Author: Murad Hossen

মাদারীপুরের শিবচরে মো. শফিকুল ইসলাম (২৮) নামে ওষুধ কোম্পানির এক বিক্রয়কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক বরগুনা জেলার বামনা উপজেলার সোনাখালী গ্রামের নুরুল হকের ছেলে। তিনি কিউ রেক্স কোম্পানিতে শিবচরে কর্মরত ছিলেন। বুধবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার শেখ হাসিনা সড়কে একটি পুরাতন থ্রি-হুইলার থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। শিবচর থানার উপপরিদর্শক রবিউল ইসলাম আজ সকাল ৮টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১০টার দিকে শফিকুল ইসলাম তার ২ জন সহকর্মীকে নিয়ে মাহেন্দ্রতে চড়ে শিবচরের মাদবরচরের বিভিন্ন বাজারে ওষুধ বিক্রি করে শিবচর ফিরছিলেন। খাড়াকান্দি এলাকায় পৌঁছালে রাস্তার…

Read More

শপথ গ্রহণের পর মার্কিন প্রেসেডিন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস অধ্যায়ের এক বছর পূর্ণ হল। এ উপলক্ষে বুধবার এক সংবাদ সম্মেলনের আয়োজন বরা হয়। এতে প্রেসিডেন্ট বাইডেন জানান, তিনি যদি ২০২৪ সালে আবারও নির্বাচনে দাঁড়ান, তাহলে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসই তার রানিং মেট হবেন। ডিসেম্বরের মাঝামাঝিতে কমলা হ্যারিস বলেছিলেন,  তিনি এবং বাইডেন এখনও ২০২৪ সালের নির্বাচন নিয়ে আলোচনা করেননি। তবে নানা জল্পনা-কল্পনার মধ্যে যদি বাইডেন আবার না দাঁড়াতে চান, তবে তিনিও হোয়াইট হাউজের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন না। বাইডেন ভোটের অধিকার রক্ষায় হ্যারিসের রেকর্ড সমর্থন করে বলেন, “আমি তাকে দায়িত্ব দিয়েছিলাম। আমি মনে করি তিনি খুব ভাল কাজ করছেন।”…

Read More

রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের দিকে এক বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, চীনের এক নাগরিক ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে বারবার বলেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিব ইউ দিস…মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন। তখন অশ্লীল ভাষায় কথাও বলেন ওই বিদেশি। চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন বলে জানা গেছে। রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় গত ১৮ জানুয়ারি ভিডিওটি ধারণ করা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তেজগাঁও ট্রাফিক বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাহেদ আল মাসুদ সংবাদমাধ্যমকে বলেন, বিদেশি…

Read More

হল ক্যান্টিন বন্ধ থাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধ্য হয়েই তাই খোলা মাঠে রান্না করে খেতে হচ্ছে। বিশ্ববিদ্যালয় মূল মাঠের মধ্যেই চলছে রান্নার আয়োজন। বুধবার (১৯ জানুয়ারী) খাবারে কিছুটা টান পরেছিল বলে জানান খাবার সমন্বয়ের দায়িত্বে থাকা ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্র মীর রানা ও শিহাব উদ্দিন। তারা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় এলাকার বাইরে খাবারের সকল রেস্টুরেন্ট সন্ধ্যা সাতটার মধ্যেই বন্ধ করে দেওয়া হয়। যে কারণে প্রচণ্ড খাদ্য কষ্টে ভুগছেন বিশ্ববিদ্যালয়ে অবস্থান করা শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর থেকে সবগুলো হলের ডাইনিং বন্ধ রাখা হয়েছে। খাদ্যাভাবে অনেক শিক্ষার্থী বাড়ি চলে গিয়েছেন বলেও জানা গেছে। গত মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বস্তা…

