Author: Niloy Roy

টাঙ্গাইল প্রতিনিধি: ‎টাঙ্গাইলের সখীপুরে অটোভ্যান চুরি করে পালানোর সময় জাহিরুল ইসলাম(৩২) নামের এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। তিনি টাঙ্গাইলের গোপালপুর পৌরসভার রামদেব বাড়ির আ: রশিদ মিয়ার ছেলে। ‎শুক্রবার সকালে উপজেলার কাকড়াজান ইউনিয়নের পাওদোয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে৷ নিহতের লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীপুর রাজনীতি মোড় গ্রামের বাবলু মিয়ার অটোভ্যান চুরি করে পালানোর চেষ্টা করে। পরে পাওদোয়া চালা গ্রামে গেলে চোর জহিরুলকে হাতেনাতে ধরে উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।  ‎ ‎অন্যদিকে ওই দিন সকালে শাকিল (২৪) নামের এক মোটর সাইকেল চোরকে আটক করে জনতা। সে কালিয়া…

Read More

স্টাফ রিপোর্টার: নবম শ্রেনীর ছাত্র সাইফুর রহমান রিয়াদ। সাড়ে ৩ মাস পূর্বে তার পিতা আব্দুর রহমান মারা যান। তার মা শামীমা বেগম ও ছোট দুই বোনকে নিয়ে তাদের সংসার। প্রতিদিনের মতো রিয়াদ বাড়ি থেকে বের হয়ে স্কুলে গিয়েছিল। পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি তার আকর্ষণ ছিলো। দেখতে সুঠামদেহের অধিকারী রিয়াদ। সে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় বড়ঘাট এর নিয়মিত ছাত্র। মাধ্যমিক স্কুল পর্যায়ে আন্ত:স্কুল ফুটবল প্রতিযোগিতায় হাজী লাল মামুদ উচ্চ বিদ্যালয় অংশ গ্রহন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে প্রখর রোদের উত্তাপ উপেক্ষা করে ছাত্রদের নিয়ে শিক্ষকরা পাশ^বর্তী আম্বর পয়েন্ট সংলগ্ন একটি মাঠে ফুটবল…

Read More

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মেশিনের নিচে চাপা পড়ে মামুন মিয়া (২৮) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেড কারখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন গফরগাঁও উপজেলার দুগাছিয়া গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কারখানার ভেতরে একটি মেশিন গাড়ি থেকে নামানো হচ্ছিল। এ সময় হঠাৎ মেশিনটি পড়ে গিয়ে মামুনের মাথার ওপর চাপা পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এক্সিলেন্ট সিরামিক্স লিমিটেডের অ্যাডমিন ম্যানেজার মোক্তার হোসেন বলেন, “কাজ করার সময় উপর থেকে…

Read More

দুই ব্যাটার সাইফ হাসান ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের সুপার ফোর শুরু করল বাংলাদেশ ক্রিকেট দল। আজ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৬৮ রান করে শ্রীলংকা। জবাবে সাইফের ৪৫ বলে ৬১ এবং হৃদয়ের ৩৭ বলে ৫৮ রানের সুবাদে ১ বল বাকী রেখে জয়ের স্বাদ নেয় বাংলাদেশ। দুবাইয়ে টস জিতে শ্রীলংকাকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫ ওভারে ৪৪ রান তুলে বিচ্ছিন্ন হন লংকান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। ৩টি চার ও ১টি ছক্কায় ১৫ বলে ২২ রান করা নিশাঙ্কাকে শিকার করে বাংলাদেশকে…

Read More

বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। আরেকটি বর্ধিতাংশ উত্তর…

Read More

ব্রিটেন আজ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। যুক্তরাজ্যের গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিনের মিত্র ইসরাইলের প্রতি এই তীব্র বিরোধিতা দেশটির নীতিগত পরিবর্তন। যুক্তরাজ্য ঐতিহাসিকভাবে ইসরাইলের একনিষ্ঠ সমর্থক ছিল। তবে ২০২৩ সালে ইসরাইলে হামাসের হামলার পর দেশটি গাজায় অবিরাম জোরদার হামলা চালিয়ে যাওয়ায় যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করেছে। লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ফিলিস্তিন ভূখণ্ডটি তখন থেকে ব্যাপক ধ্বংস, মৃত্যু ও খাদ্যের অভাবের শিকার হওয়ায়, সেখানে এক বড় ধরনের মানবিক সংকট দেখা দিয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জুলাই মাসে বলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনের সময় পর্যন্ত ইসরাইল যদি হামাসের সঙ্গে যুদ্ধবিরতির ‘বাস্তবিক পদক্ষেপ’ না নেয়,…

