মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাট র্যাব ক্যাম্প সদস্য পাঁচবিবির সীমান্ত এলাকা থেকে গতকাল বুধবার গভীর রাতে ৪ মাদক ব্যবসায়ীসহ ২৯ বোতল ফেন্সিডিল আলটক করেছে। আটককৃতরা হলো পূর্বকয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রুবেল ইসলাম (২৯), ছেলোবেলো গ্রামের আনিছুর মন্ডলের ছেলে মোঃ সুমন হোসেন (২৮), জয়পুরহাট সদরের বড়তাজপুর গ্রামের মোঃ সেরাজুল ইসলামের ছেলে মোঃ সাজ্জাদ হোসেন (২৮) ও আব্দুল মতিনের ছেলে মোঃ সাজেদুর রহমান সাজু (২৫)। আজ বৃহস্প্রতিবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। র্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃতদের কাছ থেকে ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা প্রাথমিক…
Author: Md Babul Hossain
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে পৃথক দুটি মামলায় স্ত্রী-সন্তানকে হত্যায় একজনের মৃত্যুদন্ডেরর আদেশ, আরেক মামলায় মামাকে হত্যার দায়ে ভাগ্নের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক আব্বাস উদ্দীন ও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ নুর ইসলাম এ রায় ঘোষনা করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, ক্ষেতলাল উপজেলার হাপানিয়া নয়াপাড়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে রেজাউল করিম ভাদু ও সদর উপজেলার পশ্চিম পারুলয়ার আব্দুর রহিমের ছেলে আলাউদ্দীন।মামলার বিবরণে জানা গেছে, বিয়ের পর থেকে স্ত্রী আঙ্গুরী বিবি ওরফে সোনাভানের সাথে রেজাউল করিম ভাদুর বনিবনা ছিলনা। এছাড়া তার নামে দুটি হত্যা মামলা ছিল। তাই প্রতিপক্ষকে ঘায়েল…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট সদর উপজেলার বাগুয়ান গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে মারামারি ঘটনায় নবী হোসেন (৩৫) নামে একজন আহত হয়েছেন। আহত নবী হোসেন বাগুয়ান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। সোমবার (১৫ মে) সকালে এ ঘটনা ঘটে। নবী হোসেন এখন জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ ঘটনায় নবী হোসেনের স্ত্রী মরিয়ম বেগম জয়পুরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের সূত্রে জানা যায়, নবী হোসেনের সাথে তার প্রতিবেশী আঃ আলিম ও তার ভাইদের সাথে অনেকদিন যাবত ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছিলো। গতকাল সোমবার সকালে অভিযুক্ত আঃ আলিম, আজিজার রহমান ও তাদের মা আয়মন…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অটো রাইস মিলের গরম পানির হাউজ ফুটো হয়ে ঝলসে আনিছুর রহমান (৫০) নামের এক শ্রমিক আহত হয়েছে। মঙ্গবার দুপুরে উপজেলার এনবি অটো রাইস মিলে এ দূর্ঘটনা ঘটে। আহত আনিছুরকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে জেলা আধুনিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।আনিছুর উপজেলার রাধাবাড়ি মহব্বতপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, প্রতিদিনের মত তারা সেখানে কাজ করছিল। দুপুর আড়াইটার সময় হঠাৎ বয়লারের সঙ্গে সংযুক্ত গরম পানির হাউজ ফুটো হয়ে গরম পানি ছিটকে আনিছুরের শরীরে পড়ে ঝলসে যায়। পরে তৎক্ষনাত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৯৮ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা। সোমবার গভীর রাতে উপজেলার বাগজানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলো উপজেলার বরণ ছ্যালোবেলো গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ওয়াসিম মন্ডল(২৭) ও একই গ্রামের পুকুরপার এলাকার জাকের মন্ডলের ছেলে রমজানুল ইসলাম(২৫)। মঙ্গলবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও আটকের বিষয়টি জানানো হয়েছে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম জানান, ঐ এলাকায় মাদক ব্যবসায়ীরা মাদক কেনা বেচা করছে এমন গোপন সংবাদের অভিযান চালিয়ে