এম এইচ রনি,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮/জুন) সকাল ১১টায় নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন, নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, নীলফামারী সদর থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চন্দ্র চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ। উক্ত কর্মশালায় উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। উপজেলা প্রশাসন, পুলিশ বিভাগ, ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় পর্যায়ে মাদক নির্মূলে বিভিন্ন সুপারিশমালা প্রস্তাব করেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলন গড়ে তোলার কোন বিকল্প নেই। সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এক্ষেত্রে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়ামুখী করার পাশাপাশি অভিভাবকদের সচেতন থাকতে হবে।
ব্রেকিং নিউজ
- জিপিএ-৫ নয়, ভালো মানুষ গড়ার তাগিদ: নেত্রকোনায় শিক্ষা সাফল্য সম্মাননা প্রদান
- জামালপুর শহরের সরদারপাড়ায় স্কুলের চলাচলের রাস্তায় দেয়াল নির্মাণের অভিযোগ
- বসতঘরে মিলল ভারতীয় মদ, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাল ব্যবসায়ী
- কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে
- দর্শক সারিতে বসে প্রতিষ্ঠাবার্ষিকীর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী
- ক্ষণিকের দেখায় এক অনন্য আত্মিক বন্ধন
- কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
- ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার


