Author: Murad Hossen

বড়দিন থেকে বর্ষবরণ, শীতের ছুটিতে পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে খাওয়াদাওয়া করতে পছন্দ করেন অনেকেই। রান্নার তালিকায় যেমন থাকে মাছ-মাংসের নানা পদ, তেমন অনেকেই পছন্দ করেন পনির। তবে যে যাই পছন্দ করুন না কেন, দই পনিরের হাতছানি এড়িয়ে যাওয়া কিন্তু সহজ নয়। জেনে নিন কী ভাবে সহজেই বানিয়ে ফেলবেন এই লোভনীয় পদ—উপকরণ আলু: ২টি মাঝারি আকারের, ছোট, চৌকো করে কাটা পনির: ২৫০ গ্রাম পেঁয়াজ: ১টি, ছোট, চৌকো করে কাটা তেজপাতা: ১টি রসুন বাটা: ছোট চামচের এক চামচ দই: বড় চামচের আড়াই চামচ কর্ন ফ্লাওয়ার: ছোট চামচের আধ চামচ হলুদ গুঁড়ো: ছোট চামচের এক চামচ কাঁচা লঙ্কা: ২টি নুন, চিনি, ও সাদা…

Read More

মহান আল্লাহ বান্দার চিরকল্যাণকামী। তিনি বান্দার জন্য সহজ চান—কঠিন চান না। সর্বদা বান্দার কল্যাণ চান। আল্লাহ যাদের কল্যাণ চান, নিম্নে তাদের সম্পর্কে আলোচনা করা হলো— ইসলামের জন্য উন্মুক্ত করে দেন : আল্লাহ যার কল্যাণ চান, তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করেন। পবিত্র কোরআনে এসেছে, ‘যার বক্ষকে আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, অতঃপর সে তার রবের দেওয়া জ্যোতির মধ্যে আছে।’ (সুরা : জুমার, হাদিস : ২২) বিপদাপদের সম্মুখীন করেন : বিপদাপদ মহান আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত। তিনি এর মাধ্যমে বান্দাকে পরীক্ষা করে থাকেন। মহান আল্লাহ বলেন, ‘আর অবশ্যই আমরা তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, ধন ও প্রাণের ক্ষতির মাধ্যমে…

Read More

নারায়ণগঞ্জ সদর উপজেলায় রেল ক্রসিংয়ের সময় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে এক নম্বর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, এক নম্বর রেলগেট এলাকা দিয়ে আনন্দ পরিবহনের একটি বাস পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। আহত হন কয়েকজন। ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম শুরু করেছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময়…

Read More

আলজেরিয়ার ঘরোয়া লিগে খেলা চলাকালীন মাঠেই মারা গেলেন ফুটবলার সোফিয়ানে লৌকার। খেলা চলাকালীন নিজের দলের গোলকিপারের সঙ্গে সংঘর্ষের কিছুক্ষণ পরেই মারা যান তিনি। এই টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল মৌলৌদিয়া সাইদা ও এএসএম ওরান ক্লাব। দুই দলের মধ্যে খেলা চলাকালীন এই ঘটনা ঘটে। সোফিয়ান লুকারের বয়স ছিল মাত্র ৩০ বছর। তিনি মৌলুদিয়া সাইদার হয়ে খেলছিলেন। শনিবার খেলা চলাকালীন ফুটবল ক্লাব এমসি সাইদার অধিনায়ক লৌকারের সঙ্গে তার দলের গোলকিপারের সংঘর্ষ হয়। মাঠেই পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে সেখানেই তার প্রাথমিক চিকিৎসা করা হয়। চিকিৎসার পরে ফের খেলা শুরু করেন লৌকার। কিন্তু মিনিট দশেক পরে ফের মাঠের মধ্যে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে তাকে…

