আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোণার আটপাড়ায় জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান ও সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় উপজেলা হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এবং অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি দুটি পর্বে দেখানো হয়। এরমধ্যে প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ,…
Author: Niloy Roy
চব্বিশের জুলাই আন্দোলনের শেষ দিনগুলোতে কারফিউর দমবন্ধ পরিবেশে ঢাকা নিস্তব্ধ হয়ে পড়েছিল। ঠিক তখনই রায়েরবাজার কবরস্থানে আসতে শুরু করে একের পর এক নাম-পরিচয়হীন মরদেহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ইউট্যাব) মহাসচিব ড. মোর্শেদ হাসান খান তার ফেসবুক পেইজে ‘মৃত্যুতে নামহীন, স্মৃতিতে অম্লান’ শিরোনামে একটি দীর্ঘ পোস্ট দেন। সেখানে তিনি চব্বিশের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ও তার সরকারের নির্দেশে নিষ্ঠুরতম বর্বরোচিত নিপীড়ন ও গণহত্যার অভিজ্ঞতা তুলে ধরেন। অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান জিয়াউর রহমান ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও গনঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপনে গঠিত কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তিনি লিখেছেন, ‘কোনো সাইরেন বাজেনি, হয়নি কোনো শোকযাত্রা, কাঁদেনি কোনো…
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। নিম্নচাপের প্রভাবে আজ শুক্রবার বেলা ১১টার পর থেকে মেঘনা নদী উত্তাল রয়েছে। জোয়ারের পানি স্বাভাবিক সময় থেকে এক থেকে দুই ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। নদীতে মাছ ধরার নৌকাগুলো দুপুরের পর থেকে নদীর পারে ভিড়তে শুরু করেছে। আজ সকালে তিন নম্বর সতর্কসংকেত দেওয়ার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিন বিভিন্ন ঘাটে মোবাইল করে যাত্রী পারাপার বন্ধ রাখার এই আদেশ দেন। এর পর থেকে হাতিয়ার নলচিরা-চেয়ারম্যান ঘাট রুটে চলাচলকারী সি-ট্রাক ও বেসরকারি বিভিন্ন যানবাহনে যাত্রী পারাপার বন্ধ রাখা হয়েছে। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বন্ধ…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে জুলাই পনর্জাগরনে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শপথ পাঠ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভূইয়া,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবুল খায়ের,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার,উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান,সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানসহ আরো অনেকে।
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরো দুই জন মারা গেছে। তাদের মধ্যে একজনের নাম জারিফ ফারহান (১৩)। তিনি ওই স্কুলে ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। আরেকজন হলেন অফিস সহায়ক (আইয়া) মাসুমা (৩২)। এ নিয়ে ওই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। শনিবার সকাল ৯টা ১০মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যায় শিশু জারিফ ফারহান। এছাড়া, ১০টা ১৫ মিনিটের দিকে মারা যায় মাসুমা। বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন নিহত জারিফের বাবা হাবিবুর। তিনি বলেন, আমার বাসা উত্তরা ১২ নম্বর সেক্টর। আমার ছেলে ৭ম শ্রেণীতে পড়ত। সে মারা গেছে। এর আগে,…
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার পৌর বিএনপির আয়োজনে সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে। শুক্রবার (২৫ জুলাই)রাতে সাবেক পৌরসভা মোড় স্বপ্নকুঞ্জ কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল ও সাংগঠনিক সম্পাদক ফারুক পাটোয়ারীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি এড. জালাল উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম ফারুক চাষী,বিশেষ বক্তা হিসেবে…
স্টাফ রিপোর্টার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এনসিপি সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের পক্ষে কাজ করছে। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে। সমাবেশে এনসিপির আহ্বায়ক আরও বলেন, ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্যই জাতীয় নাগরিক পার্টি এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে। উল্লেখ করে সুনামগঞ্জের মানুষ সব সময় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। কেবল জুলাই গণঅভ্যুত্থানই নয়, ২০২১ সালের মোদিবিরোধী দিল্লির আধিপত্যের বিরুদ্ধেও এই জেলার মানুষ নিজের রক্ত ও জীবন দিয়েছেন। ২৪ এর অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন সুনামগঞ্জের ৩জন শহীদ আয়াতুল্লাহ, শহীদ হৃদয়,…
