জলঢাকা: মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত “পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি)” স্কিমের আওতায় নীলফামারীর জলঢাকায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। রোববার (২৭ জুলাই) জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে আলহাজ্ব মোবারক হোসেন অনির্বাণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের হলরুমে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন এর সভাপতিত্বে উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছাঃ মাফরুহা আক্তারের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান,…
Author: Niloy Roy
জলঢাকা: জাতীয় শিক্ষাঙ্গনে আত্মত্যাগের বিরল দৃষ্টান্ত স্থাপনকারী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্মরণে দোয়া ও কবর জিয়ারতের আয়োজন করেছে নীলফামারী জেলা শিক্ষা পরিবার। শুক্রবার ( ২৫ জুলাই) বিকাল বেলা নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামে মরহুমা মাহেরীন চৌধুরীর কবর জিয়ারত করেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান এর নেতৃত্বে জেলার সকল মাধ্যমিক ও উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা (দাখিল, আলিম, ফাজিল) পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জেলা শিক্ষা অফিসার বলেন, “শিক্ষিকা মাহেরীন চৌধুরী ছিলেন এক সাহসিনী, যিনি নিজের জীবন দিয়ে অনেক শিক্ষার্থীর প্রাণ বাঁচিয়েছেন। তাঁর এই আত্মত্যাগ জাতির জন্য গর্বের।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা…
ভোলা প্রতিনিধি ” একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থা। রোববার (২৭ জুলাই) সুলতান পঞ্চায়েত সামাজিক উন্নয়ন সংস্থার আয়োজনে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রায় ৭০০টি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় সংস্থার সভাপতি ফরহাদ হোসেন বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: চাঁদাবাজদের জন্য বিএনপিতে মনোনয়নের কোনো দরজা খোলা নেই—এমনই সাফ বার্তা দিলেন নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি মরহুম নুরুল আমিন তালুকদারের পুত্র রায়হান আমিন রনি রবিবার ২৭ জুলাই সকালে আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়নে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। রায়হান আমিন রনি বলেন, ৫ আগস্টের পর যারা চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, তাদের মনোনয়ন দেওয়ার প্রশ্নই ওঠে না। তারেক রহমান স্পষ্ট নির্দেশনা দিয়েছেন—এ ধরনের নেতাকর্মীরা মনোনয়নের বাইরে থাকবেন। বিএনপি জনগণের দল, ক্ষমতার জন্য…
নীলফামারী জেলা প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে নীলফামারীর রাজনীতি। জেলার চারটি আসনেই এখন স্পষ্টভাবে বইছে নির্বাচনী হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান, গ্রামের মোড় কিংবা সামাজিক অনুষ্ঠান—সব জায়গায়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে ভোট ও প্রার্থীরা। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা নিয়মিত অংশ নিচ্ছেন উঠান বৈঠক, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে। ভোটারদের কাছে তুলে ধরছেন নিজেদের অবস্থান, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে সরব প্রচারণা। পোস্টার, ব্যানার ও শুভেচ্ছাবার্তায় মুখর হয়ে উঠেছে শহর ও গ্রাম। স্থানীয়দের মতে, দীর্ঘদিন পর এমন একটি নির্বাচন আসছে, যেখানে মানুষ কিছুটা স্বস্তিতে ভোট নিয়ে ভাবতে পারছে। চার আসনে প্রার্থীদের প্রস্তুতি ও অবস্থান নীলফামারী-১ (ডোমার-ডিমলা): এই আসনে বিএনপির…
টাঙ্গাইল প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত মেহেনাজ আক্তার হুমায়রার বাড়িতে গিয়ে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। রবিবার বেলা বারোটায় তিনি সখিপুর উপজেলার হতেয়া কেরানিপাড়া গ্রামে নিহত হুমায়রার বাড়িতে গিয়ে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সাথে ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ, টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল,সখীপুর উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু, বিআরডিবি চেয়ারম্যান ফরহাদ ইকবাল প্রমূখ। নিহত হুমায়রা মাইলস্টোন কলেজের বাংলা বিভাগের…
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, মানবাধিকারকে একটা সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে, এটা শুধু আইন দিয়ে হবে না। সবার উপলব্ধি ও আত্মশুদ্ধি লাগবে। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘হিউম্যান রাইটস সার্পোট সোসাইটির উদ্যোগে আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলন-২০২৫’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, ‘আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছতা লাগবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এগুলোর সাথে যখন আমরা আইনগত পরিবর্তন করবো, প্রাতিষ্ঠানিক পরিবর্তন করবো, তখন একটা সত্যিকার অর্থে পরিবর্তন আসতে পারে।’ তিনি বলেন, সবচেয়ে আগে ফিক্স করা দরকার রাষ্ট্রের প্রধান তিনটা অঙ্গ – নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার…
