স্টাফ রিপোর্টার বানভাসিরা নিজ ঘরে যেতে না যেত ফের পানি বাড়ছে। পানি পুরোপুরি নামার আগেই সুনামগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। সোমবার (২৭ জুন) দিবাগত রাতে ও আজ (মঙ্গলবার) সকাল থেকে সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় থেমে থেমে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামছে দোয়ারাবাজার ও ছাতক উপজেলায়। যার কারণে পানিবৃদ্ধি অব্যাহত আছে। নদ-নদী ও হাওর পানিতে টইটম্বুর থাকায় পাহাড়ি ঢলের পানিতে দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হচ্ছে। পানি পুরোপুরি নামার আগেই সুনামগঞ্জে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। সোমবার (২৭ জুন) দিবাগত রাতে ও আজ (মঙ্গলবার) সকাল থেকে সুনামগঞ্জ সদর, ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় থেমে থেমে বৃষ্টি হওয়ার পর থেকেই নদীতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে ভারতের মেঘালয় রাজ্যে বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামছে দোয়ারাবাজার ও ছাতক উপজেলায়। যার কারণে পানিবৃদ্ধি অব্যাহত আছে। নদ-নদী ও হাওর পানিতে টইটম্বুর থাকায় পাহাড়ি ঢলের পানিতে দোয়ারাবাজার উপজেলার নিম্নাঞ্চল আবারও প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতে বৃষ্টি হলে সুনামগঞ্জে পানি বাড়া স্বাভাবিক। সোমবার রাত থেকেই সুনামগঞ্জের কিছু অঞ্চলে ও ভারতে বৃষ্টি হচ্ছে। এতে আবারও পানি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার রাতে হওয়া বৃষ্টিতে জেলার নদ-নদীতে পানির উচ্চতা কিছুটা বেড়েছে। সুনামগঞ্জে সুরমা নদীর পানি ১০ সে.মি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমার পানি বৃদ্ধি পেলেও এখনো বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। অন্যদিকে ছাতকে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬০ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছাতকে বৃষ্টি হয়েছে ১৭০ মিলিমিটার ও সুনামগঞ্জে ৩৫ মিলিমিটার। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সোমবার থেকে ভারতের মেঘালয়ে বৃষ্টি পাত হচ্ছে। ফলে সুনামগঞ্জের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দোয়ারাবাজার ও ছাতক আগে থেকেই পানিতে নিমজ্জিত থাকায় পানি কোথাও বের হওয়ার জায়গা না পেয়ে দোয়ারাবাজার উপজেলার কিছু কিছু নিম্নাঞ্চলে ঢুকছে। তবে বন্যা পূর্ভাবাস অনুযায়ী সুনামগঞ্জে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


