তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা সিতাব আলীকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ই জুন) রাতে উপজেলার বরমচাল ইউনিয়নের পূর্ব সিংগুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৮ই জুন) বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য। তিনি জানান, গত বছর সিতাব আলী ও তার স্ত্রীর বিবাহ বিচ্ছেদ ঘটে। এরপর সন্তানরা বাবার সঙ্গে বসবাস করছিলো। এই সুযোগে সিতাব আলী দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর যৌন নির্যাতন চালিয়ে আসছিলেন। সম্প্রতি ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানালে তিনি থানায় লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাতে অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেনের সার্বিক নির্দেশনায়…
Author: Niloy Roy
সিলেট অনলাইন প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত গণমাধ্যম প্রতিষ্ঠানসমুহের প্রতিনিধিত্বশীল সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা গতকাল বিকেলে ক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগে পদার্পণ ও ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ১০টি উপকমিটি গঠন করা হয়। ক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক ও আজকের সিলেট এর এডিটর ইন চিফ এম সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সম্প্রতি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সিলেট অনলাইন প্রেসক্লাব ও ক্লাবের সদস্যদের সম্পর্কে জনৈক কবির আহমদ সোহেলর উদ্ভট, অসত্য, মিথ্যা ও অসৎ উদ্দেশ্যমূলক গাঁজাখুরি বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই…
বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার তালতলীতে এক মাদ্রাসা শিক্ষক জাতীয় শোক পালন না করায় আওয়ামী নেতাকর্মীদের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে তদন্তের নামে দীর্ঘ পাঁচ মাস বেতন বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর বিরুদ্ধে। এছাড়াও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে থাকাকালীন সময়ে কিছু অসাধু শিক্ষকদের সাথে নিয়ে ভোটার জালিয়াতির মাধ্যমে আওয়ামী নেতাকর্মী নিয়ে ম্যানেজিং কমিটি গঠন করে শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নের নামে অর্থলোপাটে সহযোগিতা করে তিনি। যার কারণে গনঅভ্যুত্থানের পর থেকে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু। জানা জায়, উপজেলায় সর্বপ্রথম আওয়ামী হাজিরা খাতা তৈরি করেন গৌতম চন্দ্র বসু।…
রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ ও/এ সরকারি কলেজের দ্বায়িত্বপ্রাপ্ত বর্তমান অধ্যক্ষের অনুমতি ছাড়াই সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুল বারি মন্ডল তার আমলের (বিগত কয়েক অর্থ বছরের) আয় ব্যয়ের বিল ভাউচারসহ গুরুত্বপূর্ণ নথিপত্র দিনদুপুরে চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১২ জুন) ২০২৫ইং সকাল আনুমানিক ১১ টায় উক্ত প্রতিষ্ঠানের অফিস সহকারি কাম-কম্পিউটার অপারেটর মোঃ মেনহাজুলের উপস্থিতিতে ও সহযোগিতায় এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা যায়। এ ঘটনায় প্রতিষ্ঠনের অফিস সহকারি মেনহাজুল বলেন, আমি গত ১২ জুন সকাল আনুমানিক ১০ টায় ২০২৫ শিক্ষাবর্ষের এইচএসি পরীক্ষার্থীদের এ্যাডমিট কার্ড রেজিস্টিারভুক্ত করার জন্য অফিসে গিয়েছিলাম। অফিসে দাপ্তরিক কাজ করার সময় আনুমানিক ১১ টায় সাবেক অধ্যক্ষ আব্দুল…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় মা ও শিশু সহায়তা কর্মসূচি বাস্তবায়ন নির্দেশিকা-২০২৪ বিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুর রউফ সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম তৌকির, উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম, সমবায় কর্মকর্তা মোমেন আলী মিয়া, সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ ফজলুল করিম আঙ্গুর আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন কার হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় তিনদিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়৷ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা ফল মেলার উদ্বোধন করেন৷ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ফয়জুন নাহার নিপা, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী , সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, ৭নং সুখারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আশরাফ কামাল তুহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব ওমর হাসান রুপন সহ অন্যান্য নেতৃবৃন্দ কৃষি মেলা আগামী ২১ জুন পর্যন্ত চলবে।
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে মহিলা কলেজের আইসিটি ভবনে মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিদায় ও দোয়া মাহফিলে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার মো. আব্দুস ছালাম আনসারি। এসময় নাগরপুর মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালিদ মাহবুব রাসেল ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে মহিলা কলেজের আইসিটি ভবনে মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিদায় ও দোয়া মাহফিলে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার মো. আব্দুস ছালাম আনসারি। এসময় নাগরপুর মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালিদ মাহবুব রাসেল ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন…
মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ডোপ টেস্ট বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। তাদের মতে, শিক্ষার্থীদের শুরু থেকেই মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করলে ভবিষ্যতে একটি মাদকমুক্ত ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা সম্ভব হবে। এই বিষয়ে একাধিক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় যদি ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়, তবে শিক্ষার্থীরা শুরু থেকেই মাদক থেকে দূরে থাকার বিষয়ে সচেতন থাকবে। এটি শুধু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা করবে না, বরং শিক্ষার্থীদের ব্যক্তিজীবনেও ইতিবাচক প্রভাব ফেলবে। বিজিই বিভাগের শিক্ষার্থী মনিরুল ইসলাম বলেন, প্রথমত ডোপ টেস্টের বিষয়ে যদি বলা হয় তাহলে বাংলাদেশের…
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে জব্বার হত্যাকাণ্ডের ৩ আসামিকে গতকাল রাতে কালিয়াকুর থেকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। ১৭ জুন বুধবার রাত আনুমানিক ৭.৩০ মিনিটের সময় নাগরপুর থানা পুলিশ ও র্যাব-১৪ এক যৌথ অভিযান পরিচালনা করে জব্বার হত্যাকান্ডে নাগরপুর থানায় দায়েরকৃত ১২ নম্বর মামলার আসামি আঃ মান্নান (৭৮), মান্নানের স্ত্রী আকলিমা (৩০) অপর আসামী রাবেয়া (৩৫) কে গ্রেফতার করেছে। মামলার তদন্তকারী অফিসার এস.আই. (নি.) সাখাওয়াত হোসেন সাদ্দাম সঙ্গীয় ফোর্স ও টাঙ্গাইলের রাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৪) অভিযান পরিচালনা করে এ মামলার ৩ আসামী গ্রেফতার করে। এ হত্যা মামলায় এখন পর্যন্ত মোট ৪ জন আসামী গ্রেফতার…
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকার ঘোষিত রংপুর ইপিজেড বাস্তবায়নে দ্রুত নির্মাণ কাজ শুরুর দাবীতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ সরকারি হাইস্কুল মাঠ থেকে বের হওয়া মশাল মিছিলে সর্বস্তরের ছাত্র-জনতার অংশ নেয়। এসময় মশাল মিছিলটি রংপুর-ঢাকা মহাসড়ক ও কুটিবাড়ি সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয় । সেখানে বক্তারা বলেন, গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (রংপুর ইপিজেড) করার সিদ্ধান্ত নেয় বেপজা। সে অনুযায়ী প্রস্তাবিত এলাকার ২৫৪ একর জমি অধিগ্রহণ কাজ চলছে। এই ইপিজেডটি চালু হলে তা হবে দেশের দশম ইপিজেড। কিন্তু কতিপয় স্বার্থন্বেশী মহল ইপিজেড বাস্তবায়ন বাঁধাগ্রস্ত করতে নানা…
