Author: Niloy Roy

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: ইসলামি ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে এক বর্ণাঢ্য র‌্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়। সকালে আয়োজিত র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো. হারুন মিয়া ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে অত্র সংগঠনের আয়োজনে উপজেলা মোড়ে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, যেখানে স্থানীয় ছাত্র-যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।  কর্মসূচি পরিদর্শন করেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তোফায়েল আহমেদ। এ সময় বক্তারা…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষের কাছ থেকে কষ্টিপাথরের মূর্তি ও ব্রিটিশ আমলের ধাতব মুদ্রার প্রলোভন দেখিয়ে কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এ ঘটনায় সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্যমকুমেদপুর গ্রামের বাসিন্দা মো.গফুর খান ওরফে ছকুসহ (৬৫) একাধিক ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতারক চক্রের সক্রিয় সদস্যরা হলেন- মোছা. অজিফা বেগম (পশ্চিম রাজীবপুর), মো. নাজমুল হোসাইন (বজর হলদিয়া, সুন্দরগঞ্জ), মো. শহিদুল ইসলাম (বুজরু), মো. মোত্তালেব মিয়া (পশ্চিম রাজীবপুর), মো.জনাব আলীসহ (মধ্যমকুমেদপুর) আরও অন্তত ৬ জন। তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রলোভনে ফেলে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রতারকরা দাবি করতেন, তাদের কাছে কষ্টিপাথরের মূর্তি…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: জাতীয়তাবাদী মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের কুলাউড়া উপজেলাধীন ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন ও ১৩ নং কর্মধা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা শনিবার বিকাল থেকে শুরু হয়ে রাতে অব্দি স্ব স্ব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন এর সভাপতিত্বে ও সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও কুলাউড়া সাংগঠনিক দলের সদস্য আমিরুল ইসলাম সাহেদ, যুগ্ম আহ্বায়ক মনসুর আহমেদ, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ,জেলা ও সাংগঠনিক দলের সদস্য ইব্রাহিম জনি,সাংগঠনিক দলের শেখ জুয়েল আহমেদ, সরওয়ার…

আরও পড়ুন

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের অন্যতম মূলহোতা ও একাধিক মামলার অভিযুক্ত আসামি মো: আব্দুল মুকিত ওরফে কিবরিয়া হান্নান (৩১)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন ৬নং আশিদ্রোন ইউনিয়নের রামনগর গ্রামের বাসিন্দা। গত ২২শে জুলাই রাতে কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের পাল্লাকান্দি গ্রামের মো: আলমাস মিয়া ও ফিরোজ আলীদের বাড়ি থেকে চারটি গরু চুরি হয়। চোরেরা পালানোর সময় হিংগাজিয়া এলাকায় চোরাই গরু ও একটি পিকআপ গাড়ি ফেলে পালিয়ে যায়। পুলিশ পিকআপ গাড়িসহ ৪ টি চোরাই গরু উদ্ধার করে। এই ঘটনায় গরুর মালিক বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এই চোর চক্রকে…

আরও পড়ুন

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় নজরুল ইসলাম(৩২)নামে এক বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ীকে জবাই করে হ’ত্যা করেছে দুবৃ’র্ত্তরা। নিহ’ত নজরুল ইসলাম(৩২), নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। এলাকাবাসীও পুলিশ জানায়,শনিবার রাতে বিকাশ,নগদ মোবাইল ব্যাকিং ব্যবসায়ী নজরুল ইসলাম দোকানের বেচাকেনা শেষে দোকান থেকে বাড়ী ফেরার পথে, আর বাড়িতে ফেরেনি, পরবর্তীতে খোঁজাখোজির একপর্যায়ে ধানক্ষেতের পাশে পরিত্যক্ত মাঠে তার গলা’কাটা লাশ দেখতে পাওয়া যায়। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এলাকাবাসীর ধারনা, সম্প্রতি যৌথ বাহীনির অভিযানে বেশ কয়েকজন হ্যাকার ধরা পড়ে। তার দোকানে বিকাশ,নগদে লেনদেনের কারনে, আইনশৃঙ্খলা বাহিনী এই তথ্য পেয়েছে, এজন্যই তারা ধরা খেয়েছে। এ নিয়ে বিরোধের…

আরও পড়ুন

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় জন্মাষ্টমী উদযাপন পরিষদ কমলগঞ্জ এর আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী দুর্গাবাড়ি প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভানুগাছ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দূর্গাবাড়ি প্রাঙ্গনে এসে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রার শুভ উদ্ধোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কমলগঞ্জের আহবায়ক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রত্যুষ ধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার ওসি আবু জাফর মো.  মাহফুজুল কবির, জেলা বিএনপির সদস্য দুরুদ…