Read More

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফর সূচি অনুযায়ী, তিনি ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টা ২ অক্টোবর দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে চারজন রাজনৈতিক নেতা থাকছে—বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এর…

Read More

জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এবং কামারগ্রাম পাশাপাশি দু’টি গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের পাশাপাশি দুই গ্রাম সরশুনা ও কামারগ্রাম এর লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা ছিলো। উভয়পক্ষ এ নিয়ে একাধিকবার সংঘর্ষে জড়ায়, এতে হতাহতের ঘটনাও ঘটে। এর জেরে শনিবার বিকেলে দেশীয় অস্ত্র নিয়ে দুইগ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়ে নতুন রেকর্ড তৈরি করেছে। গত আগস্ট মাসের পর্যালোচনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাধিক ২২০ টি শিশু প্রসব (২১৪ টি স্বাভাবিক প্রসব,৬ টি সিজার) সম্পন করায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সিনথিয়া তাসমিনকে শনিবার (২০শে সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের একটি হোটেল এন্ড পার্টি সেন্টারের হল রুমে উপজেলার সকল সিএইচসিপিদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা.শারমিন আক্তার। স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএস অফিসের পরিসংখ্যানবিদ এটিএম আনোয়ার গাজী, সদর উপজেলার অফিস প্রধান ফারুক মিয়া। তারা…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পৌর বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিলে মো: অলিউর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে মো: অলিউর রহমান পেয়েছেন ৪২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আনিসুজ্জামান বায়েস পেয়েছেন ১৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে মনোয়ার আহমদ রহমান পেয়েছেন ৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী সালাম আহমেদ জিতু পেয়েছেন ২৪৫ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সারওয়ার মজুমদার ইমন। তার প্রাপ্ত ভোট ৫৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী রুনু আহমদ পেয়েছেন ৪৬ ভোট। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে মো: কামাল আহমদ ২৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধী আমিনুর রশীদ পেয়েছেন ১৩৭ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে রেজাউল করিম…

Read More

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয়া আজ রোববার। এর মধ্য দিয়ে দেবীপক্ষ শুরু হলো। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তেই রয়েছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা এবং দেবীর প্রশস্তি। দেশের অন্যান্য পূজামণ্ডপের মতো ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহালয়ার অনুষ্ঠান হবে আজ। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, দেবীপক্ষের সূচনালগ্নে আজ সকাল ছয়টা থেকে সাতটা পর্যন্ত ঢাকেশ্বরী মন্দিরে মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে সাতটায় হবে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ অনুষ্ঠান। আর সকাল সাড়ে আটটায় মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা হবে। এবার দেবী দুর্গার আসার বাহন হবে গজে (হাতি), যা…

Read More

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ষড়ঋতুর পরিক্রমায় বর্ষার বাদল ধারা আর কদম- কেয়ার সৌন্দর্য্যকে বিদায় জানিয়ে শুরু হয়েছে সৌন্দর্য মন্ডিত শরৎ কাল। সুশোভিত শিউলি, শাপলা, শালুক, পদ্ম, কাশফুল আর শুভ্র সাদা মেঘের ভেলা,শরতের বিমোহিত প্রাকৃতিক সৌন্দর্যের রূপের মহিমার অপরূপ সাজে সজ্জিত হয়ে বার বার ফিরে আসে বাঙালির হাজার বছরের শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা। আর এই আগমনীবার্তা শুরু হয় ছন্দে গানে,সূরে,চন্ডীপাঠের মাধ্যমে মহালয়ার মধ্য দিয়ে। অমাবস্যা তিথি শুরু হবে ২০ সেপ্টেম্বর ২০২৫ মধ্যরাত ১২টা ১৬ মিনিটে এবং শেষ হবে ২১ সেপ্টেম্বর ২০২৫ মধ্যরাত ১টা ২৩ মিনিটে। সুতরাং, উদয়া তিথি অনুসারে আজকের দিনটিতে (২১ সেপ্টেম্বর) অমাবস্যা পালিত হবে, যা সর্বপিতৃ অমাবস্যা নামে পরিচিত। একদিকে…

Read More

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলির আদেশ পেয়েছিলেন ডা. কামাল আহমেদ। কিন্তু স্থানীয়দের তীব্র ক্ষোভ ও গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশের পর তিনি এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে পারেননি। আদেশ অনুযায়ী তাঁর ১৪ সেপ্টেম্বর যোগদানের কথা থাকলেও তিনি দায়িত্ব গ্রহণে ব্যর্থ হন। তবে দায়িত্ব না পেয়েও তিনি নিয়মিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছেন। হাসপাতালের সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি তিনি স্বাস্থ্য কর্মকর্তা কক্ষে বসে চিকিৎসক ও কর্মচারীদের নানা নির্দেশনা দিচ্ছেন। ফলে অঘোষিতভাবেই তিনি দায়িত্ব পালন শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, ডা. কামাল যেহেতু…