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটিতে তৃনমূল বিএনপির সমর্থনে সদস্য পদে ফরম সংগ্রহ করে আলোচনায় সর্বকনিষ্ঠ নেতা এ,এম স্বপন জাহান। আজ বৃহস্পতিবার ১৯ জুন ফরম সংগ্রহের শেষ দিনে মধ্যনগর উপজেলা সাইবার দলের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুনামগঞ্জ জেলা তরুন প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক তরুন এই নেতা তার নিজ ওয়ার্ড বিএনপির ঘাটি খ্যাত ৩ নং ওয়ার্ড বিএনপির অধিকাংশ নেতাকর্মীদের সমর্থনে অর্ধশতাধিক স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সদস্য প্রার্থী হিসেবে মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও ফরম সংগ্রহ ও জমা দেওয়ার দায়িত্বপ্রাপ্ত মো: কামাল হোসেনের কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করেন। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির…
গাইবান্ধার পলাশবাড়ী, দিনাজপুরের ঘোড়াঘাট, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৫০ টি গ্রামের মানুষের প্রতিদিনের যাতায়াতের একমাত্র ভরসা নদীর নৌকা। পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের করতোয়া নদীর ঘাট পারাপারে প্রায় পাঁচ দশক ধরে তিনটি সেতুর অভাবে লাখো মানুষকে প্রতিদিন নানা ধরনের ভোগান্তির মধ্যে দিয়ে নদী পার হতে হচ্ছে। পলাশবাড়ী পৌর শহর থেকে পশ্চিমে মাত্র ১৩ কিলোমিটার দূরের ঋষিঘাট ও হাজ্বীর ঘাট, দক্ষিণে ৮ কিলোমিটার দুরে আমবাগানস্থ অলিরঘাট পৃথক এ তিনটি গুরুত্বপূর্ণ পারাপার স্থানে এখনো কোনো সেতু নির্মাণ না হওয়ায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের। এলজিডি’র পক্ষ হতে একাধিক বার এ ঘাট তিনটি পরিদর্শন ও নিরিক্ষার করা হলেও বার বার কোথায় যেন থেমে যায়…
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় বিভিন্ন রাস্তা ও প্রতিষ্ঠানে আম চারা রোপণ বিতরণ করা হয়েছে। ব্লাড ডোনার অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ৩০০ চারা বিতরণ ও রোপণ করা হয়। গত রোববার উপজেলার দামোদরপুর ইউপি সদস্য আব্দুর রহিমের অর্থায়নে স্থানীয় দক্ষিণ দামোদরপুর বড়বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এরপর উপজেলার বিভিন্ন রাস্তায় উন্নত জাতের আম চারা রোপণ, স্কুল ও মসজিদ-মাদরাসায় বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- ব্লাড ডোনার অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক আমিনুল ইসলাম শিপন, সভাপতি সামিউল ইসলাম, স্বেচ্ছাসেবী শাকিল হাসান, সৌরভ কুমার, মনিরুজ্জামান শাওন, অর্ণব সরকার, ইউছুফ আহমেদ, শাওন সরকার, রতনসহ আরও অনেক। গাইবান্ধার ব্লাড…
রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুত বাস্তবায়নের দাবীতে ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে সাধারণ জনতা। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে প্রায় ৬টা পর্যন্ত ঢাকা রংপুর মহাসড়কের থানা মোড় চারমাথা অবরোধ করে রাখে ছাত্র জনতা। উপজেলার সর্বস্তরের জনগণের আয়োজনে মঙ্গলবার বিকেল ৪টা থেকে মানববন্ধনের ডাক দেওয়া হয়। গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মানববন্ধন শুরু হয়। মানববন্ধন থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল থানা মোড় চারমাথায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন এমএ মতিন মোল্লা,আব্দুস সালাম,মাকসুদ রহমান, অয়ন সুলতান,খন্দকার জাহাঙ্গীর আলম ডাবলু সহ প্রায় শতাধিক ছাত্র জনতা। দীর্ঘ অবরোধে থানা মোড় চারমাথার প্রতিটি রাস্তায় বিপুল সংখ্যক যানবাহন আটকে পরে। অবরোধ…
