গতকাল সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ সদর হাপাতালের পুরাতন ভবনের ছাদে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । এমনটা জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. নূরুল ইসলাম জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রদ্যক্ষদর্শীদের হতে জনা যায়, হঠাৎ করেই হাপাতালটির পুরাতন ভবনের ছাদে আগুন দেখেন তারা। এতে হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এ সময় রোগী ও স্বজনরা দিগবিদিক ছোটাছুটি শুরু করেন। ফায়ার সার্ভিস কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাদে রাখা জিনিসপত্রে সিগারেটের উচ্ছিষ্ট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে ক্ষয়-ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।”
Author: AA Rakib
কুষ্টিয়া সদর উপজেলায় এক তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম সবুজ হাসান (১৯)। তিনি কুষ্টিয়া সদর উপজেলার চরমিলপাড়া এলাকার হায়দার আলীর ছেলে। সদর থানার পরিদর্শক সাব্বিরুল আলম হতে জানা যায়, বুধবার সকালে চরমিলাপাড়া শ্মশান এলাকায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর কুষ্টিয়া সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে দ্বন্দ্বের জেরে তাকে হত্যা করে খুনি। তিনি আরও বলেন, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। পুলিশ এখনও কাউকে আটক করেনি।
কুষ্টিয়ার দৌলতপুরে ব্যাটারিচালিত ইজিবাইক উল্টে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম নিয়াত আলী (৬০)। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতপুর-তারাগুনিয়া থানা মোড় সড়কের স্বরূপপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিয়াত আলী তারাগুনিয়া শালিমপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় লন্ড্রি দোকানি ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নিয়াত আলী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনার টিকা নেওয়ার পর ইজিবাইকযোগে বাড়ি ফিরছিলেন। দৌলতপুর-তারাগুনিয়া থানা মোড় সড়কের স্বরূপপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেলকে সাইডে দিতে গিয়ে ইজিবাইকটি উল্টে যায়। এতে নিয়াত আলী গুরুতর আহত হন। এরপর আহত নিয়াত আলীকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে…
