মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে প্রায় ৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল জব্দ ও জরিমানা করা হয়েছে। আজ শুক্রবার ২৭ জুন মধ্যনগর উপজেলার টাঙ্গুয়ার হাওরসহ আশেপাশের বিলগুলোতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে অবৈধ বেড় জাল ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে ৫ জনকে ২ টি মামলায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সময় মোট ৫টি বেড় জাল ও ৩ টি কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মুনিবুর রহমান ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মাহমুদুর রহমান।নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব জাল জব্দ করে হাওরপাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায় জানান,হাওরাঞ্চলে দেশীয় প্রজাতির মৎস্য সম্পদ রক্ষায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।টাঙ্গুয়ার হাওর ও বাইনচাপরা বিল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে আনুমানিক ৪ লক্ষ টাকা মূল্যের অবৈধ বেড় ও কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।এছাড়াও অবৈধভাবে মাছ ধরার অপরাধে ২ টি মামলায় ৫ জন কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version