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: রাহিন হোসেন রায়হান। জামালপুরের বকশীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থবছরের প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন সোমবার সকাল ১০টায় পার্টনার কংগ্রেসে উপজেলা পরিষদ সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়াম হলরুমে দিনব্যাপী এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির মাধ্যমে পুষ্টি, খাদ্য নিরাপত্তা, উদ্যোক্তা উন্নয়ন এবং স্থিতিশীলতা বৃদ্ধি করা। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানার সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিশা আফরিনের সঞ্চালনায় এসময়…
নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না বলে অভিমত ব্যক্ত করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ফ্যাসিবাদ পতনের পর দেশে জমিদারী, মোড়লীপনা ও কর্তৃত্ববাদের অবসান ঘটেছে। গতকাল বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সাংবাদিকতার গতিপ্রকৃতি অনেকটাই বদলে গেছে। তারুণ্য নির্ভর আধুনিক সাংবাদিকতার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্লাটফর্ম হলো অনলাইন গণমাধ্যম। চব্বিশের ছাত্র জনতার অভ্যুথান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশী। প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশের তথাকথিত ট্রেডিশনাল মিডিয়াগুলো সেসময় ফ্যাসিবাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল।তারা ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের সুবিধাভোগী দালালে পরিণত হয়েছিল।…
নতুন বাংলাদেশে কোন মোড়লীপনা কিংবা জমিদারী চলবে না বলে অভিমত ব্যক্ত করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব। ফ্যাসিবাদ পতনের পর দেশে জমিদারী, মোড়লীপনা ও কর্তৃত্ববাদের অবসান ঘটেছে। গতকাল বিকেলে সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে সাংবাদিকতার গতিপ্রকৃতি অনেকটাই বদলে গেছে। তারুণ্য নির্ভর আধুনিক সাংবাদিকতার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। মানুষের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য প্লাটফর্ম হলো অনলাইন গণমাধ্যম। চব্বিশের ছাত্র জনতার অভ্যুথান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে অনলাইন মিডিয়ার ভূমিকা ছিল সবচেয়ে বেশী। প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দেশের তথাকথিত ট্রেডিশনাল মিডিয়াগুলো সেসময় ফ্যাসিবাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছিল।তারা ফ্যাসিস্ট গণবিরোধী সরকারের সুবিধাভোগী দালালে পরিণত হয়েছিল।…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কৌলা রেলক্রসিংয়ের পাশে উপবন ট্রেনে কাঁটা পড়ে নৃপেন্দ্র মালাকার (৫৬) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৪ই জুন) দিবাগত রাতের যে কোনো সময় এ ঘটনাটি ঘটে। নৃপেন্দ্র মালাকার কুলাউড়া উপজেলার কৌলা গ্রামের বাসিন্দা। কুলাউড়া রেলস্টেশন মাষ্টার, রোমান আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের যে কোন এক সময় ট্রেনে কাঁটা পড়ে নৃপেন্দ্রের মৃত্যু হয়েছে। ভোরে স্থানীয় এলাকাবাসী তার মৃতদেহ রেললাইনে দেখতে পেয়ে রেলওয়ে পুলিশকে খবর দিলে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে কাঁটা পড়ে তার মৃত্যু…
বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার বেতাগীতে প্রায় পাঁচশত বছর পুরনো একটি নান্দনিক মসজিদের নাম বিবিসিনি শাহী মসজিদ। দৃষ্টিনন্দন এই মসজিদের স্থাপত্যরীতিতে মোগল ভাবধারার ছাপ মূর্ত হয়ে উঠেছে।উপজেলা শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে বিবিচিনি ইউনিয়নে জনপ্রিয় এই মসজিদটি স্থাপিত হয়েছে আজ থেকে প্রায় পাঁচ শত বছর পূর্বে। দেশের দূরদূরান্ত থেকে এই মসজিদ দেখতে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। স্থানীয়রা জানায়, দিল্লিতে আসার চার বছরের মাথায় শাহ্ সুজার আগ্রহে কয়েকজন শিষ্য সমর্থ নিয়ে শাহ্ নেয়ামত উল্লাহ্ অবস্থান করে বিবিচিনি গ্রামে। শাহ সুজার প্রচেষ্টা ও অনুরোধে এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন শাহ্ নেয়ামত উল্লাহ্। তার মেয়ের নাম ছিলো চিনিবিবি। তার নামের সাথে…
