টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর মহিলা কলেজের এইচ.এস.সি পরিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার সকালে মহিলা কলেজের আইসিটি ভবনে মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বিদায় ও দোয়া মাহফিলে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার মো. আব্দুস ছালাম আনসারি।

এসময় নাগরপুর মহিলা কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী সহ অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি মীর খালিদ মাহবুব রাসেল ও সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। উপস্থিত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের আলোচনা শেষে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন নাগরপুর কেন্দ্রীয় ফাজিল মাদ্রাসার সুপার মো. আব্দুস ছালাম আনসারি। দোয়া শেষে কলেজের পক্ষ থেকে তোবারক এবং   নাগরপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version