Read More

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান মসজিদুল আকসা দখলকারী ইসরাইলের প্রেসিডেন্ট তুরস্ক সফরের আমন্ত্রণ পেয়েছেন- এমন খবরে অনেকেই বিস্মিত হয়েছেন। তুরস্কের এরদোগান সরকার এর আগে বহুবার ফিলিস্তিনিদের অধিকার রক্ষার কথা বলেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, তুর্কি সরকার মুখে ইসরায়েলের সমালোচনা করলেও বাস্তবে সব সময় দখলদারদের সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে এবং ইসরাইলের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। রজব তাইয়্যেব এরদোগান ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপের পর জানান, আইজেক হারজগ তুরস্ক সফর করবেন। তুরস্কের ওপর দিয়ে ইহুদিবাদী ইসরায়েল থেকে ইউরোপে গ্যাস পাইপ লাইন নির্মাণেরও প্রস্তাব দিয়েছেন এরদোগান। সূত্র : পার্সটুডে, ডেইলি…

Read More

হাফসেঞ্চুরির পর কি খুব তৃপ্ত দেখাল তাকে? না। বরং তিনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। মনে হচ্ছিল, অধিনায়কত্ব ছেড়েছেন, দায়িত্ব থেকে ছুটি নেননি। ৫১ রানের ইনিংস দিয়ে হয়তো বিরাট কোহলিকে মাপা যাবে না। বলা যাবে না রানে ফিরলেন। ঠিক তেমনই দেখা গেল না তার চেনা আগ্রাসন। পার্ল বরং আপাত শান্ত এক বিদায়ী ক্যাপ্টেনকে দেখল। তার পরিবর্তে যিনি অন্তর্বর্তীকালীন ক্যাপ্টেন হিসেবে ওয়ানডে আত্মপ্রকাশ করলেন, সেই লোকেশ রাহুল জেতাতে পারলেন না ভারতকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শুরুটা হার দিয়েই করল ভারত। প্রোটিয়া সফরে শেষ দুইটি টেস্ট ধরলে টানা তিন ম্যাচ হার। দক্ষিণ আফ্রিকার ২৯৬-৪ এর জবাবে ভারত থামল ২৬৪-৮ রানে। বুমরাহ-অশ্বিনের ধাক্কায় শুরুতেই…

Read More

মরক্কোর দক্ষিণাঞ্চলের তারফায়া উপকূলে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে তিন শিশুসহ ৪৩ অভিবাসনপ্রত্যাসীর মৃত্যু হয়েছে। কামিনানদো ফ্রনটেরাস নামের একটি স্প্যানিস সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির। ওই সংস্থার মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। রবিবার সকালে নৌকাডুবে যাওয়ার পর বেঁচে যাওয়া লোকজন সাহায্য চাইছিলেন। তারা সাহায্যের জন্য যোগাযোগ করতে সক্ষম হয়েছিলেন। ঘটনাস্থল শনাক্ত করতে এবং লোকজনকে উদ্ধারে কর্তৃপক্ষের কয়েক ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছে কামিনানদো ফ্রনটেরাস। সংস্থাটি জানিয়েছে, নিহত ৪৩ জনের মধ্যে মাত্র দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন ওই অভিবাসনপ্রত্যাশীরা। তারফায়া থেকে ওই দ্বীপপুঞ্জের দূরত্ব একশ কিলোমিটার (৬২…

Read More

বায়ার্ন মিউনিখের পোলিশ তারকা রবার্ট লেভানদোস্কি আবারও ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ ভার্চুয়াল অনুষ্ঠানে তার নাম ঘোষণা করা হয়। বর্ষসেরার এই বিজয়ের মধ্য দিয়ে লেভানদোস্কি পেছনে ফেলেছেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি ও লিভারপুলের মিশরীয় তারকা মোহাম্মদ সালাহকে। ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়ের পারফরম্যান্স বিবেচনা করে ফিফার অন্তর্ভুক্ত দেশের কোচ, অধিনায়ক, নির্বাচিত সাংবাদিক ও ভক্তদের ভোটে দেওয়া হয়েছে পুরস্কারটা। ‘দ্য বেস্ট’-এ লেভানদোস্কির সঙ্গে লড়াইটা ছিল মেসির। গোলমেশিন লেভানদোস্কি ছন্দে ছিলেন ২০২০ সালের ৮ অক্টোবর থেকে ২০২১ সালের ৭ আগস্ট পর্যন্ত সময়েও। ৪৪…

