- চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!
- ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : ড. তিতুমীর
- দেশ, শেকড় ও মানুষের প্রতি শীর্ষ মেধাবীদের দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের
- পঞ্চগড়ে বাড়ছে শীত, দেখা নেই সূর্যের
- পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন : রিজভী
- অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি
Author: নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়ন উপ-স্বাস্থ্যকেন্দ্রের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ভবনের দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বর্ষায় ছাদ চুইয়ে পানি পড়ে। দীর্ঘদিন ধরে এমবিবিএস চিকিৎসকের পদ শূন্য। রয়েছে ওষুধ, পানি ও শৌচাগারের সংকট। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন গর্ভবতী নারী, শিশু ও বয়স্ক রোগীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে বিনয়কাঠি বাজারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত এক সভায় স্থানীয় নাগরিকেরা এসব সমস্যা ও অভিযোগ তুলে ধরেন। টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহযোগিতায় অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এ সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন বিনয়কাঠি এসিজির সদস্য আবুল…
গত ০৭/১১/২০২৪ ইং তারিখে কয়েকটি ফেসবুক আইডি ও পেইজে “সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি নির্দেশনা উপেক্ষা : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে অনীহা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঔদ্ধত্যপূর্ণ আচরণ, শোকজের ইঙ্গিত” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও বাস্তবতাবিবর্জিত। প্রকৃতপক্ষে, সিদ্ধকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির একাধিক সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠান যথাযথভাবে সম্পন্ন হওয়ার পর উপস্থিত সবাই নিজ নিজ বাসগৃহে চলে যান। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, অনুষ্ঠান শেষ হওয়ার পর স্থানীয় একটি কুচক্রী মহল একজন সাংবাদিককে বিদ্যালয়ে ডেকে…
ঝালকাঠিতে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করতে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঝালকাঠি শাখা কার্যালয়ে প্রশিক্ষণার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। এ সময় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের বরিশাল বিভাগীয় প্রধান কিশোর চন্দ্র বালা প্রশিক্ষক রাশেদুল ইসলাম,মিজানুর রহমান, হাসান,ইমাম হোসেন সৈকত,শাহিন মাহমুদ,শুভ মন্ডল সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষতা অর্জন এবং অনলাইনে কাজের মাধ্যমে আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরা হয়।
ঝালকাঠির জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তদারকি আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করা এবং অনিয়মের অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি সিভিল সার্জনের কার্যালয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে অধিপরামর্শ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিভিল সার্জন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত থেকে দায়িত্ব পালন করতে হবে। এ সময়ের মধ্যে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে…
দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পরিচালিত প্রকল্পের আওতায় ঝালকাঠিতে ৮ম ব্যাচের প্রথম মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ঝালকাঠি ব্রাঞ্চে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রশিক্ষণার্থীদের দক্ষতা, শেখার অগ্রগতি ও অর্জিত জ্ঞান যাচাইয়ের লক্ষ্যে এ মাসিক মূল্যায়ন পরীক্ষার আয়োজন করা হয়।
ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদীতে ইলিশ রক্ষার অভিযান শেষে ফেরার পথে মৎস্য বিভাগের কর্মকর্তাসহ সাতজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কুমারখালী-জাঙ্গালিয়া-সংলগ্ন নদী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা জেলে বলে জানা গেছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের নেতৃত্বে অভিযানে অংশ নেওয়া দলের ওপর ১২টি ইঞ্জিনচালিত নৌকায় করে এসে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা রামদা ও লাঠিসোঁটা ব্যবহার করেন। এতে মৎস্য বিভাগের কর্মকর্তা, আনসার সদস্য ও নৌযানের কর্মচারীসহ সাতজন আহত হন। আহত ব্যক্তিরা ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি স্পিডবোট ও একটি ইঞ্জিনচালিত ট্রলার…
