মোঃ বাবুল হোসেনঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পৌর এলাকার মালঞ্চা ফকিরপাড়া মহল্লায় গতকাল সোমবার বিদ্যুৎতিক শর্টসার্কিটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত অটো রিক্সাচালক আশরাফ আলীর পরিবারের মাঝে চাল, ডাল, শাড়ী, লুঙ্গিসহ আর্থিক সহায়তা প্রদান করেন পাঁচবিবি পৌরসভার নব নিযুক্ত পৌর প্রশাসক ও প্রবীন আওয়ামীগ নেতা আব্দুল কাদের ব্যাপারী। আজ মঙ্গলবার দুপুরে এসব ত্রাণ সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে তুলে দেন তিনি। এসময় সেখানে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোশাঈদ আল আমিন সাদ, হিরো চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা আহসান হাবিব রিংকুসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ব্রেকিং নিউজ
- ডিমলার সীমান্তে দুর্গাপূজার নিরাপত্তায় ১২০ বিজিবি সদস্য
- দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড: রাজপথে বিক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা
- ডেঙ্গু প্রতিরোধে ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
- কলমের বদলে বুলেট! সাংবাদিক হত্যার বিচারের দাবিতে নেত্রকোনায় মানববন্ধন
- দুর্গোৎসবের মহাসপ্তমী আজ
- মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ায় বাংলাদেশে ডিজিটাল সুবিধা বিস্তৃত হচ্ছে
- চা খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বাড়বে উৎপাদন ও রপ্তানি