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জাতিসংঘ সদর দপ্তরে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ নিষ্পত্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের বাস্তবায়ন নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে রোববার যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়বেন। দুই দিনব্যাপী এই মন্ত্রী পর্যায়ের সম্মেলনটি আগামী ২৮-২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। ফ্রান্স ও সৌদি আরব জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের ডিসেম্বরের গৃহীত প্রস্তাব এ/আরইএস/৭৯/৮১-এর আলোকে যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে। উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনের আলোচনায় অংশ নিয়ে গাজায় চলমান মানবিক ও রাজনৈতিক সংকটের প্রেক্ষাপটে দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি নতুন করে গতি সঞ্চারে সচেষ্ট হবেন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তৌহিদ হোসেন রোববার…
অন্তর্বর্তী সরকার সবার সহায়তা নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে অনুষ্ঠিত করতে সক্ষম হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সুষ্ঠু নির্বাচন আয়োজন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন করার দায়িত্ব শুধু পুলিশের না, সবচেয়ে বড় দায়িত্ব যারা নির্বাচন করবেন। এরপর নির্বাচন কমিশন, প্রশাসন। সবাই যদি সহযোগিতা করে তাহলে আমরা ভালো নির্বাচন আয়োজন করতে পারবো। জুলাই আন্দোলনে সারা দেশে লুট হওয়া অস্ত্রসহ সন্ত্রাসীদের ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এখনো সব…
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভন্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘অভ্যুত্থানের সকল শক্তি মিলে একটি সুন্দর নির্বাচন করতে না পারলে এই মস্ত বড় সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে।’ তিনি বলেন, পরাজিত শক্তি যখনই সুযোগ পাচ্ছে তখনই নানা রকম গন্ডগোল সৃষ্টি করছে। এসব করে তারা দেশের স্বাভাবিক অগ্রযাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। প্রধান উপদেষ্টা বলেন, ‘যখনই নির্বাচনের প্রস্তুতি নিয়ে আমরা অগ্রসর হচ্ছি তখনই নানা ষড়যন্ত্র…
হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে শাপলা হত্যাকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ক্ষতিপূরণের ব্যবস্থা এবং এই ঘটনার যাবতীয় তথ্য উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণের ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়। হেফাজত ইসলামের সমাবেশে হামলার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে অনুসন্ধান করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এছাড়াও ফ্যাসিবাদী শাসনামলে হেফাজতের নেতাকর্মী ও আলেম উলামাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মাওলানা খলিল আহমেদ কুরাইশী, মাওলানা সাজেদুর রহমান, মুফতি জসিম উদ্দিন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দীন রব্বানী, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমদ আলী কাসেমী, মুফতি মনির হোসাইন…
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়েছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ শনিবার রাত ৯টা ১০ মিনিটে হাসপাতালে যান তিনি। হাসপাতালে পৌঁছে প্রধান উপদেষ্টা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসিরউদ্দিনের কাছ থেকে সেদিনের ঘটনার বর্ণনা শোনেন এবং আহত রোগীদের বর্তমান অবস্থা জানতে চান। অধ্যাপক নাসির জানান, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। রোগীদের আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, সবার সম্মিলিত মূল্যায়নে বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ৪ জন…
জবি প্রতিনিধি পরিবেশ ও পর্যটন রক্ষা ও সচেতনতা বৃদ্ধির দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) উদ্যোগে কক্সবাজারে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘স্ট্যান্ড ফর ন্যাচার, স্পিক ফর ট্যুরিজম: এওয়ারনেস প্রোগ্রাম ইন কক্সবাজার’ ও ‘পলিউশন ফ্রি কক্সবাজার আউয়ার প্রমিস’ স্লোগানকে ধারণ করে এ মানববন্ধনে বক্তারা পরিবেশ ও পর্যটন রক্ষায় সবাইকে কার্যকরী ভূমিকা রাখতে সচেতন হওয়ার আহ্বান জানান। শনিবার (২৬ জুলাই) দুপুর ১টায় কক্সবাজারের কলাতলী সমুদ্রসৈকতের স্যান্ডি বীচ রিসোর্ট এন্ড রেস্টুরেন্টের সামনে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানবন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মী ও সচেতন নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী ও দেশ…
নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। শনিবার (২৬ জুলাই) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারে তিনি এই কর্মসূচি পালন করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকালে তিনি বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। এসময় স্থানীয় ব্যবসায়ীরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে স্বাগত জানান। গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন, সলিমাবাদ ও তেবাড়িয়া বাজারের ব্যবসায়ীদের ভালোবাসা আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই এবং জনগণের সার্বিক সহযোগিতা নিয়ে আগামীতে এলাকার উন্নয়নে কাজ করতে…
