Author: Niloy Roy

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ট্রাক প্রতীকে মনোনয়ন প্রত্যাশী এবং গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেছেন, গণঅধিকার পরিষদ রাজপথের আন্দোলন সংগ্রাম থেকে গড়ে ওঠা একটি সংগঠন। এসি রুম বা ক্যান্টনমেন্টের নীলনকশা থেকে এই দল তৈরি হয়নি, তৈরি হয়েছে মানুষের কষ্ট অভিমান আর ন্যায়বিচারের দাবির ওপর দাঁড়িয়ে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনই ছিল আমাদের রাজনীতির বীজ। তখন থেকেই গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা শুধু রাজনৈতিক প্রতিপক্ষ নয়, ক্ষমতার দমন-পীড়ন, মামলা, হামলা, গ্রেফতার ও গুলিবিদ্ধ হওয়ার মতো ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করে টিকে আছে। এত দীর্ঘ নির্যাতনের…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি উন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও পাউরুটি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সানজিদা রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরো বলেন, আজকের এই শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ও শিক্ষার…

Read More

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গ্রেফতার আতঙ্কে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোজাম্মেল হকের উপর হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলার পর থেকে চিকিৎসক সহ হাসপাতালের কর্মীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। ডাক্তার কর্মচারীদের অনুপস্থিতিতে হাসপাতালে আগত রোগিরা পড়েছে চরম বিপাকে। জানা যায়, গত ১২ নভেম্বর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দালালচক্র ও অনিয়মের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে এনসিপি নেতা মোজাম্মেল হকের ওপর হামলা হয়। হামলার ঘটনায় তিনি বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। সেই এজাহারের ভিত্তিতে পুলিশ ১৩ নভেম্বর রাতে হাসপাতালের নিরাপত্তাকর্মী শাকিল (৩৮) কে ডিউটিরত অবস্থায় আটক করে। এই ঘটনায়…

Read More

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের পাথারিয়া চা বাগানে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের বেকি লেক দেশের অধিকাংশ মানুষের কাছে এখনো অজানা রয়ে গেছে। বড়লেখা উপজেলার পাথারিয়া ঐতিহ্যবাহী চা বাগান একটি। এই বাগানের বুক চিরে বেকি লেকটি যেন প্রকৃতির এক রত্ন। চারদিকে বিস্তীর্ণ সবুজের সমারোহে চা গাছের সারি, পাখির গুঞ্জন, বানরের খেলা, আর লেকের উপর ভেসে থাকা শাপলা ফুলে সুসজ্জিত এক অপার্থিব দৃশ্যপট, প্রতি মুহূর্তে হাতছানি দিয়ে ডাকছে পর্যটকদের। প্রায় ২৭ একর জমিতে বিস্তৃত এই লেকের চারপাশে ছড়িয়ে থাকা প্রাকৃতিক সৌন্দর্য এটিকে বিশেষায়িত করে তুলেছে। পানিতে ফুটে থাকা সাদা ও লাল শাপলা ফুল এই লেকের প্রধান আকর্ষণ। শীতের শুরুতে বিভিন্ন প্রজাতির…

Read More

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ আসামির বিরুদ্ধে আজ রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশব্যাপী শাটডাউনের ঘোষণা দিয়েছে। যার প্রভাব পড়েছে রাজধানীতেও। অন্যান্য দিনের তুলনায় আজ সড়কে গণপরিবহনের পাশাপাশি যাত্রীসংখ্যাও কম। সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, রাজধানীর প্রধান সড়কগুলো প্রায় ফাঁকা, গণপরিবহন সীমিত। এমনকি রাইড শেয়ারিংও কম। তবে ব্যক্তিগত গাড়ি ও অটোরিকশা চলছে। সকাল সোয়া ৯টার দিকে শাহবাগ, কাঁটাবন, মৎস্য ভবন ও বাংলামোটর এলাকায় গণপরিবহন চলাচল ছিল কম। তবে যেসব গণপরিবহন চলছে, তাদের অধিকাংশ আসনই ছিল ফাঁকা। একই…

Read More

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায়ের সংবাদ সরাসরি সংগ্রহ করতে উপস্থিত রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যম। আজ (সোমবার) সকাল থেকেই আন্তর্জাতিক অপরাধ  ট্রাইব্যুনালের সামনে সংবাদ সংগ্রহ ও প্রচারের কাজে দেশি গণমাধ্যমের পাশাপাশি বিবিসি, আল জাজিরা, এপি, এএফপিসহ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক গণমাধ্যমের কর্মীদের দেখা যায়। এদিকে আজকের রায়টি সরাসরি সম্প্রচার করবে দেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। আর বিটিভি থেকেই এই রায় সম্প্রচার করবে রয়টার্স। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ বেলা ১১ টার পর মামলার রায় পড়া শুরু করবেন। ট্রাইব্যুনালে অপর দুই সদস্য হলেন বিচারক মো. শফিউল আলম মাহমুদ…