গোবিপ্রবি প্রতিনিধি: গোবিপ্রবিতে জুলাই বিপ্লবে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প শুরু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টা ৩০মিনিটে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) এর মেডিকেল সেন্টারে হেল্থ ক্যাম্পের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (SAHIC)-এর সহযোগিতায় আয়োজিত এ হেল্থ ক্যাম্পটি জুলাই বিপ্লবের প্রথমবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। ক্যাম্পটির প্রথম দিন আজ ২৫ জুলাই সকাল থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে। পরবর্তী ধাপে আরো দুই দিন, অর্থাৎ ২৯ ও ৩০ জুলাই দ্বিতীয় ধাপের ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে ঢাকা…
আটপাড়া (নেএকোণা) প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে অপর একজন শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি সংবাদ সম্মেলন করে তাকে মারধরের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি এ ঘটনায় তিনি যথাযথ বিচার দাবি করেন। ভুক্তভোগী রাবেয়া আক্তার রুবি আটপাড়া উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আর অভিযুক্ত স্ত্রী তাসলিমা কোহেন উপজেলার ছয়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আমাকে দীর্ঘদিন…
মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগরে সীমান্তবর্তী এলাকায় টাস্কফোর্সের অভিযানে চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় শারী, লেহেঙ্গা এবং থান কাপড় জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গাল ভিটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসময় চোরাই পথে এনে বিভিন্ন জায়গায় পাচার করার উদ্দেশ্যে মজুদ কৃত প্রায় এক কোটি এক লক্ষ ৫৮ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করা হয়। ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্তে চোরাচালান রোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত মালামাল…
গাইবান্ধা প্রতিনিধি।। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার পাঠান পাড়া এলাকায় বিয়ে করতে গিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের বিষপুকুর গ্রামের মৃত মোন্তাজুর রহমানের ছেলে সদরুল ইসলাম ওরফে (পোড়া)মিয়া,এলাকা সূত্রে জানা যায় গত ২২ জুলাই এই প্রতারক ঘটককে নিয়ে ভুয়া সেনা সদস্য পরিচয়ে বিয়ে করতে জয়পুরহাট জেলায় যায়। এরপর একপর্যায়ে মেয়ে পক্ষের লোকজনের কথা বার্তায় সন্দেহ হলে স্থানীয় লোকজনের জেরার মুখে আবল তাবোল বলতে থাকে পরে শিকার করল তার কাছ থেকে বানানো সেনাবাহিনীর ভুয়া পরিচয় পত্র পাওয়া যায়। স্থানীয় লোক গনধোলাই দিয়ে বর,সদরুল ও ঘটকসহ একই এলাকার আব্দুর রহিমকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করে। জানাযায় এই প্রতারক ইতিপূর্বেও সদরুল…
জবি প্রতিনিধি: আজ ২৪ জুলাই ২০২৫ সনাতন বিদ্যার্থী সংসদ,জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কার্যনির্বাহী সংসদ ২০২৫-২০২৬ এর সভাপতির দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭ তম আর্বতনের শিক্ষার্থী শ্রী সুমন কুমার দাশ। তিনি ২০২১-২০২২ সেশন এর বাংলা বিভাগ এর ছাত্র। এবং সাধারণ সম্পাদক হয়েছেন ২০২২-২০২৩ সেশন এর দর্শন বিভাগের ছাত্রী দীপা দেবনাথ। সনাতনী বিদ্যার্থী সংসদ, বাংলাদেশ এর সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপিতে নতুন কার্যনির্বাহি কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হয়েছেন, প্রান্ত ঘোষ, সুমন সরকার, সহ-সাধারণ সম্পাদক হয়েছেন জয়ন্ত রায়, সৌরভ সরকার,অনিরুদ্ধ রায়। নতুন দায়িত্ব নিয়ে সুমন কুমার দাস বলেন, আজ এই শুভক্ষণে…
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে দিনাজপুরের হাকিমপুর হিলি এলাকা থেকে দিনাজপুর ৬ আসনে তৃণমূল বিএনপি থেকে বিগত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী মোফাজ্জল হোসেন ওরফে বস্তা মোফা (৪৫) বিপুল পরিমাণ ইয়াবা তার সহযোগী সহ আটক হয়েছে। দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সূত্র জানায়, ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলাস্থ চুড়িপট্টি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা সহ ২ জন কারবারিকে আটক করা হয়। এসময়, তাদের কাছ থেকে ৬০০ পিস্ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত হাতেম আলীর ছেলে মোফাজ্জল হোসেন মোফা (৪৫)…
নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা: “প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৈষম্য নয়, সাম্য চাই” – এই স্লোগানে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্ত করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়। নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে সকাল ১১টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ও কলেজ ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সচিব মো. গোলাম মোস্তফা গোলাম। সমাবেশে বাবু শম্ভুনাথ সাহা, মো. আনিসুর রহমান আনিস, আনিসুজ্জামান মুকুল, মিজানুর রহমান, আরফিনা আক্তার মিতালী, সাবিনা ইয়াসমিন, শফিউদ্দি মিয়া, মীর…