(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার রোদগ্রাম মৌজার একটি নালিশী জমির দখল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান বিরোধ সম্প্রতি চরমে উঠেছে। জমি নিয়ে আদালতে ২৪০ মিস/২০২৫ (সাপাহার) নং একটি মামলা চলমান রয়েছে। মামলার প্রেক্ষিতে উপজেলা ভূমি অফিস ও সাপাহার থানা পুলিশ পৃথকভাবে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করলেও—দুটি প্রতিবেদনের তথ্যগত অসামঞ্জস্যপূর্ণ রয়েছে যা জনমনে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টি করেছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক দাখিলকৃত প্রতিবেদনে বলা হয় নালিশী ৮.৭৯ একর জমি দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে মো মোজাম্মেল হক শাহ ভোগদখল করে আসছেন এবং নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে বিবাদীপক্ষ…
জবি প্রতিনিধি নারী কেলেংকারীতে জড়িত সারোয়ার তুষারকে প্রধান আলোচক করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা (বাগছাস) অনুষ্ঠান কর্মসূচি দেওয়া হয়েছে। “জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্মরণ: চলমান বিপ্লবের শপথ” শীর্ষক সভাটি রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের ৬ষ্ঠ তলায় ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হবে। প্রধান আলোচক ও রাজনৈতিক বিশ্লেষক হিসাবে উপস্থিত থাকবেন সারোয়ার তুষার। নারী কেলেংকারীতে জড়িত হওয়ার অভিযোগ আছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সারোয়ার তুষারের বিরুদ্ধে। উল্লেখ নিজ দলের নারী নেত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ ওঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের বিরুদ্ধে। ওই নারীর সঙ্গে কথোপকথনের একটি কল রেকর্ডও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমসহ বেশ কিছু গণমাধ্যমে। কথোপকথনের একটি অডিও সামাজিক…
সুনামগঞ্জ প্রতিনিধি দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়/দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক অগ্নিকান্ড, কাল বৈশাখী ঝড় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুঃস্ত ও অসহায় পরিবারকে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়েছে। ২৬ জুলাই (শনিবার) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন এর সভাপতিত্বে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ চেক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত সরকার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও…
টাঙ্গাইল প্রতিনিধি জুলাই পুণর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ অনুষ্ঠিত হয়েছে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ পাঠ করান সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয় সখীপুর উপজেলা । শনিবার সকাল নয়টায় উপজেলা হল রুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনি, উপজেলা বিএনপি সভাপতি শাহজাহান সাজু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবুল কালাম ভূইয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মনসুর আহমেদ, জামায়াতে ইসলামী আমির অধ্যাপক আল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, উপজেলা এনসিপি আহবায়ক ফরিদ আহমেদ ছাড়াও সকল সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন…
জবি প্রতিনিধি: জুলাই বিপ্লবের চেতনাকে ভিত্তি করে নানা মতের শিক্ষকদের নিয়ে নতুন আরেকটি শিক্ষক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনের নাম দেওয়া হয়েছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। শনিবার (২৬ জুলাই) বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় সংগঠনটির আত্মপ্রকাশ হয়। জুলাই বিপ্লবের শহীদ ওসমানের বাবা আব্দুর রহমান অনুষ্ঠানের উদ্বোধন, সংগঠনের নাম ও আহ্বায়কের নাম ঘোষণা করেন। ইউটিএলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। তিনি ৫৩ সদস্যবিশিষ্টি আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেছেন। এতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিল্লাল হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে…
আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে অপর একজন শিক্ষিকার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি সংবাদ সম্মেলন করে তাকে মারধরের বিবরণ তুলে ধরেন। পাশাপাশি এ ঘটনায় তিনি যথাযথ বিচার দাবি করেন। ভুক্তভোগী রাবেয়া আক্তার রুবি আটপাড়া উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আর অভিযুক্ত স্ত্রী তাসলিমা কোহেন উপজেলার ছয়াশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত রয়েছেন। শুক্রবার (২৫ জুলাই) দুপুর ১২ টায় উপজেলার অভয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে শিক্ষিকা রাবেয়া আক্তার রুবি বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম আমাকে দীর্ঘদিন যাবত…
