নিজস্ব প্রতিবেদক:
পঞ্চগড় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সদস্যদের সাথে মানব পাচার, জেন্ডারভিত্তিক সহিংসতা ও সহিংস উগ্রবাদ বিষয়ক সংবেদনশীলতা অধিবেশন অনুষ্ঠিত হয়। গত বুধবার (৩০ মার্চ) পঞ্চগড় জেলা জজ আদালত সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা আইনগত সহায়তা প্রদান কমিটি ও আর ডি আর এস এর যৌথ আয়োজনে সংবেদনশীলতা অধিবেশনে সভাপতিত্বে করেন জেলা ও দায়রা জজ মোঃ শরীফ হোসেন হায়দার। বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুবালের বিচারক (জেলা ও দায়রা জজ) মোঃ মেহেদী হাসান তালুকদার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ূন কবির সরকার, আবাসিক চিকিৎসক মোঃ কাওসার হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ একরামুল হক, সরকারি কৌশলী মোঃ আমিনুর রহমান, বিশেষ সরকারি কৌশলী মোঃ আজিজার রহমান আজু, জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান মনিরা পারভীনসহ জিপি, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক, উপ-পরিচালক, সমাজসেবা, জেলা শিশু কর্মকর্তা, জেল সুপার। এছাড়া সকল আদালতের বিচারক, সরকারী ও বেসরকারি, এন জি ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) মোঃ ইসমাইল হোসেন। বক্তারা মানব পাচার, নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা, উগ্রবাদের কারণ এবং প্রতিকার বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন
ব্রেকিং নিউজ
- কেন্দুয়ায় লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকদের ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা
- মদনে ২৭ লক্ষাধিক টাকার মালামাল লুট: আটক ২
- পূর্বধলায় পিকআপসহ ট্রান্সফরমার চোর ও মাদক ব্যবসায়ী গ্রেফতার
- নেত্রকোনায় র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
- ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’: দুর্গাপুরে মাদকমুক্ত সমাজের শপথ
- মদনে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২ ব্যবসায়ী
- বকশীগঞ্জে বন্য হাতির আক্রমণে বৃদ্ধের মৃত্যু
- পূর্বধলায় নিজ শিশুকন্যাকে ধর্ষণ: পাষণ্ড পিতা গ্রেপ্তার


