মোঃ রোমান বেপারী, মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে বাসের চাপায় আবদুস সালাম মাদবর (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার সন্ন্যাসীরচর এলাকার চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুস সালাম মাদবর উপজেলার সন্যাসীর চর ইউনিয়নের সন্যাসীর চর গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দুপুরে উপজেলার সন্যাসীরচর চৌরাস্তার নিজ বাড়ির সামনে এক্সপ্রেসওয়ে পাড় হচ্ছিলেন সালাম মাদবর। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তাকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার পরপরই বাসটি দ্রুতগতিতে পালিয়ে যায়। আমরা বাসটি জব্দ করার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
ব্রেকিং নিউজ
- কলমাকান্দায় বিজিবির তৎপরতা: পাচারকারীদের ফেলে যাওয়া ভারতীয় মদ উদ্ধার
- পূর্বধলায় মসজিদের মার্কেট ভাঙচুর: বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।