Read More

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় বিভাজকে লাগানো অর্ধশত বকুলগাছ কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত আজমির হোসেনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ থানায় মামলা করেছে বলে জানান কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম। গ্রেপ্তার আজমিরের বাড়ি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাওড়াতলী গ্রামে। তবে তিনি বেলতলী এলাকায় উদ্‌বোধনের অপেক্ষায় থাকা ১০০ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতালের ফটকের পাশে থাকেন। সেখানে তিনি চা-বিস্কুট বিক্রি করেন। এর আগে সড়ক বিবাজকে থাকা অর্ধশত বকুল গাছ কেটে ফেলা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনা হয়। পরে শনিবার (১৫ নভেম্বর) রাতে কুমিল্লা সদর দক্ষিণ…

Read More

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিজানুর জামান (৪৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আজ দুপুরে শহরের কাপড়িয়া পট্টি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জিয়াউর রহমান সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। মিজানুর জামান বাগেরহাট জেলার কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি পিরোজপুরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ মার্কেটের ওই বাসায় বসবাস করছিলেন। তবে তার জাতীয় পরিচয়পত্রে ঠিকানা হিসেবে উল্লেখ রয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার বড় কুমিরা গ্রাম। পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখা শহরের কাপুড়িয়াপট্টি এলাকার আলহামদুলিল্লাহ…

Read More

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকাল ৯টায় প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হবে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ (সোমবার) সকাল ১১টার পর রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের অন্য দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও মোহিতুল হক এনাম চৌধুরী। অন্য দুই আসামিরা হলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বহুল আলোচিত এই মামলায় পাঁচটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন।…

Read More

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনা পাঁচ অভিযোগের রায় আজ ঘোষণা করা হবে। মামলায় অভিযোগ করা হয়েছে, শেখ হাসিনা গণভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উসকানিমূলক বক্তব্য দেন। পরে প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের দমন করার নির্দেশ দেন। রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখাঁরপুলে ছয় আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার অভিযোগও আনা হয়েছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সকাল ১১টার পর…

Read More

চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ (সোমবার) রায় ঘোষণা করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম. এইচ. তামিম সাংবাদিকদের জানান, ট্রাইব্যুনাল-১ বেলা ১১টা বসবে বলে রেজিস্ট্রার অফিস জানিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। বিটিভি থেকে দেশের অন্যান্য টেলিভিশন চ্যানেলও তা সরাসরি সম্প্রচার করতে পারবে। বিটিভি থেকে রয়টার্সও রায়টি সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। অন্যদিকে ঢাকায় বড় পর্দায় কয়েকটি স্থানে সরাসরি রায় ঘোষণা দেখানো হবে। শেখ হাসিনার সঙ্গে এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি…

Read More

চব্বিশের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মামলার রায় ঘোষণা আজ (সোমবার)। ঐতিহাসিক এই মামলার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে নিচ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করা হয়েছে। সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেইটসহ সুপ্রিম কোর্টের প্রবেশ পথে সেনা, বিজিবি, র‌্যাব ও পুলিশের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সকাল ১১ টার পর এই মামলার প্রথম রায় ঘোষণা করবেন। এই ট্রাইব্যুনালের অপর দুই বিচারক হলেন মো. শফিউল আলম মাহমুদ ও…

Read More

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ রোববার ২য় নারী কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর অফিসিয়াল ট্রফি উন্মোচন করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অংশগ্রহণকারী সব দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ট্রফিটি তিনি উন্মোচন করেন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী কাবাডি টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হলো। বাংলাদেশ প্রথমবারের মতো নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। টুর্নামেন্টটি ১৭ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে কেবল টুর্নামেন্ট শুরুর বার্তা নয়, বরং আন্তর্জাতিক পর্যায়ে নারীদের ক্রীড়াচর্চার প্রচারে বাংলাদেশের ক্রমবর্ধমান নেতৃত্বকেও উদ্‌যাপন করা হয়েছে। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন…

Read More

চব্বিশের জুলাই-আগষ্টে গণ-অভ্যুত্থান দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ (সোমবার) ঘোষণা করা হবে। মামলার অন্য দুই আসামি হলেন- পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করবেন। রায়টি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা হতে যাচ্ছে। চব্বিশের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে প্রথম মামলাটি (মিসকেস বা…

