প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সরকারের সন্ত্রাসবিরোধী দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসবিরোধী লড়াই আমাদের শীর্ষ অগ্রাধিকার। সন্ত্রাসবাদের ব্যাপারে আমাদের অবস্থান জিরো টলারেন্স। সর্বশক্তি দিয়ে আমাদের মাটি থেকে সন্ত্রাসীদের উচ্ছেদ করব।’ আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এমন মন্তব্য করেন।৪০ মিনিটব্যাপী ওই বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন, যার মধ্যে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চলমান শুল্ক আলোচনা অন্তর্ভুক্ত ছিল। চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা ও গণতান্ত্রিক…
Author: Niloy Roy
মৌলভীবাজার প্রতিনিধি: গত ১৬ই জুলাই মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের বৈঠক নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। স্থানীয়রা বলছেন এর দায় কি কমলগঞ্জ থানা পুলিশ নিবে? এই ইউনিয়নের সচিব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দুইজন’কে আগে আটক করার দাবি জানান। আদি সিরাজী নামের একজন লিখেন”প্রশাসন কি করে এরচেয়ে বহু নিচু দরের নেতাকে দরে নিতে পারে আর ওদেরকে?” কমলগঞ্জ সদর ইউনিয়নে আওয়ামীলীগ সুসংগঠিত হচ্ছে এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বাড়ছে। আওয়ামী শোকের মাস আগস্টে দেশবাসীকে কাঁদাতে চায় ফ্যাসিবাদীরা। অন্তর্বর্তী সরকার হটাতে তৈরি করা হচ্ছে ভয়াবহ নাশকতার ছক। বিভিন্ন দেশে পলাতক মুজিববাদী নেতাকর্মী এবং আমলা, সশস্ত্র বাহিনী ও পুলিশের সাবেক কর্মকর্তাদের দিয়ে আঁটা হচ্ছে কূটকৌশল।…
মৌলভীবাজার প্রতিনিধি: নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেছে একটি দুধরাজ সাপ। পরে সেটিকে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া বিটে অবমুক্ত করা হয়েছে। ফুলবাড়ি বাগানের এক চা শ্রমিক হঠাৎ করে দুধরাজ সাপটিকে পেয়ে মেরে ফেলতে উদ্যত হন। পরে সাপ সংরক্ষক সেটিকে উদ্ধার করেন। সোমবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ দুই উপজেলাজুড়ে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানে সেটিকে অবমুক্ত করা হয়। সাপ-সংরক্ষক এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা বলেন, ফুলবাড়ি চা বাগান থেকে সকাল সাড়ে পাঁচটার দিকে আমাকে ফোন দেন দুধকুমার মোদির পার্শ্ববর্তী এলাকার লোকজন। তারা দুধরাজ সাপটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল। পরে আমি দ্রুত গিয়ে সাপটিকে উদ্ধার করি। তিনি বলেন,…
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর জেলার শ্রীপুরে মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশন উদ্যোগে “মেধা যাচাই ২০২৪” এর কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে, সোমবার (২৮ জুলাই) বিকালে হাজী হাবিবুর রহমান একাডেমিতে। মাওনা চৌরাস্তা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সভাপতি মোঃ শাহাব উদ্দিন ফরাজীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শওকত ওসমান সেলিমের সঞ্চালনায় এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপ-পরিচালক ড. সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা শিক্ষা অফিসার ফাতেমা নাসরিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কেওয়া পূর্বখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, মাওনা জে.এম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার,…
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে একটি বাড়ি থেকে ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা ও পুত্র পলাতক রয়েছেন। অভিযানটি পরিচালিত হয় সোমবার ২৮ জুলাই সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত, শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ উত্তরসুর এলাকার অমল পালের নিজ বসতঘরে। অভিযান পরিচালনা করেন ডিএনসি মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান। উদ্ধার হওয়া মদের মধ্যে তিনটি সিনথেটিক বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৮৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার পরিমাণ প্রায় ৩৮ লিটার ১৬০ মিলিলিটার। উদ্ধারকৃত মদের মধ্যে রয়েছে,রয়্যাল স্ট্যাগ হুইস্কি: ২৮ বোতল,রয়্যাল গ্রিন হুইস্কি: ২৪ বোতল,ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি:…
ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির আয়োজনের অংশ হিসেবে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসি জামান তনু। অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন, জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হক এবং সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান আবু জিহাদ। এছাড়াও জুলাই আন্দোলন চলাকালীন বিভিন্ন বিষয় নিয়ে…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার এর বদলীজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে প্রাথমিক শিক্ষা পরিবার। সোমবার (২৮ জুলাই) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর। সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম তালুকদার। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সোমা ভট্টাচার্য্য এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো.সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, ইউআরসি ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জয় কুমার…
জবি প্রতিনিধি: দেশব্যাপী “জুলাই বিপ্লব ২০২৪” উদযাপনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ আয়োজন করেছে একটি সেমিনার ও বিতর্ক প্রতিযোগিতা। শীর্ষক ছিল — “জুলাই বিপ্লব ২০২৪ ও বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ”। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজুল ইসলাম। মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ড. সিত্তুল মুনা হাসান, যিনি তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবকে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি থেকে বিশ্লেষণ করেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন। তিনি জুলাই বিপ্লবের পটভূমি, বিদ্যমান বৈষম্যের সুযোগ ও চ্যালেঞ্জগুলোর বিশ্লেষণ তুলে ধরেন। অনুষ্ঠানটির আহ্বায়কের দায়িত্বে ছিলেন অধ্যাপক ড. মো. তৌহিদুল হাসান। অনুষ্ঠানে দর্শন…
দুর্নীতি দমন কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের ব্রিফকালে অধ্যাপক আলী রীয়াজ একথা জানান। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী এবং রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিষয়ে ঐকমত্য আছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় থেকে দুর্নীতির লাগাম টানতে দুর্নীতি দমন সংস্কার কমিশন কর্তৃক দুদককে সংবিধানে একটি নতুন অনুচ্ছেদে যুক্ত করার প্রস্তাবটি ইতিবাচক মর্মে সকল রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিগণ মতামত দিয়েছেন। তবে আলোচনায় প্রস্তাবিত কাঠামোর কিছু পরিবর্তনের সুপারিশ দেয়া হয়৷ কেউ কেউ নতুন…
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় জাতিসংঘ খাদ্য সম্মেলনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সবার জন্য একটি উন্নত খাদ্য ভবিষ্যৎ গড়ে তুলতে সকল অংশীদারদের সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ। গত কয়েক দশক ধরে বাংলাদেশ খাদ্য উৎপাদন, পুষ্টি এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। খাদ্য ঘাটতির দেশ থেকে, আমরা এখন চালে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য, শাকসবজি এবং পশুপালনকে স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে আমাদের উৎপাদন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে। তবে, আমরা প্রতিনিয়ত নতুন নতুন জটিল চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে জলবায়ু পরিবর্তন, মূল্যের অস্থিরতা, ভূমির অবক্ষয়, পানীয় জলের ঘাটতি এবং ক্রমবর্ধমান বৈষম্য আমাদের খাদ্য ব্যবস্থার জন্য সরাসরি হুমকিস্বরূপ। এছাড়াও, নগরায়ণ, বেকারত্ব এবং অপুষ্টি…
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর রিয়াদে অনুষ্ঠেয় ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভের (এফআইআআই৯) নবম আসরে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি আরব। গতকাল রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে ঢাকাস্থ সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফের বিন আবিয়াহ সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। ২০১৭ সাল থেকে নিয়মিত হয়ে আসা এই বার্ষিক আয়োজনে এবারই প্রথম বাংলাদেশের কোনো সরকার প্রধানকে আমন্ত্রণ জানানো হলো। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য প্রধান উপদেষ্টা সৌদি যুবরাজকে ধন্যবাদ জানান এবং তিনি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবেন বলে জানান। বাংলাদেশ-সৌদি আরব কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে…
সাঘাটা: গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় সোমবার (২৮ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল। জানা গেছে, উক্ত স্থানে মাটির তৈরি প্রায় ২০টি অস্থায়ী ঘরে গাছের গুল, ডালপালা, খড়ি প্রভৃতি ব্যবহার করে কয়লা উৎপাদনের কাজ চলছিল। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উত্পন্ন ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।অভিযানকালে ঘরগুলোতে কাউকে পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে। উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীরা অস্থায়ী ঘরগুলো পানি দিয়ে নষ্ট করে দেন। অভিযান শেষে…
জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর সাম্প্রদায়িক হামলা ও মব জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। বিক্ষোভে শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে বাংলাদেশি বাংলাদেশি’, ‘ধর্মের নামে হানাহানি বন্ধ করো বন্ধ করো’, ‘প্রটেক্ট মাইনোরিটি, প্রটেক্ট ডেমোক্রেসি’সহ নানা স্লোগানে সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে আওয়াজ তোলেন। সমাবেশে এক সনাতনী শিক্ষার্থী বলেন, “বাংলাদেশে আমরা সবাই সমান। কিন্তু বারবার সংখ্যালঘুদের টার্গেট করে হামলা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।” জবি…
নেত্রকোনার আটপাড়া উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব, মদন উপজেলার কেশজানি বিদ্যা নিকেতনের সিনিয়র শিক্ষক খসরু আহমেদ (৬০) আর নেই (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) সোমবার বেলা ১২ টায় তিনি স্ট্রোক জনিত কারণে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আটপাড়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী শোক ও শোক সন্তপ্ত পরিবারকে সমাবেদনা জানিয়েছেন। তাঁর মৃত্যুতে আটপাড়া উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন৷ এ ছাড়া তাঁর মৃত্যুতে আটপাড়া উপজেলা প্রেসক্লাব ও বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।
শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধিঃ এম এ বারী শিক্ষা পরিবারের আয়োজনে শ্রীপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে ক্রেস্ট সনদপত্র কম্পিউটার প্রদান উপলক্ষে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রথমার্ধে জুলাই বিপ্লবে বর্ষপূর্তি উপলক্ষে কুসুমকলি বিদ্যালয়ের মুক্তমঞ্চে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৬ জুলাই শনিবার বিকেলে মাওনাস্থ বেগম আয়েশা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় সভাপতিত্ব করেন, গাজীপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আকন্দ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ব্যরিস্টার জাহিদ হাসান আকন্দ। কুসুমকলি বিদ্যানিকেতন এর পরিচালক শওকত ওসমান সেলিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন অগ্রণী মডেল কলেজ এর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। এ…
সুনামগঞ্জ প্রতিনিধি: গ্রামীন জনগনের জন্য স্বাস্থ্য সেবা গ্রহনযোগ্য ও সহজলভ্য করতে ৬ হাজার গ্রামীন জনগোষ্ঠীর জন্য ০১ টি করে কমিউনিটি ক্লিনিক স্হাপনের পরিকল্পনা করার মধ্য দিয়ে দরিদ্র সুবিধাবঞ্চিত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। কমিউনিটি ক্লিনিকের সেবা আরো উন্নত করার লক্ষ্যে মাঠকর্মী সহ অন্যান্য প্রতিষ্ঠানের ব্যক্তিদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জে কমিউনিটি ক্লিনিকে সেবাদান কার্যক্রম জোড়দান ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত। কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ২৮ জুলাই (সোমবার) দুপুরে এই সেমিনার অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ…
গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার সাপাহার উপজেলায় উপজেলা বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নওগাঁ জেলা বিএনপির আহব্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু ও সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ এর যৌথ স্বাক্ষরে রবিবার এ কমিটি অনুমোদন দেন। নবগঠিত কমিটিতে সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী বেনু, সাধারন সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী লাবু,১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আনছারী ও ২ নং সাংঠনিক সম্পাদক হিসেবে শফিকুল ইসলাম ভোটের মাধ্যমে বিজয়ী হয়। পরবর্তীতে উপজেলা ও জেলা বিএনপির সমন্বয়ে সহ-সভাপতি, যুগ্ন সম্পাদক,দপ্তর সম্পাদক সহ ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষনা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম সহ সভাপতি জয়নাল আবেদীন, সহ-সভাপতি আব্দুর…
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার ( ২৮শে জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী (৫৫)পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তাদের উদ্যোগে উপজেলার সুন্দলী ইউনিয়নের সৈয়দপুর ট্রাস্ট (এস.টি) স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা, চক্ষু, শল্য, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন। এসময় রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়। ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী NDC, PSC, জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)ও এরিয়া কমান্ডার জোয়ারদার মোঃ ইমদাদুল ইসলামের অনুপ্রেরণায় জুলাই পুর্নজাগরের অংশ হিসাবে প্রতি বছরের…
সাঘাটা: সাঘাটা থানার ভেতরে সিজু মিয়া হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৬ জুলাই শনিবার বিকেল ৫ টার দিকে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে আসা কয়েক শতাধিক মানুষ এ মানববন্ধনে অংশ নেন। নিহত সিজু মিয়া গাইবান্ধা সদরের দুলাল মিয়ার ছেলে। মানববন্ধনে বক্তারা বলেন, “একজন সাধারণ মানুষ থানায় গিয়ে যদি নিরাপদ না থাকে, তাহলে জনগণ বিচার পাবে কোথায়?” তারা অভিযোগ করেন, সিজু মিয়া থানায় গেলে তাকে হ|ত্যা করা হয়, অথচ পুলিশ বলছে এটি ‘মানসিক ভারসাম্যহীন ’। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করেন তারা। বক্তারা, অবিলম্বে হত্যার সঠিক তদন্ত, জড়িতদের শনাক্ত…
ববি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ সাতার প্রতিযোগিতা এবার অনুষ্ঠিত হলো বরিশাল মেরিন একাডেমির সুইমিংপুলে। বিশ্ববিদ্যালয়ে নিজস্ব সুইমিংপুল না থাকায় প্রতিযোগিতার আয়োজনের জন্য এই বিকল্প ব্যবস্থা নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে সুইমিংপুল না থাকায় প্রতিবছরই ভেন্যু পরিবর্তন করতে হয়। এতেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বরি বরিশাল বিশ্ববিদ্যালয়ে লিংকারস ইন বরিশাল ইউনিভার্সিটি ফেসবুক পেজে একাধিক শিক্ষার্থীর মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। ববির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আহমেদ মুন্না বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৪ বছর পরও এমন একটা অনুষ্ঠান করতে হলে , অন্য একটা প্রতিষ্ঠানে যেতে হয় , এটা আমাদের জন্য লজ্জার। এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় তাছাড়া এটা একটা বিভাগীয় বিশ্ববিদ্যালয় এখানে একটা সুইমিংপুল নেই , একটা প্রোগ্রাম করতে…
