ইতিহাস গড়তে যাচ্ছে ভারতীয় বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়া। ৩০০টির বেশি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছেন সংস্থাটি। পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হলে ভারতের জন্য এটি হবে এক ঐতিহাসিক চুক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম সংস্থা সূত্রে জানা গেছে, এয়ারবাস এসই-র এ৩২০নিও ফ্যামিলি জেট অথবা বোয়িং কো’র ৭৩৭ ম্যাক্স মডেলস অথবা দুটিই এই বিশাল বহরে যোগ করতে পারে এয়ার ইন্ডিয়া। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনা চলছে।
৩০০টি ৭৩৭ ম্যাক্স-১০ জেট কেনার চুক্তি করতে এয়ার ইন্ডিয়ার খরচ হবে সাড়ে চার হাজার কোটি ডলার। নতুন বিমানগুলো হাতে পেতে সময় লাগতে পারে এক দশকেরও বেশি। তবে এই বিষয়ে মুখ খোলেননি এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। ‘গোপনীয়তা’ বজায় রাখা হয়েছে।
উল্লেখ্য, চলতি বছর পুনরায় টাটার হাতে ফিরেছে এয়ার ইন্ডিয়া। গত বছরের অক্টোবরে ১৮ হাজার কোটি টাকার বিনিময়ে এয়ার ইন্ডিয়াকে টাটার কাছে বিক্রি করে মোদী সরকার।
এদিকে বিপুল লোকসানে থাকা এয়ার ইন্ডিয়াকে লাভের মুখ দেখাতে নানান পরিকল্পনা নিয়েছে টাটা। তারই পরিপ্রেক্ষিতে নতুন বিমান কেনার নিয়ে চুক্তি করার কথা ভাবছে ভারতীয় জায়েন্ট প্রতিষ্ঠানটি।
ব্রেকিং নিউজ
- নেত্রকোনায় ২০ উদ্যমী চাষীকে নিয়ে কম্পোস্ট তৈরির প্রশিক্ষণ কর্মশালা
- ‘মালিক নন, আপনারা জনগণের সেবক’: কর্মকর্তাদের উদ্দেশ্যে ডেপুটি স্পিকার
- পূর্বধলায় নিজ বসত ঘর থেকে গাঁজাসহ মাদক বিক্রেতা আটক
- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বিএসইসি’র
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
- ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের
- গাইবান্ধায় জমি নিয়ে দ্বন্দ্বে”দোকানপাট-বাড়িঘর ভাংচুর লুটপাট অগ্নিসংযোগ, নিহত-১ আহত-১০


