গাইবান্ধা প্রতিনিধি।। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় ইয়াবাসহ বিএনপির দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, সুন্দরগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. মোনারুল ইসলাম মোনা (৩০) ও উপজেলা তাঁতীদলের সদস্য মো. রায়হান মিয়া ওরফে বিদ্যুৎ ওরফে শাহরিয়ার হোসেন (৩৮)। মো.মোনারুল ইসলাম মোনা সুন্দরগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনজল এলাকার মৃত আইনুল হক ওরফে মোকছেদের ছেলে এবং মো. রায়হান মিয়া একই এলাকার মো. আবুল কালাম আজাদের ছেলে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ২৬ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বামনডাঙ্গা থেকে একটি কালো রঙের মোটরসাইকেলে করে দুই মাদক কারবারি ইয়াবা নিয়ে যাচ্ছে। এ সংবাদের ভিত্তিতে ব্র্যাক মোড় এলাকায় পুলিশ অবস্থান নেয়। কিছুক্ষণ পর সন্দেহভাজন একটি…
Author: Niloy Roy
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজিব আহমেদ। ২৮ জুন শনিবার সকালে থেকে বিকেল পর্যন্ত ছাত্রদল নেতা রাজিব রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট নাগরপুর সদর বাজারের সকল দোকানী ও আগত জনসাধারণের হাতে তুলে দেয়ন। নাগরপুর বাজারে রাজিয়া শপিং কমপ্লেক্সের সামনে লিফলেট বিতরণের একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী বলে জানিয়েছেন। বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন ছাত্রদল নেতা রাজিব।…
তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: দিনব্যাপী বর্ণিল আয়োজন , লেখক আর অজস্র পাঠকের প্রাণের উচ্ছ্বাসে টেক্সাসের প্রাণকেন্দ্রে সাড়া জাগাল বাংলা ভাষা ও সাহিত্যচর্চার মহোৎসব -গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলা ২০২৫। প্রধান অতিথি জনপ্রিয় লেখক ও চলচ্চিত্র নির্মাতা সাদাত হোসাইন-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে ও ফিতা কেটে সূচনা হয় বইমেলার। ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানে যোগ হয় এক বিশ্বজনীন আবহ। মূল উদ্যোক্তা ও গ্লোবাল ভিলেজ অস্টিন বইমেলার স্বপ্নদ্রষ্টা – রিদম অফ গ্লোবাল ভিলেজ-এর প্রেসিডেন্ট ও ‘কালের চিঠি’-র সম্পাদক বিমল সরকার— তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “এই বইমেলা আমার দুই যুগের সাধনার ফসল, যেখানে বই শুধু পণ্য নয়-…
যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক শুল্ক চুক্তি’ চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সর্বশেষ আলোচনাটি হয়। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান এবং যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন ইউএস অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টেটিভ ব্রেন্ডন লিঞ্চ। শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থার সাবেক বাণিজ্য নীতিবিষয়ক প্রধান ড. খলিলুর রহমান বলেন, আমাদের আলোচনা খুবই ইতিবাচক হয়েছে। উভয় পক্ষই চুক্তিটি দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত করার ব্যাপারে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস এবং মিনি ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতরা হলেন মো. জিল্লুর রহমান ( ৬৫), ডা. জালাল ( ৬৫), ডা. আব্দুল হালিম (৫৫) এবং হাসিব (৩২)। আজ শনিবার ভোর সাড়ে ৩ টায় ঢাকা – মাওয়া – ভাঙা এক্সপ্রেসওয়েতে শ্রীনগর উপজেলার হাসাড়া থানার বিপরীতে লন্ডন স্কুলের পাশে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশ জানায়, যশোরের নওয়াপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা হামদান এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাস ( নং ঢাকা মেট্রো ব ১২-৪২৯৬ ) সামনে থাকা একটি চলন্ত মিনি ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে…
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের অনেক অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে। এতে আরো বলা হয়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি…
বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে একটি নির্দিষ্ট দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অভিযোগ রয়েছে। সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও, এই নির্বাচনে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে…
জসিউর রহমান টাঙ্গাইল প্রতিনিধিঃ নাগরপুর মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত উদ্ভোধন করা হয়েছিল দক্ষিণ নাগরপুরে কিন্তু নির্ধারিত জায়গায়। সেখানে মসজিদ নির্মান কাজ শুরু না করে ফ্যাসিষ্ট সরকারের সাবেক প্রতিমন্ত্রী টিটু’র পছন্দের জায়গা, নাগরপুর সরকারি কলেজে, মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। ফ্যাসিষ্টদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই যেন মরিয়া টাঙ্গাইলের প্রশাসন ও বিএনপি নেতা। ২৬ জুন বৃহস্পতিবার এক অফিসিয়াল সফরে নাগরপুর আসেন ডিসি। নির্ধারিত কর্মসূচীর বাইরে নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা ক্রিড়া সংস্থার আয়োজিত এক ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সরকারি কলেজ মসজিদের পাশে মডেল মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন। ডিসি শরিফা হকের মডেল মসজিদ উদ্ভোধনে…
রিয়াদ ইসলাম জলঢাকা: জলঢাকা উপজেলার বিভিন্ন উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য দপ্তরের পক্ষ থেকে নিয়মিত মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হচ্ছে। গত ২৬ জুন উপজেলার কয়েকটি জলাশয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মোজাক্কিন ও উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলম। এসময় উপজেলা প্রশাসন নিষিদ্ধ কারেন্ট জাল (টেপাই জাল) জব্দ করে তা আইন অনুযায়ী ধ্বংস করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য, সম্প্রতি অবমুক্তকৃত দেশীয় প্রজাতির পোনা মাছ (কৈ, শিং, মাগুর…
নাটোরের বড়াইগ্রামে আইনের তোয়াক্কা না করে এইচএসসি পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে যাওয়া সেই ছাত্রদল নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় দলের শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত এই ছাত্রদল নেতার নাম রাকিব সরদার। তিনি বনপাড়া পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও বনপাড়া পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সরদার রফিকুল ইসলামের ছেলে। এর আগে এদিন সকালে উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে যান তিনি। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সংক্রান্ত একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় পরীক্ষাকেন্দ্রের সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের…
বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে একটি নির্দিষ্ট দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অভিযোগ রয়েছে। সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও, এই নির্বাচনে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে…
বিগত তিনটি বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। বৃহস্পতিবার রাতে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘বাংলাদেশে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনগুলো নিয়ে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোটাধিকার হরণ করে একটি নির্দিষ্ট দল আওয়ামী লীগকে ক্ষমতায় আনার অভিযোগ রয়েছে। সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও, এই নির্বাচনে তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার হুমকির মুখে পড়েছে…
শনিবার দক্ষিণ ফিলিপাইনের উপকূলে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ম্যানিলা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি দাভাও অক্সিডেন্টাল প্রদেশের নিকটতম এলাকা থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ১০১ কিলোমিটার (৬৩ মাইল) গভীরে আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। সারাঙ্গানির দ্বীপের একজন প্রাদেশিক উদ্ধারকারী মারলাউইন ফুয়েন্তেস এএফপিকে বলেছেন, ‘ভূমিকম্পটি তেমন শক্তিশালী ছিল না, তবে কার্যালয়ের টেবিল এবং কম্পিউটারগুলো (প্রায় পাঁচ সেকেন্ড) কেঁপে উঠেছিল’। কোনও সুনামির সতর্কতা জারি করা হয়নি। ফিলিপাইনে ভূমিকম্প একটি নিত্যনৈমিত্তিক ঘটনা, যা প্রশান্ত মহাসাগরীয় ’রিং অফ ফায়ার’ এর পাশে অবস্থিত। জাপান…
মিশরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।শুক্রবার (২৭ জুন) নীলনদের বদ্বীপ প্রদেশ মেনুফিয়ার আশমাউন শহরে শ্রমিকদের নিয়ে একটি মাইক্রোবাস কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হ্তাহতদের মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর এবং শেবিন এল কৌমের হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণে ট্রাক এবং মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। মেনুফিয়ার গভর্নর ইব্রাহিম আবু লেইমন জানিয়েছেন, দুর্ঘটনার কারণ জরুরিভাবে তদন্ত করা হবে। পাশাপাশি পরিবহন মন্ত্রণালয়কে আঞ্চলিক সড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে, দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহত…
অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে করা মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য দ্বিতীয় দফায় তাকে ফের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ২২ জুন রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ২৩ জুন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট…
পুলিশের চলমান বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৬১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার এবং ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ৬০ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৫৬ জন রয়েছে। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর আজ এ তথ্য জানান।এ সময় একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, কর্ণফুলী পেপার মিলের কাগজ উৎপাদন ক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার। কারখানাটি পুরোদমে উৎপাদনে থেকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আজ রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী পেপার মিলস লিমিটেডের (কেপিএমএল) অতিথি ভবনের সম্মেলনকক্ষে শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কেপিএমএলের কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। আজ এক তথ্য বিবরণীতে একথা জানানো হয়। উপদেষ্টা বলেন, দেশে প্রচুর পরিমাণ কাগজ প্রয়োজন, বিদেশ থেকে কাগজ আমদানি না করে দেশে উৎপাদন বাড়াতে হবে। মিলের উন্নয়ন কার্যক্রম দ্রুত শুরু করা হবে। বিদেশি ক্যামিকেলের ওপর নির্ভর না করে দেশীয় কাঁচামাল দিয়ে উৎপাদন ক্ষমতা বাড়াতে…
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার করতে যাচ্ছে। এর ফলে এই সব মামলায় জড়িত ব্যক্তিরা চিরতরে সকল কলঙ্ক ও কষ্ট থেকে মুক্তি পাবেন। বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, ‘আমি মনে করি, মন্ত্রণালয় আগামী ছয় মাসে কমপক্ষে ২০ হাজার মিথ্যা মামলা প্রত্যাহার করবে।’ তিনি আরও বলেন, ‘সরকার মিথ্যা বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহারের একটি সাহসী পদক্ষেপ নিয়েছে এবং ইতোমধ্যেই প্রায় ১২ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে, যা কমপক্ষে ৩ লাখ মানুষের জীবনকে প্রভাবিত করে।’ আইন মন্ত্রণালয় সূত্র জানায়, আইন উপদেষ্টা ড. আসিফ…
ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস): সামাজিক ব্যবসার (সোশ্যাল বিজনেস) রূপান্তর সক্ষম শক্তি এবং এর মাধ্যমে ইতিবাচক টেকসই পরিবর্তন আনার শক্তিশালী উপায়ের ওপর গুরুত্ব দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয়, বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে এবং নতুন সভ্যতাও তৈরি করতে পারে। এই ব্যবসার মাধ্যমে ‘একটি সুন্দর ও উন্নত বিশ্ব’ গড়ে তোলা সম্ভব, যা বর্তমানের হতাশা থেকে মুক্তি এনে তাৎপর্যপূর্ণ রূপান্তর ঘটাতে পারবে। শুক্রবার সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দু’দিনের ‘সোশ্যাল বিজনেস ডে’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫তম সামাজিক ব্যবসা দিবসের উদ্বোধন হয়।…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার ২৭ জুন মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ আশেপাশের বিলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৫ জনকে ২ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সময় মোট ৫টি বেড় জাল ও ৩ টি কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ…