Read More

সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ-১( সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মাসুদ রানা নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতা বজায় রাখতে শনিবার সাপাহার উপজেলার বাজার এলাকায় গণসংযোগ করেন শনিবার দুপুরের পর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি সাপাহার উপজেলার সদরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক দীর্ঘ দিন যাবৎ নওগাঁ ১ (সাপাহার,পোরশা,নিয়ামতপুর) আসনে কাজ করে চলেছেন। তিনি এই আসনটিতে ব্যাপক গণসংযোগ করে আঁকড়ে ধরে রাখার লক্ষ্যে মাঠ পর্যায়ে প্রতিদিন গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। মনোনয়ন প্রত্যাশি মাসুদ রানা বলেন, বিএনপি ক্ষমতায় এলে…

Read More

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর উদ্যোগে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ভোটকেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২০ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে নাগরপুর উপজেলার ঐতিব্যবাহী সরকারী যদুনাথ মডেল স্কুল ও কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসন পরিচালক মির্জা রাশেদুল হাসান জুয়েল।  উপজেলা জামায়াতে ইসলামী নেতারা জানান,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের সক্রিয়…

Read More

বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি:  সম্প্রতি ফেসবুকে ভিডিও এডিট করে মিথ্যা অপপ্রচার এবং আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে বকশীগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া। ‎সংবাদ সম্মেলনে ফোরকান মিয়া বলেন, তিনি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তার নাম আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আছে বলে ফেসবুকে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি জানান, ২০১৬ সালে কীভাবে তার নাম আওয়ামী লীগের কমিটিতে এসেছে, সে বিষয়ে তিনি…

Read More

যারা  পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, তারা মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ এই দেশদ্রোহীদের পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না।  বর্তমান সরকার যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেবে এবং নির্বাচন হবে। দেশদ্রোহীদের পিআর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। যারা আজ পিআর দাবি করছে, তারা গত ১৭ বছর মাঠে সক্রিয় ছিল না। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকোরী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জের সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান। তিনি…

Read More

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলায় গণঅধিকার পরিষদের শতাধিক নেতা-কর্মীরা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার খগারহাটের মিনি স্টেডিয়াম মাঠে সংবাদ সম্মেলন করে এই পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে তারা দলের কেন্দ্রীয় এবং জেলা কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং কমিটি-বাণিজ্যসহ একাধিক অভিযোগ তোলেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেকসহ শতাধিক নেতা-কর্মী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি রেজাউল করিম তিনি বলেন, কেন্দ্রীয় ও জেলা কমিটির অন্যায় কর্মকাণ্ডে আমরা অতিষ্ঠ। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং শৃঙ্খলা ভঙ্গের…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মুহিব আহমদ (৪৮) ও তার সহযোগী কামাল আহমদকে (২৭)। গ্রেপ্তারকৃত মুহিব আহমদ উপজেলার কর্মধা ইউনিয়নের হাসিমপুর (বর্তমানে রাঙ্গিছড়া বাজার) এলাকার বাসিন্দা মৃত উজির আহমদের ছেলে। অন্যদিকে কামাল আহমদ উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বাসিন্দা মনির হোসেনের ছেলে। শুক্রবার (১৯শে সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজার শফিক মিয়ার মার্কেটের অঞ্জন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে কুলাউড়া থানার এসআই ফাইজুল ইসলাম ও জুনেদ আহমদসহ একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, সাবেক ইউপি সদস্য মুহিব আহমদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক,…

Read More

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় হাইটেক সিটি রেলওয়ে স্টেশন এলাকায় ২০ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে হাইটেক সিটি রেলওয়ে স্টেশন পার হওয়ার সময় ক্রসিং সিগন্যালের খুঁটিতে ধাক্কা লেগে ঢাকামুখী একটি চলন্ত ট্রেন থেকে পড়ে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ তার পরিচয় জানাতে পারেনি। প্রত্যক্ষদর্শীরা জানান- শনিবার সন্ধ্যায় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ট্রেনটি কালিয়াকৈর হাইটেক সিটি রেলস্টেশন পার হওয়ার সময় চলন্ত ট্রেন থেকে ওই যুবক সিগন্যাল লাইটের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন। পরে আশপাশে থাকা লোকজন তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। কালিয়াকৈর…

Read More