আরও পড়ুন

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি- নেত্রকোনার দুর্গাপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নিয়ে প্রচারিত সংবাদ অসত্য ও বানোয়াট দাবী করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কবিরাজ মো. জালাল উদ্দিন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অন্ধ কবিরাজ জালাল উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই বড় ভাই রমজান আলী।  তিনি জানান, দৃষ্টিহীন হয়েও ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে দীর্ঘ প্রায় ৭-৮ বছর ধরে শিশু, নারী-পুরুষের নানা ধরনের রোগ-বালাই, পারিবারিক জটিলতা ইত্যাদির সমাধানে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। এর বিনিময়ে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ না করে, উপকার পাওয়া রোগীরা স্বেচ্ছায় যা প্রদান করেন তাই গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি। তিনি দাবি…

আরও পড়ুন

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার ও পানি বিতরণ করেছেন  জবি ছাত্রদলের ২ নং যুগ্ম- আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান রুমি । বৃহস্পতিবার (১৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের এলাকায় এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়। শহীদ সাজিদের প্রথম মৃত্যু বার্ষিকী আমাদের জন্য একটি আবেগঘন মুহূর্ত উল্লেখ করে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো: মোস্তাফিজুর রহমান রুমি বলেন, শহীদ একরামুল…

আরও পড়ুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরকীয়া, মিথ্যা প্রচার ও সন্ত্রাসী হামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন শিবনারায়ণপুর বাঘীতলার বাসিন্দা মনিরুল ইসলাম মমিন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের একটি অফিসে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম মমিন বলেন, দীর্ঘদিন ধরে সাবেক স্ত্রী নারগিস বেগম আমার বন্ধু মাসুদ রানা জিয়ার সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। বিষয়টি জানাজানি হলে এনিয়ে একাধিকবার স্থানীয়ভাবে শালিস হলে ৩ ছেলে মেয়ের কথা ভেবে সংসার চালিয়ে যায়। কিন্তু অবস্থার পরিবর্তন না হওয়ায় বাধ্য হয়েই তালাক দেয়। এর জের ধরেই আমাকে রাতের অন্ধকারে পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালানো হয়।  তিনি আরও বলেন, গত ২৪…

আরও পড়ুন

সুনামগঞ্জ প্রতিনিধি: শিশু শ্রম, বাল্যবিবাহ, জলবায়ু পরিবর্তন এসব বিষয় নিয়ে শিশুদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে সুনামগঞ্জে কাজ করছে বার্ষিক সুরমা শিশু ফোরাম। বিভিন্ন গ্রামে শিশু ফোরাম এই টিম ওয়ার্কের মধ্য দিয়ে কাজ করছে। এইসব বিষয় নিয়ে ১৫০ জন শিশুদের উপস্থিতিতে বাষিক সুরমা শিশু ফোরাম সমাবেশ -২০২৫ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে ১৪ আগস্ট (বৃহস্পতিবার) দিন ব্যাপী অনুষ্টান শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে সম্পন্ন হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.ওলি উল্লাহ, দৈনিক ইত্তেফাকের জেলা…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বিভিন্ন ইউনিয়নে কয়েকশত মোটরসাইকেল ও হাজারো নেতাকর্মী নিয়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বিএনপি’র ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি নেতা রবিউল আওয়াল লাভলু। ১৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত দেলদুয়ার সদর উপজেলা, পুটিয়াজানি ইউনিয়ন, ফাজিলহাটি ইউনিয়ন, লাউহাটি ইউনিয়ন বাজারের বিভিন্ন জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে টাঙ্গাইল-৬, (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী রবিউল আওয়াল লাভলু। কর্মসূচীটি কোরআন থেকে তেলাওয়াতের পর মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ফ্যাসিষ্ট হাসিনা পতন আন্দোলনের আহত-নিহত সকলের জন্য দোয়া…

আরও পড়ুন

রংপুর প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ সুজন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের ক্যাপ্টেন রাকিবুলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং ৯৯০ টাকা উদ্ধার করা হয়। জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে খিয়ারজুম্মা বাজার এলাকায় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটের বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল তাকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত মাদক ও…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় মগড়া নদী থেকে হাত বাঁধা অবস্থায় মো. রিজন মিয়া নামের এক বিকাশ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের পাশে মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে রোববার (১০ আগস্ট) সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হন তিনি। বিকেল ৩টার পর থেকে তাকে আর পাওয়া যাচ্ছিল না। নিহত রিজন মিয়া জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রিজন মোবাইল ব্যাংকিং…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি মুদির দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ বাজার জামে মসজিদের মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরবেলা হঠাৎ করেই বাজারের দোকানগুলোতে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে চারিদিকে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। অগ্নিকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আবুল হোসেন ও সুবল চন্দ্র দাসের দুটি মুদির দোকান।…