Read More

ঘড়ি পরেন নিশ্চয়? কোন হাতে? কোন হাতে আবার নিশ্চয় বাঁহাতে! কারণ পরিসংখ্যান বলছে এই বিশ্বের মোট জনসংখ্যার সিংহভাগই বাঁহাতে ঘড়ি পরে থাকে।ঘড়ি পরেন নিশ্চয়? কোন হাতে? কোন হাতে আবার বাঁহাতেই হবে! কারণ পরিসংখ্যান বলছে এই বিশ্বের মোট জনসংখ্যার সিংহভাগই বাঁহাতে ঘড়ি পরে থাকে। আর মজার বিষয় হল বেশিরভাগই জা’নেন না কেন এমনটা করে থাকেন তারা। এক সমীক্ষায় এমন প্রশ্ন করা হলে বেশিরভাগই জাবাব দিয়েছিল, বাকি অনেককে দেখেন, তাই তারাও নাকি কিছু না ভেবেই তাদের অনুসরণ করে বাঁহাতে ঘড়ি পরা শুরু ক’রেছেন। আপনিও যদি এদের একজন হন, তাহলে এই প্রব’ন্ধে চোখ রাখতে ভুলবেন না যেন! কেন এমন কথা বলছি, তাই ভাবছেন…

Read More

বেলজিয়ামের ‘সবচেয়ে শক্তিশালী পুরুষ’ ফ্রেদেরিক সিনিস্ত্রা বড় মুখ করে করোনার বিপক্ষে যেন এক রকম যুদ্ধই ঘোষণা করেছিলেন। তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন সিনিস্ত্রা, করোনাকেও প্রতিপক্ষের মতো উড়িয়ে দিতে চেয়েছিলেন টিকার সাহায্য না নিয়ে। কিন্তু সেই তাকেই ৪১ বছর বয়সে কেড়ে নিল করোনা। ইংলিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, গত ১৫ ডিসেম্বর মারা গেছেন তিনি। মৃত্যুকালে সিনিস্ত্রার বয়স হয়েছিল ৪০ বছর। এর আগে গত নভেম্বরে করোনায় আক্রান্ত হন তিনি। শেষ দিকে অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি করা হয় তাকে। সংবাদ মাধ্যমের তথ্যানুযায়ী, সিনিস্ত্রা করোনা টিকা না নেওয়ার ক্ষেত্রে বেশ কিছু যুক্তি দাঁড় করিয়েছিলেন। তার দাবি ছিল, শারীরিকভাবে শক্তিশালী থাকায়…

Read More

অজি ইতিহাসে মাত্র চতুর্থ আদিবাসী ক্রিকেটার হিসেবে অভিষেক হয়েছে পেসার স্কট বোল্যান্ডের । ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষেক হয়েছে তার। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘরোয়া ক্রিকেট খেলা বোল্যান্ড হচ্ছেন ২০০৬ সালে শেষ টেস্ট খেলা জেসন গিলেস্পির পর প্রথম আদিবাসী ক্রিকেটার, যিনি ব্যাগি গ্রিন ক্যাপ পেলেন। এই টেস্টে ফিরেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। আছেন মিচেল স্টার্ক। তবে অ্যাডিলেডে খেলা দুই পেসার ঝাই রিচার্ডসন ও মাইকেল নিসার এখনো দ্বিতীয় টেস্টের ধকল কাটিয়ে উঠতে পারেননি। তাই তারা থাকছেন দলের বাইরে। অ্যাডিলেডে অভিষিক্ত মাইকেল নিসার ইংলিশ পেসার মার্ক উডকে আউট করে অভিষেক উইকেটের দেখাও পান। মেলবোর্নের মাঠে বোল্যান্ডের দুর্দান্ত প্রধান শ্রেণির রেকর্ডই এই…

Read More

সাপ দংশন করেছে বলিউড অভিনেতা সালমান খানকে। মুম্বইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনা। দ্রুত অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আপাতত তিনি স্থিতিশীল। চিকিৎসকেরা জানিয়েছেন, সা;পটি বি;ষ;ধ;র নয়। কী ভাবে ঘটল এই ঘটনা? জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন তিনি। তখনই হাতে ছোবল মারে সা;প। ২৭ ডিসেম্বর অর্থাৎ সোমবার অভিনেতার ৫৬ তম জন্মদিন। ঠিক তার আগেই এই ঘটনা। আগাগোড়াই পরিবার এবং অনুরাগীদের সঙ্গে নিজের বিশেষ দিন উদ্‌যাপন করেন ‘ভাইজান’। তবে শোনা গিয়েছিল, গত বছর জন্মদিনেও…

