মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি প্রতিনিধিঃ বুকে কালো ব্যাচ ধারণ করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। সোমবার সকালে সুইচ বাংলাদেশ পরিচালিত বাগজানা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সভাপতি দুলার অধিকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুছ আলী, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, সাংগাঠনিক সম্পাদক ও বাগজানা ইউনিয়নের প্যানেলে চেয়ারম্যান আরিফ হোসেনসহ আরো অনেকে। শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের শাহাদৎ বরণকারী সকলে সদস্যের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
ব্রেকিং নিউজ
- বিশ্বমঞ্চে বাংলাদেশের সংগীতের সম্ভাবনা বাড়বে? আন্তর্জাতিক সংগীতজোটে হামিনের নতুন ভূমিকা
- ভাড়াটিয়ারা এখন হবেন মালিক: নাজিরপুর বাজার নিয়ে ডেপুটি স্পিকারের বার্তা
- সৌরবিদ্যুতে বড় উদ্যোগ, আসছে বিশেষ অধ্যাদেশ
- কিশোর গ্যাং ঠেকাতে সব উপজেলায় কমিটি
- সাদেক হোসেন খোকার উত্তরাধিকার, ইশরাক হোসেনের উত্থান
- জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ: শুরু ২০২৭ সালের এপ্রিলে
- নেত্রকোনায় পূজামণ্ডপ পরিদর্শন: সম্প্রীতি ও নির্বিঘ্ন আয়োজনের বার্তা বিভাগীয় কমিশনারের
- নেত্রকোনাবাসীর স্বপ্নের বিশ্ববিদ্যালয়: উন্নয়ন কাজের খোঁজ নিলেন বিভাগীয় কমিশনার


