়াদ শেষ…

আরও পড়ুন

ডা.এম.এ.মান্নান নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুর নামক স্থানে বালু মহলে যৌথ  অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার রাত সাড়ে বারোটার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে  ভেকু ও ট্রাকের ১০টি ব্যাটারি জব্দসহ এক যুবককে আটক করা হয়েছে। সে উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ গ্রামের মো: হৃদয় মিয়া। ওই যুবককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর অধীনে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান বলেন, রোববার দিবাগত রাত সারে ১২ টার দিকে নাগরপুর উপজেলার কেদারপুর নামক স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ১টি এক্সকেভেটরসহ ট্রাকের ১০টি ব্যাটারি…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বুধবার সকাল ১১টা থেকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ ও উপজেলার সকল শিক্ষার্থীবৃন্দের ব্যানারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ঘণ্টা ব্যাপী শতাধিক শিক্ষার্থী এই কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা জানান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজ, ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের শত শত শিক্ষার্থী প্রতিবছর উপজেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে আঠারবাড়ি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হয়। এতে একদিকে যাতায়াত জনিত ভোগান্তি, অন্যদিকে বাড়তি খরচ ও নিরাপত্তার ঝুঁকি থাকে। অনেক শিক্ষার্থী…

আরও পড়ুন

রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বহেরারচালা এলাকায় নিট হরাইজন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ২৩ এপ্রিল (বুধবার) সকাল ৯ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের কারণে মহাসড়কের দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পোশাক কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ, বিনা নোটিশে কারখানা বন্ধ ও বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। তারপর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্ততায় দুপুর ১২টার দিকে মহসাড়ক ছাড়েন তারা। পোশাক কারখানার শ্রমিকরা আর ও জানান, মঙ্গলবার ৩০ শ্রমিককে ছাঁটাই করা হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা কর্মবিরতি পালন করেন। পরে কারখানা কর্তৃপক্ষ তাদের…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজারে প্রতিনিধি: চলমান রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমান সরকারের আমলে এই প্রথম সিলেট রেঞ্জের শ্রেষ্ট অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম হিমেল। সোমবার (২২শে এপ্রিল) সিলেট রেঞ্জের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় সিলেট রেঞ্জ সেরা অফিসার ইনচার্জ মো: আমিনুল ইসলাম হিমেল এর হাতে সম্মাননাপত্র ও পুরস্কার তুলে দেন সিলেটে রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান। এ সময় সিলেট রেঞ্জের উর্দ্ধতন পুলিশ কর্মকর্তা, সিলেট বিভাগের ৪ জেলার পুলিশ সুপার এবং রেঞ্জের সিনিয়র কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ওসি মো: আমিনুল ইসলাম হিমেল এর আগে গত ১৭ই এপ্রিল মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভায় গত মার্চ মাসে শ্রীমঙ্গল থানা এলাকায়…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার চরজিথর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে নকল করতে বাঁধা দেয়ায় পরীক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে শিক্ষকের ওপর হামলার চেষ্টা ও ধাওয়া দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রত্যাবেক্ষক শিক্ষক শামছুল ইসলাম পরীক্ষার্থী কর্তৃক লাঞ্ছিত হওয়ার ভয়ে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন। এ ঘটনাটি ঘটেছে সোমবার গণিত পরীক্ষা শেষে স্কুল গেইটে। শিক্ষকের দেয়া অভিযোগ সুত্রে জানা যায়, এসএসসি গণিত বিষয়ের পরীক্ষায় ৫ নম্বর কক্ষে দায়িত্ব পালন করছিলেন ইউনুস খাদিজিয়া বালিকা দাখিল মাদ্রাসার সহকারি মৌলভী শামছুল ইসলাম। পরীক্ষা চলকালীন সময়ে পরীক্ষার্থীরা একে অপরের খাতা…

আরও পড়ুন