Read More

লঞ্চে আগুনের ঘটনায় এমভি অভিযান-১০ লঞ্চের মালিক হাম জালাল শেখসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় বরগুনা মুখ্য বিচারিক হাকিম আদালতে আইনজীবীর মাধ্যমে মামলার আবেদন করেন। আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সকাল সাড়ে ১০টায় সংশ্লিষ্ট থানায় মামলাটি এজাহার হিসেবে গ্রহণের আদেশ দেন। আদালতের প্রশাসনিক কর্মকর্তা আখতার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার আইনজীবী সাইফুর রহমান সোহাগ আরটিভি নিউজকে বলেন, লঞ্চে আগুনের ঘটনায় মালিকসহ স্টাফদের গাফলতি সুষ্পষ্ট। আলোচিত এ ঘটনায় বাদী হয়ে মামলার আবেদন করেছিলেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি এজাহার…

Read More

বিশ্বজুড়ে নতুন ত্রাস করোনার নতুন ধরন ওমিক্রন। যার সংক্রমণ ঠেকানো যাচ্ছে না করোনা টিকার বুস্টার ডোজ দিয়েও। ইতোমধ্যে ওমিক্রন ছড়িয়েছে ১০৮টি দেশে, তার মাঝে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। এরমধ্যে ফ্রান্সে একদিনে করোনাভাইরাসের সংক্রমণের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ১ লাখ ৪ হাজার ৬১১ জনের করোনা শনাক্ত হয়েছে; যা মহামারিকালে সর্বোচ্চ। এ নিয়ে টানা তৃতীয়দিনের মতো দৈনিক সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড করেছে দেশটি। খবর আল জাজিরার। ফ্রান্সের স্থানীয় সংবাদমাধ্যমগুলি বলছে, করোনার প্রথম ধাক্কার সময়ও পরিস্থিতি এতটা বিপদজনক ছিল না। যদিও ফ্রান্সের মোট জনসংখ্যার ৭৬.৫ শতাংশ পুরোপুরি ভ্যাকসিনেটেড। অর্থাৎ টিকার দু’টি ডোজই পেয়েছে। তা সত্ত্বেও নতুন করে এই ভাইরাসের…

Read More

লাল সবুজের জার্সি গায়ে নিয়মিত পারফর্ম করে চলেছেন সাইফউদ্দিন। তবে, বর্তমানে তিনি দলের বাহিরে আছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফটে ২১৫ জনের তালিকা দিয়েছে ক্রিকেট বোর্ড। কিন্তু দীর্ঘ সেই তালিকায় নাম নেই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের। যে কারণে ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার হতাশা প্রকাশ করে নিজের ফেসবুক পেজে লিখেছেন— ‘আমাদের মতো সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারও কোনো সময় নেই হয়তো। কারও প্রতি কোনো অভিযোগ নেই; কিন্তু অভিমান আছে অনেক।’ অভিমানী সাইফউদ্দিনকে সান্ত্বনা দিয়েছেন বিপিএলের দুই আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিসা কামাল। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন- সাইফউদ্দিন ভিক্টোরিয়ানদের হয়ে শুরু করেছিলেন। আমাদের এই দীর্ঘ যাত্রায়…

Read More

ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘এমভি অভিযান-১০’ লঞ্চে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ভ;য়া;ব;হ অ;গ্নি;কা;ণ্ড ঘটে। সেই দু;র্ঘট;না;য় ৪১ জনের মৃ;ত্যু হয়েছে বলে জানা গেছে। বরগুনাগামী সেই লঞ্চে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের শিক্ষার্থী ফাতেমা আক্তার। গত বৃহস্পতিবার দ্বিতীয় সেমিস্টার চূড়ান্ত পরীক্ষা দিয়ে গ্রামের বাড়ি বরগুনা যাচ্ছিলেন তিনি। ঢাকায় অবস্থানরত এক ফুফাতো বোনকে সঙ্গে নিয়ে রাজধানীর সদরঘাট নৌ টার্মিনাল থেকে এমভি অভিযান-১০ লঞ্চে ওঠেন। মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে চলন্ত লঞ্চে হঠাৎ আ;গু;ন ধরে যায়। সাঁতার না জানা ফাতেমা আক্তার এ সময় মায়ের পরামর্শে আ;গু;ন থেকে বাঁ;চ;তে ঝাঁ;প দেন নদীতে। ততক্ষণে অ;গ্নি;দ;গ্ধ হন তিনি। সাঁতার না জানলেও অন্যের সহায়তায় পাড়ে…