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। সৌদি আরবে তেল সরবরাহ নিয়ে ঝুঁকি এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়ার সম্ভাবনা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে টানাপোড়েনের মধ্যে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (১৪ অক্টোবর) গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ১০৬ ডলার ৫৮ সেন্টে দাঁড়ায়। এর আগে মঙ্গলবার লেনদেন শেষে ব্রেন্টের দাম শূন্য দশমিক ৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ৬৯ সেন্টে দাঁড়ায়। তবে ডব্লিউটিআইয়ের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৯৪ ডলার ১৪ সেন্টে স্থির হয়। খবর আলজাজিরার। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ সৌদি আরবে…
ইয়েমেনে তেল স্থাপনা খালি করার নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। পাল্টাপাল্টি হামলা ও হুমকিতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। রিয়াদ অভিমুখে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১৪ অক্টোবর) সকালে আলজাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, মঙ্গলবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর ধাহরানে আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় হুতিরা। হামলার পর সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মীরা। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার…
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা তরুণ দলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের কোর্ট রোড এলাকায় জেলা তরুণ দলের সভাপতি মোঃ রবিউল আউয়ালের সভাপতিত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজই দেশের মূল চালিকাশক্তি। দলের ভাবমূর্তি উজ্জ্বল রাখার পাশাপাশি দেশ ও সরকারের উন্নয়নমূলক কাজ এবং সাফল্যের চিত্র সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে তরুণ দলের নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।” তিনি আরও বলেন, “একটি সমৃদ্ধ ও…
মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এলাকায় পোস্টার লাগিয়েছেন, মাইকিং করেছেন। মাদক নির্মূলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপিও দিয়েছেন। এভাবেই নিজ এলাকার মানুষকে মাদকের ক্ষতি সম্পর্কে সচেতন করার চেষ্টা করে যাচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আমিন হাওলাদার। স্থানীয় সূত্রে জানা গেছে,ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে মাদকের বিস্তার ঠেকাতে নিজ উদ্যোগে বেশ কিছুদিন ধরে বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছেন তিনি। মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির জন্য বিভিন্ন স্থানে পোস্টার লাগানোর পাশাপাশি মাইকিং করে প্রচারণা চালান। তাঁর প্রচারণায় মাদক থেকে দূরে থাকা এবং তরুণদের মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। তবে শুধু প্রচারণার মধ্যেই থেমে থাকেননি রুহুল আমিন।…
সারা দেশে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে অনিবন্ধিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধসহ এ বিষয়ে করা একটি আবেদন তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রিট আবেদনে বলা হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৪ হাজার ৬১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় চালু রয়েছে। এর মধ্যে নিবন্ধনপ্রাপ্ত বিদ্যালয়ের সংখ্যা ৯৯৮টি। বাকি বিদ্যালয়গুলো অনিবন্ধিত। আবেদনে আরও বলা হয়, দ্য রেজিস্ট্রেশন অব প্রাইভেট স্কুল অর্ডিন্যান্স, ১৯৬২ অনুযায়ী…
দীর্ঘদিনের রাজনৈতিক পথচলা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের রাজনীতিতে আলোচনায় এসেছেন তাইসুর রহমান খান বাপ্পি। আসন্ন উপজেলা ছাত্রদলের কমিটিতে সভাপতি পদে তার প্রার্থিতা নিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছাত্রদলের রাজনৈতিক প্রতিকূল সময়ে তাইসুর রহমান খান বাপ্পি নিয়মিত দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সভা-সমাবেশ ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি তিনি তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। রাজনৈতিক নানা প্রতিকূলতার মধ্যেও সংগঠনের প্রতি তার আনুগত্য এবং নেতাকর্মীদের পাশে থাকার বিষয়টি স্থানীয় পর্যায়ে ইতিবাচকভাবে দেখছেন অনেকে। স্থানীয় ছাত্রদলের একাধিক নেতাকর্মী…
প্রায় দুই বছর আগে ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। পুলিশ সূত্র জানা গেছে,২০১৫ সালের একটি জিআর-১৪ (ঝালঃ) মামলায় আদালত মনির হাওলাদারকে দুই বছরের কারাদণ্ড দেন। সাজা ভোগের সময় প্রায় দুই বছর আগে তিনি ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের অংশ হিসেবে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নলছিটি…
ঝালকাঠি জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিএসবি)-তে কর্মরত এসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলাম বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা পেয়েছেন। তিনি ঝালকাঠি জেলা থেকে বদলি হয়ে বরগুনা জেলা পুলিশে যোগদান করবেন । মঙ্গলবার (১১ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত বিদায় অনুষ্ঠানে ডিএসবির কর্মকর্তা ও সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নতুন কর্মস্থলে সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিআইও-১ মো. মোস্তফা কামাল হায়দার, ডিআইও-২ মো. দেলোয়ার হোসাইন জসিমসহ ডিএসবির সব পুলিশ সদস্য। সহকর্মীরা বলেন, ঝালকাঠি ডিএসবিতে দায়িত্ব পালনকালে এসআই জাহিদুল ইসলাম নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আন্তরিকতা ও কর্মদক্ষতা সহকর্মীদের কাছে প্রশংসিত ছিল। বিদায়ী বক্তব্যে এসআই মো.…
ঝালকাঠির আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আম্মুর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শামীম আহমেদের (জর্দা শামীম) নামে ইস্যুকৃত দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স জননিরাপত্তার স্বার্থে বাতিল করেছে ঝালকাঠি জেলা প্রশাসক। জানা গেছে, তাকে ঘিরে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ, বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ে তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে জেলা ম্যাজিস্ট্রেট মো: মমিন উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে তার নামে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের নির্দেশ জারি করা হয়। জেলা প্রশাসকের আদেশ অনুযায়ী, ঝালকাঠি পৌর এলাকার বাসিন্দা শামীম আহমেদের মালিকানাধীন একটি এনপিবি পিস্তল ও একটি শটগানের মোট ২ টি লাইসেন্স বাতিল করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র…
দুর্নীতিমুক্ত সোনার বাংলা গঠনে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার অঙ্গীকার করেছেন ঝালকাঠির একঝাঁক স্বেচ্ছাসেবক। তাঁদের মতে, কেবল একটি প্রতিষ্ঠান নয়, বরং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই স্থানীয় সেবাখাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করে দুর্নীতি প্রতিরোধ সম্ভব। শুক্রবার (১৭ জুলাই) ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির আয়োজনে দিনব্যাপী স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন বিষয়ক অভিজ্ঞতা বিনিময় সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) প্রায় দেড় শতাধিক সদস্য অংশ নেন। সনাক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্তের সভাপতিত্বে এবং সনাক সদস্য শিমুল সুলতানা হেপী ও…
ঝালকাঠিতে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় কারাগারে আটক এক যুবলীগ নেতাকে নির্দোষ দাবি করে জামিন করাতে আদালতে হলফনামা দাখিল করেছেন ২০জন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা। কারাগারে আটক যুবলীগ নেতার নাম জাকির হোসেন শামীম (৪০)। পুলিশ প্রতিবেদনে শামীমকে যুবলীগের নেতা ও আমির হোসেন আমুর ক্যাডার দাবী করা হলেও বিএনপি নেতারা তাকে স্বেচ্ছাসেবক দলের নেতা এবং মামলার ঘটনার সাথে জড়িত নয় দাবী করেছেন। গত বুধবার ঝালকাঠি জেলা জজ আদালতে শামীমের জামিন শুনানীকালে বিষয়টি জানাজানি হয়। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান জামিন না মঞ্জুর করেন এবং শামীমের আইনজীবী এপিপি বিএনপি নেতা মিজানুর রহমান মুবিনকে ভৎসনা করেন। জামিন…
চলমান এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষার্থীদের সহায়তায় বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদল। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে ঝালকাঠি সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পরীক্ষার্থীদের মধ্যে বিশুদ্ধ খাবার পানি, কলম, স্কেলসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. আরিফ, সিনিয়র সহসভাপতি নেছার উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সহসভাপতি মো. সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. তুহিন মোল্লা, ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল নোমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী।…
ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯ নম্বর ওয়ার্ড ৩ নম্বর ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. মো. শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন। এ সময় ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাড. মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী…
ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসকের তীব্র সংকটে সেবাগ্রহীতাদের ভোগান্তি বাড়ছে। হাসপাতালে চিকিৎসকের অনুমোদিত পদ ৬৩টি থাকলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ১৮ জন। ফলে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বুধবার (১৭ জুন) দুপুরে ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কার্যালয়ে আয়োজিত এক অধিপরামর্শ সভায় এসব তথ্য তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার বলেন, চলতি বছরের শুরুতে নতুন তিনজন চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে কাজের চাপ বেশি থাকায় চিকিৎসকদের যোগদানে অনীহা দেখা যায়। তবুও সীমিত জনবল নিয়ে…