র্যাব…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ আম চাষের শুরুর দিকে গাছে গাছে বিপুল পরিমানে মুকুল আর সবুজ কচি আমের সমারোহ দেখে বুক ভরা আশা নিয়ে ছিলেন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আমচাষীরা। তারপর টানা খড়া ও তীব্র তাপদাহের কবলে পরে ঝরতে থাকে কাঁচা আমগুলো। বোঁটা শুকে এবং গাছেই ফেটে অঝোড়ে ঝরে পরছে বিপুল পরিমানে আম। ব্যাক্তিগত ভাবে অল্প পরিমান আমগাছে কেউ কেউ পানি ছিটিয়ে সামান্য পরিমান আম রক্ষা করতে পারলেও পূর্ব অভিজ্ঞতা না থাকায় হা হুতাস করছেন বাগান মালিকরা। কৃষি বিভাগের কোন সহযোগীতা কিংবা পরামর্শও পাচ্ছেন না বলে অভিযোগ করেন ক্ষতিগ্রস্থ আমচাষীরা। উপজেলার ধরঞ্জী, আয়মারসুলপুর, বাগজানা, বালিঘাটা ইউনিয়নের বেশ কিছু গ্রামের আমের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ নিয়োগ বানিজ্যের জেরে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুয়াত মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) ও তার সহযোগীকে পিটিেিয় আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন মাদ্রাসা সুপারেনটেনডেন্ট আ ন ম আব্দুল মান্নান (৫৪) ও একই উপজেলার জয়হার গ্রামের শামসুদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৩)। এ ঘটনায় মাদ্রাসা সুপার আ ন ম আব্দুল মান্নান বাদী হয়ে গতকাল রোববার রাতে পাঁচবিবি থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। নিয়োগ বানিজ্যের অভিযোগ ও মামলার সূত্র ধরে সরেজমিনে গিয়ে জানা যায়, কুয়াত পুর গ্রামে অবস্থিত জিন্নাতিয়া দাখিল মাদ্রসা প্রতিষ্ঠিত হয় উনিশ শতকের ষাটের দশকে। আর ১৯৯২ সালের দিকে সুপার পদে আ ন…
জয়পুরহাট প্রতিনিধিঃ র্যাব পরিচয়ে চাঁদা দাবি ও প্রতারণার অভিযোগে তিন ভুয়া র্যাবকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন জয়পুরহাট র্যাব-৫ ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম। আটকরা হলেন- নওগাঁর মহাদেবপুরে উপজেলার কালু শহর গ্রামের সামছুল আলমের ছেলে এলিট কবির,একই গ্রামের ময়েজউদ্দিন দেওয়ানের ছেলে সনোয়ার হোসেন, পত্নীতলা উপজেলার ঘোষনগর গ্রামের সালেহ মাহামুদের ছেলে সুলতান মাহামুদ। ভোর রাতে নওগাঁর বদলগাছীর কেশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,আটককৃত এই তিন প্রতারক র্যাব সদস্য পরিচয় দিয়ে জয়পুরহাট জেলাসহ পার্শ্ববর্তী নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। বুধবার (১০ মে) বেলা ১১ টা থেকে দুপুর পর্যন্ত সদরের নিশির মোড় গ্রামের কৃষক মতিয়র রহমান দুদুর এক বিঘা জমির ধান কেটে দেন তারা। পরে তা ওই কৃষকের বাড়িতে পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ সাধারণ সম্পাদক রমজান আলী সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম আহমেদ, মাহমুদুর রহমান রিপন, দপ্তর সম্পাদক রাশেদুল ইসলাম, বি: ও প্রযুক্তি সম্পাদক শাহিদুল ইসলাম সুজন, কৃষি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান মুনিরসহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মীরা । জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোর্শেদ জানান, প্রধানমন্ত্রী…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের প্রত্যন্তঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টায় পাটাবুকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে দিন ব্যাপী এ ফ্রি চক্ষু শিবিরের উদ্বোধন করেন বালিঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আনিছুর রহমান শিপন। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আজাদ আলী, পাটাবুকা যুব উন্নয়ন ক্লাবের সহ সভাপতি এনায়েতুল্লাহ, সহ সাধারণ সম্পাদক কাওছার হোসেন জনি, পাঁচবিবি কসমেট্রিক সমিতির সদস্য ইব্রাহিম মন্ডল, স্থানীয় রুবেল হোসেন ও শাহিন হাসান হৃদয়। চক্ষু শিবির দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতাল রংপুরের সার্বিক পরিচালনায় এলাকার প্রায়…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের শিরতা গ্রামে যাতায়াতের রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাস্তা বন্ধ করায় ঐ গ্রামের ৭/৮টি পরিবার ক্ষেত থেকে তাদের বোরো ধান বাড়ীতে তুলতে বেকায়দায় পড়েছে। পরে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার শিরতা গ্রামের জালাল উদ্দিনের পুত্র আবু রায়হান উজ্জলের বাড়ীর সামনে যাতায়াতের রাস্তায় পূর্ব শ্রæতার জের ধরে প্রতিবেশি মৃত সাহেব আলীর ছেলে ফজর আলী বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেয়। ফলে উজ্জলসহ ঐ গ্রামের আরো ৭/৮টি পরিবার তাদের বোরো ধান কেটে বাড়ীতে আনতে এবং ধান মাড়াই মেশিন প্রবেশে সমস্যায়…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে মেয়াদউত্তীর্ণ, রেজিষ্ট্রেশনবিহীন ঔষধ ও ফিজিশিয়ান স্যাম্পল থাকায় ৫ টি ফার্মেসীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (০৮ মে) সন্ধ্যায় উপজেলার তিলকপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তহমিনা আক্তার । এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক (ড্রাগ সুপার) মো: মোকছেদুল আমিন। তিনি বলেন, ঔষধ প্রশাসনের পক্ষথেকে প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত চলমান রয়েছে। জনস্বার্থে অনিয়ম, নকল ও ভেজাল ঔষধ নিরসনে মাঠ পর্যায়ে ফার্মেসি পরিদর্শন জোরদার করা হবে। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্ব্হী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার বলেন, ড্রাগ আইন লঙ্ঘনের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন,আমাদের বিজ্ঞান মনষ্ক জীবন ধারণ করতে হবে,নিজের জন্য নয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য। বাংলাদেশ কেবল এক জায়গায় থেমে থাকবে না। উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে বিজ্ঞান ও গবেষণায় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা খাতে অর্থ বরাদ্দে কোনো কার্পণ্য করা হচ্ছে না। আমাদের বিজ্ঞান এগুবেই। আজ রবিবার দুপুরে জয়পুরহাটের খঞ্জনপুর বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) সম্মেলন কক্ষে খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের কাতারে উন্নীত হয়েছে এবং বিশ্বে উন্নয়নের…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুর রায়কালী ইউনিয়নের এক যুবক ভুয়া ফেসবুক আইডি খুলে অভিনব কায়দায় তরুণীকে বিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে সাড়ে ৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে৷ অভিযুক্ত যুবকের নাম তারেক (২৫)। তিনি রায়কালী ইউনিয়ন খোলসা পাড়া গ্রামের আব্দুল গফুরের ছেলে ভুক্তভোগী ওই তরুণী বক্তব্যে বলেন, ২০২১ সালের দিকে সিমার (ছদ্মনাম) সঙ্গে তারেক রহমান নামের এক যুবকের ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ম্যাসেঞ্জারে যোগাযোগ হলেও তাদের মধ্যে সাক্ষাৎ হয়। নিজেই প্রেমিক সেজে সিমার সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেন। সিমার সংঙ্গে ঘনিষ্ঠ আত্মীয়তা পরিচয় দিয়ে প্রেমিকার সঙ্গে বিয়ের প্রস্তাব নিয়ে ওই তরুণীর ঢাকা গাজিপুর …
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট- ২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন। রোববার বিকেল ৪ টায় এ ঘটনা জানার পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে শাড়ী, লুঙ্গি, কম্বল, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেন। এ সময় জেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন, জয়পুরহাট পৌরসভা, পাঁচবিবি পৌরসভার পক্ষে থেকেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, জয়পুরহাট পৌর মেয়র মোস্তাক আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা সংবাদদাতা জয়পুরহাটের পাঁচবিবিতে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘরে