মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে সাকিব শেখ (১৭) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জুলাই) বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ে মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাকিব শেখের বাড়ি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নে। হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খবর পেয়ে বিকেলে শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় এক্সপ্রেসওয়ের সড়কের উপর থেকে সাকিব নামে কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির কোনো একটি গাড়ি ছেলেটিকে চাপা দিলে তার মৃত্যু হয়। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো.সাখাওয়াত হোসেন বলেন, হাইওয়ের উপর পড়ে থাকা অবস্থায় আমরা কিশোরের লাশটি উদ্ধার করি। আমরা ধারণা করছি, গাড়ির নিচে নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে নিহতের পরিবার থানায় এসেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রেকিং নিউজ
- মানবপাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগের গুরুত্বারোপ স্বরাষ্ট্রমন্ত্রীর
- বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ‘বিএনপি নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণই জুলাই গণঅভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল’
- জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী
- বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- সৌদিতে কফিল আকামা নবায়ন না করলেও অন্য নিয়োগকর্তার অধীনে নবায়নের সুযোগ
- জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রাতভর জিম্মি করে ১ লাখ টাকা মুক্তিপণ আদায়, থানায় অভিযোগ


