স্টাফ রিপোর্টার :
স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জ জেলাবাসী। বন্যায় মানুষের বাড়িঘর থেকে শুরু করে গোবাদিপশু, ধান, চাউল এমনকি ঘরের আসবাবপত্র নষ্ট হয়েছে। এছাড়াও খাদ্য সংকট ও বিশুদ্ধ পানির অভাবে জেলাবাসী মানবেতর জীবন যাপন করছেন। এই দুর্যোগ মুহুর্তে সরকারের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বেসরকারি, সামাজিক, রাজনৈতিক সংগঠন, বানভাসিদের পাশে এসে তাদের মানবিক হাত প্রসারিত করেছে।
বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোট দিনব্যাপী সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। গতকাল মঙ্গলবার সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের গৌরারং, কান্দাগাঁও, পিলখানা, কামারটুক গ্রামের দেড় শতাধিক পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারি ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ সেলিম ভুঁইয়া, মোঃ জাকির হোসেন, অধ্যাপক মোঃ আলমগীর হোসেন, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, আব্দুর রাজ্জাক, মনিরুল ইসলাম, ওয়াসিম খান, মামুনুর রশিদ ভুঁইয়া, অ্যাড. মনির হোসেন মারুফ, বিল্লাল হোসেন সিরাজি, জসিম উদ্দিন খন্দকার, আইনুল রহমান, নুরুজ্জামান জাহাঙ্গীর, আব্দুল খলিল, সাইদুল হক প্রমুখ।
ব্রেকিং নিউজ
- পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
- বাংলা কিউআরে দৈনিক লেনদেন ছাড়াল ১১০ কোটি টাকা
- গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারকে পুনর্বাসনে অধিদপ্তর গঠনের লক্ষ্যে সভা
- বাইক রাইড শেয়ারিংয়ের আয়ে ঢাবি শিক্ষার্থীর ফর্ম ফিলাপের অর্থ দিলেন ছাত্রদল নেতা
- সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন ও শামার দায়িত্ব বণ্টন
- স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান
- সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর


