দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি-

নেত্রকোনার দুর্গাপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নিয়ে প্রচারিত সংবাদ অসত্য ও বানোয়াট দাবী করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কবিরাজ মো. জালাল উদ্দিন। শনিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অন্ধ কবিরাজ জালাল উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই বড় ভাই রমজান আলী।  তিনি জানান, দৃষ্টিহীন হয়েও ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে দীর্ঘ প্রায় ৭-৮ বছর ধরে শিশু, নারী-পুরুষের নানা ধরনের রোগ-বালাই, পারিবারিক জটিলতা ইত্যাদির সমাধানে তিনি চেষ্টা চালিয়ে আসছেন।

এর বিনিময়ে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ না করে, উপকার পাওয়া রোগীরা স্বেচ্ছায় যা প্রদান করেন তাই গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি। তিনি দাবি করেন, ইতোমধ্যে কয়েক হাজার মানুষ তাঁর চিকিৎসা কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন এবং স্থানীয় এলাকার পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ তাঁর কাছে চিকিৎসা নিতে আসেন।

তবে সম্প্রতি এনটিভি অনলাইনসহ কয়েকটি অনলাইন পোর্টালে তাঁর কার্যক্রম নিয়ে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবী করেন জালাল উদ্দিন। তিনি এসব সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,কবিরাজ মো. জালাল উদ্দিন,আবুল মিয়া, কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মঞ্জুরুল হক, জামাল উদ্দিন প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version