Read More

গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ  ইউনিয়নের বিন বিনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে  ডা. ওয়াসিম -ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন এর আয়োজনে Community Based Hypertension and Diabetes  Screening Program (CBHDS) প্রকল্পের আওতায়  গতকাল ১৬ নভেম্বর রবিবার ২০২৫ রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিন বিনা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিনবিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিমুল ইসলাম   উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, মসজিদের ইমাম সহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  সকাল ৯টা থেকে বিকেল  ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে ৪০ সদস্যের মেডিকেল টিম এর মাধ্যমে জনসাধারণকে ডায়াবেটিস, রক্তচাপ, বি এম আই চেকআপ করা…

Read More

টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা  ইউনিয়নে কর্মীসভা ও বিএনপি’র ৩১ দফা দাবি আদায়ের লিফলেট  বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।  রবিবার ১৬ নভেম্বর দুপুরে গায়হাটা ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত কর্মীসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে গয়হাটা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক নাসরিন ইসলাম হেলাল এর সঞ্চালনায়  সভাপতিত্ব করেন গয়হাটা ইউনিয়ন বিএনপির সভাপতি দেওয়ান জহিরুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাংগাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বিএনপি’র বিএনপি মনোনীত প্রার্থী মো. রবিউল আওয়াল লাভলু। এ সময় আরো উপস্থিত ছিলেন,  নাগরপুর উপজেলায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহমেদ আলী রানা, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফায়েল আহমেদ বাছেদ, উপজেলা বিএনপির…

Read More

সুনামগঞ্জ প্রতিনিধি: তারুণ্যনির্ভর বাংলাদেশ গঠনে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস সুনামগঞ্জ এর আয়োজনে ও গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য মমন্ত্রনালয় এর সহযোগিতায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সকাল ১০.৩০টায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়া। এছাড়াও বক্তব্য দেন পাবলিক প্রসিকিউটর অ্যাড মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা মৎস্য কর্মকর্তা ড: আল মিনান নূর, মাদকদ্রব্য উপপরিচালক আবুল হোসেন, সুনামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান, সাংবাদিক…

Read More

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে “মুক্তিযুদ্ধ ও গনতন্ত্র” পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খায়রুল হাসান আকাশ। রোববার (১৬ নভেম্বর) শহীদ সাজিদ ভবনের নির্বাচন কমিশন কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। ফিল্ম এন্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী খায়রুল হাসান আকাশ জানান, “বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জকসু নির্বাচন হতে যাচ্ছে, এটি কোনো অংশেই উৎসবের চেয়ে কম নয়। সেই উৎসবে অংশ নেওয়াটাই আমার প্রাথমিক লক্ষ্য। আমার নির্দিষ্ট কোনো দল বা প্যানেল নেই; সাধারণ শিক্ষার্থীদের প্যানেলই আমার প্যানেল।” তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হওয়ার কারণে ‘মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র’ বিষয়ক পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি,…

Read More

বাংলাদেশের ক্রিকেটে ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চল সিলেট এবার নারীদের উইমেন্স ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ১৪তম আসরেও দৃশ্যমান ভূমিকা রাখছে। প্রথমবারের মতো সিলেট দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব নিয়েছেন সেলীনা আক্তার চৌধুরী, যা নারী হিসেবে টিম সিলেটের ইতিহাসে প্রথম। অভিজ্ঞ কোচ মোহাম্মদ আল ওয়াদুদ সুইট ও পিন্টু কুমার বৈদ্যের সঙ্গে সেলীনা নেতৃত্ব দিচ্ছেন সিলেটের নারী ক্রিকেটারদের। সেলীনা আক্তার সিলেট ভয়েস-এর প্রকাশক এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একই সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে সিলেট সুরমা ক্রিকেট একাডেমির যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করছেন। নারী ক্রিকেটের উন্নয়নে তার দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। এক প্রতিক্রিয়ায় সেলীনা বলেন, “সিলেটের মেয়েদের প্রতিভা আছে, প্রয়োজন শুধু সঠিক সুযোগ ও অনুশীলনের পরিবেশ।” তিনি জানান, মেয়েদের…

Read More

স্টাফ রিপোর্ট: সিলেট জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে রবিবার সিলেট বিচার বিভাগের উদ্যোগে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিলো ২০০৫ সালের ১৪ নভেম্বর জঙ্গি হামলায় নিহত বিচারক জগন্নাথ পাড়েঁ ও শহিদ সোহেল আহম্মেদ এবং ১৩ নভেম্বর ২০২৫ তারিখে ছুরিকাঘাতে নিহত রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমানের পুত্র তাওসিফ রহমান সুমন-এর আত্মার মাগফেরাত কামনা। ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ সভার সভাপতিত্ব করেন। এতে বক্তব্য প্রদান করেন- সিলেট শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) নুরুল আলম মোহাম্মদ নিপু, সাইবার ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আরা,…

Read More