Read More

সব ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার ঘোষণা করেছে ফিফা। টানা দ্বিতীয়বারের মতো ফিফা বর্ষসেরা খেলোয়াড় হলেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডভস্কি। সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দপ্তরে ভার্চুয়াল অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এদিন ২০২১ সালের বর্ষসেরা একাদশ ছেলেদের ফিফা ফিফপ্রো সেরা একাদশ ঘোষণাও ঘোষণা করা হয়। একাদশে গোলকিপার হিসেবে রাখা হয়েছে পিএসজির ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোন্নারুম্মাকে। রক্ষণভাগে আছেন অস্ট্রিয়ার ডেভিড আলাবা, পর্তুগালের রুবেন দিয়াস, ইতালির লিওনার্দো বোনুচ্চি। মাঝমাঠে রাখা হয়েছে ইতালির জর্জিনিও, ফ্রান্সের এনগোলো কান্তে, বেলজিয়ামের কেভিন ডি ব্রুইনা। সেরা একাদশের আক্রমণভাগের জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইনের লিওনেল মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো,  নরওয়ের আর্লিং হরলান্ড, পোল্যান্ডের রবার্ট লেভান্ডভস্কি।

Read More

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের কাছে অনেক বেশি প্রত্যাশা বরিশাল ফরচুনের। দলটির অধিনায়কও তিনি। ছন্দে ফিরতে আর টিমের চাহিদার কথা ভেবে তাই আটঘাট বেঁধে অনুশীলন করছেন সাকিব। ১৭ জানুয়ারি মিরপুরের একাডেমি মাঠে বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। সেন্ট্রাল উইকেটে ব্যাট করতে নেমে প্রায় প্রতিটি বলই একাডেমির বাইরে ছুড়ে দিতে চাইলেন। কখনও সফল, কখনো ব্যার্থ। পাশে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছেন বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম। পরে একভিডিও বার্তায় ফাহিম বললেন, ‘সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই। পাওয়ার হিটিং নিয়ে। সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক…

Read More

ইতালিতে ছয় মাসের বেশি সময় থাকার অনুমতি পাওয়া শরণার্থী মায়েরা সরকারের কাছ থেকে তাদের সন্তানের জন্য আলাদা করে ভাতা পাবেন। একই সাথে তাদের মাতৃত্বকালীন সুবিধাও দেওয়া হবে। দেশটির সাংবিধানিক আদালতের এক রায়ে এ নির্দেশনা দেওয়া হয়। আগের আইন অনুযায়ী, ইউরোপের বাইরে থেকে আসা শরণার্থী মায়েরা শুধুমাত্র দীর্ঘ সময় দেশটিতে অবস্থান করলেই এ সুবিধা পেতেন। মায়েদের নিজের গর্ভজাত বা দত্তক নেওয়া সন্তানের জন্য এ সুবিধা দেওয়া হতো। সেই সাথে ঝুঁকিপূর্ণভাবে কর্মরত মায়েদের বেলায়ও এই সুবিধা ছিল। দেশটির সন্তানের সুবিধা প্রদান বিষয়ক আইন ২০১৪ এবং মাতৃত্বকালীন সুবিধা বিষয়ক আইন ২০০১ ওর আওতায় মায়েদের এ সকল সুবিধা প্রদান করা হত। তবে আদালতের সর্বশেষ…

Read More

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে আগুনে পুড়ে গেছে ২৯ বসতি। তবে কেউ হতাহত হয়নি। সোমবার রাত ২টার দিকে উখিয়ার ইরানী পাহাড়ের ৫ নম্বর ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিস ও এপিবিএন সদস্য ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন)-এর অধিনায়ক নাইমুল হক গণমাধ্যমকে জানান, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আমাদের লোকজন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ক্যাম্প-৫ এর আওতাধীন মেইন ব্লক-বি, সাব ব্লক-বি/৩ এবং ডি/২ তে আগুন লাগার ঘটনা ঘটে। আগুনে সাব ব্লক-বি/৩ এর ২৫ টি এবং ডি/২ এর ৪টি…