Read More

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে ইভিএম মেশিনে দুই সদস্য প্রার্থীর প্রতীক পাল্টে যাওয়ায় অভিযোগ উঠেছে। ওই কেন্দ্রে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা পর রিটার্নিং কর্মকর্তার হস্তক্ষেপে ভোট শুরু হয়। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ইভিএমে দুই মেম্বার প্রার্থীর প্রতীক নিয়ে এই বিপত্তি ঘটে। স্থানীয় ভোটাররা জানান, চাঁদখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২ ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়। ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী আবদুল মাজেদ জানান, আমার প্রতীক ছিল মোরগ। কিন্তু ইভিএম মেশিনে প্রতীক দেখানো হচ্ছে ফুটবল। অন্যদিকে মো. রুহুল বলেন, আমার প্রতীক ফুটবল হলেও মেশিনে দেখাচ্ছে মোরগ। চাঁদখালী সরকারি প্রাথমিক…

Read More

কক্সবাজারে স্বামী-সন্তান জিম্মি করে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তবে ধর্ষণকাণ্ডের মূলহোতা আশিকুল ইসলাম আশিক এখনও ধরাছোঁয়ার বাইরে। গ্রেফতারকৃতদের নাম-পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ। এ বিষয়ে রোববার দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। কক্সবাজার টুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান যুগান্তরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। গত শুক্রবার বিকালে কক্সবাজার সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিনের আদালতে জবানবন্দি ভুক্তভোগী ওই নারী। এর আগে বৃহস্পতিবার ওই নারী অভিযোগ করেছিলেন, বুধবার বিকালে সৈকতের লাবনী পয়েন্টে তারা বেড়াতে যান। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে তার স্বামীর ধাক্কা লাগলে কথাকাটাকাটি হয়।…

Read More

বাক-স্বাধীনতা নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটে তিনি বলেন, মহানবীকে (সা.) অবমাননা করা মত প্রকাশের স্বাধীনতা নয়- প্রেসিডেন্ট পুতিনের এমন বক্তব্যকে আমি স্বাগত জানাই। ইমরান খান বলেন, ইসলামফোবিয়ার ব্যাপারে পুতিন যে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন, তা পুরো বিশ্বের বিশেষ করে অমুসলিম নেতাদের কাছে ছড়িয়ে দিতে হবে। এর আগে পুতিন বলেন, মহানবী হযরত মুহাম্মাদকে (সা.) অসম্মান করা বাকস্বাধীনতার কোনো বিষয় নয়। এ ধরনের কাজ ধর্মীয় স্বাধীনতার লঙ্ঘন এবং যারা ইসলাম ধর্ম পালন করে, তাদের পবিত্র অনুভূতিতে আঘাতের শামিল। গত বৃহস্পতিবার বার্ষিক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে রাশিয়ার প্রেসিডেন্ট এ মন্তব্য করেন। এ সময় রুশ প্রেসিডেন্ট…

Read More

নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির সদস্যরা সুগন্ধা নদীতে পুড়ে যাওয়া লঞ্চটি পরীক্ষা করে ইঞ্জিনে ত্রুটি ছিল বলে জেনেছেন। তবে কী ধরনের সমস্যা ছিল, সেটা তাঁরা প্রতিবেদনে বিস্তারিত জানাবেন। অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু এবং অনেকের নিখোঁজ থাকার ঘটনায় ঝালকাঠি থানায় গতকাল শনিবার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লঞ্চটি অগ্নিকুণ্ড হয়ে নদীর যে তীরে থামে, সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের সেই দিয়াকুলের গ্রাম পুলিশ (চৌকিদার) মো. জাহাঙ্গীর হোসেন দুপুরে মামলাটি করেছেন। ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান জানান, মামলাটি তদন্তের জন্য ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে তিনি তদন্তকাজ শুরু করেছেন। তদন্তদল ঝালকাঠিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব তোফায়েল হাসানের…