আরও পড়ুন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে পৌরসভার গিলারচালা কেন্দ্রীয় জামে মসজিদে ওই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার জুমার নামাজ শেষে এই দোয়া মাহফিলের আয়োজন করেন গাজীপুর-৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মোঃ শফিকুল ইসলাম। দোয়া মাহফিলে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, মসজিদের ইমাম, মুরুব্বি ও সাধারণ মুসল্লিরা অংশ নেন। এ সময় খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন

ভোল প্রতিনিধি: ‎ভোলার চরফ্যাশনে স্বতন্ত্র এবতেদায়ী শিক্ষক নেতা মাওলানা রুহুল আমিনকে প্রকাশ্যে মারধর ও কক্ষে আটকিয়ে রেখে ফাঁকা স্টাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. জাহাঙ্গীর নামে এক প্রভাষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ‎ ‎গত সোমবার (১২ আগষ্ট ) দুপুরে শিক্ষক নেতা মাওলানা রুহুল আমিন বাদী হয়ে চরফ্যাশন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। যার নং ৬৫৮/২৫ ‎ ‎এর আগে গত (৩ আগষ্ট) সোমবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার দুলারহাট হাট বাজারের আব্দুল্লাহ হোটেলে এবং ভোর রাত ৩.৫০ মিনিটের দিকে দুলার হাট বিএনপি অফিসে এ ঘটনা ঘটে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।   ‎ ‎ভুক্তভোগী…

আরও পড়ুন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের পানান পূর্বপাড়া গ্রামের চৈয়পুরী এলাকায় জলাবদ্ধতা নিরসনে পাইপলাইন স্থাপন করা হয়েছে। দীর্ঘ সাত বছরের ভোগান্তির পর অবশেষে তিন শতাধিক পরিবারের মুখে হাসি ফুটল। মাজেদ বাবু ফাউন্ডেশনের উদ্যোগে এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর ব্যক্তিগত অর্থায়নে সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে এই পাইপলাইন স্থাপন করা হয়। জানা যায়, পানান পূর্বপাড়া গ্রামের চৈয়পুরী এলাকার বাসিন্দাদের জন্য বর্ষা মানেই ছিল সীমাহীন দুর্ভোগ। সামান্য বৃষ্টিতেই প্রায় শতাধিক বাড়িতে পানি জমে যেত, যার ফলে আশেপাশের প্রায় তিন শতাধিক পরিবারের চলাচলেও বিঘ্ন ঘটত। রাস্তাঘাট ডুবে যাওয়ায় কাদা মাড়িয়ে যাতায়াত…

আরও পড়ুন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে উপাচার্যের অফিস কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ল্যাপটপ কম্পিউটারের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটে প্রবেশের মাধ্যমে তিনি উদ্বোধন করেন।  এসময় উপাচার্য বলেন, ‘বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোন প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচার মাধ্যম। প্রতিটি প্রতিষ্ঠানই ওয়েবসাইটের মাধ্যমে বিশ্বে পরিচিতি লাভ করে। আর বিশ্ববিদ্যালয়ের জন্য এর গুরুত্ব আরও বেশি। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত, একাডেমিক, গবেষণা, সাংস্কৃতিক ইত্যাদি দিক দিয়ে কতটা সমৃদ্ধ তার প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইটের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিয়ের ক্ষেত্রেও ওয়েবসাইটের ভূমিকা রয়েছে। তাই আমরা অত্যন্ত…

আরও পড়ুন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) লেবুখালির বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন ‘দ্যা বিরতি’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোফাসেরুল হক তন্ময়। প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন ও মো. তারিকুল ইসলাম। প্রধান অতিথি শিক্ষকদের নেতৃত্বে বিভাগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথিরা বিভাগকে একটি পরিবার আখ্যা দিয়ে একাডেমিকের পাশাপাশি…

আরও পড়ুন

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের কুখ্যাত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও এবং তার সহদর ভাই ইমন কে ১৫ আগষ্ট শুক্রবার ভোর রাতে গয়হাটা গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে উপজেলার আগত গয়হাটা ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে ইমন ও এনাম জাবির অমিও সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশের একটি চৌকস দল। এদের মধ্যে অমিও এবং ইমনের এর বিরুদ্ধে নাগরপুর থানায় একাধিক মামলা রয়েছে। এ অভিযানে বেজি গ্রুপকে সহয়তাকারী হিসেবে আলী আজগরের ছেলে আমিনুর রহমান এবং আগত গয়হাটা গ্রামের পলাশকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বিগত আওয়ামী লীগ সরকারের…

আরও পড়ুন