Read More

১৮৪ জন চলচ্চিত্রশিল্পীর ভোটপ্রদানের ভাগ্য ঝুলে আছে আদালতের রায়ের ওপর। এরইমধ্যে উচ্চতর আদালত সাধারণ সদস্য পদ স্থগিত করা কেন অবৈধ হবে না- মিশা সওদাগর-জায়েদ খান কমিটির কাছে জানতে চেয়ে রুল জারি করেছে। বাদ পড়া ওই সব শিল্পী ২০১৯ সালের নির্বাচনে তারা ভোট প্রদানে বিরত ছিলেন। এখন অধিকার ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে প্রতিদিন এফডিসিতে ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। এ নিয়ে এবার মুখ খুলেছেন সমিতির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জায়েদ খান। তিনি বলেছেন, ‘১৮৪ জনের সংখ্যাটাই ভুল। সংখ্যাটা ১৩০-এর মতো হবে। আমি এক্স্যাক্ট ফিগারটা না দেখে বলতে পারব না। তবে ১৩০-এর আগে-পিছে হবে। আর ১৮৪ সংখ্যটা নিয়ে সবাই লাফালাফি…

Read More

ভয়ঙ্কর রোগ কোভিড-১৯ এর নতুন ধরনের ভাইরাস ওমিক্রন ঠেকাতে গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় কয়েক দফা বিধিনিষেধ জারি করেছে। যা বৃহস্পতিবার থেকে বাস্তবায়ন শুরু হয়েছে। কিন্তু সিলেটে সেসব বিধিনিষেধ মানতে নারাজ জনসাধারণ। দেখা গেছে, নগরীতে বেশিরভাগ নাগরিকদের মাস্ক ছাড়াই চলছে অবাধ চলাফেরা করতে দেখা গেছে। বিধিনিষেধ কার্যকরে প্রশাসনের নজরদারিও কম। বিধিনিষেধ মোতাবেক জনসমাগমস্থলে সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নির্দেশনা থাকলেও সিলেটের অধিকাংশ স্থানে সেই নিয়ম মানছে না কেউ। বেশিরভাগ নাগরিকই মাস্ক পরছেন না। বিভিন্ন বাজারে ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পড়তে দেখা যায়নি। নগরীর মদিনা মার্কেট বাজারে সবুজ মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, সরকারের বিধিনিষেধ অনেকে জানে না। প্রশাসনকেও মাঠে দেখা যায়নি। তাই অনেকে মাস্ক…

Read More

দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে বলে ইঙ্গিত দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। মঙ্গলবার সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি বলেন, চারদিকে করোনার সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়। এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ​বিশ্বজিৎ দেবনাথ বলেন, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, আমাদের হাইকোর্টের কয়েকজন বিচারপতি, স্টাফ এবং নিম্ন আদালতের কিছু বিচারকও আক্রান্ত হয়েছেন।

Read More

উপাচার্যের পদত্যাগের দাবিতে সারাদিনের পর পুরো রাতও আন্দোলন চালিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৯ (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সোমবার বিকাল থেকে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দিয়েছেন শিক্ষার্থীরা। গানে গানেও প্রতিবাদ জানিয়েছেন তারা। এদিকে, উপাচার্যের ফটকের সামনে অবস্থানে রয়েছে পুলিশ। তবে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে। শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে ভিসিসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বেগবান হয়েছে। দলে দলে এসে আন্দোলনে একাত্মতা জানাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এখানে পুলিশ থাকবে কেন। তাদের এই ক্যাম্পাস…

