স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জে পানি ছিটানোর গাড়ীর চাকার নীচে চাপা পড়ে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের রাধানগর পয়েন্টে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম মো. মামুন মিয়া(২০)। সে বিশ^ম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের নিবিন মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, নিহত যুবক মামুন মিয়া বেশ কিছুদিন ধরে আব্দুছ জহুর সেতু হতে মোটর সাইকেলে করে জেলার বিশ^ম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় যাত্রী পরিবহন করে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল। আজ সোমবার দুপুরে সে আব্দুছ জহুর সেতু হতে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি বিশ্বম্ভরপুরে ফেরার পথে রাধানগর পয়েন্টে এলে পানি বোঝাই গাড়ীটির নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে খবর পেয়ে সুনামগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন এবং ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে ঘটনাস্থলে অবস্থানরত সদর থানার তদন্তকারী কর্মকর্তা এস আই মো. শরিফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ব্রেকিং নিউজ
- চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সাধারণ শ্রমিকদের চাওয়া মুখের কথায় আশ্বস্ত চান না!
- ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করাই সরকারের লক্ষ্য : ড. তিতুমীর
- দেশ, শেকড় ও মানুষের প্রতি শীর্ষ মেধাবীদের দায়বদ্ধ থাকার আহ্বান মাহদী আমিনের
- পঞ্চগড়ে বাড়ছে শীত, দেখা নেই সূর্যের
- পানির ন্যায্য হিস্যার দাবিতে মওলানা ভাসানী গোটা জাতিকে জাগিয়ে তুলেছিলেন : রিজভী
- অস্ট্রিয়া, গায়ানা ও ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- চিকিৎসা চেয়ে প্রধান বিচারপতিদের কাছে ইমরান খানের খোলা চিঠি