জেলা প্রতিনিধি, নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে নাঈম শেখ (১০) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুলাই দিবাগর রাত ১১ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নাঈম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি পূর্ব পাড়া গ্রামের জাকির শেখের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে নাঈম শেখ রাতের খাবার শেষে তার মায়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে ছিলো। পরে রাত ১১ টার দিকে বিছানায় শুয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে তার মা টের পেয়ে এবং পরিবারের অন্য লোকজন তাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ নং রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত চার তরুণের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শুক্রবার (২৫শে জুলাই) বিকালে আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের পক্ষে উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে গিয়ে সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে নিহত রানা নায়েক(১৭) শ্রাবন নায়েক (১৯) কৃষ্ণ রবিদাস (২০) নিপেন ফুলমালি (২৭) এর মৃত্যুতে তাদের পরিবারের পক্ষ থেকে শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ করলে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব নিহত তরুণদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিবের…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “জুলাই গণঅভ্যুত্থান” এর ওপর নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও পবিপ্রবি ফিল্ম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. আবদুল জলিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ফারানা রহমান। ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটো ও ডেপুটি ডিরেক্টর মাহফুজুর রহমান সবুজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখার লাতু ভারত সীমান্তের কুমারশাইল দিয়ে ৫ বাংলাদেশিকে পুশইন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শুক্রবার (২৫শে জুলাই) সকালে উপজেলার কুমারশাইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সিলেট, বিয়ানীবাজার-৫২ ব্যাটালিয়ন জানায়, শুক্রবার সকালের দিকে বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্তের পাহাড়ি এলাকায় ৫ জনের এ দলটি দিকভ্রান্তের মতো ঘুরাঘুরি করছিলেন। এ সময় টহলরত বিজিবি তাদের আটক করে হেফাজতে নিয়ে যায়। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ১ জন নারী। বিজিবি তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, গত এক সপ্তাহের মধ্যে তারা কাজের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।…
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ‘ফিল্ম সোসাইটি’ নামে একটি নতুন সাংস্কৃতিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। চলচ্চিত্রচর্চা ও সৃজনশীলতাকে উৎসাহ দিতে গঠিত এ সংগঠনের সভাপতি হয়েছেন এলএলএ অনুষদের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মো. নাঈমুর রহমান বেনজিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন কৃষি অনুষদের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী রায়হান সরকার হীরা। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির অন্য নেতৃবৃন্দ হলেন সহ-সভাপতি মো. হাবিবুর রহমান, সজীব বড়ুয়া (এলএলএ, ২০২০-২১), ও শাহরিয়ার ইকবাল লিমন (কৃষি, ২০২০-২১); যুগ্ম সাধারণ সম্পাদক সুদীপ্ত বিশ্বাস ও মাশরাফি বিন অন্ত (কৃষি, ২০২১-২২); সহ-সাংগঠনিক সম্পাদক সুমিত (কৃষি, ২০২১-২২); কোষাধ্যক্ষ আরশাদুল হক সাজিন (বিবিএ); প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম আকাশ (বিবিএ, ৬ষ্ঠ সেমিস্টার); ক্রীড়া…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে প্রায় ১০ লাখ টাকা মূল্যের দশ হাজার মিটার অবৈধ নিষিদ্ধ জগৎ বেড় জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার (২৪শে জুলাই) সন্ধ্যায় জুড়ী উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে হাকালুকি হাওর থেকে বিভিন্ন সময়ে জব্দ করা অবৈধ জগৎ বেড় জালগুলো জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান এর উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য বিভাগ সূত্রের বরাতে জানা যায়, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল দিয়ে মাছ শিকার করায় দিন দিন দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির হুমকিতে পড়েছে। এই জালগুলো মাছ এবং পরিবেশের জন্য ক্ষতিকর। তাই মাছের প্রজনন, দেশীয় মাছের পোনা রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মৎস্য বিভাগ এ ধরনের…