Read More

ফিফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় নেই বিশ্ব ফুটবলের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। তারপরও ফিফা থেকে পুরস্কার জিতলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গত বছর আন্তর্জাতিক গোলসংখ্যায় সবাইকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করায় এই পুরস্কার লাভ করেন ম্যানইউ’র এই তারকা। যার নাম দেওয়া হয়েছে ‘ফিফা বিশেষ পুরস্কার’। সোমবার সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফুটবলারদের পুরস্কৃত করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। রোনালদো বিশেষ পুরস্কার জেতার পাশাপাশি জায়গা করে নিয়েছে বর্ষসেরা একাদশেও। গত বছর দলগত পারফরম্যান্সে খরা থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। পর্তুগালের হয়ে উয়েফা ইউরোপা কাপে আলো ছড়ান তিনি। ভেঙে ফেলেন ইরানের আলি দাইয়ের করা সবচেয়ে বেশি ১০৯ গোলের রেকর্ড। বর্তমানে…

Read More

ফেনী থেকে ঃ ফরহাদ খোন্দকার ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর বিশেষ দিক নির্দেশনায় মোহাম্মদ বদরুল আলম মোল্লা অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ) এর সার্বিক তত্বাবধানে ইন্সপেক্টর মোঃ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে এসআই- মোঃ সোহেল কামাল,এসআই-মোতাব্বির হোসেন এএসআই(নিঃ) মোঃ জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্স এর সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি রাত ৯.১৫ ঘটিকার ফেনী সদর মডেল থানাধীন পশ্চিম ছিলোনিয়া মাহামুদুল ইসলাম পাটোয়ারী (সাবেক মেম্বার) এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে বাহার উদ্দিন চৌধুরী সজল (২৫) পিতা এহসাক উদ্দিন চৌধুরী(বাচ্চু মিয়া), মাতা জাহানারা বেগম, সাং- দক্ষীন তারালিয়া(ফরহাদ ডাক্তার বাড়ী) থানা- ফুলগাজী, ফেনীকে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত…

Read More

এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীতে অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসুচির (ইজিপিপি) আওতায় চড়াইখোলা ইউনিয়ন পরিষদের শ্রমিককের কাছ থেকে টাকা নিয়ে পুরাতন শ্রমিকদের বাতিল করে,নতুন শ্রমিক দিয়ে কাজ করায় রাস্তায় দাঁড়িয়ে কোদাল-চাংগাই নিয়ে প্রতিবাদ করেছে পুরাতন শ্রমিকরা। এ ছাড়াও বিভিন্ন দপ্তরসহ স্থানীয় সংসদ সদস্যকে অভিযোগ করেছে অসহায় দরিদ্র মানুষ। সোমবার দুপুরে চড়াইখোলা উইনিয়নের সিপাইটারি তিন মাথার মোড়ে শত শত নারী-পুরুষ শ্রমিক ঘন্টাব্যাপি মানববন্ধন করে এ প্রতিবাদ করেন।পুরাতন শ্রমিকদের অভিযোগ জেলা সদরের অন্য ইউনিয়ন গুলোতে পুরাতন শ্রমিক দিয়ে কাজ শুরু করলেও চড়াইখোলা ইউনিয়ন চেয়ারম্যান মাসুম রেজা একতরফা ভাবে পুরাতন শ্রমিকদের বাতিল করে। শ্রমিক প্রতি পাঁচ থেকে সাত হাজার টাকা নিয়ে নতুন শ্রমিককের দিয়ে…

Read More

ঝালকাঠির রাজাপুরে জাটকা ইলিশ বিক্রির দায়ে ম‌নির হো‌সেন (২১) নামের এক মাছ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন। মাছ বিক্রেতা মনির হোসেন সি‌লেট হ‌বিগ‌ঞ্জের কামারপাড়া এলাকার মোঃ জরু‌মিয়ার ছে‌লে। রাজাপুর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোজাম্মেল হক বলেন, অবৈধ জাল উচ্ছেদ অভিযান ও জাটকা উদ্ধার অভিযান পরিচালনা করার সময় লেবুবু‌নিয়া বাজার এলাকা থে‌কে ১৫ কে‌জি জাটকাসহ ম‌নির‌কে আটক ক‌রা হয়। এরপর তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোক্তার হোসেন বলেন, জাটকা ইলিশ…

Read More