আগুন লেগে ঘরের আসবাবপত্রসহ প্রায় ১২লক্ষাধিক টাকার মালামাল ভষ্মিভূত হয়েছে। আজ রোববার সকাল পৌনে ৮টায় উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের চড়াকেশবপুর গ্রামের আশ্রয়ন প্রকল্পে (গুচ্ছ গ্রাম) এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ সকাল পৌনে ৮ টার দিকে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে এক নিমিশে ১০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচবিবি ফায়ার সার্ভিসের ইনচার্জ রতন হোসেন জানান, আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে শর্টসার্কিটের মাধ্যমে এই আগুনের সূত্রপাত বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি। তবে ক্ষয়ক্ষতির…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৭নং কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা ও ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুুতি কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার বিকেলে কুসুম্বা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বর্ধিত সভায় সভাপতিত্ব করেন কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াহেদ । উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ছানোয়ার হোসেন জিহাদী। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সহ সভাপতি জাহিদুল আলম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম, সাংগাঠনিক সম্পাদক সুমন কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে নদীতে গোসল করতে নেমে ইয়াসমিন সুলতানা(১৩) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্প্রতিবার দুপুরে উপজেলার খাসবাগুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রী ঐ গ্রামের এনামুল হকের মেয়ে ও হাজী মনির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা গ্রামবাসীরা জানায়, ইয়াসমিন দুপুরে পাড়ার অন্যান্য ছেলে মেয়েদের সাথে বাড়ীর পাশে ছোট্ট যমুনা নদীতে গোসল দিতে গেলে পা পিছলে নদীতে পড়ে যায়। কিন্তুু অনেকটা সময় পার হয়ে গেলেও সে পানি থেকে উপড়ে না উঠলে তার সঙ্গীরা নদীতে খোজাখুজি করে। এক পর্যায়ে নদীর পানির নিচ থেকে তার মৃত দেহ উদ্ধার করে। এব্যাপারারে ওয়ার্ড কাউন্সিলর আমজাদ…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে স্বামী স্ত্রীর দ্বন্ধের জের ধরে থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি বুধবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামে ঘটে । স্বামী ঐ গ্রামের আব্দুল জলিলের পুত্র মোশারফ হোসেন ওরফে সাদ্দামের অভিযোগ, তার স্ত্রী একই গ্রামের রেজাউল করিমের মেয়ে রিমি খাতুন তার অনুপস্থিতে বুধবার রাতে বাড়ীর আসবাবপত্র ও জমি ক্রয়ের ১লক্ষ টাকা রাতের আধারে নিয়ে পালিয়েছে। সাদ্দাম উপজেলার আনছার বেকারীতে নৈশ প্রহরীর হিসাবে দায়িত্বে থাকার সুযোগে তার স্ত্রী এ কাজটি করে। পরে বাড়ীতে এসে বাড়ীর আসবাবপত্র ও স্ত্রী না দেখতে পেয়ে পাশেই শশুর বাড়ীতে গিয়ে স্ত্রীকে দেখে জিজ্ঞেস করলে স্ত্রী, শশুর শাশুরী অকথ্য…
মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটের কালাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডাকাতির প্রস্তুতিকালে কালাই উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। মঙ্গলবার বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন। আটকরা হলেন, জেলার ক্ষেতলাল উপজেলার বড় তারা পশ্চিমপাড়া গ্রামের শেখ সাদীর ছেলে শালিন (২২), বড়তারা মধ্যপাড়া গ্রামের মুনছুর রহমানের ছেলে রাকিব হাসান(২৬),পাঁচবিবি উপজেলার গোড়না বাজারের আব্দুল ওহাবের ছেলে ইব্রাহিম হোসাইন(২৮),বগুড়ার ধুনট উপজেলার জালশুকা গ্রামের খালেক খন্দকারের ছেলে নাফিজ খন্দকার (২০)। (ওসি) শাহেদ আল মামুন জানান,আটকৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল। সোমবার গভীর…