যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে দ্বিপক্ষীয় এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঋষি সুনাকের এটিই প্রথম বৈঠক। এর আগে গত বছরের ২৫ অক্টোবর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। বৈঠকের আগে শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে লন্ডনের পলমলে কমনওয়েলথ সেক্রেটারিয়েটের মার্লবোরো হাউসে ‘কমনওয়েলথ লিডার্স ইভেন্টে’ যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন কমনওয়েলথ প্রধান ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। এ ছাড়া মার্লবোরো হাউসের বাগানে কমনওয়েলথ পরিবারের সঙ্গে ফটোসেশনে অংশ…
ব্রেকিং নিউজ
- জামালপুরে জলবায়ু সহনশীল নতুন জাতের মাছ উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা
- কলমাকান্দায় পূবালী ব্যাংকের উদ্যোগে ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিষয়ক মতবিনিময় সভা
- ঝালকাঠিতে শিশুশ্রম নির্মূলে ৫ দফা সুপারিশ, মানববন্ধন
- জনকল্যাণমূলক ১১টি প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
- মোহনগঞ্জে ৪র্থ শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণ, ধামাচাপা দিতে পরিবারকে খুনের হুমকি
- মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন
- কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