Read More

দাপুটে উপস্থিতির জানান দিচ্ছে শীত। বদলে যাচ্ছে মেকআপও। এখন দিন আর রাতে হালকা কিংবা ভারী— আধিপত্য খাটাবে দুই টোনের সাজই। এ বছর শীত মেকআপে থাকবে কিছু চমকও। জমকালো আর উজ্জ্বল রং আসবে, তাই বলে হারিয়ে যাবে না মুখের সতেজ ভাব। রুপ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে জানাচ্ছেন জিনাত জোয়ার্দার রিপা। লিপস্টিক আর গয়নায় অনন্য মানানসই লিপস্টিক গত দুই বছরের মতো ম্যাট লিপস্টিক এবারও নিজের জোরালো স্থায়িত্ব বজায় রাখবে। তবে চকচকে ভাব আনতে লিপস্টিকে যোগ হবে গ্লসি টোন। সেটাও এমন হবে যেন দীর্ঘ সময় ঠোঁটে থেকে যায়। খুব গাঢ় নয়, বরং গাঢ় রংগুলোর হালকা শেড দেখা যাবে। হালকা রংগুলো সাধারণত গরমের সময়…

Read More

বয়সের ভারে শরীরটা ন্যুব্জ হয়ে পড়েছেন। চলাচলের ক্ষমতাও হারিয়ে গেছে। এমনকি চোখে যা একটু দেখা হয় সেটাও অস্পষ্ট। তারপরও চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আত্মীয় শরিফুলের কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন নব্বই বছর বয়সী বৃদ্ধা পরিবান বিবি। আজ রবিবার সকাল ১১টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৯ নম্বর জমাত উল্লাহ আট পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। ঘিপুরা গ্রাম থেকে ভ্যানে করে কেন্দ্রের প্রবেশ করেন। এরপর সেখান থেকে আত্মীয়ের কোলে করে ভোটকক্ষে যান। তার অবস্থা দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা অন্যদের থেকে আগেই ভোট দেওয়ার সুযোগ করে দেন। বৃদ্ধা পরিবান বলেন, জীবনের শেষ সময় এসে মেয়ের…

Read More

মুসলিম প্রতিবেশীর সুন্দর ব্যবহারে মুগ্ধ হয়ে মেয়েসহ এক ফরাসি মা ইসলাম গ্রহণ করেছেন। গত শুক্রবার (২৪ ডিসেম্বর) তুরস্কের আইডেন প্রদেশের এক মসজিদে তাঁরা ইসলাম গ্রহণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা ও মেয়ের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়ে। সবাই তাঁদের অভিনন্দন জানাতে থাকেন। ভিডিওতে একজন তুর্কি ইমামের সামনে তাদেরকে আনুষ্ঠানিকভাবে কালেমা শাহাদাত পাঠ করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, মা ও মেয়েকে তুর্কি ইমামের মুখে মুখে কালেমা পাঠ করেন। কালেমা পাঠের সময় তাদের পাশে একজন হিজাবি নারীকেও দেখা যায়। এ সময় মা ও মেয়েকে তুর্কি ভাষা অনুবাদ করে দিতে একজন ফরাসি দোভাষীও উপস্থিত ছিলেন। মা ও মেয়ের ইসলাম গ্রহণের ঘটনায় সমাকি যোগাযোগা…

Read More

শীত উপেক্ষা করে চুয়াডাঙ্গার চারটি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টা পর্যন্ত আলুকদিয়া ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রবিবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া, মোমিনপুর, কুতুবপুর ও শংকরচন্দ্র ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। এরমধ্যে শংকরচন্দ্র ইউনিয়নে ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটে ভোটগ্রহণ করা হচ্ছে। ভোটাররা বলছেন, শীতের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বৃদ্ধি পাবে। নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সকাল ৯টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Read More