বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা :
আজ সোমবার বেলা ১২টায় জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকার মালঞ্চা ফকিরপাড়া মহল্লার অটোরিক্সা চালক আশরাফ আলীর বাড়ি অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ রানা জানান, রাইস কুকারে ভাত রান্না করার সময় বৈদ্যুতিক সর্টসাকিটের মাধ্যমে এ অগ্নিকান্ডের ফলে গ্যাস সিলিন্ডারে ছড়িয়ে পাড়ে। সাথে সাথে বাড়ির সম্পূর্ণ জিনিসপত্র পুড়ে যায়। এতে নগদ ৩০হাজার টাকাসহ ৫লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এসময় বাড়ির আগুন নিভানোর চেষ্টাকালে গৃহকর্তার ছেলে সজিব হোসেন (১৭) অগ্নিদগ্ধ হলে তাকে জয়পুরহাট
জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা
- মদনে ২৭ লক্ষাধিক টাকার মালামাল লুট: আটক ২
- পূর্বধলায় পিকআপসহ ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
- নেত্রকোনায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’: দুর্গাপুরে মাদকমুক্ত সমাজের শপথ
- মদনে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ ব্যবসায়ী
- বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
- পূর্বধলায় নিজ শিশুকন্যাকে ধর্ষণ: পাষণ্ড পিতা গ্রেপ্তার


